Dream Hands Foundation- DHF

Dream Hands Foundation- DHF

Share

Dream Hands Foundation is a service oriented organisation. We work for the betterment of backward people.

07/02/2026

শাপলা কলির বিজয়ের জন্য জলিল শরীফকে ১০০% কাজ করতে বললেন জামায়াত আমীর
১২ তারিখ কলি শাপলা হয়ে ফুটবে- ইনশাআল্লাহ

#শাপলাকলি #শামীমহামিদী

05/02/2026

আপনাদের শরীরে বুলেট আসার আগে আমার গায়ে লাগতে হবে: শামীম হামিদী
সন্তানের নিরাপত্তা নিশ্চিতে, মাদকমুক্ত ও শিক্ষিত মঠবাড়িয়া গড়তে এগিয়ে আসুন।

#শাপলাকলি #শামীমহামিদী #মঠবাড়িয়া

ভুলে যেওনা পাশ্চত্যই হলো সর্বোৎকৃষ্ট ইবাদাত-- প্রিন্স মুসা বিন শমসের| Musa Bin Shomsher 28/10/2021

কথা বলার স্টাইলটা আমার পছন্দ হইছে

ভুলে যেওনা পাশ্চত্যই হলো সর্বোৎকৃষ্ট ইবাদাত-- প্রিন্স মুসা বিন শমসের| Musa Bin Shomsher I am a Bangladeshi Tv Journalist. I working for the repressed people of Bangladesh, living every corner of the country.ইতিহাস, ঐতিহ্য আর প্রকৃতি অিনেকের মতো ...

পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টারে পদ্মাসেতুর শেষ স্লাব | Niaz Makhdum 24/08/2021

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গত সপ্তাহে যখন যাই তখন শেষ স্ল্যাবটা বসানোর কাজ চলছিলো পদ্মা সেতুতে। সেই কাজটাও এখন হয়ে গেছে। আমার মোবাইলে ভিডিওটা করা।

পররাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টারে পদ্মাসেতুর শেষ স্লাব | Niaz Makhdum This is Niaz Makhdum, A Bangladeshi Tv Journalist. I am working for the repressed people of Bangladesh, living every corner of the country.ইতিহাস, ঐতিহ্য আর ...

07/07/2021
18/11/2020

শিক্ষক তার ছাত্রকে নিয়ে ফসলি জমির আইল ধরে হাঁটছিলেন। চলতে চলতে তারা একজোড়া পুরাতন জুতা দেখতে পেলো।

তারা বুঝতে পারলো জুতাজোড়া কোনো গরিব কৃষকের। হয়তো সে পাশেই কোনো জমিতে কাজ করছে। কিছুক্ষণ পরেই হয়তো
কাজ শেষ হলে তা নিয়ে যাবে।

ছাত্রটির মাথায় দুষ্টবুদ্ধি চেপে বসলো। সে বললো, উস্তাদজি! আমি যদি সেই কৃষকের সাথে মজা করে তার জুতোজোড়া লুকিয়ে রাখি তাহলে কেমন হবে? সে যখন এসে তার জুতা পাবে না তখন তার আচরণ কেমন হয় তা দেখবো। দূর থেকে মজা নিবো!!

শিক্ষক বললেন, কাউকে অনর্থক কষ্ট দেয়া উচিৎ নয়। বাপু! তুমিতো ধনী বাবার সন্তান। তুমি চাইলে এই কৃষকের মাধ্যমে নিজের জন্য সৌভাগ্যের দ্বারকে খুলতে পারো। তার জুতাজোড়ার মাঝে কিছু টাকা গুঁজে রেখে লুকিয়ে লুকিয়ে তার চেহারার দ্বীপ্তি দেখতে পারো।

ছাত্রটি উস্তাদের গভীর প্রজ্ঞার পরিচয় পেয়ে আশ্চর্য হলো। উস্তাদের কথা মতো কৃষকের জুতার ভিতর কিছু টাকা রেখে তারা উভয়ে গাছের আড়ালে লুকিয়ে রইলো। টাকা পাওয়ার পর কৃষকের অবস্থা চাক্ষষ দেখার জন্য তারা অপেক্ষা করতে লাগলো।

খানিক সময় পর জরাজীর্ণ পোষাকের কৃষক কাজ শেষ করে ফিরে এলো। জুতা পায়ে দিতে গিয়ে সে জুতার ভিতর কোনো কিছুর অস্তিত্ব অনুভব করে জুতাটি হাতে নিলো।
জুতার ভিতর টাকা দেখে তার চোখ দু’টো আনন্দে চিক চিক করে উঠলো। অপর জুতার মাঝেও টাকা দেখে সে যারপর নাই বিস্মিত হলো।

