06/12/2023
তুমি জেনে রাখো!
কাজে আসবে!
❤️❤️❤️
Writing is skill. If you want to write to convey your words to yourself then start whatever you want from now. This platform to say openly!
06/12/2023
তুমি জেনে রাখো!
কাজে আসবে!
❤️❤️❤️
22/09/2023
শখের সাথে সন্ধি করার চেষ্টা আছে নাকি পারেন নি!
অন্যের জন্য কিছু করতে পারা আপনার রিজিকের উপর বরকত বা রহমত বলতে পারেন । কিন্তু নিজের জন্য টা তবে কি........
ভেবেছেন কখনো কি- আপনার শখ কি? আপনি খুশি থাকেন কিসে? নিজেকে আপনি কিভাবে সময় দেন? আপনার শারীরীক, মানসিক স্বাস্থ্যের ভালোর জন্য কি করেন? আপনার পাশের মানুষটাকে কতটা মানসিক শান্তি দিতে পারেন? আপনি আপনার বিদ্যমান পরিবেশের জন্য কতটা দ্বায়ী?
আমরা সকলে সবজায়গায় অন্যের দোষ ঘাটি। কতশত পরিবেশদূষণের কথা শুনি এই দূষনের কথা কেউ বলে না কেন?
23/08/2023
পরিবারের আনন্দময় মুহুর্ত -
সবটাই যখন সন্তান এর হাসিমুখঘেরা।
It's a happy moment of a family
24/07/2021
ডিপ্রেশন একটি নিরব ঘাতক। কেন তার বিশ্লেষণ নিম্নরুপ -
আমাদের আশেপাশে এমন কেউ নেই যে ডিপ্রেশনের ভিতর দিয়ে যায় না।সবটাই সময়সাপেক্ষ বিষয়। একটা সময় পার হলে ডিপ্রেশন কেটে যাবে এটা ভাবা খুব স্বাভবিক। এই চিন্তাটা করাই ভুল কারন প্রশয় দিয়ে আমরা ডিপ্রেশনকে লালন করি নিজের মাঝে। আমরা প্রতিরোধ থেকে প্রতিকার উত্তম একথা বিশ্বাস করি কিন্তু মানতে নারাজ। আমাদের অভ্যাস দুশ্চিন্তা করা, রেগে যাওয়া, অন্যকে কটাক্ষ করা, ভুল কাজ করা, ভুল মানুষের সাথে চলা, বিপদকে আলিঙ্গন করা, বদঅভ্যাস তৈরি করা,লুকাছাপা রাখা ইত্যাদি। সবকিছু নিজের ভিতর রাখতে হবে। এরপর মাথা সবসময় অকোপাইড থাকবে এই হবে, সেই হবে, নাই, খাই,কি খাব,যাই, কই যাব ইত্যাদি ভেবে ভেবে। আর বড়, আরো বড় হওয়ার প্রতিযোগিতাতো রয়েছে। চাকরি চ্যুতি বা হারানোর ভয়, অন্যথা চাকরি না হওয়ার চিন্তা। পারিবারিক অপ্রীতিকর সম্পর্ক।
এরপর একটা সময় আসবে যখন রাতে ঘুম না হওয়া স্বাভাবিক বিষয় হয়ে দাড়াবে। সহসাই কাঁদছেন অথবা রাগছেন। জীবনটার মানে হারিয়ে ফেলছেন। বাঁচামরা কিছুই না, তুচ্ছ। মরতে পারলে হাফ ছেড়ে বাচাঁ যাবে এমন অবস্থা। একা থাকতেই ভাল লাগে। সহসাই গভীর মন খারাপ হয়। সব ছেড়ে দূরে পালাতে ইচ্ছে হয়। আনন্দ হাসিখুশির মানে ফুরিয়ে যায়। শরীরের শক্তি হ্রাস পায়, কাজের গতি কমে যায়। খাবার চাহিদা আছে কি নাই বুঝার শক্তি হারায়। মনোযোগ কমে যায়।
এভাবে আমরা ধিরে ধিরে ডিপ্রেশনে নিমজ্জিত হচ্ছি। সঠিক প্রতিকার না পেয়ে প্রতিরোধের উপায় আর কাজ করে না। পরে এই ব্যর্থতা রুপ নেয় সিজোফ্রেনিয়া, ওসিডি, ডায়বেটিক, হার্ট ডিজিজ সহ মানসিক, শারীরীক নানা বিধ ক্রনিক অসুখে।
26/01/2021
16/11/2020
Seriusly! How?
14/11/2020
ভালো থাকার ইচ্ছাটা জরুরী।৷
The desire to be good is important
সম্পর্ক খুব দৃঢ় বা ভঙ্গুর যাই হোক এর মাধুর্যতা হলো ধৈর্য্য ধারন করা। সময়কে কাজে লাগিয়ে, নিজের ভালোমানুষিটাকে, সুস্থ্য চিন্তাকে কে বাঁচিয়ে রাখার নাম জীবন । প্রতিটি মানুষের কিছু খারাপ মানসিকতা থাকে। তাই বলে কথায় কথায় খারাপ ব্যবহার বা প্রতিহিংসা অমুলক। অফিস বা রাস্তাঘাটে নিজেদের ভদ্রতার মুখোষ পরতে হয়। কিন্তু পরিবার নিজের জায়গা বলে নিজেই রাজা বলে মেনিয়াটিক আচরন মোটেও ঠিক নয়। । মুলত সেচ্ছাচারিতার জায়গা পরিবার নয়। প্রানখোলে চেষ্টা করতে হবে পাশের মানুষটাকে যত্ন করে পাশে রেখে নিজেকে ভালো রাখা বা ভালো থাকার। এই ইচ্ছাটা খুব জরুরী।
The sweetness of a relationship whether it is very strong or fragile is patience. Life is the name of using one's time, one's goodness and one's healthy thoughts. Every human being has some bad mentality. That is why verbal abuse or revenge is unfounded. They have to wear the mask of politeness in the office or on the street but it is not at all right to say that the family is its own place and the king is its own. Basically, the place of arbitrariness is not the family. You have to try hard to keep yourself well by taking care of the person next to you. This desire is very important.
প্রতিশোধের আগে প্রতিকার চাই!
সমাজসংস্কার জরুরী।
অবিবেচনা আর অব্যবস্থাপনায় সমাজ আজ আক্রান্ত। আমাদের কুন্ঠিত, লজ্জিত আর হতবাক হওয়ার মত বোধের প্রকাশ আর হয় না। কারন আমাদের বিবেকের অনুশোচনাবোধ এখন ভুতাপ্রায় বা অকার্যকর হয়ে পরেছে। বোধের জায়গায় বাসা বেধেঁছে অসুখ অমানবিকতা।
দেশকে দোষারোপ করা আমাদের অভ্যাস হয়ে গেছে। জাতি হিসেবে আমাদের সামাজিক মুল্যবোধসমূহ হারিয়ে যাচ্ছে বলার উপেক্ষা রাখে না। পরিবার কাঠামো আজ বড় বিপর্যস্ত। নিজেরা নিজেদের ক্ষমা করতে পারি না সহজে। দিন দিন আমরা বড় বেশি প্রতিশোধপরায়ন হয়ে যাচ্ছি। নিজেরা নিজেদের সম্মান দেখাতে ভুলে যাচ্ছি। হার নয় আমাকে জিতে দেখাতে হবে আমি পারি, আমার আছে, আমার চলে না আমার দৌড়ায় এরুপ ইত্যাদি। স্বার্থপর জাতি হিসেবে পরিগনিত হচ্ছি আমরা কারন আমাদের সামাজিক ব্যবস্থাপনার প্রতিটি ক্ষেত্রে মুনাফা দরকার। প্রেমে বিফল হলে প্রেমিক/ প্রেমিকার সংসার ভাঙ্গতে ষরযন্ত্র হবে, রটনার সত্যতা যাচাই না করে ঘটনায় জড়িয়ে মানুষ হত্যা করতে হবে, মানুষ হয়েও মানবিকতা হারিয়ে নিজের লোভ কে পুজি করে করতে হবে ধর্ষন,গুম, হানাহানি, ধ্বংসযগ্য বা হত্যা। প্রতিকার না চেয়ে প্রতিশোধ মিছিলের খেলায় নিজেকে জড়িয়ে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি আজকাল। পশ্চীমা রাষ্ট্র আমাদের কাছে দিকপাল অথচ নিজেদের গোড়ায় যে গলদ তা নিয়ে আমরা মোটেও কাজ করছি না।
