17/05/2024
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ টি ক্যাটাগরির ৭৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তর, ?
17/05/2024
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ টি ক্যাটাগরির ৭৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
17/05/2024
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৬ টি ক্যাটাগরির ৭৪টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।
আমদানি, রপ্তানি, ইন্ডেন্টরস নিবন্ধন আদেশ, ২০২৩ অনুযায়ী সকল নিবন্ধন সনদ নবায়নের জন্য নিম্নরুপ নির্দেশনা প্রদান করা হয়েছে।
(১) নিবন্ধন সনদের মেয়াদ শেষ হইবার অন্যূন ৬০ (ষাট) দিন পূর্বে উহা নবায়নের জন্য আবেদনকারীকে অনলাইনে ফরম-৩ অনুযায়ী উল্লিখিত তথ্যাদি ও কাগজপত্র এবং তফসিলে উল্লিখিত ফিসহ অনলাইনে আবেদন দাখিল করিতে হইবে।
(২) যদি কোনো আবেদনকারী উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত সময়সীমার মধ্যে নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন দাখিল করিতে ব্যর্থ হন, তাহা হইলে তিনি, তফসিলে উল্লিখিত বিলম্ব ফি প্রদান সাপেক্ষে, নিবন্ধন সনদ নবায়নের জন্য আবেদন করিতে পারিবেন।
(৩) নিবন্ধন কর্তৃপক্ষ উপ-অনুচ্ছেদ (১) বা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর আবেদনের সহিত দাখিলকৃত তথ্যাবলি ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করিবে এবং, প্রয়োজনে, পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আবেদনকারীর নিকট হইতে সংশ্লিষ্ট যে কোনো তথ্য ও কাগজপত্র চাহিতে পারিবে।
(৪) নিবন্ধন সনদ নবায়নের জন্য দাখিলকৃত আবেদন এবং উহার সহিত সরবরাহকৃত তথ্য ও দাখিলকৃত কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করিয়া নিবন্ধন কর্তৃপক্ষ উপযুক্ত মনে করিলে অনধিক ৫ (পাঁচ) বৎসরের জন্য নিবন্ধন সনদ নবায়ন করিবে, এবং নবায়নের জন্য উপযুক্ত মনে না করিলে কারণ লিপিবদ্ধ করিয়া সংশ্লিষ্ট আবেদনকারীকে উহা অবহিত করিবে।
*ঘোষণা*
মেইনটেন্যান্স এর স্বার্থে যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে আগামী ২৪ ঘণ্টা ওএলএম সেবা বন্ধ রাখা হয়েছে। এ সময়ে ওএলএম সিস্টেমে আবেদন দাখিল অথবা সিস্টেমে দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে না। সাময়িক এই জটিলতা স্বীকার করতঃ এ বিষয়ে ক্ষমা প্রার্থনাসহ সকলের অবগতির জন্য ঘোষণাটি প্রদান করা হলো। ধন্যবাদ।
02/02/2023
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের অনলাইন সেবা Online Licensing Module (OLM) এর মাধ্যমে সেবা প্রদান নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এই নির্দেশিকার মাধ্যমে অনলাইনে প্রদানকৃত সেবাসমূহের আবেদন দাখিল ও গ্রহণের প্রক্রিয়া জানা যাবে।
ওয়েবসাইট লিংক- https://ccie.portal.gov.bd/site/page/19609331-cb96-451e-9b93-626bb95ca2fa/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A1--%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93
15/09/2022
আগামী ০১ অক্টোবর ২০২২ হতে আমদানি ও রপ্তানি সংক্রান্ত সকল সেবার ফি অনলাইনে পেমেন্ট করতে হবে।
অনিবার্য কারণ বশতঃ জানানো যাচ্ছে যে, অত্র দপ্তরের অনলাইন আবেদন সিস্টেম OLM সফটওয়্যারের কারিগরি আপগ্রেডেশনের জন্য আগামী ১-৩ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত সফটওয়্যার এর সকল কার্যক্রম বন্ধ থাকবে। এর জন্য আমরা আন্তরিকভাবে দুখিঃত।
আমদানি ও রপ্তানির বিভিন্ন সেবায় নতুন ফি আরোপ করা হয়েছে।
কার্যকর হবেঃ ১ সেপ্টেম্বর, ২০২২।
22/08/2022
আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের সেবা সমূহের নতুন ফি নির্ধারন সম্পর্কিত প্রজ্ঞাপন। যা আগামী ১ সেপ্টেম্বর ২০২২ থেকে কার্যক্রর হবে।
05/07/2022
স্বাধীনতার এই ৫০ বছরে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৫০ টি সেবা বর্তমানে অনলাইনে প্রদান করা হচ্ছে। ব্যবসা বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে এই দপ্তর সেবা প্রদানে ডিজিটালাইজেশনের একটি অনন্য নজীর স্থাপন করেছে। এই সম্পর্কিত ভিডিও লিংক নিম্নে দেয়া হলোঃ
CCI&E OLM Documentary CCI&E is now delivering its services through online system name OLM. Service recipients get services of export and import through online without coming to th...
17/06/2022
ড্রাইভার ও অফিস সহায়ক পদে চূড়ান্ত ফলাফল প্রকাশ।
আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর নোটিশ 2022-06-16-15-57-b3c732cdccf46b18eb48e6766123be93.pdf
06/06/2022
স্বাধীনতার ৫০ বছরে ৫০ ধরণের সেবা অনলাইনে প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব টিপু মুনশি, এমপি, মাননীয় মন্ত্রী, বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব তপন কান্তি ঘোষ, সিনিয়র সচিব, বাণিজ্য মন্ত্রণালয়।
তারিখঃ ৬/০৬/২০২২ ইং।
স্থানঃ সকাল ১১ঃ৪৫।
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |