Bondhu Tomar-বন্ধু তোমার

Bondhu Tomar-বন্ধু তোমার

Share

বন্ধু তোমার,মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র। সব ধরনের মানসিক-সামাজিক-পারিবারিক সমস্যা-সংকোচ দূর

72% Bangladeshis suffer from insomnia due to Covid-19: Survey 15/05/2020


72% of Bangladeshis suffer from insomnia due to Covid-19: Survey
See full news here:https://bit.ly/3dEBjn4

72% Bangladeshis suffer from insomnia due to Covid-19: Survey A recent survey has found that 72.6% Bangladeshis are suffering from insomnia during the coronavirus pandemic. Covid-19 has a significant detrimental effect on the mental health and psychological well-being of the people of Bangladesh, according to the survey conducted by Begum Rokeya University, Ra...

19/04/2020

কোয়ারেন্টাইনের সময় কি করবো

বাড়ির অন্য সদস্যদের থেকে আলাদা থাকুন। সম্ভব না হলে, অন্যদের থেকে অন্তত ১ মিটার (৩ ফুট) দূরে থাকুন, ঘুমানোর জন্য পৃথক বিছানা ব্যবহার করুন।

# আলো বাতাসের সুব্যবস্থা সম্পন্ন আলাদা ঘরে থাকুন এবং অন্য সদস্যদের থেকে আলাদা থাকুন।

# সম্ভব হলে আলাদা গোসলখানা এবং টয়লেট ব্যবহার করুন। সম্ভব না হলে, অন্যদের সাথে ব্যবহার করতে হয় এমন স্থানের সংখ্যা কমান ও ওই স্থানগুলোতে জানালা খুলে রেখে পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা করুন।

# বুকের দুধ খাওয়ান এমন মা শিশুকে বুকের দুধ খাওয়াবেন। শিশুর কাছে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করুন এবং ভালোভাবে হাত ধুয়ে নিন।

# বাড়ির অন্য সদস্যদের সঙ্গে একই ঘরে অবস্থান করলে, বিশেষ করে এক মিটারের মধ্যে আসার সময় মাস্ক ব্যবহার করা উচিত।
প্রয়োজনে বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন।

# মাস্ক পরে থাকাকালীন এটি হাত দিয়ে ধরা থেকে বিরত থাকুন। মাস্ক ব্যবহারের সময় প্রদাহের (সর্দি, থুতু, কাশি, বমি ইত্যাদি) সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলুন এবং নতুন মাস্ক ব্যবহার করুন। মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।

# টিস্যু পেপার ও মেডিকেল মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত বিনে ফেলুন।

# ব্যক্তিগত ব্যবহার সামগ্রী অন্য কারও সঙ্গে ভাগাভাগি করে ব্যবহার করবেন না।

# আপনার খাওয়ার বাসনপত্র- থালা, গ্লাস, কাপ ইত্যাদি, তোয়ালে, বিছানার চাদর অন্য কারও সাথে ভাগাভাগি করে ব্যবহার করবেন না। এসব জিনিসপত্র ব্যবহারের পর সাবান-পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফেলুন।

# চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার কোয়ারেন্টাইন শেষ হবে। চিকিৎসকের সিদ্ধান্ত মতে একজন হতে অন্যজনের কোয়ারেন্টাইনের সময়সীমা আলাদা হতে পারে। তবে, এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এ সময়সীমা ১৪ দিন। কোয়ারেন্টাইনেকালে সকলের সাথে ফোন, মোবাইল ও ইন্টারনেটের সাহায্যে যোগাযোগ রাখুন।

# শিশুকে তার জন্য প্রযোজ্যভাবে বোঝান। তাদের পর্যাপ্ত খেলার সামগ্রী দিন এবং খেলনাগুলো খেলার পরে জীবাণুমুক্ত করুন।

# আপনার দৈনন্দিন রুটিন, যেমন- খাওয়া, হালকা ব্যায়াম ইত্যাদি মেনে চলুন।

# সম্ভব হলে বাসা থেকে অফিসের কাজ করুন।

# বইপড়া, গান শোনা, সিনেমা দেখা অথবা উপযুক্ত নিয়মগুলোর সাথে পরিপন্থী নয় এমন যেকোনো বিনোদনমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করুন বা ব্যস্ত রাখুন।

