07/09/2019
Soliloquy Of A Rohingya, Poem: Arif Moinuddin, Voice: Jayanta Chattapadhyay, Director: Faruq Ahmed
একজন রোহিঙ্গার স্বগোতক্তি কবিতা: আরিফ মঈনুদ্দীন কণ্ঠ: জয়ন্ত চট্টোপাধ্যায় পরিচালনা: ফারুক আহমেদ সংগীত: তাসনুভ ন...
07/05/2018
রাজীবের খালার অভিযোগ ভিত্তিহীন : অনন্ত জলিল
জাতীয় ফিচার স্লাইডার বিনোদন রাজধানী সিনেমা রাজীবের খালার অভিযোগ ভিত্তিহীন : অনন্ত জলিল 7 May7 May নিজস্ব প্রতিবেদক | ....
29/04/2015
Nepal Government appealed to the international community for humanitarian assistance across the region. Bangladesh Government, along with other nations, declared all types of support to the affected people including medical and rescue team.https://www.facebook.com/events/392425450942504/permalink/392482680936781/
29/04/2014
ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টার, নির্যাতিতের আশার আলো
আমাদের সমাজে যারা ভিকটিম, তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য কিছু মহানুভব ব্যক্তি থাকলেও তাদেরকে আশ্রয় দেয়ার লোক বিরল। আর ভিকটিম যদি নারী হয় তাহলে তো কথাই নেই, আশ্রয় দেয়া তো দূরের কথা, নানা অপবাদ দিতেও কার্পণ্য করেননা অনেকে। যৌতুকের দাবী, বহু বিবাহ, সংসার হতে বিতাড়ন নারীর প্রতি অত্যাচারের এ বহুমাত্রিক রুপ আধুনিক সমাজের ভৌতিক কোনো কাহিনী নয়। নারী ও শিশু গৃহকর্মীর প্রতি অমানবিক নির্যাতনও অনেক ক্ষেত্রে আধুনিক সভ্য সমাজের উঁচু স্তরের কিছু মানুষের বিবেককে প্রশ্নবিদ্ধ করতে ব্যর্থ হয়। নির্মম সত্য এই যে, অসহায় এই নির্যাতিতদের অনেকেই বিচার যে চাওয়া যায় তাও জানে না,জানলেও বিচার চাইতে পারেনা,চাইলেও অনেক ক্ষেত্রে পেতে ব্যর্থ হয় ।
আধুনিক সভ্য সমাজের আরেক করুণ দৃশ্য হারিয়ে যাওয়া, ঠিকানাবিহীন অসহায় মানুষেরা। এদের দেখে আমাদের মানবিকতাবোধ জাগ্রত হলেও তাদের আশ্রয়ের স্থান নেই আমাদের সমাজে। এমনকি গল্প, সিনেমার কাহিনীর মত এতিমখানাতেও তাদের মাথা গোঁজার ব্যবস্থা নেই ।
আমাদের সমাজের এমনই এক করুণ বাস্তবতার প্রেক্ষাপটে এই নির্যাতিত, অসহায় এবং ঠিকানাবিহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রতিষ্ঠিত করেছে ভিকটিম সাপোর্ট সেন্টার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার অসহায় নারী ও শিশুদের সেবা দিয়ে তাদেরকে আলোর পথ দেখাচ্ছে। ভিকিটম সাপোর্ট সেন্টার কোন বিরতি ছাড়াই ২৪ ঘন্টা সেবা প্রদান করছে। গত পাঁচ বছরে শুধু রাজধানীতেই আড়াই হাজারের বেশি ভিকটিমকে সেবা দেয়া হয়েছে।
রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার পিআরপি’র উদ্যোগে যাত্রা শুরু করেছে ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি। প্রথম থেকেই ভিকটিম সাপোর্ট সেন্টারের সাথে এক এক করে এনজিও সংস্থা সহযোগী হিসেবে কাজ শুরু করে। এর ফলে ভিকটিমদের সেবা প্রদানের বিষয়টি দ্রুততার সাথে অগ্রসর হতে শুরু করে। এ সেন্টারে যারা সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট তারা সবাই নারী। কাজেই ভিকটিমদের কখনোই বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয় না।
