05/04/2026
ত্যাগী নেতৃত্বের মূল্যায়ন: সময়ের দাবি
“আন্দোলনের রাজপথ যার ঠিকানা, ত্যাগের মহিমায় যিনি উজ্জ্বল—তিনিই আমাদের প্রিয় আলাল ভাই।”
দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন আর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের ভূমিকা কেবল একজন নেতার নয়, বরং একজন অকুতোভয় সিপাহসালের মতো। জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আমরা বিস্ময়ের সাথে লক্ষ করছি যে, দলের জন্য শত জেল-জুলুম এবং শত প্রতিকূলতায় আপসহীন থাকা এই নেতার যথাযথ মূল্যায়ন আজও অধরা।
কেন আলাল ভাই আমাদের অহংকার?
• মেধা ও প্রজ্ঞা: তিনি একজন রাজনীতিবিদ আইনজীবী। বরিশাল-২আসনের সংসদ সদস্য ছিলেন ১/ ২/ ৩/ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, ও সুবক্তা হিসেবে দলের যৌক্তিক দাবিগুলো সবসময় বলিষ্ঠভাবে তুলে ধরেছেন।
• আপসহীন সংগ্রাম: স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই করেছেন, কিন্তু কখনো আদর্শ বিচ্যুত হননি।
• সাংগঠনিক মেরুদণ্ড: বিএনপির দুঃসময়ে তৃণমূলের কর্মীদের কাছে তিনি ছিলেন ভরসার শেষ আশ্রয়স্থল।
একটি গণতান্ত্রিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে মেধা এবং ত্যাগের সমন্বয় অপরিহার্য। দলের জন্য নিজের জীবন ও যৌবন বিলিয়ে দেওয়া এই নেতার সাংগঠনিক উচ্চ মর্যাদা এখন সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার এই সূর্যসন্তানকে যথাযথ সম্মানে ভূষিত করে তৃণমূলের আবেগ ও প্রত্যাশাকে শ্রদ্ধা জানাবে।
ত্যাগী নেতারা যদি অবহেলিত হয়, তবে রাজনীতি মেধাশূন্য হবে। আমরা চাই মেধা, ত্যাগ আর সাহসের সংমিশ্রণ—সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাইয়ের যথাযোগ্য মূল্যায়ন।
30/03/2026
খোকসা জানিপুর মাঠে অনুষ্ঠিত মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ২০২৬ ফাইনাল খেলার উদ্বোধক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই
27/03/2026
আজ ২৭ মার্চ ২০২৬, শুক্রবার ঢাকার রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই।
20/03/2026
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
14/03/2026
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই
07/03/2026
ইন্ডিয়ান হাইকমিশনের ইফতার পাটি তে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা Syed Moazzem Hossain Alal ভাই
04/03/2026
আদর্শিক বিশুদ্ধতা বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন সরকারের সফলতার জন্য অপরিহার্য। এটার বিচ্যুতি ঘটলে অভ্যন্তরীণ স্যাবোটেজ দল ও সরকারকে বেকায়দায় ফেলে দিবে। অতএব অর্থোডক্স জাতীয়তাবাদী রাজনৈতিক নেতাদের যথাযথ মূল্যায়ন ও পদায়ন বিকল্পহীন"।
আমি আদর্শ পছন্দ করি নোংরামি নয় ,
সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই শুধু একটি নাম নয় ,তিনি ছিলেন বিএনপির বিপদের দিনে বটগাছ ও বন্ধু , অনেক কিছু জমা রাখলাম শুধু আমাদের ধৈর্য নিয়ে খেলবেন না , বিগত স্বৈরাচার আন্দোলন থেকে আজ পর্জন্ত জাতীয়তাবাদী দলের জন্য যে ভূমিকা ছিলো সেটা নিভিয়ে দেওয়া এতো সহজ নয় , আজ অনেক উড়ন্ত কোকিল এসে কুহ কুহ গান শুনাচ্ছে , অতীতে তারা কোথায় ছিল সব হিসেব চাইবো , আমরা কর্মীরা যেমন দল কে দিয়ে এসেছি নিঃস্বার্থ ভাবে তাই অনেক কিছু চাইবো শুধু সময় এর অপেক্ষায় আছি ,
আল্লাহ রাব্বুল আলামিন বিএনপি পরিবারের সবাইকে শুভ বুদ্ধির তৌফিক দিক।
04/03/2026
দীর্ঘ ১৭ বছর মামলা হবার ভয়ে, জেলে যাবার ভয়ে আলাল ভাই - সোহেল ভাই হয়তো আওয়ামীলীগের সাথে আতাত করে চলেছে , ৫ তারিখের পর চাঁদাবাজির-দখলবাজি, মব করেছে। আলাল -সোহেল ভাই হয় তো ঋণ খেলাপি, হত্যা মামলার আসামি তাই বিএনপি আলাল-সোহেল ভাইর মূল্যায়ন করে নাই।
মহাসচিব ফখরুল সাহেব আপনি তো ১৭ বছর আওয়ামীলীগের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, সে সময় কারা কারা রাজপথে ছিল, কারা টক টকশোতে আওয়ামীলীগের বিরুদ্ধে সরব ছিল, কারা আপনার সাথে জেল খেটেছে, আপনার থেকে ভালো কে জানবে? তাহলে মূল্যায়ন কেন হবে না যোগ্য নেতা কর্মীদের? আপনি থাকতে কিভাবে অবমূল্যায়ন ত্যাগীদের?