মধ্যবিত্ত মানুষদের আতিথেয়তাতে কখনও
শো অফ থাকেনা।
তারা সব অন্তর থেকে করে।
Mershiha Manha binte Mizan
The king & superman Of the world the messenger of ALLAH Holy P Hazrat Mohammad (S)is my ideal & love.
#৪০দিনে_জীবন_পরির্বতনের_২০টি_চ্যালেঞ্জ_ও_আমল
=======
১/ প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করুন।
২/ প্রতিদিন ঘুম থেকে উঠার পর দোয়া পড়া, মেসওয়াকে পর অযু করে কুরআন পড়ুন।
৩/ অযু করার পরে কালে মায়ে শাহাদাত পাঠ করা।
৪/ আযান শোনার সাথে সাথে আযানের উত্তর দেন।
৫/ গোসল ফরজ হলে ফযরের আযানের আগে গোসল করুন।
৬/ কখনো ফজরের সুন্নত ও ফরজ নামাজ ছাড়বেন না।
৭/ সূর্যোদ্বয়ের পরে ইশরাকের নামাজ আদায় করুন।
৮/ প্রতিদিন ১২ রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।
৯/ সালাতুল দোহা আদায় করুন।
১০/ সকল নামাজ সময় মতো আদায় করুন।
১১/ প্রতিটা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, ৩ কুল পড়ুন।
১২/প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নত রোজা রাখুন।
১৩/ প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখুন।
১৪/ প্রতি শুক্রবার সূরা-কাহাফ পড়ুন।
১৫/ প্রতিদিন সূরা-ওয়াকিয়াহ ও সূরা-ইয়াসিন তিলাওয়াত করুন।
১৬/ প্রতিরাতে ঘুমানোর আগে সূরা-মূলক ও সূরা-বাক্বারার শেষ ২ আয়াত তিলাওয়াত করুন।
১৭/ প্রতিরাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে ক্ষমা-চাওয়া ও সবাইকে ক্ষমা করে দেওয়া চেষ্টা করুন।
১৮/ প্রতিদিন অন্তত ৭০ বার ইস্তেগফার করুন।
১৯/ পরিবারের সবাইকে নিয়ে অর্থসহ কুরআন পড়ে শুনা এবং পরিবারের মধ্যে দ্বীন কায়েম করুন।
২০/ প্রতিদিন ইকামাতে দ্বীনের জন্য কিছু সময় বেয় করুন।
মহান আল্লাহ তা'য়ালা, আমাকে সহ সবাইকে হেদায়েত দান করুন এবং সবাইকে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন - আমীন আল্লাহুম্মা আমীন🤲
04/11/2022
কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা আমলনামা হাতে দিয়ে বলবেন, পাঠ করো তুমি তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্যে তুমিই যথেষ্ট।
📖[সূরা বনি ইসরাইল, আয়াতঃ ১৪]
বিয়েটা এমন হওয়া দরকারঃ
১. বিয়ের সময়ও মেয়েকে পর্দা করতেই হবে।
২. বিয়েটি সামাজিক ভাবে না হয়ে শারী‘য়াহ্ অনুযায়ী হবে।
কথা থাকবেঃ
*কোনো ছবি দেওয়া -নেওয়া হবেনা।
* মেয়ে দেখতে ছেলে, মা ও বোন ছাড়া আর কেউ যাবে না।
*ছেলের বাবাও বিয়ের আগে দেখতে পারবেন না।
* কোনো রেষ্টুরেন্টে মেয়ে দেখার আয়োজন হবে না।
* গায়ে হলুদ হবে না।
* বাড়ি লাইটিং হবে না।
*গান,নাচ হবেনা।
* আক্বদ অনুষ্ঠান হবে না।
*বিয়ে হবে শুক্রবার আছরের পরে।
