School of Qur'an Studies SQS

School of Qur'an Studies SQS

Share

Group reading platform of Quran & Sunnah.

29/08/2024

আমাদেরকে আল্লাহ দেয়া রুজি অস্বীকারকারী পুঁজিবাদের মহা মারণাস্ত্র, চলমান মহাপাপ- সুদ কিস্তির ঋণের জুলুম থেকে নিজে বাঁচা ও অন্যদের বাঁচানো প্রয়োজন। জীবন থাকতেই সুদের ঋণ ভিত্তিক অর্থব্যবস্থার শয়তানী ফাঁদ থেকে মুক্তি নিতে হবে সম্মিলিতভাবে। তা না হলে চিরস্থায়ী জাহান্নাম।
প্রত্যেক ধর্মেই সুদের নিষেধাজ্ঞা রয়েছে । কারণ সুদ একটি জুলুমতন্ত্র- অবৈধ বৃদ্ধি। সুদী কারবারীরা ব্যাক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে নিজেরাই তাদের রুজির নিয়ন্ত্রক বনে যায় - সময়ের ব্যবধানে প্রদত্ত অর্থঋনের বৃদ্ধি করে, মূল্যহ্রাস, কমিশন ও প্রতারনামুলক বিক্রি/ভাড়া অথবা প্রকৃত বাজার উপেক্ষা ক’রে , নির্দিষ্ট সময়ের ঋণের উদ্দেশ্যে বৃদ্ধিমূল্যে পণ্য বিক্রয় বাহানা ক’রে অথবা পণ্যের ব্যবহারমূল্য নিয়ে এবং ব্যাংকিং সিসটেমকে অবৈধভাবে কাজে লাগিয়ে- অতিরিক্ত ঋণ সৃষ্টি করে । সুদের পদ্ধতিতে ধনীরা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে এবং গরিবের শ্রম চুরি ক'রে স্থায়ীভাবে ধনী হওয়ার পথ খুঁজে। ব্যাংকগুলোও বহুগুন অদৃশ্য ঋন সৃষ্টি করে এবং সেই ঋনের সুদ নেয়। সঞ্চয়ের নামে সাধারণ মানুষকে ঋন নেয়া দেয়ার ফাঁদে আটকে দেয়। ফলে গরিবরা স্থায়ীভাবে গরিব ও দাসে পরিণত হয়। সমাজে সহযোগীতার পথ বন্ধ হয় এবং স্বার্থপরতার মানসিকতা বৃদ্ধি পায়।
তাই আসুন নিজেরা নিজেদের স্থানীয় আর্থ-সামাজিক " ভ্রাতৃসমাজ মুদারাবা ব্যবসা সমিতির " শেয়ার ভিত্তিক স্থানীয় প্রধান, ক্ষুদ্র, কল্যাণ এবং সহযোগিতা মূলধন গঠন ক'রে, নিজেদের সমাজের হালাল মূলধন বঞ্চিতদের পাশে দাঁড়াই। ব্যাংক এনজিও ব্যবস্থার ( Credit based Financing) প্রচলিত সুদ কিস্তির ঋণ ভিত্তিক হারাম অর্থায়ন ব্যবস্থার বিপরীতে এবং বৃদ্ধিমূল্যে পণ্য বিক্রয় বাহানার ঋণ ও মূল্য বৃদ্ধি করে কমিশন ভিত্তিক বেচাকেনা করা প্রতিষ্ঠানের হারাম ব্যবসার বিপরীতে , শরিয়া সমাধান বা হালাল মূলধন ও ব্যবসা সমস্যার সমাধান - আমাদের স্থানীয় ভ্রাতৃসমাজ মুদারাবা ব্যবসা সমিতির অার্থিক ও শ্রমের অংশীদারি পদ্ধতির ( Financial Partnership Business) ব্যবসার জন্য, প্রধান -ক্ষুদ্র এবং শর্তযুক্ত মেয়াদী কল্যাণ ও সহযোগীতা মূলধন তহবিলে, মূলধনী ব্যয়ের মাধ্যমে বিনিয়োগে অংশগ্রহণ করি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণে স্থানীয়ভাবে সৎকর্মশীলদের সামাজিক ভ্রাতৃত্বের ঐক্য গড়ে তুলি।

