07/05/2025
মুহূর্তেই মনে পড়লো ছোটবেলা—আমার মা, চাচিরা সকালের ঘুমচোখে রান্নাঘরে ঢুকে প্রথমেই বানাতেন দুধ চা।
ভোরের আলো, পাখির ডাক, মাটির মেঝেতে বসে সেই গরম চায়ের চুমুক…
সব মিলিয়ে এক টুকরো শান্তি ছিল।
স্মৃতির সকাল, এক গ্লাস দুধ চা আর গল্পের ঝুড়ি!
চা বাগানের বাংলোতে সেই সকালে ঘুম ভাঙতেই যেন সময় পিছিয়ে গেল কয়েক দশক।
জানালা দিয়ে তাকিয়ে দেখি—ম্যানেজার স্যার, পরনে লুঙ্গি, গায়ে হালকা গামছা, হাতে ধরা এক গ্লাস দুধ চা, আর মুখে সেই চেনা হাসি।
আমাকে দেখে বললেন,
“চলেন, চা খেতে খেতে একটু গল্প করি।”
ঘড়ির কাঁটা তখন ঠিক সকাল ৭টার আশেপাশে।
মুহূর্তেই মনে পড়লো ছোটবেলা—আমার মা, চাচিরা সকালের ঘুমচোখে রান্নাঘরে ঢুকে প্রথমেই বানাতেন দুধ চা।
ভোরের আলো, পাখির ডাক, রান্না ঘরের মাটির মেঝেতে বসে সেই গরম চায়ের চুমুক…
সব মিলিয়ে এক টুকরো শান্তি ছিল।
ম্যানেজার স্যারের সেই গল্পও যেন চায়ের মতো ধীরে ধীরে ঢেলে গেল স্মৃতির কাপে।
তার গল্প শেষ হয়নি, ঠিক যেমন শেষ হয় না আমাদের ফেলে আসা দিনগুলোর মায়া।
আপনার সকালটাও শুরু হোক এমনই এক নস্টালজিক মুহূর্তে—
ইবতিহাজ ফার্স্ট ফ্লাশ চায়ের সাথে।
#ইবতিহাজচা #নস্টালজিকসকাল #দুধচা #চায়েরগল্প #স্মৃতিময়সকাল #চাবাগানেরস্মৃতি
27/05/2024
আসসালামু আলাইকুম, আমার হাসব্যান্ডের চাকরির সুবাদে আমরা সিলেটে প্রায় দুই বছর ছয় মাস ধরে আছি। এই সময়ে নিজেদের খাবার জন্য এবং আত্নীয়-স্বজনের চাহিদার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বাগানের চা পাতা সংগ্রহ করেছি। মূলত পরিবারের জন্য ভালো মানের চা পাতার সন্ধান করতে গিয়ে আমার মাথায় চা পাতা নিয়ে কাজ করার পরিকল্পনার উদয় হয়।
শ্রীমঙ্গল, দুটি পাতার একটি কুঁড়ির শহরটি দেশের অন্যতম সেরা চা বাগানের জন্য বিখ্যাত। আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই শহরের দেশের অন্যতম সেরা বাগানের বিশেষ "ফার্স্ট ফ্লাশ" চা পাতা। এই চা পাতা দিয়ে বানানো প্রতিটি কাপ চা আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে, তার মন মাতানো প্রাকৃতিক সুগন্ধ ও স্বাদের মাধ্যমে। সেরা মানের চা উপভোগ করতে চাইলে, আমাদের "ফার্স্ট ফ্লাশ" চা পাতা-র তুলনা নেই। আজই প্রি-অর্ডার করুন এবং ঘরে বসেই উপভোগ করুন শ্রীমঙ্গলের এই অনন্য স্বাদ।
ফাস্ট ফ্লাশ কি? সব চা একরকম নয়। চায়ের গুণ, মান এবং বৈচিত্র্য ব্যাপক। বর্ণ অনুযায়ী চা হতে পারে সাদা, সবুজ বা কালো। উৎপত্তিস্থান অনুযায়ী চা হতে পারে চীনা, বাংলাদেশী, ভারতীয় বা শ্রীলঙ্কান। প্রক্রিয়াজাতকরণের ধরন অনুযায়ী আর্ল গ্রে, হোয়াইট টি বা জেসমিন চা রয়েছে। তবে চায়ের সর্বোচ্চ মান নির্ধারণে ফ্লাশ গুরুত্বপূর্ণ।
