কল্পযন্ত্র ফাউন্ডেশন

কল্পযন্ত্র ফাউন্ডেশন

Share

সামাজিক গবেষণা ও কল্যাণধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন।
Non-profitable Social Research & Welfare Organization.

আমাদের কর্মপদ্ধতিঃ

আমরা আমাদের সার্বিক কর্মধারাকে মূলত দুটি ভিন্ন খাতে ভাগ করেছি।

১। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা কার্যক্রম -

ক। বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিশু শিক্ষা প্রকল্প- পাঠশালা।
খ। বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা প্রকল্প- ক্লাউড ভার্সিটি (Cloud Varsity)।
গ। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বাংলা টকশো প্রকল্র– ইঞ্জিনিয়ার্স টক (Engineers’ Talk)।
ঘ। বাংলাদেশের আর্থস

14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩! 🌼

কাছের ও দূরের, দেশে ও বাইরের, কল্পযন্ত্র ফাউন্ডেশনের প্রতিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

#কল্পযন্ত্র #বাংলানববর্ষ #নববর্ষ #নববর্ষ১৪৩৩

14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩! 🌼

কাছের ও দূরের, দেশে ও বাইরের, কল্পযন্ত্র ফাউন্ডেশনের প্রতিটি সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা।

#কল্পযন্ত্র #বাংলানববর্ষ #নববর্ষ #নববর্ষ১৪৩৩

26/03/2026

যাদের রক্তের বিনিময়ে এসেছে এদেশের মাতৃভাষা, যাদের ত্যাগের জন্য আমার পেয়েছি জাতীয় পতাকা, যাদের আত্মত্যাগ এনে দিয়েছে আমাদের স্বাধীনতা এই তরুণ প্রজন্ম কোনদিনও তাদের ভুলবে না, ভুলতে পারে না।

সকলকে ৫৬ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

20/03/2026

EID MUBARAK from Kolpojontro! 🌙✨

As the joyous occasion of Eid-ul-Fitr 2026 arrives, we celebrate not only the end of Ramadan but also the values it teaches—compassion, gratitude, and togetherness.

Wishing you and your loved ones a day filled with happiness, peace, and prosperity. 🤍

#কল্পযন্ত্র

Photos from কল্পযন্ত্র ফাউন্ডেশন's post 18/03/2026

প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ঝরে পড়ার হার রোধে আমাদের ‘পাঠশালা’ প্রকল্প নিয়মিতভাবে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, গত ১৩ মার্চ ২০২৬ তারিখে ফরিদপুরের আইডিয়াল দাখিল মাদ্রাসায় হেফজ শুরু করা ৫ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ ও মাদ্রাসার পোশাক বিতরণ করা হয়েছে। আমাদের বিশ্বাস, এই সামান্য উদ্যোগ তাদের শিক্ষাজীবনে নতুন উদ্দীপনা যোগাবে এবং তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

আপনিও চাইলে ‘পাঠশালা’ প্রকল্পের মাধ্যমে একজন অসচ্ছল শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব নিতে পারেন। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় আমরা তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি এবং একজন সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দিই।

#পাঠশালা #কল্পযন্ত্র #কল্পযন্ত্রফাউন্ডেশন

Photos from কল্পযন্ত্র ফাউন্ডেশন's post 08/03/2026

বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম দ্বারা শিক্ষার্থীদের স্বাবলম্বী করে তোলার মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ঝরেপড়ার হার রোধের লক্ষ্যে আমাদের 'পাঠশালা' প্রকল্প ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।

এরই ধারাবাহিকতায় বিগত ৭ মার্চ, ২০২৬ তারিখ মিরপুরের বাউনিয়াবাধ এলাকার বাউনিয়াবাধ মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর অবহেলিত ১০ জন শিক্ষার্থীদের মাঝে মেধার ভিত্তিতে শিক্ষাবৃত্তি ও স্কুল পোশাক প্রদান করা হয়। আমাদের বিশ্বাস এই বৃত্তি তাদের শিক্ষাজীবনের পথে চলতে উৎসাহিত করবে।

আপনারা একজন অস্বচ্ছল শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিতে পারেন আমাদের 'পাঠশালা' প্রকল্পের মাধ্যমে। আসুন আমরা সম্মিলিত প্রচেষ্টা দ্বারা তাদের একজন সুনাগরিক হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দিই।

#পাঠশালা
#কল্পযন্ত্র
#কল্পযন্ত্রফাউন্ডেশন


08/03/2026

বিশ্ব নারী দিবসে শ্রদ্ধা জানাই বিশ্বের সকল নারীকে


#কল্পযন্ত্র

21/02/2026

"বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার মুখের বুলি,
এই ভাষাকে আনতে গিয়ে
উড়ল কত মাথার খুলি!"

আমাদের এই বাংলা ভাষা পুরো পৃথিবীর বুকে বাংলাদেশকে অতুলনীয় সম্মানের জায়গায় নিয়ে গেছে। তাই এইদিনে আমাদের শপথ হোক ভাষার সঠিক প্রয়োগ ও চর্চা যেন সর্ব্দা বিদ্যমান থাকে আমাদের এই কণ্ঠে।

কল্পযন্ত্র ফাউন্ডেশন শ্রদ্ধা জানায় সকল ভাষা শহীদদের যাদের প্রাণের বিনিময়ে এসেছে এই মহান বাংলা ভাষা।

#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #মাতৃভাষাদিবস

31/12/2025

🎉 Welcoming 2026 with Hope and Purpose 🎉

As we step into a new year, Kolpojontro Foundation extends heartfelt wishes for peace, resilience, and collective growth. May 2026 bring renewed strength, compassion, and opportunities to stand beside one another in building a more just and caring society.

