জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ

Share

গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান ?

Photos from জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ's post 30/04/2026

তারিখঃ ৩০/০৪/২০২৬প্রেস বিজ্ঞপ্তি
প্রয়াত কমরেড খায়রুজ্জামান টিপুর বোন, প্রয়াত গজনফর আলী-এর স্ত্রী, প্রগতিশীল আন্দোলনের এক সময়ের সক্রিয় রাজনৈতিক নেত্রী খুলনা জেলার মহেশ্বরপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হামিদা বানু-এর মৃত্যুতে শোক প্রকাশ

প্রয়াত কমরেড খায়রুজ্জামান টিপুর বোন, প্রয়াত গজনফর আলী-এর স্ত্রী, প্রগতিশীল আন্দোলনের এক সময়ের সক্রিয় রাজনৈতিক নেত্রী খুলনা জেলার মহেশ্বরপাশা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হামিদা বানু আজ ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার বিকাল ৩-১৫ মিনিটে বার্ধক্যজনিত ও দীর্ঘদিন অসুস্থ্যতার পরিণতিতে নিজ বাস ভবন পাবলা দৌলতপুর খুলনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ব্রিগেঃ জেনাঃ (অবঃ) ডাঃ এম. জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম গভীর শোক প্রকাশ করেন ও তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ-সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭-১২০৫-৮২৪৫।

Photos from জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, নড়াইল জেলা কমিটি's post 26/04/2026

২৫/০৪/২০২৬
আজ শনিবার বিকাল ৪:৩০ মিনিটে কমরেড আব্দুর রউফ মুকুল-এর শোকসভা নড়াইল জেলা কমিটির উদ্যোগে আক্তার হোসেনের সভাপতিত্বে নড়াইল জেলা অফিসে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, কৃষক সংগ্রাম সমিতি ও ট্রেড ইউনিয়ন সংঘ নড়াইল জেলা কমিটির নেতৃবৃন্দ।

Photos from এনডিএফ যশোর's post 26/04/2026

তারিখ ঃ ২৫/০৪/২০২৬ প্রেস বিজ্ঞপ্তি
আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার, বিকাল ৪টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে শোকসভায় বক্তাগণ বলেন, সকল রূপের সংশোধনবাদ বিরোধী সংগ্রামে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর তাত্ত্বিক নেতৃত্ব প্রদান ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত

বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনে আপসহীন বিপ্লবী নেতা কমরেড আব্দুর রউফ (মুকুুল) দীর্ঘ ৫৫ বছর শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে মাকর্সবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠায় তাত্ত্বিক ও প্রায়োগিক ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করে যে উদাহরণ তৈরি গেছেন তা শুধু এদেশের কমিউনিস্ট আন্দোলনেই নয়, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনেই অনন্য। ২৫ এপ্রিল শনিবার, বিকাল ৪টায় প্রয়াত কমরেড আব্দুর রউফ মুকুল-এর মৃত্যুতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে শোকসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। এছাড়াও আলোচনা করেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি তোজাম্মেল হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাাদক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেণ সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু। শুরুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশন করেন এমআর টিটু ও উপস্থিত সকলে সমস্ব‌রে মুখ মেলান ও তার জীবনী পাঠ করা হয়।
কমরেড আব্দুর রউফ (মুকুল)-এর জীবনের উপর আলোকপাত করে বক্তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)-এর সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরোর সদস্য। তিনি ১৯৫১ সালের ২৭ সেপ্টেম্বর কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার পদ্মাপাড়ের ফারাকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৌলতপুর মহসিন স্কুল থেকে ১৯৬৭ সালে মেট্রিক এবং ১৯৬৯ সালে বিএল কলেজ থেকে আইএসসি পাশ করেন। ১৯৬৯-৭০ শিক্ষাবর্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবস্থায় পার্টি বিপ্লব অগ্রসর করার লক্ষ্যে ব্যক্তিগত সুখ, স্বাচ্ছন্দ্য এবং আত্মপ্রতিষ্ঠার মোহ ত্যাগ করে সার্বক্ষণিক কর্মি হিসেবে নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি তাঁর রাজনৈতিক-সাংগঠনিক জীবনে সকল রূপের সংশোধবাদ-সুবিধাবাদ বিরোধী সংগ্রামে আপসহীন অবিচল থেকে মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠায় মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ় ভূমিকা রেখেছেন।

