বাংলাদেশ জামায়াতে ইসলামী - যুব বিভাগ, আদাবর থানা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী - যুব বিভাগ, আদাবর থানা।

Share

যুব নেতৃত্ব | স্কিল | দাওয়াহ | মানবিক সেবা
আদাবর থানা যুব বিভাগ
Active Youth • Strong Community

06/06/2026

"আমরা পরস্পরের উন্নয়ন ও অগ্রযাত্রার অংশীদার হব, ইনশাআল্লাহ। এই অব্যাহত সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিশ্ববাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।”

-ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

03/06/2026

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

তারিখঃ ০৪ জুন ২০২৬ | বৃহস্পতিবার
সময়ঃ বিকেল ৫টা
স্থানঃ বাইতুল মোকাররম, উত্তর গেইট।

আয়োজনেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী।

02/06/2026

শহীদ আবদুল মালেক; একটি নাম, একটি ইতিহাস!

26/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী - যুব বিভাগ, আদাবর থানা।'s post 22/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আজ ২২ মে জুম'আ বার জেলা ও মহানগর যুব দায়িত্বশীল সম্মেলন রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী - যুব বিভাগ, আদাবর থানা।'s post 21/05/2026

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগের বিশাল মানববন্ধন।

21/05/2026

"রামিসা হত্যাকাণ্ডে পুরো জাতি কাঁদছে, মানুষের বিবেক জাগ্রত হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক কি কাঁদে নাই?"

-মিয়া গোলাম পরওয়ার
সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

#ধর্ষন

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী - যুব বিভাগ, আদাবর থানা।'s post 20/05/2026

আজ ২০ মে, বুধবার বিকালে, শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঢাকা মহানগরীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার।

Photos from বাংলাদেশ জামায়াতে ইসলামী - যুব বিভাগ, আদাবর থানা।'s post 20/05/2026

শিশু রামিসা হত্যাকাণ্ড: "আইয়ামে জাহেলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে, খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাবো"

"পল্লবীতে নিষ্পাপ শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা দেখে একজন মানুষ হিসেবে আমি স্তব্ধ, নির্বাক। আজ রামিসার বাসায় গিয়ে ওর শোকার্ত মা-বাবার চোখের পানি আমি সইতে পারিনি। কোনো সুস্থ সমাজে এমন নৃশংসতা মেনে নেওয়া যায় না। এটি আধুনিক যুগের ঘটনা নয়, বরং আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার বর্বরতাকেও হার মানিয়েছে।"

আজ পল্লবীতে নিহত শিশু রামিসার পরিবারের সাথে দেখা করে গভীর সমবেদনা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তীব্র ক্ষোভ ও বিচারহীনতার বিরুদ্ধে এভাবেই নিজের অবস্থান ব্যক্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

হত্যাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে করে বাংলাদেশ জামায়াত ইসলামী এর ঢাকা উত্তর মহানগর এর নেতা সেলিম উদ্দিন সরাসরি বলেন:

"আমি স্পষ্ট ভাষায় রাষ্ট্র ও প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই—রামিসা হত্যার বিচার নিয়ে কোনো ধরনের চালচাতুরি, লুকুচুরি বা কালক্ষেপণ এ দেশের জনগণ মেনে নেবে না। আমরা কোনো দীর্ঘমেয়াদি বিচারের নামে নাটক দেখতে চাই না। রাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট টাইমলাইন বা সময়সীমা বেঁধে দিতে হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় এই খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি কার্যকর করতে হবে।"

ভুক্তভোগী পরিবারের আইনি লড়াইকে যেকোনো মূল্যে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন:

"রামিসার পরিবার যেন আইনি লড়াইয়ে কোনোভাবেই পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির ভাইকে অনুরোধ করব, তিনি যেন এই মামলার পরিচালনার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। আইনি লড়াইয়ের সর্বোচ্চ চূড়া পর্যন্ত গিয়ে আমরা খুনিদের ফাঁসি নিশ্চিত করব। রামিসার পরিবার একা নয়, আমরা তাদের পাশে আছি।"

সবশেষে তিনি বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের বিচার যদি দ্রুত এবং দৃষ্টান্তমূলক না হয়, তবে সমাজের অন্য শিশুদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। তাই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত রাজপথ এবং আদালত—সবখানেই জামায়াতে ইসলামী এই পরিবারের পাশে থেকে লড়াই চালিয়ে যাবে।

20/05/2026

ঢাকা মহানগর উত্তর যুব বিভাগের নবনিযুক্ত সম্মানিত সভাপতি ইয়াসিন আরাফাত ভাই ও সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ ভাই।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Adabor, Dhaka City North
Dhaka
1207