17/03/2026
আলহামদুলিল্লাহ। উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে তালীমুল কুরআন আল-ইসলামিয়া মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য যাকাত ফান্ড থেকে কিছু অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
আল্লাহ তাআলা যেন এই খেদমতকে কবুল করেন।
16/03/2026
উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে পূর্বপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা, গ্রাম: পূর্ব হাতিলা, হাজীগঞ্জ, চাঁদপুর–এর জন্য আমপারা ও সিফারা ক্রয় করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন শিক্ষার কার্যক্রম আরও সহজ হবে।
16/03/2026
উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থী মোহাম্মদ ফারহান-কে ঈদের উপহার প্রদান করা হয়েছে। তারসহ হাজীগঞ্জ, চাঁদপুর মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও ঈদের জামা বিতরণ করা হয়েছে।
আল্লাহ তাআলা যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আনেন। আলহামদুলিল্লাহ।
তথ্য:
নাম: মোহাম্মদ ফারহান
বয়স: ১২ বছর
গ্রাম: পূর্ব হাতিলা, হাজীগঞ্জ, চাঁদপুর
শিক্ষা: মক্তব
15/03/2026
উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে দারুল উলূম ঢাকা মাদ্রাসার মেধাবী এতিম ছাত্র বাইজিদ (হিফজ: ৩ পাড়া), বাড়ি: ফরিদপুর, বোয়ালমারী, আনোয়ারদী—সহ আরও কয়েকজন এতিম ছাত্রকে এই ঈদুল ফিতরে ঈদের জামা প্রদান করা হয়েছে।
আলহামদুলিল্লাহ
13/03/2026
দারুল উলুম বাঁশরীনগর মাদ্রাসা (গ্রাম: বাঁশরীনগর, ইউনিয়ন: ৮ নং আমতলী, উপজেলা: মাটিরাঙ্গা, জেলা: খাগড়াছড়ি)-এর এতিম ছাত্রদের উন্নয়নমূলক কাজে উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
13/03/2026
দারুল উলূম ঢাকা মাদ্রাসার জন্য উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক দিনের ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
03/03/2026
আলহামদুলিল্লাহ, জামিয়া শায়খ যাকারিয়া (রহ.) মাদ্রাসা, উলন, রামপুরার ছাত্রদের মাঝে ভোজনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।
23/02/2026
আল্লাহর অসীম রহমতে, অন্যান্য বছরের ন্যায় এ বছরও পবিত্র রমজান মাস উপলক্ষে উসমান (রাঃ) ফাউন্ডেশন ২০২৬ সালের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম গ্রহণ করেছে।
২০২৬ সালের কর্মসূচিসমূহ নিম্নে উপস্থাপন করা হলো—
১. সংস্কার কার্যক্রম
দারুল উলুম বাঁশরীনগর মাদ্রাসা
গ্রাম: বাঁশরীনগর, ইউনিয়ন: ৮ নং আমতলী, উপজেলা: মাটিরাঙ্গা, জেলা: খাগড়াছড়ি।
গত দুই বছর ধরে উসমান (রাঃ) ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মাদ্রাসাটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে কিছু অবশিষ্ট কাজ বাকি রয়েছে, যা ইনশা আল্লাহ এ রমজান মাসের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
২. ১০০ বস্তা চাল সংগ্রহ কর্মসূচি
জামিয়া শায়খ যাকারিয়া (রহ.) মাদ্রাসা, উলন, রামপুরা, সারাবছর-এর জন্য ১০০ বস্তা চাল সংগ্রহের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
৩. যাকাত কার্যক্রম
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার অন্তর্গত হাটিলা পূর্ব ইউনিয়ন (৮ নং ওয়ার্ড)-এর কিছু খেটে খাওয়া অসচ্ছল মানুষের কর্মসংস্থানের উদ্দেশ্যে উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যবসার ব্যবস্থা করা হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন।
৪. ইফতার কর্মসূচি (১)
দারুল উলূম ঢাকা মাদ্রাসা-এর জন্য উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক দিনের ইফতারির ব্যবস্থা করা হবে।
৫. ইফতার কর্মসূচি (২)
হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) মহিলা হাফিজিয়া মাদ্রাসা, বাঁশরীনগর, আমতলী, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবস্থিত—এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও কয়েক দিনের ইফতারির ব্যবস্থা করা হবে।
৬. সংস্কার কার্যক্রম
বায়তুর রাহমান জামে মসজিদ, গাজীপুর-এর সংস্কার কাজ বর্তমানে চলমান রয়েছে। পূর্ববর্তী মসজিদের পাশে ৫ তলা বিশিষ্ট নতুন মসজিদ ও মাদ্রাসা নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এ রমজান মাসে নির্মাণ কাজের জন্য যথাসম্ভব অর্থ সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হবে।
উপরোক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়নের জন্য কেউ দান করতে ইচ্ছুক হলে সরাসরি নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইলো:
📞 মোবাইল (বিকাশ ও নগদ): 01681009844
ব্যাংক হিসাব নম্বর:
Account Name: MD. TAIFUR RAHMA | Account Number: 2103763610001 | City Bank PLC
সকলের দোয়া ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদ।
07/03/2025
তালিমুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসায় রমজান মাসে ইফতার ও সেহরির খাবারের জন্য কয়েক বস্তা ডাল প্রদান করা হলো।
জাযাকাল্লাহ।
01/03/2025
আমাদের তৈরি কিছু পাঞ্জাবি রয়েছে, যা মাদ্রাসার ছাত্রদের উপহার হিসেবে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। উসমান (রাঃ) ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বছর খাগড়াছড়ি এবং কক্সবাজার চকোরিয়া মাদ্রাসায় পাঞ্জাবি বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এখানে পাঞ্জাবির সাইজ এবং দাম দেওয়া হলো। এই মাদরাসায় কেউ পাঞ্জাবির দেয়ার জন্ন্য আগ্রহী হলে যোগাযোগ করতে পারবেন।
যোগাযোগের নম্বর:
তাইফুর রহমান - 01681009844 (whatsapp)
সাইজ ও মূল্য তালিকা:
ড্রেস: সিল্ক টোর
1️⃣ সাইজ: L-26, W-14
বয়স: ৫-৬ বছর
মূল্য: প্রতি সেট ৬০০ টাকা
2️⃣ সাইজ: ২২ থেকে ৪২ পর্যন্ত
উদাহরণ:
সাইজ: ২২
বয়স: ৪ বছর থেকে শুরু
মূল্য: ৫০০ টাকা
3️⃣ সাইজ: ৪২
বয়স: প্রাপ্তবয়স্ক
মূল্য: ৮০০ টাকা