ভিকটিম সাপোর্ট সেন্টার চালুর দুই বছরের মাথায় তদন্তকাজ শুরু করে ২০১১ সালে। তদন্তকারী কর্মকর্তা নারী এবং তদন্ত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাও নারী। এ পর্যন্ত ৯২৩টি মামলার কাজ প্রায় শেষ হওয়ার পথে। ৮০১টি মামলার নিস্পত্তি হয়েছে। বর্তমানে তদন্তাধীন মামলার সংখ্যা হচ্ছে ১২২টি। এরমধ্যে আদালতে চার্জশিট প্রদান করা হয়েছে ৪৭১টি। তাছাড়া ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়েছে ৩৩০টি মামলার। অধিকাংশ মামলার ধরণ হচ্ছে ধর্ষণ, অপহরণ, শ্লীলতাহানি, পাচার, এসিড নিক্ষেপ ও যৌতুক।
গত পাঁচ বছরে ভিকটিমের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫২৪ জন। এরমধ্যে এনজিও’র কাছে ফেরত দেয়া হয়েছে এক হাজার ৭৪ জনকে। পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে ৯০০ জনকে। নিজ জিম্মায় চলে গেছে ১০৮ জন ভিকটিম। তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে ৪৩৫ জনকে।
এ পর্যন্ত হারিয়ে যাওয়া এক হাজার ১৪৩ জন এখানে সেবা পেয়েছে। কোন না কোনভাবে এরা হারিয়ে গিয়েছিল। এদের মধ্যে মামলা সংশ্লিষ্ট হচ্ছে ৩৭৪ জন। তবে তারা কেউই আসামী নয়, ভিকটিম। প্রথমে সেন্টারে ভিকটিমকে গ্রহণ করা হয়। এরপর শুরু হয় কাজ। ভিকটিমের কথা শোনা, সমস্যা বের করা, ইমারজেন্সি মেডিকেল সাপোর্ট, অভিযোগ এন্ট্রি করা, খাদ্য বস্ত্র ও বাসস্থান, এফআইআর করতে সহযোগীতা, আইন সম্পর্কে জানানো, কাউন্সেলিং, আইন বিষয়ক সহায়তা, মানসিক সাপোর্ট, টেলিফোনর মাধ্যমে সহায়তা, নিজ পরিবারে ফেরত, পুনরায় ভিকটিমাইজড হওয়া থেকে রক্ষা এবং ডাটাবেজ সংরক্ষণ। এছাড়া তাত্ক্ষনিকভাবে সরাসরি টেলিফোনের মাধ্যমেও প্রাপ্ত খবরের মাধ্যমে নারী ও শিশুকে সেবা প্রদান করা হয়ে থাকে।
ডিএমপির তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টার ছাড়াও দেশে আরও সাতটি সেন্টার এ কাজ করেছ। এগুলো হচ্ছে খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, রাঙ্গামাটি ও বরিশাল। তবে বরিশালের ভিকটিম সাপোর্ট সেন্টার নির্মাণাধীন রয়েছে।
যোগাযোগের ঠিকানা-
ডিউটি অফিসার
ভিকটিম সাপোর্ট সেন্টার
তেজগাঁও, ডিএমপি, ঢাকা।( তেজগাঁও থানা সংলগ্ন)
মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, ফোন ৯১১০৮৮৫ ,
ফ্যাক্স-৯১৩৭৮৩৮
ইমেইল[email protected]
12/04/2014
ইন্টারনেটের উপর কি বইতে পারমু?
................................
০- বাসে নাকি ইন্টারনেট দিসে। ইন্টারনেট দিয়া কি করমু? ইন্টারনেটের উপর কি বইতে পারমু?
০- নো স্যার। আপনি ইন্টারনেটের উপর ‘বইতে পারবেন না।’
বাসে ইন্টারনেট অবশ্যই একটা ভাল উদ্যেগ। প্রশংসার দাবি রাখে। কিন্তু কথা হচ্ছে রাস্তায় আমাদের বাস দরকার। এখন যা আছে তাতে পা রাখার যায়গা হয় না। যে সব বাসে ইন্টারনেট দেয়া হয়েছে সেগুলোতেও নেট চালাতে হলে আগে বসতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভিড়ের ঠ্যালা ধক্কা খেয়ে আর যাই হোক নেট চালানো যায় না। দেখা যাবে যাকে পছন্দ করি না, ধাক্কা লেগে তার ছবিতেও লাইক পরে যাবে।
আমরা রাস্তায় বাস চাই। অনেক গুলা বাস। রাস্তায় চলাচল করা কি যে কস্টের তা ঢাকার ৯০% মানুষ জানে। ৫% মানুষ রাস্তায় বের হয় না। আর ৫% মানুষের বাসে ওঠার দরকার হয় না। আমরা খুব সামান্য জিনিস চাই। ঘরে বিদ্যুৎ , রাস্তায় বাস। প্লিজ। এই দুইটা দিক একটু দেখেন। আমরা দোয়া করমু।
আর না দিলে? না দিলে কানমু এ ছাড়া আর কি করার আছে। -Maruf Rehman
.............................
সাহস থাকলে শেয়ার দিন, লাইক ও কমেন্টস করুন
11/04/2014
ইতিহাস গরীবের বউ। যে যখন খুশি ভাবী ডাকে, কাছে পেতে চায়... -মুজিব মেহদী
............
সাহস থাকলে শেয়ার দিন, লাইক ও কমেন্টস করুন
11/04/2014
আবুল বাবুলের দেশপ্রেম
.................................