We remain grateful for the trust, support, and shared vision that continue to guide our journey. Together, may we keep nurturing hope and turning empathy into meaningful action.

Happy New Year 2026

— Kolpojontro Foundation

25/12/2025

🎄 Merry Christmas from Kolpojontro Foundation! 🎄

As the festive lights glow and the year 2025 draws to a close, we extend our warmest wishes to you and your loved ones. May this Christmas bring a renewed sense of hope, peace, and togetherness to our community.
At Kolpojontro, we believe in the power of giving and empowerment. This year, we celebrate the progress we've made together and look forward to a bright new year of impactful change.

Wishing you a joyful Christmas filled with love and laughter!


#কল্পযন্ত্রফাউন্ডেশন

16/12/2025

A decade ago in 2015, three graduates sat down with a vision that many called "too ambitious." They wanted to build a bridge between cold social research and warm human welfare. The organization focuses on sustainable social change through research and technology-based initiatives. They called it "কল্পযন্ত্র" (Kolpojontro).

It started with a simple question: Why are our children dropping out? Through rigorous research, we found the painful truth and that is girls leaving at 5th grade and boys at 8th grade due to systemic gaps and lack of awareness. We didn't just want to write a report; we wanted to rewrite the story. The fear was real; would a youth-led research foundation actually be taken seriously in the world of massive NGOs? 10 years of turning complex data into local welfare solutions. A decade of being the voice for the unheard through rigorous social research. Thousands of lives impacted by projects that started as a simple question on a clipboard. Now, the foundation operates on the belief that empowering the youth with data and skills is the most effective way to build a self-sufficient and equitable society.

Our Projects:
# পাঠশালা/Pathshala: Launched in March 2016, this is one of our core projects. It focuses on providing science and ICT-based training to school dropouts and underprivileged children. Our flagship project has moved beyond the classroom, giving science and ICT training to those the system forgot.
# প্রবীণ ছায়া/Probin Chaya: An initiative dedicated to creating an ecosystem that ensures the rights and dignity of senior citizens. We’ve stood up for the dignity of our senior citizens, ensuring they aren’t left in the shadows.
# Other Initiatives: We’ve turned data into a weapon against inequality, focusing on women’s health (অঙ্গনা/Angana) and youth empowerment (প্রজন্ম/Projonmo) by recruiting and training university student volunteers to engage in community development and policy advocacy.

Progress isn't a straight line. It’s a cycle of researching, learning, and doing. Today, we celebrate 10 years of not just dreaming about a better Bangladesh, but building the machinery to make it happen. We couldn't have done this alone. Every time you shared our posts, volunteered in the field, or donated to our welfare funds, you weren't just supporting a non-profit organization, you were fueling a movement. You believed that data-driven empathy is the only way to create a lasting impact. You are the "যন্ত্র/Jontro"(Engine) behind our "কল্প/Kolpo"(Imagination). Thank you for a decade of trust. We are just getting started.

With you, we are celebrating 10th birth anniversary of Kolpojontro Foundation.

#কল্পযন্ত্র
#কল্পযন্ত্রফাউন্ডেশন



#পাঠশালা
#প্রবীণছায়া

16/12/2025

আজ ১৬ ডিসেম্বর। আমাদের গৌরবের ৫৪ তম মহান বিজয় দিবস।

আমরা এমন এক প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু যুদ্ধের গল্প শুনে বড় হয়েছি। আমাদের সেই ক্ষত অনেক গভীর।
অনেক সময় আমরা এই ভয়ে থাকি যে, আমাদের স্বপ্নগুলো কি কেবল স্বপ্নই থেকে যাবে?
কিন্তু না। আমাদের রক্তে তো বিজয়ের উদ্যমী চেতনা। গত কয়েক বছরে আমরা প্রমাণ করেছি যে আমাদের তরুণরা দমে যাওয়ার নয়। প্রতিকূল পরিবেশে থেকেও অবিচারের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো, এটাই আমাদের আজকের সাফল্য। আমরা সেই ভয়কে জয় করেছি, যে ভয় আমাদের শিখিয়েছিল 'চুপ থাকা ভালো'। আমাদের চাহিদা খুব সাধারণ কিন্তু শক্তিশালী: একটি বৈষম্যহীন বাংলাদেশ; মেধা ও পরিশ্রমের সঠিক স্বীকৃতি; আগামীর প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল দেশ। ১৯৭১-এ আমাদের পূর্বপুরুষরা মানচিত্র এনে দিয়েছিলেন; আর ২০২৫-এ আমাদের দায়িত্ব সেই মানচিত্রের প্রতিটি প্রান্তে ন্যায়বিচার আর সাম্য প্রতিষ্ঠা করা। আমরা মেধার সঠিক মূল্যায়ন চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, আর এমন এক দেশ চাই যেখানে নিজের পরিচয় নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো যায়।

আসুন, বিজয়ের এই ৫৪ তম বছরে আমরা শপথ নিই। আমরা কেবল বিজয়ের গল্প শুনবো না, বরং প্রতিদিন নতুন নতুন জয়ের গল্প লিখবো।

কল্পযন্ত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

#কল্পযন্ত্র
#১৬ডিসেম্বর
#মহানবিজয়দিবস

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Level #01, H #29, R #01, Sector #02, Block #F, Aftab Nagar
Dhaka
1212