কৃষক ভ্রম কাটাতে বারবার টাকাগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। কয়েক বার এদিক সেদিক চেয়েও যখন আশে-পাশে কাউকে পেলো না তখন আস্তে করে টাকাগুলো পকেটে রাখলো। কৃতজ্ঞতায় সে হাটু ভাঁজ করে জমিনের উপর লুটিয়ে পড়লো।

কান্নাভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, “প্রভু! হাজার শোকর তোমার! হে প্রভু! তুমি জানো আমার স্ত্রী অসুস্থ। সন্তানগুলো ক্ষুধার্ত। ঘরে কোনো খাবারের ব্যাবস্থাও নেই। তুমি আমাকে ও সন্তানদের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছো।”

আল্লাহ তা'আলা র পক্ষ থেকে এমন করুণার প্রাপ্তি স্বীকার করে সে আকাশের দিকে তাকিয়ে কেঁদেই চললো।

কৃষকের আচরণ দেখে ছাত্রটি খুব প্রভাবিত হলো। অজান্তেই তার চোখ দু’টো অশ্রুতে ভরে উঠলো।

উস্তাদ বললেন, জুতা লুকিয়ে রাখার চেয়ে কি এখন নিজেকে বেশি সৌভাগ্যবান মনে হচ্ছে না নিজেকে?

ছাত্র কৃতজ্ঞতায় গদোগদো হয়ে বললো, গুরুজি! আমি আজ এমন এক শিক্ষা পেলাম যা আমরণ আর ভুলব না। এমন কিছু অর্জন করেছি, যা আমার অজানা ছিল। আমি বুঝতে পেরেছি— ‘গ্রহণ করার চেয়ে দানের মাঝেই অধিক তৃপ্তি।’

এবার উস্তাদজি তার ছাত্রকে উদ্দেশ্য করে বললেন, বাপু! দান-সাদাকা অনেক প্রকারের হয়ে থাকে।

যেমন:
১. প্রতিশোধ গ্রহণে সক্ষম হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেয়া সাদাকা।

২. অপর ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কল্যাণের দোয়া করা সাদাকা।

৩. কাউকে মা’জুর মনে করে তার ব্যাপারে খারাপ ধারণা সরিয়ে নেওয়া সাদাকা।

৪. কারও অনুপস্থিতিতে তার সম্পদের হেফাজত করা সাদাকা।

৫. মুসলমান ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করা সাদাকা।

৬. অসুস্থদের সেবা করা সাদাকা।

ছাত্রটি তন্ময় হয়ে উস্তাদের মুখপানে চেয়ে রইল।

আল্লাহ তাআলা আমাদেরকে এমন সাদাকা করার তাওফিক দান করুন। আমিন।

(সংগৃহীত)

29/10/2020

ইয়া রব তোমার সহযোগিতা ছাড়া আগানো সম্ভব না। এবারের পরীক্ষা থেকে পাশ করিয়ে দেও

26/10/2020

প্রতিটা কাজ এগিয়ে যাবে। হয়তো সময় লাগছে। মানুষের সঙ্গে সংগঠনেরও পরীক্ষা চলছে। আশাকরি সফলতা আল্লাহ দেবেন।

13/10/2020

প্রভু গো তোমার দয়া ভিক্ষা চাই। কত আশা, কত স্বপ্ন, তুমি ভাল করেই জানো। পরীক্ষা নিও না গো প্রভু,পাশ করার যোগ্যতা নাই।

Photos from Dream Hands Foundation- DHF's post 13/08/2020

আমাদের এবারের কোরবানির আয়োজন সম্পন্ন। ড্রিম হ‍্যান্ডস ফাউন্ডেশন DHF এর সার্বিক তত্ত্বাবধানে গ্রামের পিছিয়ে পড়া মানুষের মাঝে গোস্ত বিতরণ...

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

যাকাত-ফিতরা এবং দানের অংশ আমাদের দিন


আপনার যাকাত-ফিতরা এবং দানের অংশ আমাদের দিন। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি। তাদের মুখে হাসি ফুটাতে চাই। তাদের সমৃদ্ধ করার প্রত্যয় নিয়ে কাজ করছি Dream Hands Foundation is a service oriented organization. We work for the betterment of backward people

Location

Category

Telephone

Website

Address


Uttar Badda
Dhaka