27/05/2023

প্রতিদিন মহান রবের নামে কোরঅান পাঠ শুরু করলে, মহাজগতের মহাজ্ঞানের দরজা খুলে যায়। মানবকূল জ্ঞান, স্বাধীনতা ও সরল পথ পাওয়ার অানন্দ লাভ করে, দুনিয়া ও অাখেরাতে বিজয়ী হওয়ার শক্তি অর্জন করে এবং সকল প্রকার জুলুম,শোষন ও অর্থনৈতিক মুক্তির পথ পায়।

কুরআন মজিদ পাঠে যেমন অবহেলা করা যাবে না। তেমনি নির্দেশিত আমলে সালেহ করতেও দেরী করা যাবে না। "শুনলাম মেনে নিলাম" ফর্মুলা প্রয়োগ করতে হবে। এই ফর্মুলা প্রয়োগে শয়তান চরম বাধার সৃষ্টি করে। কিন্তু তাদের বাধা দিতে পারে না যারা একনিষ্ঠ বান্দা। যাদের মাথায় পীর শায়েখ দল ফেরকা নফস ভর করে না, স্বাধীন আল্লাহর অনুগত সত্তা।

আল-কুরআনের ভাষা শিক্ষা│পর্ব-২│আরবী শব্দের একবচন থেকে বহুবচনে রূপান্তর পদ্ধতি। 25/04/2020

https://youtu.be/CgND4rdvWfc?list=PLTo1mZkT6t_KjRu4HQ0FjUhEbCGB0udCB

আল-কুরআনের ভাষা শিক্ষা│পর্ব-২│আরবী শব্দের একবচন থেকে বহুবচনে রূপান্তর পদ্ধতি। আলহামদুলিল্লাহ। আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্সের ২য় পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারব...

আল-কুরআনের ভাষা শিক্ষা│পর্ব-১│মাত্র ৬টি শব্দ শিখে নিন, যা পবিত্র কুরআনে প্রায় ১২৯৫ বার এসেছে। 25/04/2020

আল-কুরআনের ভাষা শিক্ষা│পর্ব-১│মাত্র ৬টি শব্দ শিখে নিন, যা পবিত্র কুরআনে প্রায় ১২৯৫ বার এসেছে। আলহামদুলিল্লাহ। আল-কুরআনের ভাষা শিক্ষা কোর্সের ১ম পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে এমন ৬টি আরবী শব্দ শিক্ষা লাভ কর...

24/04/2020

রমজান মাস। মানুষের জন্য জীবন বিধান অাল কোরঅান নাজিলের মাস। দুনিয়ার জীবনকে পরকালের তুলনায় অগ্রাধীকার না দেয়ার প্রশিক্ষণের মাস। এই মাসে অামরা সবাই কোরঅান পড়ার প্রতি অাগ্রহ বাড়িয়ে দেব ইনশাঅাল্লাহ।

আল-বাকারাহ ২:২৮৫

ءَامَنَ ٱلرَّسُولُ بِمَآ أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِۦ وَٱلْمُؤْمِنُونَۚ كُلٌّ ءَامَنَ بِٱللَّهِ وَمَلَٰٓئِكَتِهِۦ وَكُتُبِهِۦ وَرُسُلِهِۦ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِۦۚ وَقَالُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَاۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ ٱلْمَصِيرُ

""রসূল (সাঃ) তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ঈমান এনেছে এবং মু’মিনগণও। ( অর্থাৎ দ্বিমত করেনি)
তারা সবাই আল্লাহর উপর, তাঁর ফেরেশতাদের উপর, তাঁর কিতাবসমূহের উপর এবং রসূলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে, (তারা বলে), ‘আমরা রসূলগণের মধ্যে কারও ব্যাপারে তারতম্য করি না’ এবং তারা এ কথাও বলে যে, ‘আমরা শুনেছি এবং মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ক্ষমা কর আর প্রত্যাবর্তন তোমারই দিকে’।"
বর্তমানে অামরা কিন্তু অামাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনে নাজিল হওয়া বিষয়ের সাথে কার্য্যত (practically) দ্বিমত করছি। হয়ত বাধ্য হয়ে, নয়তো অভ্যাস বসে। মুমিন মুত্তাকীর গুন অর্জনে যেটা সবচেয়ে বড় বাধা।
এবারের রমজানে যেন অামরা শুদ্ধ হই। সকল মানষিক বাধা যাতে দুর করতে পারি। এটাই কামনা!!

