14/01/2025
আসসালামু আলাইকুম
আগামী ১৮ ই জানুয়ারী, রোজ-শনিবার
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে
পিঠা উৎসবে একাধিক চমক নিয়ে আসছে সমাজকর্ম বিভাগ,
আপনি থাকছেন তো...!!!
পিঠা উৎসবে চলুক তারুণ্যের জয়গান,
জামাই-বউ, এবং বফ-গফের জন্য স্পেশাল ছাড় এর ব্যবস্থা আছে....
বিঃদ্র- বিশেষ চমক থাকবে সমাজকর্ম পরিবার পক্ষ থেকে।।
সার্বিক সহযোগিতায় : সমাজকর্ম বিভাগের সকল সেশনের শিক্ষার্থীবৃন্দ।।
আমন্ত্রণে: সমাজকর্ম বিভাগ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা
19/09/2024
২০২৩ সনের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের সময়সীমা বর্ধিত।
21/06/2024
আমার এক মাস্টারমশাই কোনদিন কারুর গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে একজন ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। ইস্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন।
মনে পড়ছে আরও একজনের কথা। বাড়িতে সবসময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা; না থাকলে দিয়ে বলতেন “জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভাল লাগে, কিন্তু এই সময়টা ভাল না। ভিজিস না। ছাতাটা নিয়ে যা। সামনের দিন নিয়ে আসিস।“
মফঃস্বলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তাঁর রোগশয্যায় ‘কি করতে ইচ্ছে করছে’ জিগ্যেস করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে খুব দেখতে ইচ্ছে করছে।
ইস্কুলের সাথে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ছাত্রীর মাথার কাছে বসে রাত জেগেছিলেন যে স্যার কিম্বা ইস্কুলের মাঠে খেলতে গিয়ে চোট পাওয়া ছাত্রকে নিয়ে হাসপাতালে দৌড়ে ছিলেন যে মাস্টারমশাই, তাঁদের তখন আলাদা আলাদা নাম ছিল হয়ত -- প্রমুখ, কিন্তু আজ এতগুলো বছর পেরিয়ে এসে মনে হয় তাঁদের একটাই পরিচয় ছিল – ‘শিক্ষক’ । তাঁরা বাংলা-ইতিহাস-ভূগোল-অঙ্ক-বিজ্ঞানের বাইরেও কি যেন একটা শিখিয়েছিলেন, সিলেবাসে যার হদিশ মেলেনি কোনদিন।
বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্যেও বুঝতে দেননি এটা তাঁদের জীবিকা।
ছাত্রের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন, কিম্বা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তাঁর জীবিকা হতে পারেনা।
এত বছরে সিলেবাসের মধ্যের আর সিলেবাসের বাইরের যা কিছু শিখেছি যতজনের কাছ থেকে, তাঁদের সকলকে আমার আনত প্রণাম। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার। তার জন্য যা শাস্তি প্রাপ্য, মাথা পেতে নিতে রাজি আছি। শুধু একটাই অনুরোধ ---- বহুদিন আগে যে ছাতাটা দিয়েছিলেন সেটা ফেরত দিতে বলবেন না। আপনাদের দেওয়া ওই ছাতাটার আজও বড্ড দরকার – সময়ে এবং অসময়ে। শুধু ওই ছাতার আশ্রয় পেতেই সারাজীবন আপনাদের ছাত্র হয়ে থাকব।
ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন সবাই।
িক্ষকদের_জন্য
সংগৃহীত পোস্ট।
12/06/2024
অভিনন্দন স্যার 🌹💚🎉
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সমাজকর্ম বিভাগ � সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা। সম্মানিত & শ্রদ্ধাভাজন তালুকদার মাহমুদ বিন আমিন স্যার
বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন নির্বাচিত ২০২৪ এ ্তর_সম্পাদক পদে নির্বাচিত হওয়া আপনাকে ডিপার্টমেন্ট পক্ষ থেকে অভিনন্দন স্যার
💚🌹🌹💚💚💚💚🎉🎉🎉🎉
04/06/2024
সবাই কে স্বাগতম
এই পেজ টি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সমাজকর্ম বিভাগ থেকে পরিচালিত & সকল প্রকার তথ্য দেওয়া হবে।
ধন্যবাদ