ফার্স্ট ফ্লাশ হলো বসন্তের শুরুতে উত্তোলিত চা পাতা। যখন শীত বিদায় নেয় এবং সূর্য উষ্ণতা ছড়ায়, তখন পাহাড়ি এলাকায় চা গাছে নতুন পাতা গজায়। এই সদ্য জন্মানো পাতাগুলো খুবই কোমল, সুগন্ধি, ঝরঝরে এবং উজ্জ্বল হয়। বসন্তের প্রথম ফলমূল ও শাকসবজির মতো, এই সময়ের চা পাতা থেকে সবচেয়ে ভালো ও তাজা চা তৈরি হয়।
ফার্স্ট ফ্লাশ চা চা-প্রেমীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা, কারণ এটি শুধু স্বাদে নয়, সুন্দর সুঘ্রাণ সৌন্দর্যেও অনন্য। তাই ফার্স্ট ফ্লাশ চা চা-প্রেমীদের কাছে অত্যন্ত মূল্যবান। ফার্স্ট ফ্লাশ চা পান করতে অসাধারণ লাগে। এর মন মাতানো প্রাকৃতিক সুগন্ধ ও হালকা কড়া স্বাদ প্রতিটি চুমুকে যেন অন্য জগতে নিয়ে যায়। চা-প্রেমীরা সর্বোচ্চ স্বাদ আস্বাদন করতে চাইলে ফার্স্ট ফ্লাশের তুলনা নেই। এজন্যই এটি ‘চা জগতের শ্যাম্পেইন’ নামে বিশ্বব্যাপী পরিচিত।
মূল্য তালিকা:
ইবতিহাজ সিগনেচার ফার্স্ট ফ্লাশ চা: ৪০০গ্রাম - ৩২০টাকা
27/05/2024
ইবতিহাজ সিগনেচার চা আমার জীবনে অন্যতম সেরা চা। এর অনন্য সুবাস প্রথম চুমুক থেকেই মনোমুগ্ধকর। যে কোনো চা প্রেমীর জন্য এই চা অবশ্যই চেষ্টা করা উচিত।

10/08/2016
গণিত শিখতে ম্যাথটিভি
শিক্ষার্থীদের গণিতের ভয় দূর করার স্বপ্ন নিয়ে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় ম্যাথটিভি ডটকম। (http://www.mathtv.com/) ওয়েবসাইটটিতে গণিতের প্রায় সব সমস্যার সমাধান পাওয়া যাবে ভিডিও আকারে। ছয়জন শিক্ষক একই বিষয় ছয়ভাবে বোঝান এখানে। তাই অপশন অনেক। যার বোঝানোর ধরন ভালো লাগবে, তার ভিডিও দেখে দেখে শিখতে পারবে শিক্ষার্থীরা। ওয়েবসাইটটি গণিতের ১৭টি আন্তর্জাতিক পাঠ্য বইয়ের ভিডিও সংস্করণ তৈরি করেছে। এ ওয়েবসাইট থেকে ঘরে বসে কোনো টিউটর বা কোচিং সেন্টারের সহায়তা ছাড়া বিশ্বমানের গণিত শিখতে পারবে। এ ছাড়া আছে বিষয়বস্তু অনুযায়ী লেকচারের সারি। অযথা কোনো কথা নেই ভিডিওতে। তাই ভিডিওগুলো দৈর্ঘ্যে ছোট। শুধু যেটুকু দরকার, সেটুকুই বুঝিয়ে দেন শিক্ষকরা। ওয়েবসাইটটিতে আছে রেজিস্ট্রেশন করে সংযুক্ত হওয়ার সুবিধা। এতে শিক্ষকরা নিয়মিত বাড়ির কাজ দিয়ে ছাত্রদের গণিত শিক্ষা এগিয়ে নিতে সহায়তা করেন। বাড়ির কাজের ওয়েবসাইটটির নাম এক্সওয়াইজেড হোমওয়ার্কস ডটকম (xyzhomework.com)। সাধারণ গণিতের সংখ্যা, মৌলিক সংখ্যা, উত্পাদক থেকে শুরু করে জ্যামিতি, ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের কঠিন সমস্যাগুলো সহজ করে বুঝিয়ে দেওয়া আছে। প্রতি বিষয়ে পাওয়া যাবে অনেক ভিডিও, তাই ছাত্র যতক্ষণ না বুঝবে ততক্ষণ দেখার সুযোগ থাকছে। ওয়েবসাইটটির লক্ষ্য হচ্ছে, ছাত্রদের গণিতের সাধারণ সমস্যা থেকে শুরু করে উচ্চতর ক্যালকুলাসে দক্ষ করে তোলা। ওয়েবসাইটটিতে গণিতের সাধারণ ভুল ও তা সংশোধনের নির্দেশনার ভিডিও রয়েছে।kalerkantho
MathTV - Videos By Topic
Math Videos arranged by topic including introductory math, algebra, trigonometry and calculus.