*বিয়ে হবে মসজিদে।
*কোনো গেট ধরা/শালা শালীর মজা করা হবেনা।
*কেউ ছবি তুলতে পারবেন না।
* বিশাল অংকের মোহর হবে না।ছেলের সামর্থ্য মত হবে।ছেলের সাথে আলোচনা করে নির্ধারণ করা হবে।
*কাবিনের টাকা ছেলের ইনকামের হালাল টাকা হবে।
*কাবিনের টাকা বিয়ের দিন মেয়ের হাতে তুলে দেওয়া হবে।
* বর যাত্রীর নামে একজনেরও ভুঁড়িভোজ হবে না।
* আক্বদের পর বউ নিয়ে যাওয়া হবে।
*ছেলের বাড়ি নিয়ে ছেলে চাইলে বউ সাজবে বিয়ের সাজে।তবে সেটা ছেলের মা বাবা বোন আর ছেলে দেখবেন।
*বউকে মূর্তির মত স্টেজে বসানো যাবে না।
*বউভাত চাইলে ছেলে করতে পারবেন।
* যৌতুকের অভিশাপ হিসাবে একটি সুতা ও যাবে না ইনশাল্লাহ।
* সেই রাতেই ওয়ালীমাহ্ হবে।
* বিয়ে উপলক্ষে মেয়ের বাবা-মার একটি টাকাও খরচ হবেনা।ছেলেদের মত থাকলে হালকা আয়োজন করা হবে শুধু কাছের আত্মীয়রা থাকবে।
* বর বউকে কি দিচ্ছেন এবং কয় ভরি স্বর্ণ দেয়া হবে তা জানতে চাওয়া হবেনা।তাদের ছেলের বউ কীভাবে সাজাবেন সেটি তাদের বিষয়।
এখানে উল্লেখ্য যে, বিয়ের আলোচনায় কোনো পক্ষের তৃতীয় কোনো ব্যক্তি থাকবেনা।সব মেয়ের বাবা এবং ছেলের বাবা কথা বলে ঠিক করবেন।
আমরা যারা আল্লাহ্'র সন্তুষ্টির জন্য বিবাহ করতে চাই, আমাদেরও এমন দৃঢ় প্রত্যয় রাখা উচিত।আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন।আমিন।
02/11/2022
💢মেয়েদের দেরীতে বিয়ে দেওয়া এত ভয়াবহ!!!
💢বাস্তব সত্য সবাই জানে, কিন্তু বলে না!!!
💢কিন্তু আমি আজ বলছি,,,!!!
বর্তমানে মেয়েরা বেশীরভাগ জেনারেল লাইনে পড়ুয়া কিছু মাদ্রাসা লাইনেও আছে।যদি মেয়ে একটু লম্বা সুন্দরি বা মুটামুটি সুন্দরি বা পরিবার টা শিক্ষিত ভালো ভদ্র তবে মর্ডান পর্দাশীল মেয়ে হয় বা ডিজিটাল পর্দা করে। বেশীরভাগ মেয়ে বিয়ে করতে চায় না।
অযুহাত হিসাবে দেখায় বয়স কম মাষ্টার্স পাশ করে বিয়ে বসবে।চাকরি করবে, সেটেল হবে, মন মতো পেলে বিয়ে করবে , বুঝাপরা লাগবে মানে প্রেম বা রিলেশনশিপ লাগবে।আরো নানা অযুহাত থাকতে পারে এর মধ্যে একটা হলো সরকারি চাকরি।
তো যে যেই কারনেই হোক মেয়েরা এভাবে বিয়ে করে না।
আরো ভালো খুজে বা এমনি দেরি করে যায়। অন্য দিকে বয়স বাড়ে দিন দিন,এভাবে দিন,মাস বছর পেরিয়ে ২৪-৩০ এর ভিতর পৌছে যায়!!
তখন হুশ হয় বিয়ে তো করা দরকার!!
ছেলে খুজো এবার।
তো আপনি ভাবুন আমি এভারেজ ২৫ ধরলাম, ২৫ বছরের মেয়ের জন্য কত বছরের পাত্র চাই?
সবাই বলবে ৩০ বছর হলেই এনাফ। আমি বলবো হ্যা, যথেষ্ট কিন্তু কখনোই সহজে ৩০ বছরের কোন ছেলে পারিবারিক ভাবে বিয়ে করলে ২৫-২৮ বছরের কাউকে বিয়ে করতে চাইবে না।
দুই একজন থাকতে পারে এইটা ভিন্ন কথা। এভারেজ সবাই আমতা আমতা করবে। কেন করবে..?