আবুল : দোস্ত দেশপ্রেম এখন কর্পোরেট হয়ে যাচ্ছে
বাবুল : না দোস্ত দেশপ্রেম এখন দলীয়করণ হয়ে যাচ্ছে। দল যেদিকে দেশপ্রেম সেইদিকে।
তৃতীয় ব্যাক্তি : আপনারা যে কি বলেন? দেশপ্রেম হল ধান্দাবাজীর একটা সিঁড়িপথ। কপালে লাল সবুজের পতাকার ব্যান পড়ে, গায়ে লাল সবুজের জামা পড়ে দেখেন না কেমনে মিডিয়ার সামনে বক বক করে। যেন দেশ প্রেম উতলাইয়া পড়ে!
আবুল : দোস্ত ভদ্রলোক ঠিকই বলে দেশ প্রেমের সংজ্ঞা বদলে গেছে।
বাবুল : বন্ধু দেশপ্রেম বলতে এখন আর কিছু নাই। জীবনানন্দ, জসীম উদ্দীন ও নজরুলদের মত কেউ আর দেশকে ভালবাসে না।
....................
সাহস থাকলে শেয়ার, লাইক ও করুন
10/04/2014
অবশ্যই সুংসবাদ, দেশ এগিয়ে যাচ্ছে। সব কিছু ডিজিটাল হচ্ছে। বাসে ফ্রি ওয়াই ফাই পাওয়া যাবে।
............................
মজার ব্যাপার এখনো রাজধানীতে ট্রাফিক সিগ্যনালের ডিজিটাল বাতি গুলা এনালগ হয়েগেছে, অকার্যকর।
ঢাকা শহরে যানজট এখনো কমে নাই। চলতি মাসেই ৪০০ বাস যুক্ত হচ্ছে। আগামী মে-জুন মাসের মধ্যে ৬০০টি ট্যাক্সি ক্যাব এবং পণ্য পরিবহনের কাজে ৫০০টি ট্রাক আসবে।
............................
মন্তব্য: ভাল কাজ করলে অবশ্যই জনগণ প্রশংসা করবে। আর মন্দ করলে জনগণ কি দিবে......
নতুন সরকার গঠন হ্ওয়ার পরই উন্নয়ন শুরু হয়। তারপর শোনা যায় উনি অত টাকা হাতিয়ে নিয়েছেন উনি এত টাকা পাচার করেছেন।
.........................
আমরা উন্নয়নের দাবিদার..
10/04/2014
এই প্রথম গৃহপালিত বিরোধী দলের প্রসংশা করলেন শেখ হাসিনা!
......................................................
বিএনপিবিহীন সংসদে প্রধান গৃহপালতি বিরোধী দল জাতীয় পার্টির কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, দলটি ‘যথাযথ’ ভূমিকা পালন করছে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের প্রশ্ন বিরোধী দল কি ভূমিকা পালন করছে?
* গৃহপালিত রওশানারা কি একবার তিস্তার পানি নিয়ে কথা বলেছে?
* গৃহপালিত বিরোধী দল একবারও কি সংসদে জনগণের স্বার্থের কথা বলেছে?
* একবারও কি বলেছে, চাল ডালের দাম কমান, ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ দেন
বলেন নাই..
থ্যাংকস লেস থ্যাংকস
...................................
স্বনির্ভর বাংলাদেশ চাই
10/04/2014
....................................................
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’ বলায় ক্ষিপ্ত হয়ে তারেক রহমানকে ‘আহাম্মক’ বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
..................................................
মন্তব্য: তারেক রহমানকে খুব কমই বলা হয়েছে। উনার জ্ঞান বুদ্ধি গ্রাউন্ড লেবেল এ চলে এসেছে তার মানে শূণ্য। আমার সন্দেহ হয় তারেক রহমান কি সত্যিই বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র??
::::::::::::::::::::::
দুর্ভিক্ষ নয়, স্বনির্ভর বাংলাদেশ চাই
10/04/2014
পর্নো ছবি দিয়ে প্রথম আলোর বদলে যাও বদলে ফেলো- লুল
******************
আচ্ছা মতিউর রহমানকি দেশটারে ফ্রী সেক্স কান্ট্রি বানাতে চায়??
এ পর্যন্ত অনেক অভিযোগ শুনেছি। প্রথম আলোর ওয়েব সাইট খুললে ফ্রী দেখতে পাবেন পর্নো ছবি। মতিউর রহমান কি এই গুলা দেখে মনের খোরাক মিটান? (লুল)
........................
প্রিয় মতি মতিউর রহমান
আপনার বহুল প্রচারিত প্রথম আলোর ওয়ব সাইটে পর্নো ছবি দেখতে চাই না। আপনার ওয়েব সাইট খুলে আমার মত অনেক পাঠক বিব্রত অবস্থায় পড়েছেন। গত কয়েক মাস ধরে এই অবস্থায় ভুগছি। একই অবস্থায় দেশের বিভিন্ন স্থানে। আশা করি দ্রুত ব্যবস্থা নিবেন।
শুভেচ্ছায়
আমার মত হাজারও পাঠক
........................
সাহস থাকলে কমেন্টস করুন, লাইক দিন শেয়ার করুন