সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা / Citizen Engagement in Public Procurement

সরকারি ক্রয়ে নাগরিক সম্পৃক্ততা / Citizen Engagement in Public Procurement

Share

This page tells the stories of how this entire project evolves in field

BIGD, BRAC University is assisting the Central Procurement Training Unit of Bangladesh Government to design and test strategies regarding citizen involvement in public procurement.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Citizen engagement in public procurement- An initiatve to build bottom up social accountability

ডিম্যাপ- নাগরিক সম্পৃক্ততা- কি ও কেন?

বাংলাদেশ সরকার সরকারি ক্রয় প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পরীবিক্ষনে সক্ষমতা বৃদ্ধির জন্যে Digitalizing implementation monitoring in public procurement project (DIMAPPP) নামে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে । বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে সরকরি ক্রয় প্রক্রিয়াতে নাগরিক সহ অন্যান্য সকল অংশিদারের অংশগ্রহন নিশ্চিত করার মাধ্যমে ক্রয় প্রক্রিয়া কে সচ্ছ, দক্ষ এবং জবাবদিহিতামূলক করে তোলা। সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ডিপার্ট্মেন্ট (সিপিটিইউ) এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত। ব্র্যাক ইন্সটিউট অফ গভর্ননেন্স এন্ড ডেভেলপমেন্ট এই প্রকল্পটির কম্পোনেন্ট ৩ এর নাগরিক সম্পৃক্ততা সাব-কম্পোনেন্ট বাস্তবায়নে পরামর্শক হিসেবে কাজ করছে। ২০১৭ সালের জুলাই থেকে ২০০২ সালের জুলাই মাস পর্যন্ত এই প্রকল্পটি বাংলাদেশের ৮টি বিভাগের ১৬ টি জেলায় ৪৮টি উপজেলায় চালু থাকবে।

বিআইজিডি সরকারি ক্রয় কাজে নাগরিক সম্পৃক্ততা বাস্তবায়ন করতে গিয়ে এমন একটি কৌশল ব্যাবহার করতে চায় যা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের সঙ্গে মানানসই, টেকসই এবং বাস্তবায়নের ব্যয় যৎসামান্য। পুর্ববর্তী বছর গুলোতে পিপিয়ারপি টু প্রকল্পটি বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে বিআইজিডি সাইট স্পেসিফিক বা কন্ট্রাক্ট ভিত্তিক নাগরিক স¤পৃক্ততার ধারণাটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য চেষ্টা করছে যা প্রথম বছওে ১২টি এবং দ্বিতীয় বছরে আর ও ৩৬টি উপজেলায় চালু থাকবে। ব্র্যাক এর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম (সিইপি) এই কাজের মাঠ পর্যায়ে বিআইজিডি কে সাহায্য করবে।

Location

Website

Address


Dhaka
1212