জাতীয় মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিল

Share

মোবাইল : ০১৭১৩০৬৩৭৭৬

Photos from জাতীয় মুক্তি কাউন্সিল's post 24/10/2025

জনগণের মুক্তির লক্ষ্যে গণ -রাজনৈতিক অভ্যুত্থানের জন্য সংগঠিত হওয়ার আহ্বান
জাতীয় মুক্তি কাউন্সিল (পূর্ব-৩) এর আয়োজনে আজ ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। সংগঠনের চট্টগ্রাম কার্যালয় থেকে একটি মিছিল রেলস্টেশন এলাকা হয়ে ফলমন্ডিতে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রাম জেলা সভাপতি ভিকি নাথ। জাতীয় মুক্তি কাউন্সিলের ১৮ দফার ভিত্তিতে সংগঠন গড়ে তুলার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক মেহনতি জনগণের মুক্তির লক্ষ্যে গণ-রাজনৈতিক অভ্যুত্থানের জন্য জনগণকে সংগঠিত করতে হবে। শ্রমিক মেহনতি মানুষের হাতে ক্ষমতা নেয়ার মাধ্যমে নতুন সংবিধান-সরকার-রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। সমাজতন্ত্রের লক্ষ্যে সাম্রাজ্যবাদবিরোধী জনগণের সংগ্রামের মধ্যেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
মিছিলে সাম্রাজবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের স্লোগানসহ জুলাই গণহত্যার বিচারের দাবি জানিয়ে স্লোগান তুলেন জাতীয় মুক্তি কাউন্সিল পূর্ব-৩ এর নেতাকর্মীগণ।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ এর নেতা জুয়েল ত্রিপুরা, ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) এর নেতা মোহাম্মদ রাসেল, ছাত্র ফেডারেশন সভাপতি সাইফুর রূদ্র, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।
বার্তা প্রেরক
জাহেদুল রাফি

22/10/2025
21/10/2025

আগামী ২৪ শে অক্টোবর জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষ্যে চট্টগ্রাম অঞ্চল (পূর্ব-৩) এর আয়োজনে মিছিল ও সমাবেশে যোগ দিন। ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার। সফল করুন।

16/10/2025

১৬ অক্টোবর ২০২৫

বিবৃতি
বন্দর ব্যবস্থাপনা রাষ্ট্রের হাতে রাখতে হবে
...... মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে সরকার কর্তৃক বিদেশি কোম্পানির হাতে দেশের তিনটি প্রধান টার্মিনাল ব্যবস্থাপনা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে অবিলম্বে সরে আসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর,মংলা বন্দরসহ দেশের সামুদ্রিক বিভিন্ন বন্দর শুধু পণ্য আমদানি -রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ তাই নয়, ভূ-রাজনৈতিক দিক থেকে এই বন্দরগুলোর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ। এর সাথে জাতীয় নিরাপত্তা যুক্ত।
জাতীয় অর্থনীতিকে গতিশীল করার জন্য কিভাবে নিয়মিত তদারকির মাধ্যমে ও কর্মী প্রশিক্ষণ দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনা করা যায় এবং বর্তমান পরিস্থিতির উন্নতি সাধন করা যায়, সে পরিকল্পনা সরকারকে করতে হবে।
বিবৃতিতে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বন্দর ব্যবস্থাপনা যে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যা পতিত ফ্যাসিস্ট দুর্নীতিবাজ হাসিনা সরকারের অসমাপ্ত কাজের ধারাবাহিকতা মাত্র। এর সাথে তাই দুর্নীতির সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। তড়িঘড়ি করে বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল ব্যবস্থাপনা তুলে দেওয়া তারই ইঙ্গিত।

বিবৃতিতে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ ৪১ শতাংশ বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এর ফলে পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে জনদুর্ভোগ বাড়বে।

বার্তা প্রেরক
মিতু সরকার,

জাতীয় মুক্তি কাউন্সিল
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
কার্যালয়:২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০

