পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, Social service, Dhaka.

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত-
দল, মত, ধর্ম ও বর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক
ও সামাজিক সংগঠন
"পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন"
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

Photos from পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন's post 30/05/2026

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন বিশেষ সদস্য Prshan Jith ভাইয়ের জন্মদিন উপলক্ষ্যে অত্র সংগঠনের মার্চ মাসে সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী ৩ জনকে অনুপ্রেরণার মূলক শুভেচ্ছা স্মারক প্রদান করেন। ❤️

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন, নাসিরনগর এর পক্ষ থেকে প্রসেনজিৎ ভাইয়ের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

27/05/2026

"ত্যাগে পবিত্র হোক মন, মানবতায় ভরে উঠুক হৃদয়"

এই দিনে শুধু উৎসব নয়, বরং আত্মশুদ্ধি, হৃদয়ের পরিশুদ্ধি এবং মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার একটি মহৎ উপলক্ষ।
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে—গরীব-দুঃখী, প্রতিবেশী, বন্ধু ও আত্মীয়দের মুখে হাসি ফোটাক আমাদের সাধ্যমত ত্যাগ।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে দেশ-বিদেশের অত্র সংগঠনের কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

ঈদ মোবারক! 🌙

08/05/2026

বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত,
সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত!

বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০-১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ার জিন বহন করছে এবং এ সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ১৯৮০ সালের এক সমীক্ষায় এই সংখ্যা ছিল মাত্র ২-৪%।

থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন (TIF)কর্তৃক ঘোষিত বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬-এর মূল বিষয়বস্তু হলো "আর গোপন নয়: অশনাক্তকে খুঁজে বের করা। অদৃশ্যকে সহায়তা করা"। এই মূল বিষয়বস্তুর লক্ষ্য হলো, অশনাক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ওপর আলোকপাত করা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার দ্বারা বর্তমানে উপেক্ষিতদের জন্য সহায়তা ব্যবস্থার উন্নতি সাধন করা, যাতে উন্নততর সেবা ও পরিচিতির জন্য তাদের পাদপ্রদীপের আলোয় আনা যায়।

জনসচেতনতায়:
পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

04/05/2026

আলহামদুলিল্লাহ! ❤️

“পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন” ২০২৬ সালের ‘এপ্রিল' মাসে ৯৩ ব্যাগ রক্তের চাহিদার মধ্যে "৮৪ ব্যাগ'' রক্তদান করতে সক্ষম হয়েছে।

সকলের রক্তদান ও পরিশ্রম আল্লাহ পাক কবুল করুক, আমীন। 🤲

অভিনন্দন সর্বোচ্চ রক্ত সংগ্রহকারীদের-
প্রথম- মোঃ আনিসুর রহমান
দ্বিতীয়- শেখ মোঃ মাসুম উদ্দিন
তৃতীয়- তন্ময় আহমেদ

সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী সহ সকল সদস্যদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। ❤️

Photos from পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন's post 29/04/2026

আলহামদুলিল্লাহ! ❤️
আমাদের আরেকটি প্রাপ্তি!🎖️

গত ১৭ই এপ্রিল সামাজিক ও মানবিক কাজের অবদান স্বীকৃতি স্বরূপ পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন'কে রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়ার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলায় সম্মাননা স্মারক প্রদান করে।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন অত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া এর স্বেচ্ছাসেবীদের। ❤️

14/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে সকল রক্তদাতা, কর্মী, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
মানবতার বন্ধনে একসাথে থাকুক আমাদের অঙ্গীকার।

03/04/2026

আলহামদুলিল্লাহ! ❤️

“পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন” ২০২৬ সালের ‘মার্চ' মাসে ৫৫ ব্যাগ রক্তের চাহিদার মধ্যে "৪৬ ব্যাগ'' রক্তদান করতে সক্ষম হয়েছে।

সকলের রক্তদান ও পরিশ্রম আল্লাহ পাক কবুল করুক, আমীন। 🤲

অভিনন্দন সর্বোচ্চ রক্ত সংগ্রহকারীদের-
প্রথম- মোঃ আনিসুর রহমান
দ্বিতীয়- শেখ মোঃ মাসুম উদ্দিন
তৃতীয়- তন্ময় আহমেদ

সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী সহ সকল সদস্যদের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইলো। ❤️

25/03/2026

মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরবময় একটি অধ্যায়!

১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়ে শুরু করেছিল মুক্তির সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।

এই মহান দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনভাবে বাঁচার অধিকার। তাদের এই আত্মত্যাগ আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে মানবতার কল্যাণে কাজ করতে।

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

25/03/2026

পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর প্রচার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অতিরিক্ত দায়িত্ব প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি-

Photos from পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন's post 23/03/2026

আলহামদুলিল্লাহ!

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর দায়িত্বশীল, কর্মী ও উপদেষ্টাদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবতার সেবায় নিবেদিত- পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন। ❤️

20/03/2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পল্লী রক্তদান ও সামাজিক সংগঠন এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ❤️

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান শেষে আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে ঈদ।
এই পবিত্র দিনটি আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও মানবসেবার নতুন অনুপ্রেরণা।

মানবতার সেবায় নিয়োজিত থেকে সকলের ভালোবাসা ও সহযোগিতায় আমাদের কার্যক্রম আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।

ঈদ মোবারক 🌙

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka