19/04/2026
অদ্য ১৯শে এপ্রিল,২০২৬ খ্রিস্টাব্দ উপকর কমিশনারের কার্যালয়, সার্কেল ১১৫, কর অঞ্চল-৬ ঢাকা এবং আনাম র্যাংগস প্লাজা কর্তৃপক্ষের উদ্যোগে ধানমণ্ডি ৬/এ তে অবস্থিত আনাম র্যাংগস প্লাজা মার্কেটে স্পট অ্যাসেসমেন্ট এবং পিএসআর যাচাই কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে বেশকিছু নতুন করদাতা শনাক্ত করা হয় যাদের হাতে টিন সার্টিফিকেট তুলে দেন সম্মানিত অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ ১, কর অঞ্চল ৬, ঢাকা জনাব ড. নাশিদ রিজওয়ানা মহোদয়। এছাড়া বেশকিছু করদাতা রিটার্ন সাবমিট করেন। এসময় তিনি উপস্থিত সকলকে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম এবং পিএসআর দৃশ্যমান স্থানে রাখার প্রয়োজনীয়তা বিষয়ে জানান। উক্ত কার্যক্রম দেশের করজাল সম্প্রসারণে এবং আয়কর বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উক্ত সার্কেলের সহকারী কর কমিশনার জনাব রিহুন সাওরাত চৌধুরী এবং আনাম র্যাংগস প্লাজা মার্কেটের দোকান মালিক সমিতির পরিচালক জনাব নাজনীন আখতার।
16/04/2026
আজ ১৬ই এপ্রিল, ২০২৬ কর পরিদর্শন পরিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয় জনাব সৈয়দ মহিদুল হাসান কর অঞ্চল ৬, ঢাকা পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সম্মানিত যুগ্ম মহাপরিচালক জনাব দীপক কুমার পাল, উপ মহাপরিচালক সদর দপ্তর(প্রশাসন) জনাব নাজমুন নাহার এবং উপ মহাপরিচালক জনাব মোঃ মফিজুর রহমান। কর অঞ্চল ৬, ঢাকার পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করেন উক্ত কর অঞ্চলের সম্মানিত কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়।
10/04/2026
অদ্য ৯ই এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৩১ মার্চ, ২০২৬ খ্রি. পর্যন্ত লক্ষ্যমাত্রা ও মাসভিত্তিক আদায় এর তথ্য, ডাবল এন্ট্রি এর তথ্যাদি এবং কর-জিডিপি অনুপাত বৃদ্ধিকরণ, রাজস্ব আহরণে গতিশীলতা আনয়ন ও লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত কর ফাঁকি চিহ্নিত করণসহ অর্থ বছরের অবশিষ্ট ০৩ (তিন) মাসে রাজস্ব আদায় বৃদ্ধির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক টাস্কফোর্সের প্রতিবেদনের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয় এবং পরিদর্শী রেঞ্জ কর্মকর্তাগণ।
12/03/2026
অদ্য ১২.০৩.২০২৬ তারিখে জনাব জি এম আবুল কালাম কায়কোবাদ, সদস্য, গ্রেড-১ (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), জাতীয় রাজস্ব বোর্ড, স্যারের শেষ কর্মদিবসে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কর অঞ্চল ৬, ঢাকার সম্মানিত কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন কর অঞ্চল ৬,ঢাকার পরিদর্শী রেঞ্জ ১, পরিদর্শী রেঞ্জ ৪ মহোদয়, সদর দপ্তর(প্রশাসন) মহোদয়সহ অন্যান্য অফিসারবৃন্দ।
12/03/2026
আজ ১২ই মার্চ, ২০২৬ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং লক্ষ্যমাত্রা ও মাসভিত্তিক আদায়,ডাবল এন্ট্রি কার্যক্রম,IIC বিষয়ক কার্যক্রম,147 ধারায় আদায়,CIC, কর পরিদর্শন পরিদপ্তর, নিবিড় পরিদর্শন এর নির্দেশনা পরিপালন,বকেয়া কর এর হালনাগাদ তথ্য,নন ফাইলার সংক্রান্ত কার্যক্রমএবং ২০২৩-২০২৪ করবর্ষের অডিট মামলা নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়।
03/03/2026
অদ্য ৩রা মার্চ,২০২৬ খ্রিষ্টাব্দ কর অঞ্চল ৬, ঢাকার সম্মেলনকক্ষে পরিদর্শী রেঞ্জ ১ হিসেবে সদ্য যোগদানকৃত অতিরিক্ত কর কমিশনার(চলতি দায়িত্ব) জনাব ড. নাশিদ রিজওয়ানা মনির মহোদয়কে ফুলেল শুভেচছা দ্বারা বরণ করে নেন অত্র কর অঞ্চলের কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। এসময় উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ ৩ এবং পরিদর্শী রেঞ্জ ৪ মহোদয়, সদর দপ্তর(প্রশাসন) মহোদয়, সদর দপ্তর (প্রায়োগিক) মহোদয় সহ সকল কর্মকর্তাবৃন্দ৷
03/03/2026
অদ্য ২২/০২/ ২০২৬ খ্রি. তারিখে জনাব মোঃ এ কে এম বদিউল আলম,সদস্য(কর লিগ্যাল এন্ড এনফোর্সমেন্ট),জাতীয় রাজস্ব বোর্ড - মহোদয়ের সফল কর্মজীবনের সমাপ্তি ও সুস্বাস্থ্য কামনায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কর অঞ্চল-৬,ঢাকার মান্যবর কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। এ সময়ে উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ মহোদয়গণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।
18/02/2026
আজ ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি. তারিখ রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় কর অঞ্চল-৬, ঢাকা এর সম্মেলন কক্ষে কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়ের সভাপতিত্বে মাসিক রাজস্ব সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সকল পরিদর্শী রেঞ্জ ও সার্কেল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং লক্ষ্যমাত্রা ও মাসভিত্তিক আদায়,IIC বিষয়ক কার্যক্রম,147 ধারায় আদায়,CIC, কর পরিদর্শন পরিদপ্তর, নিবিড় পরিদর্শন এর নির্দেশনা পরিপালন,বকেয়া কর এর হালনাগাদ তথ্য,নন ফাইলার সংক্রান্ত কার্যক্রমএবং ২০২৩-২০২৪ করবর্ষের অডিট মামলা নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন কর কমিশনার মহোদয়।
সভায় কর অঞ্চল ৬,ঢাকায় সদ্য যোগদানকৃত ৪৪তম বিসিএস ব্যাচের সহকারী কর কমিশনার জনাব ফাহমিদা আক্তারকে ফুল দিয়ে স্বাগত জানান বিজ্ঞ কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার মহোদয়গণ, সদর দপ্তর প্রশাসন মহোদয় এবং সদর দপ্তর প্রায়োগিক মহোদয়।
06/02/2026
অদ্য ০৫/০২/২০২৬ খ্রিষ্টাব্দে কর অঞ্চল ৬, ঢাকা হতে বিদায়ী অফিসারবৃন্দের জন্য সংবর্ধনার আয়োজন করেন কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। বিদায়বেলায় কর অঞ্চল ৬, ঢাকায় নিজেদের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণা করেন কর কমিশনার জনাব রবিউল হাসান প্রধান মহোদয়, কর কমিশনার জনাব মর্তুজা শরিফুল ইসলাম মহোদয় এবং অতিরিক্ত কর কমিশনার জনাব হাছিনা আক্তার মহোদয়। এ সময় কর অঞ্চল ৬, ঢাকার পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কর অঞ্চল ৬,ঢাকার কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়।
06/02/2026
অদ্য ০৫/০২/ ২০২৬ খ্রি. তারিখে মান্যবর জনাব মোঃ লুৎফুল আজীম মহোদয়, সদস্য (আন্তর্জাতিক কর), জাতীয় রাজস্ব বোর্ড - এর সফল কর্মজীবনের সমাপ্তিতে কর অঞ্চল-৬, ঢাকা-এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান কর অঞ্চল-৬, ঢাকা এর কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা মহোদয়। উল্লেখ্য জনাব মো: লুৎফুল আজীম মহোদয় কর অঞ্চল ৬, ঢাকার কর কমিশনার হিসেবে দীর্ঘসময় কৃতিত্বের সাথে নিজের দায়িত্ব পালন করেছিলেন।
05/02/2026
০৩/০২/ ২০২৬ খ্রি. তারিখে কর আপীল অঞ্চল-১, ঢাকার মান্যবর কর কমিশনার জনাব খালেদ শারিফ আরেফিনের সফল কর্মজীবনের সমাপ্তিতে কর অঞ্চল-৬, ঢাকা-এর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান কর অঞ্চল-৬, ঢাকার মান্যবর কর কমিশনার জনাব শ্রাবণী চাকমা,জনাব কাজী রুকাইয়া সুলতানা,উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন) এবং জনাব রিহুন সাওরাত চৌধুরী,সহকারী কর কমিশনার। উল্লেখ্য জনাব খালেদ শরীফ আরেফিন কর অঞ্চল ৬, ঢাকার পরিদর্শী রেঞ্জ-৩ হিসেবে কর্মরত ছিলেন।