০১। উদ্বোধনী দিনটিতেই আমাদের সংগঠনে গৌরবময় সাফল্যের প্রাপ্তি ঘটে। আমরা সুপরিকল্পিত ভাবেই ন্যায়ের আলো সংগঠনের উদ্বোধনের স্মরনীয় মুহুর্তটিকে আরো স্মরনীয় করতে একটি ব্যতিক্রমী কার্যক্রম পালন করি। সেদিন ২২/০১/১০ইং তারিখেই প্রায় ৫০ জন দরিদ্র মুসলিম শিশুদের সুন্নাতে খাতনা বিনামূল্যে করানো হয়। তাদের প্রত্যেককে একটি করে লুঙ্গি ও একটি করে গেঞ্জি এবং ১০ দিনের প্রয়োজনীয় ঔষধ আমাদের পক্ষ
থেকে বিনা মূল্যে সরবরাহ করা হয়।
০২। ১/২/২০১০ ইং তারিখ হতে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বিনামূল্যে প্রথম শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত স্থানীয় দরিদ্র দূর্বল ছাত্র/ছাত্রীদের ফ্রি কোচিং ব্যবস্থা চালু করা হয়। প্রায় দেড় বছর যাবৎ নানা সমস্যার মধ্য দিয়েও বিনামূল্যে এই কোচিং সেবা দেয়া হয়।
০৩। দরিদ্র ছ্ত্রা ছাীত্রদের পাশাপাশি সুবিধা বঞ্চিত শিশুদের এবং কর্মজীবি পড়ালেখা করতে ইচ্ছুক পুরুষ ও মহিলাদের বিনামূল্যে শিক্ষার সহযোগিতা দেয়া হয়। যা এখন গনশিক্ষার আন্দোলন রুপে তরান্বিত অবস্থান লাভ করছে। এখন পর্যন্ত কয়েকজন কর্মজীবি আমাদের শিক্ষার্থী উন্মুক্ত স্কুল ও কলেজও ভর্তি হয়েছেন যা আমাদের জন্য অনেক গৌরবের বিষয়।
০৪। দরিদ্র,এতিম ও সুবিধা বঞ্চিত শিশুশ্রমে নিয়োজিত বেশকয়েকজন শিশুুুকে আমাদের পক্ষ থেকে স্কুলে, মাদ্রাসায় বিনা মূল্যে ভর্তি করানো হয় এবং তাদের শিক্ষার আলো গ্রহনের সুযোগ করে দেয়া হয়।
০৫। আরো একটি উল্লেখ্যযোগ্য সাফল্য হলো দরিদ্র মায়ের এতিম শিশু রায়হান এর সফল চিকিৎসা ব্যবস্থা। সে তখন ২০১০ শিক্ষা বর্ষের সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়াশুনা করছিল। এক রোগে ও অসুস্থার প্রেক্ষিতে তার বাম চোখ নষ্ট হয়ে যায়। তার মা চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আমাদের সংগঠনের সাহায্য চাইলে গণচাদার মাধ্যমে সংগঠনের দায়িত্বে প্রায় ৩০ হাজার টাকা ব্যায়ে ফার্মগেটের ইসলামী চক্ষু হাসপাতাল হতে তার বাম চোখটি সফল অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে নতুন চোখ প্রতিস্থাপন করানো হয় এবং ল্যান্সও স্থাপন করানো হয়। আল্লাহর অশেষ মেহেরবানীতে সে আবার তার চোখের আলো ফিরে পায়। তার চিকিৎসার অর্থ আমরা সমাজের সাধারন মানুষের কাছ থেকে অল্প অল্প করে সংগ্রহ করি।
০৬। ২০১০ সালের রমজান মাসে ২২ই রমজানে বিশাল আয়োজনের মধ্যদিয়ে ইফতার মাহফিল উয্যাপিত হয়।
০৭। ২০১০ সাল থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন জাতীয় দিবস গুলো সফল ভাবে উয্যাপন করা হয়। বিভিন্ন দিবসে সমাজ সচেতনতা মূলক পোষ্টার লাগানো হয়। উল্লেখ্য যে ২০১০ সালে ১৬ই ডিসেম্বর আজীবপুর রেললাইন চৌরাস্তায় বিশাল আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস পালন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ। তাজিম বাবু সহ আরো অনেক গুনিজন।
naso_photo_gellary (10)