# পরিবারের সদস্য যারা সুস্থ আছেন এবং যাদের দীর্ঘমেয়াদী রোগসমূহ (যেমন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যানসার, অ্যাজমা প্রভৃতি) নেই, এমন একজন নির্দিষ্ট
ব্যক্তিকে পরিচর্যাকারী হিসেবে নিয়োজিত হতে পারেন। তিনি ঐ ঘরে বা পাশের ঘরে থাকবেন, অবস্থান বদল করবেন না। কোয়ারেন্টাইনে আছেন এমন ব্যক্তির সাথে কোনো অতিথিকে দেখা করতে দিবেন না।

# পরিচর্যাকারী খালি হাতে ওই ঘরের কোনো কিছু স্পর্শ করবেন না। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংস্পর্শে এলে বাতাস ঘরে ঢুকলে; খাবার তৈরির আগে ও
পরে; খাবার আগে; টয়লেট ব্যবহারের পরে; গ্লাভস পরার আগে ও খোলার পরে; যখনই হাত দেখে নোংরা মনে হলে করার পর প্রতিবার দুই হাত পরিষ্কার করবেন।

# কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির ব্যবহৃত বা তার পরিচর্যায় ব্যবহৃত মাস্ক, গ্লাভস, টিস্যু ইত্যাদি অথবা অন্য আবর্জনা ঐ রুমে রাখা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে রাখুন। এসব আবর্জনা উন্মুক্ত স্থানে না ফেলে পুড়িয়ে ফেলুন। ঘরের মেঝে, আসবাবপত্রের সকল পৃষ্ঠতল, টয়লেট ও বাথরুম প্রতিদিন অন্তত একবার পরিষ্কার করুন। পরিষ্কারের জন্য ১ লিটার পানির মধ্যে ২০ গ্রাম (২ টেবিল চামচ পরিমাণ), ব্লিচিং পাউডার মিশিয়ে দ্রবণ তৈরি করুন। ঐ দ্রবণ দিয়ে উক্ত সকল স্থান ভালোভাবে মুছে
ফেলুন। তৈরিকৃত দ্রবণ সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।

# কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে নিজের কাপড়, বিছানার চাদর, তোয়ালে ইত্যাদি ব্যবহৃত কাপড় গুঁড়া সাবান-কাপড় কাচা সাবান ও পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে বলুন এবং ভালোভাবে শুকিয়ে ফেলুন।

# নোংরা কাপড় একটি লন্ড্রি ব্যাগে আলাদা রাখুন। মল-মূত্র বা নোংরা লাগা কাপড় ঝাঁকাবেন না এবং নিজের শরীর বা কাপড়ে যেন না লাগে তা খেয়াল করুন।

# কোয়ারেন্টাইনে থাকার সময় কোনো উপসর্গ দেখা দিলে (১০০ ফারেনহাইট, ৩৮ সেলসিয়াস এর বেশি, কাশি, সর্দি, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি) অতি দ্রুত আইইডিসিআর-এর হটলাইন নম্বরে অবশ্যই যোগাযোগ করুন এবং পরবর্তী করণীয় জেনে নিন।

হটলাইন নম্বর

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর: ১৬২৬৩

আইইডিসিআর-এর হটলাইনের নম্বর: ০১৫৫০০৬৪৯০১-৫, ০১৪০১১৮৪৫৫১, ০১৪০১১৮৪৫৫৪, ০১৪০১১৮৪৫৫৫, ০১৪০১১৮৪৫৫৬, ০১৪০১১৮৪৫৫৯, ০১৪০১১৮৪৫৬০, ০১৪০১১৮৪৫৬৩, ০১৪০১১৮৪৫৬৮, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।

5 Tips To Staying Mentally Healthy 11/04/2020

Here is 5.What's your tips to stay healthy ?
Say in comments.....

5 Tips To Staying Mentally Healthy Enjoying mental health means having a sense of wellbeing, being able to function during everyday life and feeling confident to rise to a challenge when the o...

How to spot the signs of mental illness 11/04/2020

Mental illness signs are not to be ignored .......................

How to spot the signs of mental illness We’ve teamed up with Wiltshire Mind to raise awareness of how to spot the signs and symptoms of mental illness. If you think you, a family member, friend or ...

How stress affects your brain - Madhumita Murgia 11/04/2020

Stresssssss !
While stress is a normal part of life, too much stress is clearly harmful to your physical and mental well-being.Chronic stress,can cause or exacerbate many serious health problems, including: Mental health problems.Our Brain gets affected most when we are stressed.

