04/09/2025
আজকে সকালে বৃষ্টির পর weather টা খুব সুন্দর থাকায় আমি
৯:৩০ এর দিকে একটু হাটতে বের হই। আমার বাসা যেহেতু শ্যামলীতে সেহেতু আমি হাটতে হাটতে মোহাম্মদপুরের দিকে আগাই। রাস্তায় খুব একটা মানুষ ছিলো না। কিছুক্ষন হাটার পর যখন আমি ring road এ entry করি তখন আমি notice করি যে আমাকে কিছু বখাটে ছেলে follow করছে। আমি আমার হাটার speed বাড়াই। ঠিক তখনি পিছন থেকে একটা ছেলে এসে আমর সামনে দাঁড়ায় আর আমাকে বলে "কি আপু এত সকালে একা একা কোথায় যান? " ততক্ষণে বাকি ছেলে গুলো আমাকে ঘেরাও করে ফেলে। আমি শান্তভাবে উত্তর দেই "হাটতে বের হইসি, আমার পথ থেকে সরে দাড়ান।"
তখনি তাদের মধ্যে একজন বলে "খালি হাতে আপনারে কিভাবে ছাইরা দেই আপা? দেখি কি আছে আপনার কাছে বাইর করেন!"
আমি এবার ধমক দিয়ে বলি "সরে দাঁড়ান নাহলে আমি চিল্লাতে বাধ্য হবো" ঠিক তখনি কেও একজন ধারালো কিছু দিয়ে আমার বাম হাতে আঘাত করে। কি দিয়ে সেটা খেয়াল করিনি। তারা আমাকে আরো কিছু করার আগেই আমি তাদের ধাক্কা দিয়ে দৌড় দেই। তখন আমার জামার হাতা ধরে একজন টান দিয়ে আটকানোর try করে but সেটা ছিড়ে যাওয়ায় আর আটকাতে পারেনা। আমি দৌড়াচ্ছি তারাও আমাকে ধাওয়া করছে। বেশি খানিক্ষণ দৌড়ানোর পর আমি আদাবর থানার কাছে এসে পড়ি and একটা police jeep এর কাছে গিয়ে পড়ে যাই। আমাকে ২ জন police প্রায় সাথে সাথে উঠতে help করে। Police দেখে বখাটে ছেলে গুলোর মধ্যে সবাই পালিয়ে গেলেও যেই ছেলেটা আমাকে আঘাত করেছিলো তাকে police ধরে ফেলে। এরপর আমাকে একজন police রিকশায় উঠিয়ে দেয় then আমি ১১ টার দিকে বাসায় ফিরি। এই post টা দেওয়ার main reason is to create awareness about women's safety. So the girls that are in my friend list please be safe, always carry a pepper spray or anything that can protect you from the evil guys out there.
(লেখা Sumaiya Afrin)
02/08/2025
ছবিতে যে দুটি শিশুকে দেখছেন, তাদের বাস্তব ঘটনা আপনাকে অবাক করতে বাধ্য।
এই যমজ শিশু দুটির নাম কাইরি ও ব্রিয়েল জ্যাকসন। ১৯৯৫ সালে, তারা নির্ধারিত সময়ের প্রায় ১২ সপ্তাহ আগে আমেরিকার ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করে। অপরিণত অবস্থায় জন্ম হওয়ায় তাদের দুজনকেই ইনকিউবেটরে রাখা হয়।
দুই বোনের মধ্যে কাইরির অবস্থা তুলনামূলকভাবে ভালো ছিলো এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল। কিন্তু ছোট বোন ব্রিয়েলের অবস্থা ছিলো খুবই আশঙ্কাজনক। তার শ্বাসকষ্ট হচ্ছিলো, হৃদস্পন্দন অনিয়মিত ছিলো এবং অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে যাচ্ছিলো। ডাক্তাররা তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।
ঠিক সেই সংকটময় মুহূর্তে, “একজন নার্স” প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এক যুগান্তকারী প্রস্তাব দেন। তিনি বলেন, “দুই বোনকে একই ইনকিউবেটরে পাশাপাশি রাখলে কেমন হয়?”
এরপর যা ঘটেছিলো, তা এক কথায় অবিশ্বাস্য!
দুর্বল ব্রিয়েলকে তার শক্তিশালী বোন কাইরির পাশে শোয়ানোর সাথে সাথেই কাইরি তার ছোট্ট হাত দিয়ে বোনকে জড়িয়ে ধরে, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। আর আশ্চর্য ব্যাপার হলো, এই আলিঙ্গনের পর থেকেই ব্রিয়েলের শ্বাস-প্রশ্বাস স্থিতিশীল হতে শুরু করে, তার হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে আসে এবং শরীরের তাপমাত্রাও বাড়তে থাকে। ধীরে ধীরে সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে!
এই ঘটনাটি “The Rescuing Hug” বা “জীবনরক্ষাকারী আলিঙ্গন” নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।
বিজ্ঞানের চোখে এই ঘটনা:
এই একটি ঘটনাই চিকিৎসা জগতে “ক্যাঙ্গারু কেয়ার“ (Kangaroo Care) বা ত্বকের সাথে ত্বকের স্পর্শের (Skin-to-Skin Contact) গুরুত্বকে প্রতিষ্ঠিত করে। গবেষণায় দেখা যায়, মায়ের বা কাছের কারো ত্বকের স্পর্শ পেলে অপরিণত শিশুর হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, যা তাদের দ্রুত বেড়ে উঠতে ও সুস্থ হতে সাহায্য করে।
আজ বিশ্বজুড়ে অপরিণত নবজাতকদের চিকিৎসায় “ক্যাঙ্গারু কেয়ার” একটি অতিজরুরি ও স্বীকৃত পদ্ধতি। আর এর পেছনের অন্যতম অনুপ্রেরণা হলো কাইরি ও ব্রিয়েলের সেই ছোট্ট একটি আলিঙ্গন।
02/04/2025
লিংক এ গিয়ে বাংলাদেশ ❤️কে ভোট দিন।
https://www.facebook.com/share/p/1EWwtGP1L8/
Pick the winner 👇
Make sure to vote with the correct reaction from the graphic ☑
19/10/2024
যাদের কাছে MRT Single Journey TICKET রয়েছে অনুগ্রহ করে সকলে স্টেশনের নির্দিষ্ট স্থানে জমা দিন।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমার-আপনার নৈতিক দায়িত্ব।
04/08/2024
আল্লাহর সান্নিধ্যেই তোমাদেরকে ফিরে যেতে হবে। 😥
আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।☝️
(সূরাঃ হুদ, আয়াত ৪)📖
03/08/2024
আজকের শহীদ মিনার। কোটা আন্দোলন ২০২৪
08/07/2024
#ইস্তেগফার:
আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ,আস্তাগফিরুল্লাহ।
#জিকির:
সুবহানআল্লাহ ,আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার
#তওবা:
আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা
হুওয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।
#দোয়া_ইউনুস:
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী
কুংতু মিনাজ জোয়ালীমিন।
#দুরুদ_শরীফ: সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ
লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।
জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির দোয়াঃ
আল্লাহুম্মা ইন্নীআস আলুকাল জান্নাতা,
ওয়া আউযুবিকা মিনান্নার।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।
পড়া শেষে আলহামদুলিল্লাহ