০৮। আরো একজন শিশু কন্যা নাজনীন বয়স পাঁচ বছর তার হার্ডে পাঁচটি ছিদ্র দেখা দিলে তার চিকিৎসার জন্যও ও অনেক টাকার প্রয়োজন হয় তার দরিদ্র পরিবারের পক্ষে তা বহন করা সম্বব ছিলনা আমরা সে খবর জানতে পারলে ২০১১ সালে তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করি সে সিদ্ধিরগঞ্জ সরদার পাড়ার স্থায়ী বাসিন্দা তার জন্য আমরা তথা ন্যায়ের আলো সংগঠন তার ছবি সহ লিপলেট তৈরী করে দান বক্স হাতে নিয়ে এলাকা স্বহৃদয়বান ব্যক্তিদের সাথে নিয়ে সম্মিলিত ভাবে প্রায়
এক লক্ষার্ধিক টাকা সমাজের বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা মসজিদ, মার্কেট ও কতিপয় সম্মানিত ব্যক্তি বর্গের কাছ থেকে সংগ্রহ করে দেয়া হয়।
Naso HELP
০৯। এখনো বিভিন্ন সময় বিভিন্ন দিবসে মাদক বিরোধী, গনশিক্ষা, বৃক্ষ রোপন, বাল্যবিবাহ বন্ধ ইত্যাদি বিষয় নিয়ে সমাজ সচেতনতা মূলক পোষ্টার লাগানো ও জনমত গ্রহন করা হয়।
১০। এখন নারায়ণগঞ্জ জেলা ব্যাপী বিভিন্ন অঞ্চলে দিয়ে হাঙ্গার প্রজেক্ট এর সহযোগী সংগঠন হিসেবে প্রায় ১০টি গনশিক্ষার কেন্দ্রপরিচালনার মধ্য দিয়ে গনশিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং নারী ও শিশুদের অধিকার, প্রাপ্তি পর্যালোচনা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ন্যায়ের আলো সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ ।
naso_photo_gellary (6)
১১। ২০১২সালে ন্যায়ের আলো সংগঠন,আরো একটি মানবিক কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে নববর্ষের শুভ সূচনা করে। ঢাকা কমার্স কলেজের মেধাবী ছাত্র তারিকুজ্জামান দীর্ঘদিন যাবৎ অঢ়ষধংঃৎরপ অহরসরধ নামক কঠিন ব্যাধীতে আক্রান্ত হলে তার অসুস্থতা ও তার পরিবারের চিকিৎসা ব্যয় বহনের অপারগতা ঋধপব নড়ড়শ এর মাধ্যমে ন্যায়ের আলো সংগঠন অবগত হয় ০৭/০১/২০১২ তারিখে ন্যায়ের আলো কতৃপক্ষ ০৮/০১/২০১২ তারিখে তাকে দেখতে ধানমন্ডি সংকর ইবনেসিনা হাসপাতালের ২১২ নং০বেডে তার সম্পর্কে জানতে ও প্রয়োজনীয় কাগজ সংগ্রহ করে এবং তাকে সহযোগীতা করার ব্রত নেয়। প্রায়দীর্ঘ দিন ব্যাপী নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে তারিকুলজ্জামানকে বাঁচাতে জনসাধারনের আথির্ক সহযোগীতা ও সরকারের সাহায্যের দাবীতে মানববন্ধন করা হয়। ১০/০১/২০১২ তারিখে কদমতলীতে গ.ড কলেজের ছাত্র/ছাত্রীদের নিয়ে এক বিশাল মানববন্ধনর পালন করে এবং জনমত গ্রহন করে। ১২/০১/২০১২ তারিখে ন্যায়ের আলো সংগঠনের উদ্যোগে চিটাগাংরোড র্ডাচবাংলা ব্যাংক ও সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী জনসাধারনের অংশ গ্রহনে বিশাল মানববন্ধন পালন করে পত্রিকায় প্রচারের মাধ্যমে সকল জনসাধারনের কাছে সাহায্য প্রার্থনা করা হয়। ১৮/০১/২০১২ তারিখে নারায়ণগঞ্জ চাষাড়া শহিদ মিনারের সামনে ন্যায়ের আলো সংগঠন উদ্যোগ গ্রহন করে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের
naso_photo_gellary (2)
