14/09/2026
পোড়া অবস্থায় হাসপাতালে ভর্তি ছোট্ট শিশুটি—চিকিৎসার মাঝেই ধরা পড়েছে হৃদপিণ্ডের সমস্যা
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
একটি ছোট্ট শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পোড়াজনিত সমস্যার চিকিৎসা নিচ্ছে। ময়মনসিংহের বার্ন ইউনিটে প্রায় ৭–৮ দিন চিকিৎসাধীন থাকার পর শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ঢাকায় আনা হয়।
ঢাকা মেডিকেলে চিকিৎসকরা শিশুটির চিকিৎসার জন্য অপারেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শিশুটির হৃদপিণ্ডে জন্মগত সমস্যা/ছিদ্র থাকার বিষয়টি ধরা পড়ে। ফলে পোড়ার চিকিৎসা ও পরবর্তী চিকিৎসা পরিকল্পনাও জটিল হয়ে পড়েছে।
শিশুটির তীব্র কাশিও ভালো হচ্ছে না। এ কারণে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে PG Hospital (BSMMU)-এ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে শিশুটির B Positive (B+) রক্তের প্রয়োজন হয়েছে এবং রক্ত দেওয়া হয়েছে। চিকিৎসার প্রয়োজনে আবারও রক্তের প্রয়োজন হতে পারে।
প্রতিদিন প্রায় ২,০০০ টাকার একটি ইনজেকশন, পাশাপাশি অন্যান্য ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা, খাবার ও হাসপাতালের বিভিন্ন খরচ—সব মিলিয়ে প্রতিদিনই পরিবারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হচ্ছে। 🥺
শিশুটিকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনার সময় তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। চিকিৎসকরাও তখন জানিয়েছিলেন, পরিস্থিতি যেকোনো দিকে যেতে পারে—সবকিছু আল্লাহর হাতে। 🤲
শিশুটির বাবা আগে সৌদি আরবে ছিলেন। সেখানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বর্তমানে তেমন কোনো স্থায়ী আয়ের ব্যবস্থা নেই। পরিবারে আরও ৩ বছরের একটি শিশু রয়েছে। ফলে এই দীর্ঘ চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
আজ এই অসহায় পরিবারের পাশে আমাদের দাঁড়ানো প্রয়োজন। ❤️
আপনার সামর্থ্য অনুযায়ী ১০০/২০০/৫০০ টাকা—যে পরিমাণই সম্ভব, সহযোগিতা করুন। আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও পোস্টটি Share করে অন্যদের কাছে পৌঁছে দিন।
🤲 আল্লাহ এই ছোট্ট শিশুটিকে দ্রুত সুস্থতা দান করুন এবং তার পরিবারের কষ্ট সহজ করে দিন। আমিন।
📞 মায়ের নম্বর: 01681185978
📞 বাবার নম্বর: 01722076568
━━━━━━━━━━━━━━━━━━
💝 DONATION & FOUNDATION CONTACT
Bkash (Merchant): 01958394684
Rocket: 019583946840
A/C Name: Abruan Foundation
Bank: Rupali Bank
Branch: Rokeya Sarani
Account No: 5520020000236
Routing No: 185264008
SWIFT Code: RUPBBDH
📞 Foundation Contact: +8801904118229
🤲 আপনার সামান্য সহযোগিতাও একটি অসহায় শিশুর চিকিৎসা চালিয়ে যেতে বড় সহায়তা হতে পারে।
— Abruan Foundation