09/09/2026
জরুরি বিজ্ঞপ্তি
নভোথিয়েটারের সকল প্রদর্শনী সাময়িক বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
সম্মানিত দর্শনার্থীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রক্ষণাবেক্ষণ (Maintenance) কার্যক্রমের জন্য আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার হতে ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার দুপুর ২:০০টা পর্যন্ত নভোথিয়েটারের সকল প্রদর্শনী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার বিকাল ৩:০০টা হতে নভোথিয়েটারের সকল প্রদর্শনী পূর্বের নিয়মে যথারীতি চালু থাকবে।
সাময়িকভাবে প্রদর্শনী বন্ধ থাকার কারণে সম্মানিত দর্শনার্থীদের যে অসুবিধা সৃষ্টি হবে, তার জন্য নভোথিয়েটার কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
কর্তৃপক্ষ
নভোথিয়েটার
ঢাকা