ছাত্র/ছাত্রীদের সক্রিয় অংশ গ্রহন ও তোলারাম কলেজ সহ আরো অনেক প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে এক বিশাল মানববন্ধন পালন করা হয় । কদমতলী থেকে তারিকুজ্জামানের চিকিৎসা সহযোগীতার জন্য ১লক্ষ টাকার চেক ৭নং ওয়ার্ড কাউন্সিলরে কার্যালয়ে দেয়া হয় এবং ২৪তারিখ জানুয়ারিতে মহিউদ্দিন কিন্ডার গার্টেনে স্থানীয় মহিলা কাউন্সিলরের উপ¯িথতিতে ৮৮ হাজার টাকা তারিকের বাবার হাতে তুলে দেন। পরবর্তীতে ৮,০০০ টাকা একাউন্ট ট্রান্সফার করা হয় সর্বোমোট ন্যায়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ১,৯৬,০০০ টাকা ক্যাশ এবং নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে মানি ট্রান্সফারের মধ্য দিয়ে প্রায় তিন লক্ষ টাকা তারিকের চিকিৎসার আর্থিক সহযোগীতা করা হয়।
tarik_uzzaman
১২। ২১/০২/২০১২ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে আমাদের দ্বারা শিক্ষিত প্রায় ৬০ জনকে গনশিক্ষা আন্দলোন ফোরাম কতৃক কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় ভাবে ন্যায়ের আলো সামাজিক সংগঠনের উদ্যেগে রেবতী মোহন স্কুলের স্থানীয় শহীদ মিনারে বিশাল র্যালীর মাধ্যমে পুষ্পস্তবক অর্পন করা হয় ও ভাষা শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
naso_photo_gellary (3)
১৩। ২৩/০৩/২০১২ তারিখে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে মহান সাধীনতা দিবস উপলক্ষে পোষ্টারিং করা হয়। এভাবে নানা কার্যক্রম গ্রহনের মধ্যদিয়ে ন্যায়ের আলো সামাজিক সংগঠন সমাজ উন্নয়নের স্লোগানে এগিয়ে যাচ্ছে প্রতি মুহুর্তে তারই প্রেক্ষিতে যুগ-উপযোগী সিদ্ধান্ত গ্রহন করে ২৯/০২/২০১২ তারিখ হতে ন্যায়ের আলো দ্বারা প্রচারিত হয় দৈনিক ন্যয়ের আলো নেট ভিত্তিক সচেতনতা মূলক পত্রিকা। যার সোগানে অন্যায়ের বিরুদ্ধে ন্যয়ের প্রতিবাদ ।
429626_318769271505879_828813512_n
১৪। বাংলা নববর্ষ ১৪১৯ সাল উপলক্ষ্যে ১৪/০৪/২০১২ তারিখ র্বনাট্য র্যালী আয়োজন করা হয় । এই র্যালীতে ১০০টি গেজ্ঞি বিতরন করা হয়। র্যালীটি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার সড়ক বাঙ্গালী বাদ্য যন্ত্রের তালে তালে প্রদক্ষিন করে এই আয়োজন টি বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম, প্রগতী সংসদ পাঁচতারা সংসদ ছাত্র জাগরন ও ন্যায়ের আলো সামাজিক সংগঠনের যৌথ উদ্যেগে গৃহিত হয়েছিল।
১৫। ন্যায়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে সিদ্বিরগঞ্জের নয়টি ওয়ার্ডে গনশিক্ষা আন্দোলনের ফোরমের এর মাধ্যমে বিভিন্ন শাখা থেকে শতাধিক নিরক্ষরকে অক্ষর জ্ঞান দেয়া হয়। এমনকি সিদ্বিরগঞ্জ ৫নং ওয়ার্ডে ফুলবাড়িয়ায় একটি গনশিক্ষা কেন্দ্র চালু করা হয় সেখানে প্রায় ২০জন নিরক্ষর কে অক্ষরজ্ঞান দেয়া হয়। তার পর পাঁচ তারা প্রাথমিক বিদ্যালয়ে ন্যায়ের আলোর পরিচালনায় আরো একটি গনশিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। সেখানেও প্রায় ১৫/২০ জনকে আমরা অক্ষর জ্ঞান দেয়ার প্রচেষ্ঠা অব্যাহত রাখি । আমাদের কাজের পাঁচ তারা সংসদের উধ্বতন ব্যক্তিবর্গও ঐক্যমত পোষন করে । রেবতি মোহন সহ বিভিন্ন ¯ু‹লে গনশিক্ষার প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার করা হয় এবং নয়টি স্কুলে ইউনিট করা হয়।
