15/05/2026
উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক ও বর্তমানে শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব মঞ্জুরুল হক স্যার আর আমাদের মাঝে নেই।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিওন। স্যারের আকষ্মিক মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষথেকে শোক ও পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। স্যার পরিবার নিয়ে উত্তরা ৩নং সেক্টরে বসবাস করতেন।
26/04/2026
আজ ২৬/৪/২৬খ্রিঃ বিদ্যালয়ে যোগদান করলেন সিনিয়র শিক্ষক (গণিত) জনাব আবুল হোসেন স্যার। অভিনন্দন স্যারকে।
20/04/2026
আগামীকাল এস এস সি পরীক্ষা ২০২৬। উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের আসন বিন্যাস।
16/04/2026
এস এস সি ব্যাচ ২০২৬ এর বিদায় ও "পিছুটান" এর নবম সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
03/03/2026
আলহামদুলিল্লাহ্! আমাদের শিক্ষার্থী মোঃ শহীদুল ইসলামকে পাওয়া গেছে। শহীদুল কে খুজতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
03/03/2026
হারানো বিজ্ঞপ্তিঃ
উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মোঃ শহীদুল ইসলাম গত ০২/০৩/২৬ সোমবার বিকাল চামুরখান এলাকা থেকে নিখোঁজ রয়েছে। ছেলেটির কোন সন্ধান পাওয়া গেলে তার অভিভাবকের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
O1796636823
25/02/2026
২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় হতে ১ জন ট্যালেন্টপুল সহ মোট ৬ জন বৃত্তি পেয়েছে। বৃত্তি প্রাপ্তদের অভিনন্দন।