14/04/2020

অামাদের ঈমান কোন পর্যায়ের!!!!

لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتٰبِ وَالْمُشْرِكِينَ مُنفَكِّينَ حَتّٰى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ৯৮ঃ১

Taisirul Quran
কিতাবধারীদের মধ্যে যারা কাফির ছিল তারা আর মুশরিকরা (তাদের ভ্রান্ত মত ও পথ হতে) সরে আসত না যতক্ষণ না তাদের কাছে আসত সুস্পষ্ট প্রমাণ।

رَسُولٌ مِّنَ اللَّهِ يَتْلُوا صُحُفًا مُّطَهَّرَةً ৯৮ঃ২

Taisirul Quran
(অর্থাৎ) আল্লাহর নিকট হতে একজন রসূল, যে পাঠ করে পবিত্র গ্রন্থ।

فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ ৯৮ঃ৩

Bengali - Taisirul Quran
যাতে আছে সঠিক বিধান।

وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنَةُ ৯৮ঃ৪

Bengali - Taisirul Quran
যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর।

وَمَآ أُمِرُوٓا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ ۚ وَذٰلِكَ دِينُ الْقَيِّمَةِ ৯৮ঃ৫৷

Bengali - Taisirul Quran
তাদেরকে এ ছাড়া অন্য কোন হুকুমই দেয়া হয়নি যে, তারা আল্লাহর ‘ইবাদাত করবে খাঁটি মনে একনিষ্ঠভাবে তাঁর আনুগত্যের মাধ্যমে। আর তারা নামায প্রতিষ্ঠা করবে আর যাকাত দিবে। আর এটাই সঠিক সুদৃঢ় দ্বীন।
** তাফসির ইবনে কাসির থেকেঃ
এখানে আল্লাহ পাক বলেনঃ
একনিষ্ঠ হয়ে অর্থাৎ শিরক হতে দূরে থেকে এবং তাওহীদ বা একত্ববাদে লিপ্ত হওয়ার মাধ্যমে ইবাদত করো। যেমন অন্যত্র বলেনঃ
অর্থাৎ “আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি। (সেই কথা বলার জন্যে যে, তোমরা আল্লাহরই ইবাদত করো এবং তাগূত হতে দূরে থাকো।” (১৬:৩৬)

এরপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেনঃ “তারা নামায কায়েম করবে ও যাকাত দিবে, এটাই সঠিক দ্বীন।' যাকাত দিবে এর অর্থ এই যে, ফকীর মিসকীন এবং অভাবগ্রস্তদের সাথে সদ্ব্যবহার করবে। এই দ্বীন অর্থাৎ ইসলাম মযবূত, সরল, সহজ এবং কল্যাণধর্মী। বহু সংখ্যক ইমাম যেমন ইমাম যুহরী (রঃ), ইমাম শাফিয়ী (রঃ) প্রমুখ এ আয়াত থেকে প্রমাণ পেশ করেছেন যে, আমল ঈমানের অন্তর্ভুক্ত। কেননা, এই আয়াতের সরলতা ও আন্তরিকতার সাথে আল্লাহর ইবাদত, নামায আদায় ও যাকাত প্রদানকেই দ্বীন বলে উল্লেখ করা হয়েছে।
# উল্লেখ্য কোন সমাজে সালাতের সাথে জাকাত অাদায় বন্টন না থাকলে সেই সমাজের মানুষদের একনিষ্ঠ ঈমানের বিষয়ে সন্দেহ থেকে যায়। তার উপর সুদ খাওয়া ও দেওয়া অর্থাৎ সময় মূল্য খাওয়া ও দেয়া অামাদের সমাজে অপরিহার্য হয়ে অাছে। "অাল্লাহ সুদকে নিশ্চিন্হ করেন এবং সাদাকাকে বৃদ্ধি করেন"- সুরা বাকারা। সাদাকা শব্দের মাধ্যমেই অাল্লাহ জাকাতকে ফরজ করেছেন। তার মানে দরিদ্রের প্রয়োজনে কোন কোন সময় দানও অত্যাবশ্যকীয় হয়। অাল কোরঅানে ইনফাক শব্দের মাধ্যমে অাল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয়কে মানুষের হেদায়াতের গুন হিসাবে উল্লেখ করা হয়েছে।
চিন্তা করে দেখা দরকার অামাদের ঈমান এখন কোন পর্যায়ে!!!!!