১৬। সিদ্বিরগঞ্জের ৫নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ১৬/০৫/২০১২ তারিখে সমাজ কল্যান ও সমাজ সেবায় নতুন মাত্রা যোগ করার প্রয়াশে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বয় সভার আয়োজন করা হয়।
১৭। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ২৭/০৭/২০১২ তারিখ বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরামের সাথে যৌথ ভাবে প্রায় ৫০০ জন দরিদ্র মুসলমানকে ইফতারের কাঁচা পন্য সামগ্রী বিতরন করে। এতে বুট, চিনি, খেজুর ও মুড়ি বিতরন করা হয়।
১৮। ন্যায়ের আলো সামাজিক সংগঠনের একক উদ্যোগে ০৫/০৮/১২ তারিখ পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে প্রায় ৬০-৭০ জনের ইফতারের ব্যবস্থা করা হয়।
১৯। ওঞ সেক্টরের উপর স্থানীয় যুবকদের সচেতনতা এবং ইন্টারনেটের কার্যপ্রক্রিয়া, ওয়েবসাইট তৈরী, ইত্যাদি বিষয়কে ঘিরে উন্মুক্ত সেমিনার আয়োজন করা হয় ০৭/০৯/১২ তারিখ। এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অহিদুল হক মিলন(ওয়েব ডেভলপার , রিচ মিডিয়া)। এতে অংশ গ্রহন করে বিশ্ববিদ্যালয় পড়–য়া প্রায় ২০ জন ছাত্র।
২০। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে ০৮/০৯/১২ তারিখ ন্যায়ের আলো সামাজিক সংগঠনের নীতি নির্ধারকরা জাতীয় প্রেস ক্লাবে সকাল ১০.৩০ মিনিটে গনশিক্ষা আন্দোলন ফোরামের ব্যানারে এক বিশাল মানব বন্ধনের আয়োজন ও অংশগ্রহন করেন। এতে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন (ভাষা মতিন), তাজিমা মজুমদার (মানবাধিকার কর্মী), গনশিক্ষা আন্দোলন ফোরামের সমন্বয়কারী মাহমুদ হাসান রাসেল, ন্যায়ের আলো সামাজিক সংগঠনের সংগঠক জাহিদুল আলম জাহিদ সহ আরো অগনীত সহযোদ্ধা।
২১। ১১/১০/১২ তারিখ ন্যায়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদুল আযহা পরবর্তী পূনর্মিলনী ও শীতকালীন পিঠা উৎসব আয়োজন করা হয়। এতে প্রায় ৪০/৫০ জনকে আপ্যায়ন করা হয়। এতে স্থানীয় সামাজিক সংগঠন ব্যানার, বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরাম, মুক্তচিন্তা ম্যাগাজিন সহ বিভিন্ন সংগঠনের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন।
২২। ১৬/১২/১২ তারিখ জাতীয় বিজয় দিবস উপলক্ষ্যে ন্যায়ের আলো সামাজিক সংগঠন একটি দৃষ্টান্ত সৃষ্টিকারী উল্লেখযোগ্য অনুষ্ঠান আয়োজন করে। এতে সারাদিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়। বিজয় দিবসের প্রথম প্রহরেই এলাকার মুরব্বিদের নিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসুুচি উদ্বোধন করা হয় । তার পর সিদ্বিরগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের বক্তব্য ও পরিচিতি সম্ভলিত দেওয়ালিকা উনো¥চন করা হয় । এতে