💓 মেয়েদের যৌবনের শুরুটাই আসল সময়. ১৬-২২ বছর পর্যন্ত উত্তম আকর্ষনীয় সময়। যে কেউ তখন কাছে পেতে চায় এটাই সত্য। তো ২৫-৩০+ মানে আপনার রূপ লাবন্যতায় বয়সের ছাপ স্পষ্ট আপনাকে মহিলা বললে ভুল হবে না।
💓 মেডিকেল সাইন্স বলে মেয়েদের মনোপোজ বা ( ঋতুচক্র বন্ধ) শুরু হয় ৪৫ বছরে বা আগে পরে। আপনি ভাবেন যে ছেলেটা ৩০ বছরে আপনাকে বিয়ে করবে ১৫-১৭ বছর পর আপনার যৌবন শেষ হয়ে যাবে আরো পরিষ্কার করে যদি বলি যৌনতার প্রতি আপনার অনিহা ৩৫ এর পর ই চলে আসবে।
💓তো সবাই জানে ছেলেদের যৌবন বা যৌন শক্তি মরন পর্যন্ত।আপনি বয়স্ক হয়ে বিয়ে করলে বাকি জীবন ছেলে তার চাহিদা পূরনে কাকে পাশে পাবে?
এই জন্য বয়স বাড়লে মেয়ের প্রতি ছেলেদের চাহিদা থাকে না ।কারন এইটাই হ্যা এইটাই সত্য। এবার সমাজে চোখ বুলান।কতো মেয়ে আছে ২৫-৩০ বছরে?
অনেক ২৩ বছর পেরিয়ে গেলেই ঐ পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব আসে না কেন
কারন ২৬-৩০ এই বয়সের ছেলেরা বিয়ে করে 99% ছেলেই এই বয়সে বিয়ে করে ফেলে। তারা বিয়ের জন্য ১৮-২২ বছরের পাত্রী অহরহ পায়। কেউ কেনো যৌবনের কথা ভেবে বেশী বয়সী কাউকে বিয়ে করবে ?
31/10/2022
তুমি যখন ফেইসবুকিং করে তোমার অলস বিকেলটা কাটিয়ে দিচ্ছো, তোমারই কোনো বন্ধু সে সময়ে পেটের দায়ে বা বিবেকের দায়ে টিউশনি করাচ্ছে।
তুমি যখন আড্ডায় কিংবা কার্ড খেলে রাত
জাগছো,তোমারই কোনো বন্ধু রুমের দরজা বন্ধ করে নিরলস খেটে যাচ্ছে স্বপ্ন পূরণে।
ভোর ৫ টায় যখন তোমার মধ্য রাত, তোমারই কোনো বন্ধু ধর্মীয় কার্যাবলী সেরে হাড়ভাঙ্গা প্রস্তুতি নিচ্ছে আগামীর যুদ্ধের জন্য।
তুমি যেখানে ঘুম থেকে উঠে কোনোরকম এ দাঁত ব্রাশ করে ক্লাসে যাচ্ছো এটেন্ডেন্স এর জন্য, লাস্ট বেঞ্চে বসে ঘুমাচ্ছো, তোমারই কোনো বন্ধু কোনো নিপুণ সাংবাদিক এর মতো টুকে নিচ্ছে ক্লাস নোটগুলো।
তুমি যখন ক্লাসের ফাঁকে ডিপার্টমেন্ট এর ফ্রি
ওয়াইফাইতে সফটওয়্যার আপডেট করছো, তোমার কোনো ফ্রেন্ড লাইব্রেরি তে বসে ক্লাসের লেকচারের নোট বানাচ্ছে।
তুমি যখন বাপের টাকায় ধূমপান করে দিব্যি চলে যাচ্ছো, তোমারই কোনো বন্ধু হলের ডাইনিং এর খাদ্যরূপ অখাদ্যগুলো দিয়ে উদরপূর্তি করছে।
এই পরিশ্রমী, উদ্যমী, সংগ্রামী ছেলেগুলো জীবনে সফল হবে না কি তুমি হবা? আল্লাহ খুব,খুব,খুবই সুবিচারক। তুমি যা করবা তার-ই ফল পাবা।
সফলতার কোনো শর্টকাট পথ নেই, সফলতা কোনো ঠিকানাও না। সফলতা একটা যাত্রা যেখানে তোমাকে হাঁটতে হবে অনেকটুকু পথ।
চেষ্টা চালিয়ে যাও নিরলস, সফলতা আসবেই ইন-শা-আল্লাহ।
আপনার মেয়েকে অবশ্যই শেখাবেন:
১- মাটি থেকে কখনও কোনো কিছু উঠাতে গেলে অবশ্যই বুকের উপর এক হাত দিয়ে তারপর উঠাতে যাবে।
সতর ঢাকার সতর্কতা স্বরুপ এটা করা উচিত।
২- পুরুষ মানুষের সামনে কখনও পায়ের উপর পা তুলে বসবে না, দুই পা'কে মিলিয়ে বা খুব কাছাকাছি রেখে বসবে।
৩- সিঁড়িতে উপরের দিকে উঠার সময় যদি পেছনে কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে এক কোনায় গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়াবে, পুরুষ লোকটি চলে গেলে তারপর উঠবে।