দীর্ঘ দিন বিভিন্ন জটিল রোগে ভুগে অবশেষে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ৫ ফেব্রুয়ারি ’২৬ সকাল ৯টা ৪০মিনিটে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে প্রয়াত নেতার মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে খুলনায় তাঁকে সমাহিত করা হয়

বার্তা প্রেরক
হাফিজুর রহমান
সাধারণ সম্পাদক
মোবাঃ ০১৭-১৪৮৪-৯২৬২।

Photos from জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট,খুলনা's post 26/04/2026

প্রেস বিজ্ঞপ্তি ২৪/০৪/২০২৬ শোকসভা সভা অনুষ্ঠিত

আজ ২৪/০৪/২০২৬ শুক্রবার বিকাল ৪ টায় খুলনা জেলার দৌলতপুর শহীদ মিনার চত্বরে সাম্রাজ্যবাদ সামান্তবাদ আমলা দালাল পুঁজি উচ্ছেদ করে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করার নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রামের নিবেদিত প্রাণ,দৃঢ়, সাহসী , নীতিনিষ্ট,প্রখর ও গভীর জ্ঞানের অধিকারী, বিজ্ঞানমনস্ক, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (এম-এল)'র সাবেক সাধারণ সম্পাদক ও পলিট ব্যুরোর সদস্য আপসহীন কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আব্দুর রউফ (মুকুল) ' র শোকসভা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলার সংগ্ৰামী সভাপতি এম এম আবুল হোসেন এবং পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক নীরব সরকার। প্রধান অতিথির আসন অলংকৃত করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা চৌধুরী আশিকুল আলম, বিশেষ অতিথির আসন অলংকৃত করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রমিক নেতা প্রকাশ দত্ত।এছাড়াও উপস্থিত ছিলেন শোকসভা আয়োজক কমিটির সদস্য ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস,সহ-সভাপতি শেখ ইদ্রিস আলী, খুলনা সদরের সভাপতি বাহারুল ইসলাম বাহার,বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলার সভাপতি গিয়াস উদ্দিন গিয়াস, সহ-সভাপতি বিমল কৃষ্ণ বৈরাগী, ওয়াহাব শেখ,সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস মিঠু, যুগ্ম সম্পাদক মাস্টার সমির বাড়ই, আড়ংঘাটা থানা কমিটির সভাপতি দিবাকর মন্ডল,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ খুলনা জেলার সভাপতি নাজিউর রহমান নজরুল, দিঘলিয়া উপজেলার সভাপতি শের আলী, সাধারণ সম্পাদক মশিউর রহমান, নৌযান শ্রমিক ফেডারেশন খুলনা জেলার সভাপতি মাস্টার হাসান মুন্সি, প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল) 'র প্রতি শ্রদ্ধাঞ্জলী ও শোকসভা আয়োজক জাতীয় কমিটির সদস্য গরীবের ডাক্তার নামে খ্যাত গণমানুষের অভিজ্ঞ ডাক্তার খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ কেপি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন ১৯৬৮-৬৯ গণ আন্দোলন ও গণ অভ্যুত্থানের আগে ভারতের নকশালবাড়ি আন্দোলনের প্রভাব পড়ে এদেশের কমিউনিস্ট আন্দোলনে।ফলে চট্টগ্রাম মেডিকেলে পড়াশোনা বাদ দিয়ে কমরেড আব্দুর রউফ যুক্ত হন কমিউনিস্ট আন্দোলনে।১৯৭১ সালের ২৬ নভেম্বর কমরেড আব্দুর রউফ মেরুদন্ডে গুলিবিদ্ধ হন।এ সময় গুরুতর আহত অবস্থায় প্যারালাইজড হয়ে স্ট্রেচারে করে পার্টি বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে চলাচল করেন। পক্ষাঘাতগ্রস্ততার কাছে হার না মেনে এই বিপ্লবী নতুন উদ্যমে জীবন সংগ্রাম ও রাজনৈতিক সংগ্ৰাম করেছেন আমৃত্যু। তিনি চেয়েছিলেন শ্রেণিবিভক্ত সমাজ ভেঙে বৈষম্যহীন শোষণমুক্ত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে।