07/04/2020

প্রতিদিন মহান রবের নামে কোরঅান পাঠ শুরু করলে, মহাজগতের মহাজ্ঞানের দরজা খুলে যায়। মানবকূল জ্ঞান, স্বাধীনতা ও সরল পথ পাওয়ার অানন্দ লাভ করে, দুনিয়া ও অাখেরাতে বিজয়ী হওয়ার শক্তি অর্জন করে এবং সকল প্রকার জুলুম,শোষন ও অর্থনৈতিক মুক্তির পথ পায়।

05/04/2020

ইমাম অাবু হানিফা রঃ ফেকাহ্ - এর যে সংজ্ঞা নিরুপন করেছেন তাহলো এই যে," ফেকাহ্ সে শাস্ত্রকে বলা হয়, যাতে মানুষ নিজের করনীয় কাজকে বুঝে নেয় এবং সে সকল কাজকেও বুঝে নেয় যা থেকে বেঁচে থাকা তার জন্য জরুরী "
তিনি অারো বলেছেন " যে ব্যক্তি দ্বীনের সমস্ত কিতাব পাঠ করে নিল, কিন্তু দ্বীনকে পুরাপুরি বুঝতে পারলো না, সে কোরঅান ও হাদিসের পরিভাষায় অাদৌ অালেম নয়"।
-- তাফসির মারেফুল কোরঅান ৫৯৭ পৃষ্ঠা থেকে নেয়া;

13/09/2019

অতএব আত্মীয়-স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকীন ও মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম।
সুরা অার রুম ৩৮
*এখানে হক মানে অধিকার- অনুগ্রহ না।

""অভাবী (মিসকিন) লোক সেই যে দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে দু একটা খেজুর বা কিছু খাবার চায় না বরং সে খুব বিব্রত বোধ করে.... অথবা সেই যার প্রয়োজন পূরনের জন্য পর্যাপ্ত অর্থ নেই এবং তার অবস্থা সম্বন্ধে অন্যেরা অবগতও নয়।""
(বুখারী মুসলিম)
ফকির মিসকিন উভয়েই দরিদ্র এবং তারাই যাকাতের প্রথম দাবীদার। এদের মধ্যে তারাও শামিল যারা বেকার বা কর্মহীন শ্রমিক ও মুজুর,যারা অভাবের তাড়নায় নিজের এলাকা এমনকি দেশ ত্যাগ করেছে এবং তারাও যারা শারিরীকভাবে বিকলাঙ্গ বা অসমর্থ।
মিসকিনদের সামর্থবান করে তুলতে সামাজিকভাবে জাকাত ব্যবস্থা বাস্তবায়নের বিকল্প নাই। এই কাজ বাস্তবায়ন, ধনিদের উপর তাদের অধিকার। এর সাথে যদি অংশীদারী পদ্ধতির বিজনেস ফাইনান্স প্রকল্প থাকে তবে তো অারো কাজটা অারো টেকসই হয়।
অামাদের দেশের ক্ষুদ্রঋন- কিস্তিওয়ালারা মিসকিন শ্রেনীর মহিলা অউদ্যোগীদের নিয়ে কাজ করে।তাদের ঋন দেয় অাদায়ের সম্ভব্যতা যাচাই করে। বিজনেস ডেভেলপমেন্ট এর জন্য ফাইনান্স করে না। এদের সাথে যোগ হয়েছে সুদকিস্তির পদ্ধতি অনুকরন প্রিয় - মাল বেচাকেনার কথা বলা কিছু ব্যাংক ও এনজিও । ফলে সক্ষমতা সৃষ্টির পরিবর্তে ঋনের জাল বিস্তার হচ্ছে। মানুষ এক এনজিও থেকে লোন নিয়ে অার এক এনজিও তে পরিশোধ করছে। so there is no development.
অামাদের কাছে জাকাত ভিত্তিক অংশীদারী ব্যবসা প্রকল্প অাছে যা খুবই টেকসই যুগ উপযোগী। এখানে সুদ কিস্তির অস্তিত্ব নাই। মামুষের উপর ঋনের জুলুম নাই। যারা অাল্লাহর অনুগত বান্দা হতে চান তারা এই পদ্ধতিতে কাজ করতে পারেন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
1230