ছাত্র গণমঞ্চ

ছাত্র গণমঞ্চ

Share

শিক্ষার উপনিবেশিকীকরণ, বাণিজ্যিকীকরণ�

শিক্ষার উপনিবেশিকীকরণ, বাণিজ্যিকীকরণ, দলীয়করণ-ফ্যাসিকরনের বিরুদ্ধে ছাত্র আন্দোলন বেগবান করুন ।
স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থা কায়েমের জন্য শ্রমিক-কৃষক মেহনতি জনগণের সাথে একাত্ম হোন । সাম্রাজ্যবাদ,সম্প্রসারণবাদ,আমলাতান্ত্রিক পুজিবাদ ও আধা সামন্তবাধের বিরুদ্ধে দেশ জোড়া ছাত্র আন্দোলন গড়ে তোলা ।

28/05/2026
Photos from ছাত্র গণমঞ্চ's post 13/05/2026

“ফ্যাসিবাদের পুনরাবর্তন অথবা মুক্তি” শীর্ষক কর্মশালার রেজিস্ট্রেশন চলছে।

আগ্রহীরা ছাত্র গণমঞ্চ, ঢাকা অঞ্চলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুথে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। বুথটি বসানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদ এলাকায়। বিকেলে টিএসসিতে থাকবো আমরা

যারা সমকালীন রাজনৈতিক বাস্তবতা, ফ্যাসিবাদের পুনরুত্থান এবং মুক্তির সম্ভাবনা নিয়ে গভীর পর্যালোচনায় অংশ নিতে আগ্রহী, তাদের সবাইকে রেজিস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানাই।

Photos from ছাত্র গণমঞ্চ's post 11/05/2026
Photos from ছাত্র গণমঞ্চ's post 11/05/2026

“ফ্যাসিবাদের পুনরাবর্তন অথবা মুক্তি” শীর্ষক কর্মশালার রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

আজ থেকে আগ্রহীরা ছাত্র গণমঞ্চ, ঢাকা অঞ্চলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুথে সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন। বুথটি বসানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদ এলাকায়। বিকেলে টিএসসিতে থাকবো আমরা

যারা সমকালীন রাজনৈতিক বাস্তবতা, ফ্যাসিবাদের পুনরুত্থান এবং মুক্তির সম্ভাবনা নিয়ে গভীর পর্যালোচনায় অংশ নিতে আগ্রহী, তাদের সবাইকে রেজিস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানাই।

10/05/2026

তিন বিভাগ ব্যতীত সকল বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত এবং নিয়োগ বানিজ্যসহ দুর্নীতির অভিযোগে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ না করায় তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র গণমঞ্চ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা

গত ১৭ এপ্রিল জাতীয় মিডিয়ার একটি অনুসন্ধানী রিপোর্টে প্রশাসনের ব্যাপক নিয়োগ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয় শিক্ষার্থীদের সামনে। এই অভিযোগের প্রেক্ষিতেই শিক্ষক সংকটে ভোগা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক নিয়োগ দীর্ঘদিন ধরেই স্থগিত হয়ে ছিলো। তার প্রেক্ষিতে আন্দোলন গড়ে উঠে, সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র গণমঞ্চের নেতা-কর্মীরাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। চাপে পরে ইউজিসি দ্রুততার সহিত তদন্ত কমিটির নিয়োগ সংক্রান্ত সুপারিশ প্রকাশ করে পুনরায় শিক্ষক নিয়োগের অনুমোদন দেয়, যার ফলে আন্দোলন স্থগিত ঘোষিত হয়। গত ৭মে, ২০২৬ রিজেন্ট বোর্ডের মিটিং এ মাত্র তিনটি বিভাগ ব্যতীত সকল বিভাগের শিক্ষক নিয়োগ আবারও স্থগিত করে দেওয়া হয়, যার কোনো কারণই শিক্ষার্থীদের কাছে স্পষ্ট করা হয় নি। শিক্ষক সংকটের কারনেই মূলত সেশনজট, গবেষণার ঘাটতি সহ বেশ কিছু সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অন্যদিকে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথা থাকলেও কেবলমাত্র তদন্ত কমিটির সুপারিশ প্রকাশ করা হয়েছে।

অতিদ্রুত স্থগিত হওয়া সকল বিভাগের শিক্ষক নিয়োগ পুনরায় চালু করা এবং পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট প্রকাশের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের আওয়াজ উঠানো এবং প্রয়োজনে আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছে ছাত্র গণমঞ্চ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

05/05/2026

https://www.facebook.com/share/17UcfrdKy7/

৫ মে, ২০২৬ মহামতি কার্ল মার্ক্সের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। যারা এসেছিলেন আলোচনা শুনতে, সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা।

04/05/2026

মহামতি কার্ল মার্ক্সের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল মুক্ত পাঠচক্রের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত।

রেফারেন্স হিসেবে পড়তে পারেন, কমরেড লেনিনের প্রবন্ধ 'কার্ল মার্ক্স'। লিংক দেওয়া হলো-

https://www.facebook.com/share/p/1BNNshikwr/

20/04/2026
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka