21/10/2025
বাংলাদেশ পিপলস পার্টি -BPP
Bangladesh People's Party-BPP
The Bangladesh People's Party is one of the reputed political parties of Bangladesh. It was founded on 2018 by Mr.
Babul Sarder Chakhari. The party holds the ideology of Bangladeshi nationalism as its core concept.
21/10/2025
03/10/2025
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম !!
01/10/2025
🚨 অপহরণ ও অর্থ আত্মসাৎ প্রসঙ্গে জরুরি অবগতির জন্য 🚨
গত ১৬ সেপ্টেম্বর ২০২৫, মহাখালী থেকে উত্তরা অভিমুখে সিএনজি অটোরিকশায় ভ্রমণের সময় বনানী ফ্লাইওভারের উপর কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে জোরপূর্বক নামিয়ে খিলক্ষেত থানার এলাকায় নিয়ে যায়।
👉 তাদের মধ্যে একজন নিজেকে খিলক্ষেত থানার পুলিশের এসআই (SI) পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শন করে আমার ব্যাংক কার্ড ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে—
1️⃣ ডাচ্-বাংলা ব্যাংক (DBBL) ATM Booth থেকে আমার কার্ড ব্যবহার করে ৫,০০০/- টাকা উত্তোলন।
2️⃣ সিটি ব্যাংক ATM Booth থেকে মেঘনা ব্যাংক কার্ড দিয়ে ৩৫,০০০/- টাকা উত্তোলন।
3️⃣ এর বাইরে আমার কাছ থেকে ২১,000/- টাকা নগদ ও বিকাশ (ক্যাশ আউট নাম্বার: 01742512233) ছিনিয়ে নেয়া হয়।
🔴 মোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় ৬১,০০০/- টাকা।
📹 ঘটনাস্থলের নিকটবর্তী DBBL ATM Booth-এর CCTV ফুটেজে অভিযুক্ত পুলিশ পরিচয়ধারী ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়েছে।
আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার ছিনতাই হওয়া টাকা ফেরত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
✍️ ভুক্তভোগী: মোঃ মামুন হোসেন।
30/09/2025
ভারতে পূজা উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশের সরকারপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুছ-কে “অসুর” প্রতিকৃত করা হয়েছে—যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতির মর্যাদার প্রতি চরম অবমাননা।
বাংলাদেশ পিপলস পার্টি এ ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই—আমরা আমাদের সরকারপ্রধানকে সমালোচনা করার অধিকার রাখি, কিন্তু কোনো বিদেশি তাকে অপমান করলে তা পুরো বাংলাদেশকেই অপমান করে।
আমরা আশা করি ভারত সরকার অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের অশোভন আচরণ থেকে বিরত থাকবে।
—বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
আজকের নিউইয়র্কে ঘটে যাওয়া ঘটনায় আমরা গভীর দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছি। রাজনীতি করার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে প্রত্যেকের। কিন্তু এই অধিকারকে অসম্মান করে, নেতৃবৃন্দকে অবমাননাকর ভাষায় গালিগালাজ ও হামলা করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী !!
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আখতার, তাসনীম জারার মতো যোগ্য, ত্যাগী ও সৎ নেতৃত্ব একদিনে জন্মায় না। যারা আজকে এভাবে কুরুচিপূর্ণ আচরণ করেছে, তাদের বংশে হয়তো হাজার বছরেও এমন যোগ্য সন্তান জন্ম নেবে না !!
আমরা আমেরিকায় বসে আখতার, তাসনীম জারা এবং মির্জা ফখরুল ইসলামসহ সকলের উপর হামলার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি !!
গণতন্ত্র, ভিন্নমত এবং পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি প্রতিষ্ঠা হোক—এই প্রত্যাশাই জানাচ্ছি !!
"বাংলাদেশ পিপলস পার্টি "
07/09/2025
বাংলাদেশ পিপলস পার্টির শোকবিবৃতি
তারিখ: ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ ইং
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান জনাব মোঃ বাবুল সরদার চাখারী এক বিবৃতিতে জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক ও গবেষক বদরুদ্দীন উমর সাহেবের চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।
চেয়ারম্যান বলেন—
বদরুদ্দীন উমর ছিলেন বাঙালি জাতির সংগ্রামী চেতনার অগ্রদূত। তিনি আজীবন সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় নিরলস কাজ করে গেছেন। তাঁর সাহসী কলম, নির্ভীক চিন্তা, প্রগতিশীল আদর্শ এবং গবেষণাধর্মী রচনাবলি প্রজন্মের পর প্রজন্মকে আলোকিত করবে। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, বরং ছিলেন একজন চিন্তাবিদ ও প্রাজ্ঞ দার্শনিক, যিনি সমাজ পরিবর্তন ও জাতির মুক্তির সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন।
চেয়ারম্যান আরও বলেন—
দেশের রাজনৈতিক ইতিহাস, সংস্কৃতি ও সমাজচিন্তায় বদরুদ্দীন উমরের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি এক মহান আলোকবর্তিকাকে হারালো, যা পূরণ হবার নয়।
বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মোঃ আনোয়ার হোসেন মল্লিক
দফতর সম্পাদক
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
06/09/2025
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
তারিখ: ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং
প্রেস বিজ্ঞপ্তি
আজ ঢাকার বিজয়নগরের হোটেল অরনেটে “এশিয়া কালচারাল সোসাইটি অব বাংলাদেশ”-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও নেলসন ম্যান্ডেলা পীস অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান জনাব মোঃ বাবুল সরদার চাখারী পুরস্কারে ভূষিত হন।
চেয়ারম্যান জনাব বাবুল সরদার চাখারী তাঁর প্রতিক্রিয়ায় বলেন—
“নেলসন ম্যান্ডেলা ছিলেন ন্যায়, গণতন্ত্র, মানবাধিকার ও নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক। তাঁর নামে এই সম্মাননা প্রাপ্তি কেবল ব্যক্তিগত গৌরব নয়; বরং বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি এক আন্তর্জাতিক স্বীকৃতি। এই পুরস্কার আমাদের সংগ্রামকে আরও বেগবান করবে।”
তিনি আরও বলেন—
“বাংলাদেশ আজ সংকটময় সময় পার করছে। স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তি গণতান্ত্রিক মূল্যবোধকে ধ্বংস করার অপচেষ্টা চালাচ্ছে। এ সময় Nelson Mandela-এর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র, ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বাংলাদেশ পিপলস পার্টি মনে করে—
গণতন্ত্র, মানবিক মর্যাদা, সাম্য ও শান্তির যে বার্তা নেলসন ম্যান্ডেলা বিশ্বকে দিয়ে গেছেন, তা আজকের বাংলাদেশেও সমানভাবে প্রাসঙ্গিক। এই পুরস্কার প্রমাণ করে যে গণমানুষের আন্দোলন কখনও ব্যর্থ হয় না।
মোঃ আনোয়ার হোসেন মল্লিক
দফতর সম্পাদক
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
06/09/2025
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
তারিখ: ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং
প্রেস বিজ্ঞপ্তি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান জনাব বাবুল সরদার চাখারী দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, মানবজাতির মুক্তি ও কল্যাণের দিশারি হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর জন্মদিন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আনন্দ ও বরকতের দিন। তাঁর আচার-আচরণ, সহনশীলতা, ন্যায়নীতি, ভ্রাতৃত্ববোধ এবং মানবপ্রেম আজও আমাদের জীবনের দিশারি।
তিনি আরো বলেন, আজকের সংকটাপন্ন সময়ে আমাদের সমাজ ও রাষ্ট্রে যে অবক্ষয়, অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের ছায়া নেমে এসেছে তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো মহানবী (সা.)-এর দেখানো সত্য, ন্যায় ও ইনসাফের আদর্শকে অনুসরণ করা।
চেয়ারম্যান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা ঈদে মিলাদুন্নবীর এ মাহেন্দ্রক্ষণে অঙ্গীকার করি— ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শান্তি, ন্যায়, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতিষ্ঠায় কাজ করব।
তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন প্রিয় নবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তিজীবন, সমাজজীবন ও রাষ্ট্রজীবনে প্রতিষ্ঠিত হয় এবং আমাদের দেশ শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যায়।
মোঃ আনোয়ার হোসেন মল্লিক
দফতর সম্পাদক
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
02/09/2025
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৫ ইং
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)-র চেয়ারম্যান জনাব মোঃ বাবুল সরদার চাখারী ও মহাসচিব জনাবা বিলকিস খন্দকার এক যুক্ত বিবৃতিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র সভাপতি জনাব খন্দকার লুৎফর রহমানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়—“গণতান্ত্রিক রাজনীতির মাঠে ভিন্নমত দমনে এ ধরনের সন্ত্রাসী আক্রমণ দেশ ও জাতির জন্য অশনিসংকেত। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করছি।”
বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান ও মহাসচিব হাসপাতালে উপস্থিত হয়ে খন্দকার লুৎফর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য হামলা, নির্যাতন ও সন্ত্রাসের পথ বেছে নেওয়া একটি অগণতান্ত্রিক সংস্কৃতি। জনগণের শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার জন্য যারা এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডে লিপ্ত, তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
আমরা আবারও জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
01/09/2025
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপিপি’র চেয়ারম্যানের বিবৃতি
বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি)-এর চেয়ারম্যান জনাব মোঃ বাবুল সরদার চাখারী আজ ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে বলেন—
১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)” প্রতিষ্ঠা করেন। স্বাধীনতার পর রাজনৈতিক শূন্যতার সময়ে বিএনপি এদেশের গণমানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতির অন্যতম প্রধান প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিপিপি’র চেয়ারম্যান আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়— এদেশের মানুষ কখনো অন্যায়ের কাছে পরাজিত হয়নি। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণআন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক লড়াই আমাদের শেখায়— জনগণই ক্ষমতার প্রকৃত উৎস। আজ দেশে ভোটাধিকার হরণ, গণতন্ত্র হত্যা, আইনের শাসনের অবমাননা ও রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে ভিন্নমত দমনের যে অশুভ পরিবেশ তৈরি হয়েছে, তা মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী শুধু স্মরণ করার দিন নয়, বরং শপথ নেওয়ার দিন— এদেশের মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীন মতপ্রকাশের অধিকার ফিরিয়ে আনার জন্য নতুনভাবে আন্দোলনে অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন।
বাংলাদেশ পিপলস পার্টি বিশ্বাস করে— গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তি একসাথে লড়াই করলে এদেশ অবশ্যই একটি মুক্ত, সুশাসিত ও জনগণের রাষ্ট্রে পরিণত হবে।
বিবৃতির শেষে তিনি বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির সকল নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসাথে কাজ করার আহ্বান জানান !!
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জন্ম নেওয়া বিএনপি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনের শক্তিশালী প্ল্যাটফর্ম !
আজকের দিনে গণতন্ত্রবিহীন বাস্তবতায় এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের মনে করিয়ে দেয়— জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার ফেরানোর জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া বিকল্প নেই !
!!শুভ প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপি !!
গণতন্ত্রের বিজয় হবেই, জনগণের অধিকার ফিরবেই !!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Dhaka