৪- লিপ্টে ওঠার সময় যদি অপরিচিত পুরুষ মানুষ থাকে এবং মাত্র একজনই থাকে, তাহলে তার সাথে ওঠবে না, অপেক্ষা করবে, সেই অপরিচিত লোকটি বের হলে তারপর উঠবে।
৫- সবসময় মুচকি হাসার অভ্যাস করবে, উঁচু আওয়াজে অট্টহাসি হাসবে না।
৬- তোমার চাচাতো ভাই, খালাতো ভাই বা ফুফাতো ভাইদের সাথে মুসাফাহা করবে না, যদিও তোমার কাছে তাদের ছোট মনে হয়।
৭- কোনো প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হলে, অবশ্যই শারীরিকভাবে যথেষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে কথা বলবে।
৮- নিকটাত্মীয় হলেও কাজকর্মে বা কথা বার্তায় অবশ্যই একটা সীমারেখা বজায় রাখবে। নিজের ভাবগাম্ভীর্য এমনভাবে বজায় রাখবে, যেন তোমার প্রতি তার ভিতরে খারাপ কল্পনা তৈরি না হয়।
৯- রাস্তাঘাটে নিজ বান্ধবীদের সাথে হাসি ঠাট্টা করবে না, রাস্তার শিষ্টাচার বজায় রাখবে।
* মহান আল্লাহ নারীদেরকে এবং আমাদেরকে সংশোধন হবার তাওফিক দান করুন!
আমীন
23/10/2022
ভার্সিটিতে চান্স না পাওয়া একটি ছেলের
সুইসাইডের আগে তার ডায়েরীতে লিখার
কিছু অংশ-----
💁»আমি প্রতিদিনই বলতাম আজ নয় কাল
থেকে পড়ালেখা শুরু করব।কিন্তু
ফেসবুক,ইন্টারনেট
আমাকে এতই আসক্ত করেছিল
যে আমি পড়াতে বসলেও চোখ থাকতো রঙিন
পর্দায়। (ইন্টার+নেট=এন্টার
নেট>মানে জালে প্রবেশ করা।
এই জালে আবদ্ধ হলে বের হওয়া কঠিন) »আমার বাবা কষ্ট করে ম্যাচের,কোচিং এর
টাকা দিয়েছে!আমি তা দিয়ে নেট
চালাইছি।
»আমার বৃদ্ধ বাবা একদিন জরুরি একটা কাগজ
দিবার জন্য ১০
কিঃমিঃ জায়গা হেটে বাজারে
আসে,আমাকে ই-
মেইলে করে পাঠিয়েছে,সেই কাগজটা ছিল
আমার
মার্কশীট।কিন্তু আমি বৃদ্ধ বাবার কষ্টের দাম
দিতে পারিনি।
»পরীক্ষার আগের দিন আমার
রোগী মা ফোনে কেঁদে কেঁদে বলেছিল
বাবা তুই
আমাদের একমাত্র ভরসা।তুই চান্স
পাবি আমি জানি,তুইতো বলিস সবসময় পড়ছ।
আমার সে বিশ্বাস আছে।
আমি আমার মায়ের বিশ্বাস নিয়ে
খেলেছি।
»আমার ছোট্ট বোনটি বলেছিল,ভাইয়া তুই
চান্স
পাইলে আমি স্কুলে বান্ধবীদের মিষ্টি
খাওয়ামু।
যদিও আমার বোনের সে সামর্থ্য ছিলনা।
আপনি যদি সময়কে নষ্ট করেন,তাহলে সময়
আপনাকেই নষ্ট করবে।
বিঃদ্রঃ-আত্মহত্যা কোন কিছুর সমাধান নয়।
তবে মা বাবা,পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না।আমরা ভুল করে পস্তাই কিংবা হার মেনে হতাশ হয়ে পড়ি কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাবার ইচ্ছে ও চেষ্টাটা একটু কমই করি। আর যারা এই চেষ্টায় সফল হয় তাঁরাই সুখী জীবনযাপন করেন। তবে আমরা সবাই জানি ইন্টারনেট ও স্মার্ট ফোন আসক্তি খুবই ভয়ানক। কিন্তু এটি জেনেও আমরা নিজেকে আর আসক্তি মুক্ত করতে পারি না। এটাই আমাদের বড় ব্যর্থতা। তাই আসুন আমরা ইন্টারনেট ও স্মার্ট ফোনের আসক্তি থেকে বাঁচতে এগুলোকে সঠিক ভাবে ব্যবহার শিখে নিজের ক্যারিয়ার গঠন করি। সুতরাং যারা স্মার্ট ফোন ও ইন্টারনেটের নেটের আসক্তি থেকে বাঁচতে চান এবং এগুলো কে সঠিক কাজে সঠিকভাবে করতে চান তারা যেন তাদের পরিবারের সাথে বেশি বেশি সময় কাটান। পরিবারের বয়োজ্যেষ্ঠদের পরামর্শ মেনে চলেন।