How stress affects your brain - Madhumita Murgia Check out our Patreon page: https://www.patreon.com/teded View full lesson: http://ed.ted.com/lessons/how-stress-affects-your-brain-madhumita-murgia Stress i...

10/04/2020

আমরা ২৪ ঘন্টা অনলাইন কাউন্সেলিং সেবা চালু করেছি ।করোনা মহামারির এই সময়ে সবার সুরক্ষা ও নিরাপত্তার কথা গুরুত্ব দিয়ে । আমাদের ফেসবুকে, ওয়েবসাইটের মাধ্যমে ও হটলাইন নম্বরে যোগাযোগ করে মানসিক স্বাস্থ্যসেবা নিতে পারবেন যেকেউ। করোনা পরিস্থিতিতে ৩০ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে টেলি ও ভিডিও কাউন্সেলিং সেবা পাবেন সবাই। ফোন: ০১৫১৭৮১৬০৪৫

03/02/2020

ইগো। ছোট্ট একটা শব্দ, অথচ ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত এর ইম্প্যাক্ট খুবই ভয়ানক।
অনেকে ইগো এবং সেলফ রেস্পেক্ট কে একই জিনিস ভেবে ভুল করেন। বস্তুত ইগো এবং সেলফ রেস্পেক্ট এর মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।

সহজ কিছু উদাহরণ দেইঃ
আমি ভাল লিখতে পারি - সেলফ রেস্পেক্ট।
আমি অমুকের চেয়েও ভাল লিখতে পারি - ইগো।
আমি ভাল ব্যাটিং করতে পারি - সেলফ রেস্পেক্ট।
আমি অমুকের চেয়েও ভাল ব্যাটিং করতে পারি - ইগো।
মানুষ ভুল করে, ভুল আমারও হতে পারে - সেলফ রেস্পেক্ট।
আমার কখনো ভুল হয়না/আমি ভুল বলিনা - ইগো

অর্থাৎ সেলফ রেস্পেক্ট হচ্ছে নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা এবং সে অনুযায়ী নিজেকে মুল্যায়ন করা, এবং এই মুল্যায়ন অন্যের মতামত বা দৃষ্টিভঙ্গীর উপর নির্ভর করেনা। ভুলটা আপনার নিজের জানার পর সেটা স্বীকার করে সেলফ রেস্পেক্ট আপনার নিজের মুল্যটা ধরে রাখতে শেখায়, অন্যকে আঘাত না করেই।
অপরদিকে ইগো হচ্ছে নিজেকে আর সবার চেয়ে বেটার ভাবা, আপনি ভুল বলছেন কিংবা করছেন জেনেও অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়াতে অহেতুক বাগাড়ম্বর করা। ভুলটা আপনার জানার পরও অন্যকে কষ্ট দিয়ে কিংবা পৃথিবী চুলায় গেলেও নিজের মতামত টাই সঠিক প্রমানে উঠে পড়ে লাগা।

ইগো আপনার চোখ কে অন্ধ করে দেয়, যা সত্যি সেটা দেখা থেকে বিরত রাখার জন্য। আপনার কান কে বধির করে দেয়, যা সত্য সেটা না শোনার জন্য। আপনার মুখ কে সেলাই করে দেয়, যা সত্য সেটা স্বীকার না করার জন্য।

ইগো অদৃশ্য এক মোটা রশি দিয়ে আপনার হাত দুটো কে বেধে দেয়, ভুলটা নিজের বুঝতে পারার পরও প্রিয় মানুষ টির দিকে দু হাত না বাড়াবার জন্য...

শেষ কথা, মধু উপকারী - সন্দেহ নেই। কিন্তু মধুর পরিমিত ব্যবহার আপনাকে সুস্থ্য ও নীরোগ রাখবে, এবং অত্যাধিক ও অপরিমিত ব্যবহার আবার শরীর-স্বাস্থ্যের বারটা বাজাবে। ইগোর ব্যাপার টাও তেমন। স্বল্পমাত্রায় থাকা টা ভাল। কিন্তু অতিরিক্ত ইগো নিজের তো বটেই, আশেপাশের সবার জন্য ক্ষতির কারন হয়ে দাড়ায়।
Source:Clinical Psychology, University of Dhaka,fb group

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


7, Nilkhet Road
Dhaka
1207