Iab Dhaka City South

Iab Dhaka City South

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Iab Dhaka City South, Political organisation, 55/B, Purana Paltan, Dhaka.

29/05/2026

বাংলাদেশে প্রবেশের জন্য ভারত সীমান্তে ভিড় উদ্বেগজনক
-মাওলানা গাজী আতাউর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে বিভৎসভাবে ধর্মবিদ্বেষ ছড়িয়েছে। রাষ্ট্র ও প্রশাসনকে মুসলিমদের বিরুদ্ধে লাগিয়েছে, সামাজিকভাবে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দিয়েছে। গোটা পশ্চিমবাংলাকে মুসলমানদের জন্য অগ্নিগর্ভে পরিনত করেছে। তারই ফলশ্রুতিতে ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তে নিপীড়িত মানুষের ভিড় বেড়েছে, তারা ভারত ছাড়তে চায়। সভ্যতার উৎকর্ষের যুগে এই জাতিগত বিদ্বেষ ও বাস্তুচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছি।

আজ ২৯ মে, শুক্রবার এক বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পশ্চিমবাংলার সাথে ১৯৪৭ সাল পর্যন্ত একদেশ সম্পর্ক ছিলো। ৪৭ এর সীমানার পরে উভয় দিকেই এমন বহু মানুষ পাওয়া যাবে যাদের অন্যপাশের ইতিহাস আছে। এটা দেশভাগের অপরিহার্য বাস্তবতা। এখন বাংলাদেশে ঠিকানা ছিলো এই অজুহাতে মানুষকে বাস্তচ্যুত করা আইনসিদ্ধ নয়, একই সাথে তা অমানবিক।

পশ্চিমবঙ্গের বিজেপি সরকার তাই করছে। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আনতে হবে। কারো রাজনৈতিক অভিলাষের শিকার আমরা হতে পারি না। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ ইতোমধ্যেই অন্তহীন সমস্যায় আছে। নতুন করে উদ্ভাস্তু নেয়ার সক্ষমতা বাংলাদেশের নাই। এই বিষয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা তুলতে হবে এবং মানুষকে বাস্তচ্যুত করার অমানবিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

Photos from Iab Dhaka City South's post 28/05/2026

সুবিধাবঞ্চিত নগরবাসীর সাথে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি

মানবিকতা, সহমর্মিতা ও ইসলামী ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন খিলগাঁও থানা শাখা।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিশেষ আয়োজনের মাধ্যমে খুশি ভাগাভাগি করা হয়। এ সময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তোলার বার্তা দেওয়া হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দল ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করিম মারুফ। তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের সৌন্দর্য

Photos from Iab Dhaka City South's post 28/05/2026

সুবিধাবঞ্চিত নগরবাসীর সাথে পবিত্র ঈদুল আযহা'র খুশি ভাগাভাগি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানা শাখার আয়োজনে সুবিধাবঞ্চিত নগরবাসীর সাথে পবিত্র ঈদুল আযহা'র খুশি ভাগাভাগি করা হয়।

এতে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের আসন্ন নির্বাচনে দল ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।

27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকলের উদ্দেশ্যে ঈদ শুভেচ্ছা বার্তা

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীরসাহেব চরমোনাই)
আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

27/05/2026

শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক ঈদুল আজহা
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেছেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানী করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কোরবানী করা, উৎসর্গ করা বা ত্যাগ করা।

আমাদের জীবন যাপনের ক্ষেত্রে মহান আল্লাহ-র ইচ্ছা শরীয়াহ আকারে হাজির আছে। নিজের বুঝ, স্বার্থ ও চিন্তাকে কোরবানী দিয়ে এই শরীয়াহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার স্বার্থকতা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর আজ ২৭ মে, বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা বার্তা দেন। তিনি বলেন, ঈদের ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরো নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কোরবানী দিচ্ছেন তারা গরীব এবং কোরবানী দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোন গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর প্রশাসন বিশেষ করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো।

পীর সাহেব চরমোনাই বলেন, আল্লাহ সকলের কোরবানীকে কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা ও কামনা করছি।

বার্তা সম্পাদক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

26/05/2026

আরাফার দিনের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তায়ালা অতীত ও ভবিষ্যতের দুই বছরের গুনাহ মাফ করে দেন।

Photos from Iab Dhaka City South's post 23/05/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর আওতাধীন বংশাল থানায় তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সহ প্রচার সম্পাদক মোহাম্মাদ আব্দুর রহমান।

Photos from Iab Dhaka City South's post 22/05/2026

দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের প্রত্যাশাকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী জনতার সাথে উপহাস করেছেন
-অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, রামিসার নৃশংস হত্যাকান্ডে গোটা দেশ যখন শোকাহত এবং বিচারহীনতায় নাগরিক সমাজ যখন ক্ষুব্ধ তখন দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীকে "আমরা মধ্যযুগে নাই" বলে জনতার আবেগের প্রতি উপহাস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর এই বক্তব্য ও আচরনের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।

আজ ২২ মে, শুক্রবার বিকালে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম।

সভায় অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ আরো বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা হারিয়ে যেতে বসেছে, বিচারহীনতার কারণে অপরাধীরা ভয়হীন নৃশংস হয়ে উঠেছে। একেরপর এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে চলছে, কিন্তু কোন বিচার হচ্ছে না। অপরাধ প্রমানিত হওয়ার পরেও বছরের পর বছর কোন শাস্তি হচ্ছে না। মানুষ বিদ্যমান আইন ও আইনি ব্যবস্থার প্রতি অনাস্থা জানিয়েছে। এমন পরিস্থিতি আমরা দাবী করছি যে, রামিসাসহ নারী ও শিশু হত্যার সকল মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

থানা প্রতিনিধি সভায় আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের আসন্ন নির্বাচনে দল ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঐতিহ্যবাহী ঢাকা মহানগর বসবাস অযোগ্য শহর হিসেবে পরিচিত। আমার প্রধান দায়িত্ব হবে, ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে প্রতিষ্ঠা করা।

শুক্রবার বাদ জুমা একই স্থানে মতিঝিল থানা শাখার তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেছেন, ঢাকাকে যানজট মুক্ত করতে, দূষণমুক্ত করতে, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত করতে আমাদের লড়াই অব্যহত রাখতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন, নগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, এমএইচ মোস্তফা, আলহাজ্ব আনোয়ার হোসেনসহ নগর নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
কে এম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

22/05/2026

ধর্ষকদের বিচার চাই
শরীয়াহ ছাড়া উপায় নাই।

#ধর্ষকদের_বিচার_চাই
#শরীয়াহ_ছাড়া_উপায়_নাই
#নারীর_নিরাপত্তা_চাই
#ধর্ষণের_বিচার_চাই
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


55/B, Purana Paltan
Dhaka
1000