সাম্রাজ্যবাদ এদেশে তার শোষণ-লুন্ঠন বজায় রাখার জন্য এবং শ্রমিক -কৃষক - জনগণ যাতে তাদের দুঃখ -দুর্দশা, সমস্যা -সংকটের মূল কারণ উপলব্ধি করে জেগে উঠে শ্রেণিসংগ্রাম, জাতীয় গণতান্ত্রিক সংগ্ৰাম তথা বিদ্রোহ -বিপ্লবের পথে এগোতে না পারে সে জন্য সাম্রাজ্যবাদী দাসত্বমূলক পরনির্ভরশীল চিন্তা -চেতনা,উগ্ৰজাতীয়তাবাদ; ব্যক্তিচিন্তা-ব্যক্তিস্বার্থ, আমি -আমিত্ব, আত্মপ্রতিষ্ঠা; মাদকাসক্তি, যৌন উচ্ছৃঙ্খলতা, পর্নোগ্রাফি, সন্ত্রাস, নারীবাদ, ভোগসর্বস্বতা, অশ্লীলতা ইত্যাদির সাথে সাথে রাজনৈতিক লক্ষ্যে ধর্মের ব্যবহার, সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীবাদ,ভাববাদ, কুসংস্কার, অদৃষ্টবাদ ইত্যাদি পশ্চাৎপদ চিন্তা -ভাবনা, ধ্যান -ধারণা লালন করে চলেছে। সাম্রাজ্যবাদ ও তার দালালরা যুব সম্প্রদায়কে অবক্ষয়ের পথে ঠেলে দেওয়ার জন্য সামগ্ৰিক পরিকল্পনা কার্যকর করে চলেছে।যুব সম্প্রদায়ের অংশ হিসাবে ছাত্রসমাজ যাতে বিপ্লবী রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম, প্রগতিশীল জাতীয়তাবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগ্ৰামে অবতীর্ণ হতে না পারে সে জন্য তাদের উপর প্রতিক্রিয়াশীল গণবিরোধী, বৈষম্যমূলক, অবৈজ্ঞানিক শিক্ষানীতি, বৃত্তি ও গবেষণার নামে মেধাপাচার ও আত্মপ্রতিষ্ঠার দিকে ঠেলে দেওয়ার জন্য বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।তাই বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লব তথা বিশ্ব বিপ্লবের অংশ হিসেবে শ্রমিকশ্রেণির নেতৃত্বে শ্রমিক কৃষকের মৈত্রীর ভিত্তিতে এদেশের সাম্রাজ্যবাদ সামান্তবাদ ও আমলা দালাল পুঁজিবিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সফল করার লক্ষ্যে অগ্ৰসর হতে হবে। প্রয়াত কমরেড আব্দুর রউফ (মুকুল) 'র অসমাপ্ত কাজ সমাপ্ত করার দীপ্ত শপথ নিয়ে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে আজকের শোকসভা সমাপ্ত ঘোষণা করা হয়।

23/04/2026
Photos from জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ's post 20/04/2026

প্রেস বিজ্ঞপ্তি তারিখ ঃ ২০/০৪/২০২৬
সকল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন এনডিএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ

ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনের মূল্যবৃদ্ধিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। আজ ২০ এপ্রিল ২০২৬ সোমবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ এম. জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সম্পাদক তফাজ্জল হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক রহিমা জামাল, এনডিএফ ঢাকা মহানগর কমিটির সভাপতি আক্তারুজ্জামান খান প্রমুখ। পরিচালনা করেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। নেতৃবৃন্দ বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পরও সরকার ধারাবাহিকভাবে বলে এসেছে দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। এমন কি সরকার গত সপ্তাহেও আপাতত জ্বালানি তেলের দাম সমন্বয় প্রয়োজন পড়বে না বলে জনগণকে আশ্বস্ত করেছিল। অথচ সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফর ঋণের কিস্তি ছাড়ের শর্ত পূরণ করতে সরকার লিটারে ডিজেল ১৫ টাকা, পেট্রোল ১৯ টাকা, অকটেন ২০ টাকা, কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি করেছে। সাম্রাজ্যবাদের দালাল লুটেরাদের লুটের স্বার্থের পাহারাদার বর্তমান সরকার অতীতের সরকারগুলির ন্যায় জাতীয় স্বার্থ ও জনজীবনের প্রয়োজনকে পদদলিত করে সকল ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। ফলে সকল ধরনের পরিবহন ব্যয়, বিদ্যুত উৎপাদন ব্যয় এবং জ্বালানি তেল ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন খরচ বাড়বে। জ্বালানি তেলের পাশাপাশি সরকার সাম্রাজ্যবাদী নীতি নির্দেশে সকল ক্ষেত্রে ভতুর্কি প্রত্যাহার, বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় প্রত্যাহার ইত্যাদি পরিকল্পনা অগ্রসর করার কারণে আগামী দিনে জনগণকে আরও দুর্বিষহ অবস্থায় পড়তে হবে। নেতৃবৃন্দ সরকারের এ সকল গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে , বিগত অন্তর্বর্তী সরকারের সাথে আমেরিকাসহ সকল বিদেশীদের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও তার দালাল সরকারের বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ-সাধারণ সম্পাদক
০১৭১২-০৫৮২৪৫

19/04/2026

২০ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও ২১ এপ্রিল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করুন

Photos from জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট - এনডিএফ's post 18/04/2026

প্রেস বিজ্ঞপ্তি তারিখ ঃ ১৯/০৪/২০২৬
সকল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে এনডিএফ’র তীব্রনিন্দা ও প্রতিবাদ

ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিনের মূল্যবৃদ্ধিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম. জাহাঙ্গীর হুসাইন ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এক যুক্ত বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারে দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পরও সরকার ধারাবাহিকভাবে বলে এসেছে দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। এমন কি সরকার গত সপ্তাহেও আপাতত জ্বালানি তেলের দাম সমন্বয় প্রয়োজন পড়বে না বলে জনগণকে আশ্বস্থ করেছিল। অথচ সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফর ঋণের কিস্তি ছাড়ের শর্ত পুরণ করতে সরকার লিটারে ডিজেল ১৫ টাকা, পেট্রোল ১৯ টাকা, অকটেন ২০ টাকা, কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি করে। লুটেরাদের লুটের স্বার্থের পাহারাদার বর্তমান সরকার অতীতের ন্যায় জাতীয় স্বার্থ ও জনজীবনের প্রয়োজনকে পদদলিত করে সকল ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। ফলে সকল ধরনের পরিবহণ ব্যয়, বিদ্যুত উৎপাদন ব্যয় এবং জ্বালানি তেল ও বিদ্যুতের ব্যয় বৃদ্ধি ফলে সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম বৃদ্ধির পাশাপাশি কৃষি উৎপাদন খরচ বাড়বে। জ্বালানি তেলের পাশাপাশি সরকার সাম্রাজ্যবাদী নীতি নির্দেশে সকল ক্ষেত্রে ভতুর্কি প্রত্যাহার, বিভিন্ন ক্ষেত্রে কর ছাড় প্রত্যাহার ইত্যাদি পরিকল্পনা অগ্রসর করার কারণে আগামী দিনে জনগণকে আরও দুর্বিষহ অবস্থায় পড়তে হবে। নেতৃবৃন্দ সরকারের গণবিরোধী ভূমিকার বিরুদ্ধে সাম্রাজ্যবাদ ও তার দালাল সরকারের বিরুদ্ধে শ্রমিক-কৃষক-জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

বার্তা প্রেরক
শাহজাহান কবির
সহ-সাধারণ সম্পাদক
০১৭১২-০৫৮২৪৫

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


8 B. B. Avenue, Gulistan
Dhaka
1000