আমাদের মাঝে সমাজব্যবস্থার সৃজনশীল, প্রগতিশীল সম্মানিতদের উদ্দেশ্যে আমার এ লেখা। নিজেদের গুটিয়ে না রেখে, নিজের প্রাতিষ্ঠানিক উন্নতির কথা শুধু না ভেবে সমাজ গড়ার কারিগর হিসেবে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে মানুষের মানবিক মূল্যবোধ তৈরির কাজ শুরু করেন। গঠনমূলক, সৃষ্টিশীল মানবিক গুনাবুলির প্রকাশ কি তা প্রতিটি মানুষের মাঝে জগ্রত করার প্রয়াস তৈরি করুন। আমরা আছি আপনাদের সাথে। আপনারা শুরু না করলে সমাজ সংস্করণ সম্ভবপর নয়। একটি হত্যাও কাম্য নয়, গনপিটুনীর মাঝেও যে ছেলেটি একা লাঠি হাতে মহিলাটাকে মারল তার মানসিক বিপর্যস্তার কঠোর শাস্তির ব্যবস্থা না হলে সাহস আর ক্ষমতাকে পূজি করে সে ই একদিন ধ্বংস আর হত্যাযগ্যের হিসাবরক্ষক হবে। রাষ্ট্রের যে মানবিক অবক্ষয় ঘটছে তার জন্য সপ্তাহ্/ মাস/ বছর ব্যাপী সবকার্যক্রমের পাশে মানবিক মুল্যবোধ সৃষ্টির কর্মসূচি হাতে নিন। ধান্দাবাজ, খারাপ একজনের জন্য একটি সমাজও যেন কুলষিত না হয় তাকে চিহ্নিত করে প্রতিশোধ না প্রতিকারের ব্যবস্থা করুন। সমাজের প্রতিটি ক্ষেত্রে জনসাধারনের হয়রানি আর অত্যাচার বন্ধ করতে হবে। সহজ আর নিরাপদ জীবনব্যবস্থার জন্য সরকার ও সমাজবুযুর্গ সবাইকে একসাথে কাজ করতে হবে। সকলে এগিয়ে আসলে আমরাই একদিন বলব আমরা একটি সুন্দর গঠনমূলক রাষ্ট্রের নাগরিক। অন্য দেশ বা জাতির কাছে হয়ে উঠব দৃষ্টান্ত।
মৃত্তিকা আমির
২২/০৭/২০১৯
18/03/2018
মেয়ে তুমি নিজেকে বড় ভালোবাস বলেই নিজের মত বাচঁতে পাড়ছ।
এটাই দরকার। দূরে কোথাও হারিয়ে যাবে সুখের খোঁজে সেটা বৃথা হবে যদি নিজের ঘরের সুখের উপলব্ধি না বুঝতে পার। তুমি অকারন হাঁসি ভালোবাস কিন্তু এ অকারন কথাটা যদি গ্রহনযোগ্যতা না পায় তবে কি হাসিটাই মলিন হয়ে যাবে? এটা কি মানা যায় বল। গ্রহনযোগ্যতার জায়গাটা নিজের। কখনো প্রশমন আর সংবরন করে নয় বাচোঁ উদ্দামে।
তাই বলি, বন্ধু তুমি হাসঁ প্রানভরে।
26/01/2018
আমরা নিজেদের মত ভাবি কিন্তু সবসময় বুঝি না কোন জন সঠিকদিকে আছে। কার যুক্তি সঠিক।আমরা নিজেরা ভুল স্বীকার করতে অভ্যস্ত নই।
ভুল সঠিক বিবেচনার আগে নিজের অবস্থান সম্পর্কে সুনিশ্চত হওয়া উচিত।