11/10/2025

গতকাল ১০ অক্টোবর চট্টগ্রামে মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী, জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরের শোক সভা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় চেরাগীর মোড়ে অনুষ্ঠিত এই শোক সভায় শোক সভায় বক্তব্য রাখেন,জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল হাকিম,বাসদ(মার্কসবাদী)র চট্টগ্রাম সমন্বয়ক এডভোকেট ফখরুদ্দিন কবির আবিদ,অপু দাশগুপ্ত,কবি ও সাহিত্যিক সৈকত দে,সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল মোমেন চৌধুরী,জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছোটন কান্তি তংচঙ্গ্যা, আফতাব রহিম চৌধুরী ফেরদৌস।শোক সভায় আরো উপস্হিত ছিলেন,গণমুক্তি ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি রাজা মিয়া,ভাসানী পরিষদ'র কেন্দ্রীয় নেতা আব্দুল গাফফার খান,শিক্ষা বিষয়ক গবেষক ধ্রুব জোতি হোড়,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) চট্টগ্রাম জেলা নেতা আল কাদেরি জয়,ট্রেড ইউনিয়ন ফেডারেশনে চট্টগ্রাম জেলা সাধারন সম্পাদক ভিকি মজুমদার,জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদের চট্টগ্রাম নগর আহ্বায়ক জুয়েল ত্রিপুরা ও জেলা সভাপতি বিমল ত্রিপুরা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নগর সভাপতি সাইফুর রুদ্র।সভার শুরুতে কমরেড বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানিযে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
https://www.facebook.com/bsf85ctg/videos/768197579228794/?app=fbl

09/10/2025

জাতীয় মুক্তি কাউন্সিল
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
কার্যালয় : ২২/১ তোপখানা রোড, ঢাকা-১০০০
বিবৃতি

১০ই অক্টোবর ২০২৫

বাংলাদেশের জলসীমায়
মার্কিন যুদ্ধজাহাজ কেন?

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে তিন দিনের তথাকথিত শুভেচ্ছা সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফ্লিটসজেরাল্ড বাংলাদেশের জলসীমায় পৌঁছানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এর ব্যাখ্যা দাবী করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধ জাহাজের বাংলাদেশের জলসীমায় তথাকথিত শুভেচছা সফর হয়েছিল।এসব যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক আধিপত্য বিস্তারের অংশ তা বুঝতে সমর বিশেষজ্ঞ হবার দরকার পড়ে না।
বিবৃতিতে তিনি দেশে দেশে যুদ্ধ এবং আগ্রাসনের বিশ্বসন্ত্রাসী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট(SOFA)১৯৯৮, যৌথ নিরাপত্তা সংলাপ প্রভৃতি জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী চুক্তি ও এমওইউ (MOU) বাতিলের জোর দাবি জানান।

বার্তা প্রেরক
ফয়জুল হাকিম
সম্পাদক,
জাতীয় মুক্তি কাউন্সিল

05/10/2025

আগামী ১০ অক্টোবর চট্টগ্রামে মার্ক্সবাদী-লেনিনবাদী কমিউনিস্ট বিপ্লবী, জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরের শোক সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় চেরাগীর মোড়, জামালখান। যোগাযোগ- 01717-295770 এবং 01711170229

28/09/2025

জাতীয় মুক্তি কাউন্সিল
কেন্দ্রীয় কার্যালয় : ২২/১, তোপখানা রোড, ঢাকা -১০০০

প্রেস বিবৃতি

২৯ সেপ্টেম্বর ২০২৫

পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব উষ্কে দিয়ে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত রুখে দাঁড়ান ------- জাতীয় মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও "জুম্ম ছাত্র জনতা"র ব্যানারে দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে গুইমারা বাজারে এক শ্রেণীর দুর্বৃত্ত কর্তৃক আগুন দেওয়ার ঘটনা, গুলি বর্ষণ ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, পাহাড়ি-বাঙালী দ্বন্দ্ব উষ্কে দিয়ে যে বা যারা পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্তে লিপ্ত আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, সংবাদপত্রের রিপোর্ট থেকে বোঝা যায় গুইমারায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে গুলিবর্ষণ এবং পরবর্তীতে রামেসু বাজারে অগ্নিসংযোগ ও বসতবাড়িতে লুটপাটের ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। ঘটনার সময় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