নিজের সখের কাজ করে সময় কাটাতে পারেন। যেমন - বই পড়া, ছবি আঁকা, গান করা, বাগান করা, সেলাই বা ঘর সাজানো ইত্যাদি।
" Time and tide wait for none"
সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারেনা💔🥀
হযরত মুহাম্মদ (সাঃ)..!🙂
19/10/2022
ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।
ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।
তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।
মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।
(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)
- Collected!
13/10/2022
কে লিখেছেন জানিনা, কিন্তু #অসাধারণ👌
১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন #বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।
৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।
৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।
৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।
৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।
৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।
৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।
৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।
বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!
*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া। সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবা দেরকে!!!
সংগৃহীত
12/10/2022
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বলেছেন......
ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে চলতি অক্টোবর মাসের ৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশব্যাপী ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে। এসময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিনিময় ও ক্রয় বিক্রয় সম্পুর্ণ নিষিদ্ধ। এর ব্যত্যয় ঘটালে জেল জরিমানার বিধান রয়েছে।
গবেষণায় দেখা গেছে, ইলিশের আয়ুষ্কাল ৫ থেকে ৭ বছর। এরা ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পরিভ্রমণ করতে পারে। ইলিশ মাছ ১ থেকে ২ বছরের মধ্যে পরিপক্ক হয়। ইলিশ মাছ সারা বছরই কম বেশি ডিম দিয়। তবে সেপ্টেম্বর - অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম। একটি পরিপক্ক মা ইলিশ সর্বোচ্চ ২৩ লক্ষ পর্যন্ত ডিম দিতে পারে। ডিম থেকে জাটকা তৈরি হয়। জাটকাই আগামী দিনের ইলিশ।
সারা পৃথিবীতে উৎপাদিত ইলিশের ৮০ ভাগই বাংলাদেশের। ইলিশ আমাদের অহংকার। বাংলাদেশে এখন ইলিশ উৎপাদনের পরিমাণ ৫ লক্ষ ৬৫ হাজার মে. টন যার বাজার মুল্য প্রায় ৬০ হাজার কোটি টাকা (১০০০টাকা/ কেজি হিসেবে)।
তাই আসুন, সবাই মিলে ইলিশের অবাধ প্রজননের সুযোগ নিশ্চিত করি। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করি।
(ছবিঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর গবেষক দল কর্তৃক বরিশালের কালাবদর নদী থেকে চলতি সপ্তাহে সংগৃহিত নমুনা)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Uttara Dhaka
Dhaka
1230
