BNCC Army Wing, Jagannath University Contingent

BNCC Army Wing, Jagannath University Contingent

Share

This is the official page of BNCC Army Wing, Jagannath University Contingent.

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 24/04/2026

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কন্টিনজেন্টে আজ নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ক্যাডেটরা মৌলিক ড্রিল অনুশীলনে অংশ নেন এবং শৃঙ্খলা, দলগত সমন্বয় ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে উপস্থিত বক্তৃতা (Extempore Speech) বিষয়ক একটি ক্লাসও অনুষ্ঠিত হয়, যেখানে ক্যাডেটদের প্রস্তুতিহীনভাবে বক্তব্য প্রদানের অনুশীলন করানো হয়। এতে তাদের আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আজকের প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন অফিসার ইনচার্জ, পিইউও অধ্যাপক ড. মো আবু হানিফ সরকার এবং পিইউও শফিকুল ইসলাম। সামরিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরাল সোহাগ স্টাফ। উপস্থিত ছিলেন, ক্যাডেট ইনচার্জ, সিইউও মো রাহিম এবং কন্টিনজেন্টের সিনিয়র ক্যাডেটবৃন্দ।

মিডিয়া উইং
বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

17/04/2026

আজ ১৭ এপ্রিল, শুক্রবার বিএনসিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৭ টায় পিটির মাধ্যমে প্রশিক্ষণ ক্লাস
শুরু হয়ে ১১ টায় শেষ হয়। এসময় প্রশিক্ষণ ক্লাস পরিদর্শন করেন অফিসার ইনচার্জ, পিইউও অধ্যাপক ড. মো আবু হানিফ সরকার। সামরিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কর্পোরাল সোহাগ স্টাফ, উপস্থিত ছিলেন ক্যাডেট ইনচার্জ, ক্যাডেট আন্ডার অফিসার মো রাহিম এবং কন্টিনজেন্ট অন্যান্য সিনিয়র ক্যাডেটবৃন্দ।


মিডিয়া উইং
বিএনসিসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

17/04/2026

Beautiful morning, well spent in discipline.
BNCC Jagannath University contingent.

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 14/04/2026

বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

10/04/2026

A few moments from today’s drill session 💥

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আজ (২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল আটটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন-এর নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরবর্তীতে সকাল সাড়ে দশটায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার জাতীয় সংসদ ভবন এলাকায় জিয়া উদ্যানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, দিবসটি উপলক্ষে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 21/02/2026

২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্টের ক্যাডেটরা গভীর শ্রদ্ধা ও দায়িত্ববোধের সঙ্গে দিবসটি পালন করেন। দিবসের প্রথম প্রহরে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শহিদ মিনারে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন, যেখানে ভাষা শহিদদের স্মরণে শিক্ষার্থী ও সম্মানিত ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন।

ভোরে কন্টিনজেন্টের একটি দল কেন্দ্রীয় শহিদ মিনারে গমন করে মাননীয় উপাচার্যের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য । এ সময় উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার ও অফিসার ইনচার্জ অধ্যাপক ড. মো আবু হানিফ সরকার।

সমগ্র কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন ক্যাডেট ইনচার্জ ক্যাডেট আন্ডার অফিসার মো. রাহিম, বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

মিডিয়া উইং
বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

19/02/2026

With pride in hearts and discipline in every step, the cadets came together to present a splendid Guard of Honour to Honorable Vice Chancellor, Jagannath University . The ceremony stood as a true reflection of unity, dedication, and teamwork. Every participant gave their best, turning this moment into a memory of pride and excellence for Jagannath University BNCC Contingent . A truly unforgettable achievement for JnUBNCC Contingent.

Media Wing
Bncc, Jagannath University contingent

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 12/02/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টাল ব্যালটের ভোট গণনা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ব্রাভো কোম্পানির বিএনসিসি ক্যাডেটবৃন্দ।

গুরুত্বপূর্ণ এই গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ক্যাডেটরা দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করেন। তাদের উপস্থিতি ভোট গণনা কার্যক্রমে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 21/11/2025

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্রীড়া কমিটির আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহযোগিতায় গতকাল ২০ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে (ধূপখোলা) ৮ম আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পিইউও ড. মো আবু হানিফ সরকার, প্লাটুন কমান্ডার এবং অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে কন্টিনজেন্টের ক্যাডেটরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিইউও সাজিয়া আফরিন স্যার। ক্যাডেটদের মধ্যে উপস্থিত ছিলো ক্যাডেট ইনচার্জ, সার্জেন্ট মো রাহিম এবং বিভিন্ন ব্যাচের সিনিয়র এবং জুনিয়র ক্যাডেটবৃন্দ।

ধন্যবাদ
মিডিয়া উইং
বিএনসিসি জগন্নাথ বিশ্ববিদ্যাল কন্টিনজেন্ট

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 14/11/2025

আজ ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার, অনুষ্ঠিত হয়েছে বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সাপ্তাহিক প্রশিক্ষণ ক্লাস। সকালে ক্যাডেটদের পিটি ও পরবর্তীতে ক্রমান্বয়ে ড্রিল ও নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে আজ ২৫ ব্যাচের নতুন ক্যাডেদের মধ্যে হলুদ ফর্ম বিতরণ করা হয়। আজকের ক্লাসে উপস্থিত ছিলেন প্লাটুন কমান্ডার ও অফিসার ইনচার্জ পিইউও ড. মো আবু হানিফ সরকার, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মাহমুদ এবং কন্টিনজেন্ট এর ক্যাডেট ইনচার্জ, ক্যাডেট সার্জেন্ট মো রাহিম ও অন্যান্য সিনিয়র ও জুনিয়র ক্যাডেটবৃন্দ।

ধন্যবাদ
মিডিয়া উইং
বিএনসিসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

Photos from BNCC Army Wing, Jagannath University Contingent's post 31/10/2025

📍Regular Training Session | Jagannath University BNCC Contingent

A regular training session of the Bangladesh National Cadet Corps (BNCC) was conducted today with the active participation of a large number of cadets. The program included basic drill training, theoretical classes under the supervision of Cadet Incharge Sergeant Mohammad Rahim, and a quiz competition aimed at enhancing cadets’ knowledge and discipline. Senior and junior cadets also delivered presentations on various relevant topics, contributing to a productive and well-rounded training environment.

Media Wing
BNCC Jagannath University contingent

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


9, 10 Chitta Ranjan Avenue, Jagannath University
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 15:00
Tuesday 10:00 - 15:00
Wednesday 10:00 - 15:00
Thursday 10:00 - 15:00
Friday 07:00 - 11:30
Sunday 10:00 - 15:00