BRICM

BRICM

Share

Bangladesh Reference Institute for Chemical Measurements

BRiCM has been entrusted with the responsibility to coordinate, network, promote and materialize the partnership based decentralized and internationally recognized national chemical metrology infrastructure for Bangladesh to disseminate the Unbroken Chain of Traceability in Chemical Measurements towards the other national testing laboratories involved in chemical measurements including foods, wate

20/02/2026
17/11/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন মহোদয়ের বাংলাদেশ রেফারেন্স ইন্সটিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস্ এর বোর্ড মিটিং এ প্রথম বারের মত উপস্থিত হওয়ায় শুভেচ্ছা জ্ঞাপন।

Photos from BRICM's post 21/02/2025

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিআরআইসিএম-এর কর্মকর্তা, কর্মচারী ও রিসার্চ ফেলোগণ গভীর শ্রদ্ধার সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাংলা ভাষার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের এ এক অনন্য মুহূর্ত। আমরা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগকে চিরকাল স্মরণে রাখব। তাদের অসীম সাহস ও আত্মদানের গৌরবময় ইতিহাস আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।

Photos from BRICM's post 09/01/2025

কস ল্যাব পার্সোনাল কেয়ার লিমিটেডের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট (বিআরআইসিএম) পরিদর্শন করেছে। এ সফরের লক্ষ্য ছিল গবেষণা ও উন্নয়ন, প্রশিক্ষণ, যৌথ উদ্যোগ, বিশ্লেষণমূলক সেবা এবং সম্ভাব্য অন্যান্য সেবাসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা।

বিআরআইসিএম-এর মহাপরিচালক ড. এ কে এম আজাদুর রহমান এই আলোচনায় উপস্থিত থেকে তাঁর মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন। আলোচনা শেষে উভয় পক্ষই ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

Photos from BRICM's post 04/01/2025

🎉 পিঠা উৎসব ২০২৫ 🎉

২ জানুয়ারি, বৃহস্পতিবার বিআরআইসিএম-এ জমকালো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ঐতিহ্যের এই আয়োজন আমাদের সবার জন্য ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।

🍂 বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা, আড্ডা, সাংস্কৃতিক সন্ধ্যা আর মনোমুগ্ধকর পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। এই আয়োজন আমাদের সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সহকর্মীদের সঙ্গে বন্ধনকে আরও দৃঢ় করেছে।

নেসক্যাফে-র কফি সরবরাহে এই আয়োজনের আনন্দ আরও বৃদ্ধি পায়। তাদের সহযোগিতায় আমরা উষ্ণ কফির সঙ্গে এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ উপভোগ করেছি, যা পুরো উৎসবকে প্রাণবন্ত ও বিশেষ করে তুলেছে। তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ।

বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিআরআইসিএম-এর মহাপরিচালক ড. এ কে এম আজাদুর রহমান স্যার ও তাঁর পরিবারবর্গকে এবং সকল অংশগ্রহণকারী ও আয়োজকদের, যাঁদের অবদান এই দিনটিকে স্মরণীয় করে তুলেছে।🍂

Photos from BRICM's post 16/12/2024

আজ ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে বিআরআইসিএম প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন প্রতিষ্ঠানের সম্মানিত মহাপরিচালক ড. এ কে এম আজাদুর রহমান স্যার।

আজ যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয়, সেই সকল বীর শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

15/12/2024

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Photos from BRICM's post 11/12/2024

গোপনীয় অনুবেদন সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষ্যে 'বার্ষিক গোপনীয় অনুবেদন বিষয়ক প্রশিক্ষণ' বিআরআইসিএম-এ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিআরআইসিএম-এর সম্মানিত মহাপরিচালক ড. এ কে এম আজাদুর রহমান স্যার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব মোঃ মেহেদী -উল-সহিদ স্যার।

প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইসিএম এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীগণ। এ প্রশিক্ষণে ' বার্ষিক গোপনীয় অনুবেদন ' তৈরিতে স্বচ্ছতা, নির্ভুলতা এবং পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে নিঃসন্দেহে তা প্রশিক্ষণার্থীদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করবে।

Photos from BRICM's post 27/10/2024

আজ বিআরআইসিএম-এ এপিএ ২০২৪-২৫ এর আওতায় 'জাতীয় শুদ্ধাচার কৌশল' শীর্ষক একটি দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বিআরআইসিএম-এর সম্মানিত মহাপরিচালক ড. এ কে এম আজাদুর রহমান স্যার এবং জনাব বিমলেন্দু ভৌমিক স্যার, প্রকল্প পরিচালক (উপসচিব), বিপিএসসি সচিবালয়ের ৭টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা প্রকল্প, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়।

অত্যন্ত তথ্যবহুল এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে বিষয়টি উপস্থাপন করা হয়, যা প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

Photos from BRICM's post 22/10/2024

আজ বিআরআইসিএম কর্তৃক আয়োজিত 'Threats of Antibiotic Resistance : Assessments of Risk Factors to Raise Public Awareness for Good Health & Well being' শীর্ষক একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মূল আলোচনা পেশ করেন বিআরআইসিএম-এর সম্মানিত মহাপরিচালক মহোদয়, ড. এ কে এম আজাদুর রহমান স্যার। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এন্টিবায়োটিকের অপব্যবহার ও জনসচেতনতা বিষয়টি তুলে ধরেছেন।

আলোচনা শেষে বিজ্ঞানী ও রিসার্চ ফেলোগণ মহাপরিচালক মহোদয়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dr. Qudrat-e-Khuda Road, Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00