08/08/2016
বাস্তব বিশ্বের পদার্থবিজ্ঞানের সমস্যা নিয়ে ওয়েবসাইট রিয়েল লাইফ ফিজিকস প্রবলেমস ডটকম। ওয়েবসাইটটি তাদের জন্য, যারা পদার্থবিজ্ঞানের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবতে চায় ও জানতে চায়—এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। এ ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা গতি সম্পর্কিত নানা বাস্তব সমস্যার সমাধান পাবে। সচিত্র সমীকরণসহ এসব সমস্যার সমধান বিজ্ঞান পিপাসুদের ক্ষুধা মেটাবেই।
এই ওয়েবসাইটে পুরনো বিভিন্ন যুদ্ধযন্ত্র থেকে শুরু করে খেলাধুলার সমাধান নিয়েও আছে বিস্তর বর্ণনা। এখানে পাওয়া যাবে ক্যাটাপল্ট, স্লিংশট, ট্রেবুশেট নামের কিছু পুরনো অস্ত্রের বর্ণনা। ছবি ও সূত্র দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে এগুলো কাজ করে।
খেলাধুলার ক্ষেত্রে দেখা যাবে কিভাবে গলফ, বেসবল, বোলিং, স্কাইডাইভিং, বাংগি জাম্পিং খেলায় পদার্থবিজ্ঞানের ব্যবহার হয়।
শিক্ষকদের সহায়তায় আছে টিচার্স রিসোর্স পেজ। যেখানে দরকারি প্রশ্ন-উত্তর আছে।
ইউজফুল ফর্মুলা ক্যাটাগরিতে আছে পদার্থবিজ্ঞানের অনেক সূত্র। সূত্রগুলো কিভাবে এলো, সে ব্যাখ্যাও আছে।
শিশুদের জন্য আছে পদার্থবিজ্ঞানের মজার সমস্যার সমাধান। কিভাবে আলু দিয়ে ঘড়ি বানানো যায়, কিভাবে ড্রিংকিং বার্ড তৈরি করা যায়—এসবও আছে। সব কিছুর ‘পেছনের প্রযুক্তি’ নিয়ে বলা আছে এই সেকশনে।
এই ওয়েবসাইট পরিচালনা করেন ফ্রাংকো নোমানি। কানাডিয়ান এই যুবক ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করেছেন। তিনি মনে করেন, পদার্থবিজ্ঞানকে তারাই কঠিন মনে করে, যারা আসলে বিষয়টির মজা বুঝতে পারে না। ব্যবহারিক পদার্থবিজ্ঞান বুঝলে এ বিষয়ের আগ্রহও জন্মাবে। তাই তিনি পদার্থবিজ্ঞানের ভেতরের মজা তুলে ধরতেই এ ওয়েবসাইটটি তৈরি করেছেন। ঠিকানা http://www.real-world-physics-problems.com
kalerkantho
Real World Physics Problems And Solutions
Physics problems and solutions for real world applications, covering a wide range of topics from classical mechanics, such as the physics of sports, amusement parks, and battle machines.