বিবৃতিতে পার্বত্য চট্রগ্রামে সংখ্যালঘু জাতিসত্তার জনগণের জীবন এবং সম্পদ রক্ষায় প্রশাসনের ব্যর্থতার বিচার বিভাগীয় তদন্তের জোর দাবি জানিয়ে বলা হয়, পার্বত্য চট্টগ্রামকে ঘিরে দেশী-বিদেশী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পাহাড়ি-বাঙালি শ্রমজীবী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

বার্তা প্রেরক
ফয়জুল হাকিম
সম্পাদক
জাতীয় মুক্তি কাউন্সিল

25/09/2025

জাতীয় মুক্তি কাউন্সিল
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
কার্যালয় : ২২/১,তোপখানা রোড,ঢাকা-১০০০

বিবৃতি

২২ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন ঘোষণা করতে হবে..... জাতীয় মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেন, সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু পশ্চিমা দেশ প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।এই স্বীকৃতি ফিলিস্তিনি জনগণের তাদের ভূমি ও পবিত্র স্থানের অধিকার নিশ্চিত করার এবং জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ফিলিস্তিনি জনগণের সংগ্রাম, দৃঢ়তা এবং ত্যাগের ফল।

বিবৃতিতে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের পাশাপাশি গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বর্বর গণহত্যা অবিলম্বে বন্ধ করার এবং পশ্চিম তীর ও জেরুজালেমকে ইসরাইলের সাথে সংযুক্তি ও ইহুদিকরণ প্রকল্প বন্ধ করতে সূ্নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ এবং এর প্রতিষ্ঠানগুলিকে এই জাতিবিদ্বেষী গণহত্যাকারী দখলদার ইসরাইলকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার, এর সাথে সকল ধরণের সহযোগিতা এবং সমন্বয় বন্ধ করার, এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের এবং এর যুদ্ধাপরাধী নেতাদের আন্তর্জাতিক আদালতে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিবাদী দখলদার ইসরাইলী সরকার আন্তর্জাতিক আইন, সনদ এবং মানবিক রীতিনীতি লঙ্ঘন করে চলেছে, গণহত্যা, জাতিগত নির্মূল এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ঘোষিত নীতির মাধ্যমে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জঘন্যতম অপরাধ সংঘটিত করছে। এটিকে দমন করার জন্য স্পষ্ট এবং কার্যকর অবস্থানের প্রয়োজন।

আধুনিক ইতিহাসের নৃশংসতম গণহত্যা ও দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ও সংগ্রাম আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত একটি প্রকৃতিজাত অধিকার। বিশ্বের প্রতিটি দেশকে এই অপরাধমূলক দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করতে হবে যতক্ষণ না তারা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অর্জন করে এবং জেরুজালেমকে রাজধানী করে তাদের স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের ন্যায়সঙ্গত সংগ্রামের সাথে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশের জোর দাবী জানিয়ে বলা হয়, জাতিসংঘের আসন্ন অধিবেশনে এ বিষয়ে বাংলাদেশকে ফিলিস্তিনি জনগণের পক্ষে সুস্পষ্ট দৃঢ় অবস্থান ঘোষণা করতে হবে।এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে ।

বার্তা প্রেরক
ফয়জুল হাকিম,
সম্পাদক, জাতীয় মুক্তি কাউন্সিল

গোরস্তানে ভাঙ্গবে পাখিদের ঘুম - ফয়জুল হাকিম | Gorosthane Vangbe Pakhider Ghum - Faiezul Hakim ~কবিতা 21/09/2025

https://www.facebook.com/share/p/1BQTtFskDU/

গোরস্তানে ভাঙ্গবে পাখিদের ঘুম - ফয়জুল হাকিম | Gorosthane Vangbe Pakhider Ghum - Faiezul Hakim ~কবিতা জানি রাত্রি শেষে একদিন ঘুম ভাঙ্গবে সুবহে সাদিকে,জুরাইন গোরস্তানে ভাঙ্গবে সব পাখিদের ঘুম আলিঙ্গনে বাতাসে ভেসে বে....

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


22/1, Topkhana Road, 403 No. Room
Dhaka
1000