সাবেক এমপি মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ের স্থানীয় কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের বক্তব্য সহ স্থানীয় ১২জন মুক্তিযোদ্ধাদের বক্তব্যছিল। এবং স্থানীয় ছাত্র ছাত্রী ও লেখকদের বেশকিছু ছড়া, কবিতা, গল্প,গোলক ধাধাও এতে স্থান পায়। তারপর এলাকার চিহিৃত প্রায় ৪০জন দরিদ্র অনাথ সুবিধা বঞ্চিত ছেলেদের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়। তাদের নিয়ে দিন ব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় সকালে পতাকা মিছিল করা হয়। বাসে করে তাদের নারায়নগঞ্জে নেয়া হয়। মেয়রের কার্যালয়ের সামনে পতাকা মিছিল ও কিছুক্ষন অবস্থান নেয়া হয়। তাদের মুক্তিযোদ্ধ সম্পর্কে নানা বিষয়ে ধারনা দেয়া হয়। নারায়নগঞ্জে মুক্তিযোদ্ধে স্মৃতি¯থম্ভ গুলো দেখানো হয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জে এসে আবার এলাকার বিশেষ বিশেষ রোড গুলো প্রদক্ষিন করা হয়। দুপুর ২.০০টায় প্রায় একশত জনের খাবারের ব্যবস্থা করা হয়। সকলের জন্য বিরিয়ানী রান্না করা হয় এবং দুপুরের খাবারের পর পথশিশুদের জন্য নানাবিদ খেলাধুলার
24/03/2026
দৃষ্টি আকর্ষণ-
*চার বছর বয়সী একটি বাচ্চা এক্সিডেন্ট করেছে, মাথায় খুবই আঘাত পেয়ে প্রচুর ব্লিডিং হয়েছে এখন নাক দিয়ে রক্ত ঝরছে। জরুরী অপারেশন করা প্রয়োজন। ওর জন্য আজ রাতের মধ্যে এক ব্যাগ এবি+ পজেটিভ রক্ত প্রয়োজন। ডাক্তার বলেছে রক্ত পেলেই অপারেশন শুরু করবে
Celebrating my 14th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
06/04/2025
❝আমার স্বামীকে আমার চোখের সামনে শাহাদাত করতে দেখেছি! আমার ছেলের দুটো পা কেটে ফেলা হয়েছিল! আমি আমার হিজাব দিয়ে তার পা বেঁধে ৪ কিলোমিটার তাকে কোলে করে নিয়ে গিয়েছিলাম। আমার ছেলেও শাহাদাত বরণ করে। আমি যা পারলাম করেছি। এমনকি আমার হিজাবও মুসলমানদের চেয়ে বেশি কাজে লেগেছে।❞
ফিলিস্তিনের জননী।
11/10/2024
আলহামদুলিল্লাহ কাউন্সিলর কাপ টুনামেন্টে কোয়াটার ফাইনাল ন্যায়ের আলো সামাজিক সংগঠন এ-র বিজয়
ম্যান অফ দা ম্যাচ পেয়েছে ডিকে পারভেজ, মেরাজুল ইসলাম।
04/10/2024
ন্যায়ের আলো সামাজিক সংগঠন এর আজকের কাউন্সিলর কাপ খেলায় ১-০ গোল এ বিজয় লাভ করে। আজকের খেলায় মেন অফ দা মেচ পুরুস্কার পেয়েছন সংগঠন এর অন্যতম ২১ নাম্বার জারসি প্লেয়ার মেরাজুল আগামী খেলা কোয়াটার ফাইনালে সবাইকে খেলা উপভোগ করার জন্য অনুরোধ রইল❤️
09/06/2024
বাজেট প্রসঙ্গে কিছু কথা।
02/06/2024
চট্টগ্রামের সন্তানের এভারেস্ট জয়!!
৫ম বাংলাদেশী হিসাবে বাবর আলী এভারেস্টের চুড়ায় পা রাখল।
Nayer Alo Social Organization { NASO }, দৈনিক ন্যায়ের আলো পরিবারের পক্ষ থেকে
শুভেচ্ছা ও অভিনন্দন!
09/04/2024
Nayer Alo Social Organization { NASO } পরিবারের দেশ-বিদেশের সকল সদস্য, শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও শুভ কামনা ঈদ মোবারক।
ঈদ সকলের জন্য আনন্দের হোক।