03/04/2016
AmaderJournal.com মার্চ সংখ্যা-
http://amaderjournal.com/public/papers/49
সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো। হ্যাপি সায়েন্স রিডিং :)
মোনা লিসা (Mona Lisa) | আমাদের জার্নাল
12/05/2015
"বিজ্ঞানের জন্য ভালোবাসা" প্রকল্পটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাত্রা শুরু করে ২০১১ সালের ১৭ই এপ্রিল। এই প্রকল্পের পথ চলার শুরু হয় সিলেটের গোলাপগঞ্জে অবস্থিত এম সি একাডেমীতে প্রথম প্রদর্শনী মাধ্যমে । প্রধান অতিথি হিসেবে প্রকল্পটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পরিচালিত ‘বিজ্ঞানের জন্য ভালোবাসা’ নামের এই প্রকল্পের আওতায় সাহায্যকারী হিসেবে শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার সহ বেশ কয়েকজন শিক্ষকের পাশাপাশি ছিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত অর্ধশতাধিক শিক্ষার্থী।
প্রতি শনিবার পর্যায়ক্রমে ‘মোবাইল হ্যান্ডস অন সায়েন্স এক্সিবিশন ফর স্কুল’ নামের হাতে-কলমে বিজ্ঞান শেখার এ কর্মসূচি বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হতো। কিন্তু ২০১৩ সালে শেষের দিকে নানা প্রতিবন্ধকতার কারনে প্রকল্পটির কাজ মন্থর হয়ে যায়। প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের সহযোগিতায় এবং স্বেচ্ছাসেবকদের অনেক পরিশ্রমের ফলে এই প্রকল্পটি শাবিপ্রবি র একটি সংগঠনের রুপ নেয় ২০১৪ সালের ১৪ মে। এভাবেই এই প্রকল্পটি সংগঠনের রূপ লাভ করার মাধ্যমে নতুন ভাবে পথচলা শুরু করে।
বিদ্যালয় পর্যায়ে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, মজার মজার পরীক্ষা প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান ভীতি দূর করা এবং তাদের বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করা থেকে শুরু করে বিজ্ঞানমনস্ক জাতি তৈরিতে বিভিন্ন প্রতিযোগিতা(যেমনঃ সুডোকু, দাবা, রুবিক্স কিউব ) আয়োজন করা সহ বিভিন্ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিজ্ঞানের জন্য ভালোবাসা ।
বিজ্ঞানের জন্য ভালোবাসা
Official Page of LOVE FOR SCIENCE, a voluntary organization of SUST which works for making the Scien
12/05/2015
তুমি কি বিজ্ঞান গবেষক? বিজ্ঞান গবেষণা কি তোমার নেশা? না শখের বশে গবেষণা করে চলেছো দিনের পর দিন। তুমি ছোট তাই বলে তোমার গবেষণা মূল্যায়ণ করা হয় না? তুমি ছোট বিজ্ঞান নিয়ে গবেষণা করতে পারো না বা তোমার গবেষণা মানসম্মত না- হয়তো তুমি ভাবছো সকলের মধ্যে এই ধারণা কাজ করছে। কিন্তু না, আমরা এই গদবাধা ছকের ধারণার মধ্যে সীমাবদ্ধ না। আমরা জানি তুমি পারো, তোমার গবেষণা এই পৃথিবীকে পরিবর্তন করে দিতে সক্ষ্যম। তোমার জন্যই আমাদের এই জার্নাল। তোমার গবেষণা কিবাং তোমার আবিষ্কার এই জার্নালে পাঠিয়ে দাও। যাচাই বাছাই করে আমরা তোমার গবেষণাকে “আমাদের জার্নাল” এ ছাপাবো। আর তমাদের ভাবনা, পর্যবেক্ষন, পরীক্ষনগুলো স্থায়ী ভাবে রয়ে যাবে “আমাদের জার্নাল”(amaderjournal.com) এ।
নির্বাচিত ভাবনা গুলো সামনে এগিয়ে নিতে এবং বাস্তবায়নে থাকবে দিক নির্দেশনা।
প্রথম থেকে দশম শ্রেনী পর্যন্ত পড়ালেখা করছ এরকম যেকেউ এখানে লিখতে পারবে।
AmaderJournal.com
Official Page of AmaderJournal.com