≈চলুন কিছু জানি≈

≈চলুন কিছু জানি≈

Share

এই পেজে ইতরামি,বাঁন্দরমি,তেরামি......সব ?

22/06/2014

দুটি করে ম্যাচ শেষে গ্রুপ বিশ্লেষণ: (প্রথম পর্ব)
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪এখনদারুন জমজমাট।ছোট ছোট দলগুলো দারুণ চমক দেখাচ্ছে।গ্রুপ এ,বি,সি,ডি,ই এর দুটি করে ম্যাচ শেষ।আসুন দেখি এই পাঁচ গ্রুপ থেকে কার কার যাওয়ার সম্ভাবনা আছে দ্বিতীয় পর্বে যাওয়ার:
গ্রুপ এ
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
ব্রাজিল ২১০১৪+২
মেক্সিকো ২১০১৪+১
ক্রোয়েশিয়া ২১১০৩+২
ক্যামেরুন ২০২০০-৫
খেলা বাকি:ব্রাজিল বনাম ক্যামেরুন এবং মেক্সিকো বনাম ক্রোয়েশিয়া।
বিশ্লেষণ:এরমধ্যে ক্রোয়েশিয়া বনাম মেক্সিকো ম্যাচ খুবইভাইটাল।এই খেলা যারা জিতবে তারাই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।ড্র হলে কপাল পুড়বে ক্রোয়েশিয়ার।তবে তাতেও সুযোগ থাকবে যদি ব্রাজিল ক্যামেরুনের কাছে হারে।তখন দুই দলের গোলগড়ের হিসাব হবে।
গ্রুপ বি
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলগড়
নেদারল্যান্ডস ২২০০৬+৫
চিলি ২২০০৬+৪
অস্ট্রেলিয়া ২০০০০-৩
স্পেন ২০০০০-৬
খেলা বাকি:নেদারল্যান্ডস বনাম চিলি এবং স্পেন বনাম অস্ট্রেলিয়া।
বিশ্লেষণ:এই গ্রুপ নিয়ে কার্যত সব রহস্য শেষ হয়ে গিয়েছে। নিশ্চিত ভাবেই দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে নেদারল্যান্ডস এবং চিলি।তাই শেষ ম্যাচে এইদুই দল মুখোমুখি হবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।আর স্পেন এবং অস্ট্রেলিয়া লড়বে কমপক্ষে একটি পয়েন্ট পাওয়ার লক্ষ্যে।
গ্রুপ সি
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
কলম্বিয়া ২২০০৬+৪
আইভরি কোস্ট ২১১০৩০
জাপান ২০১১১-১
গ্রীস ২০১১১-৩
খেলা বাকি:কলম্বিয়া বনাম জাপান এবং আইভরি কোস্ট বনাম গ্রীস
বিশ্লেষণ:প্রথম দুই ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।গ্রুপের শেষ দুই ম্যাচের উপরে নির্ভর করছে বাকি তিন দলের উত্তরণ।জাপান যদি কলম্বিয়াকে হারায় এবং গ্রীস যদি আইভরি কোস্টকে হারায় সেই ক্ষেত্রে জাপান এবং গ্রীসের গোলপার্থক্য দেখা হবে।অপরদিকে আইভরি কোস্ট গ্রীসের সাথে জিতলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করবে,ড্র করলে তাকিয়ে থাকতে হবে জাপান বনাম কলম্বিয়ার ম্যাচের দিকে।জাপান জিতলে গোলপার্থক্য দেখা হবে,হারলে দ্রগবার দল দ্বিতীয় রাউন্ডে উঠবে।গ্রীস যদি আইভরি কোস্টের সাথে জিতে এবং জাপান যদি কলম্বিয়ার কাছে হেরে যায় তাহলে গ্রীস উঠে যাবে,এবং Vice versa।সব মিলিয়ে রোমাঞ্চ অপেক্ষা করছে শেষ দুই ম্যাচ পর্যন্ত।
গ্রুপ ডি
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
কোস্টারিকা ২২০০৬+২
ইতালি ২১১০৩০
উরুগুয়ে ২১১০৩-১
ইংল্যান্ড ২০২০০-২
খেলা বাকি:কোস্টারিকা বনাম ইংল্যান্ড এবং ইতালি বনাম উরুগুয়ে।
বিশ্লেষণ:D for DEATH.আক্ষরিক অর্থেই ডি গ্রুপ মৃত্যুকূপ হয়ে উঠেছে।চমক দেখিয়েছে কোস্টারিকা।সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়নকে পিছনে ফেলে তারাই সবার আগে শেষ ১৬নিশ্চিত করেছে,বাদ পরে গিয়েছে ফুটবলের জনকইংল্যান্ড।ইতালি এবং উরুগুয়ের মধ্যে কোন দল উঠবে সেটা তাদের মধ্যকার ম্যাচই নির্ধারণ করে দিবে।জিতলে তো বটেই,ড্র করলেও শেষ ১৬ তে উঠে যাবে আজ্জুরিরা।অপরপক
্ষে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে উরুগুয়েকে জিততেই হবে।ইংল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ড্র করলেই কোস্টারিকা গ্রুপ চ্যাম্পিয়ন,হারল
ে তাকিয়ে থাকতে হবে ইতালি-উরুগুয়ে ম্যাচের দিকে।
গ্রুপ ই
দল খেলা জয় হার ড্র পয়েন্ট গোলপার্থক্য
ফ্রান্স ২২০০৬+৬
ইকুয়েডর ২১১০৩০
সুইজারল্যান্ড ২১১০৩-২
হন্ডুরাস ২০২০০-৪
খেলা বাকি:ফ্রান্স বনাম ইকুয়েডর এবং সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস।
বিশ্লেষণ:দুটি করে খেলা শেষ এমন গ্রুপগুলোর মধ্যে গ্রুপ Eই একমাত্র গ্রুপ যার চারটি দলেরই এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ডে উঠা কিংবা প্রথমে রাউন্ডে বাদ পরে যাওয়ার সম্ভাবনা আছে।কমপক্ষে ড্র করলেই ফ্রান্সের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যাবে,হারলেও পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিতই বলা যায় কারণ ফ্রান্সের গোলপার্থক্য যে +৬!!!অপরদিকে ইকুয়েডর জিতলে সুইজারল্যান্ডকে হন্ডুরাসের বিপক্ষে শুধুজিতলেই হবেনা,বেশ বড় ব্যবধানে জিততে হবে।আর ইকুয়েডর যদি হারে তাহলে হন্ডুরাস এবং সুইজারল্যান্ড দুইদলেরই সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার।সেক্ষেত্রে সুইজারল্যান্ডের ড্র করলেই হবে আর হন্ডুরাসের দরকার বিশাল জয়।
টীকা :পরশুদিন ফেবুতে বিভিন্ন পেজে দেখা গিয়েছিল যে আইভরি কোস্টের সেরে দিয়ে জাতীয় সংগীত গাইবার সময় কাঁদছিলেন কারণ কিক অফের মাত্র আধা ঘন্টা আগে নাকি উনি খবর পেয়েছিলেব উনার বাবা মারা গিয়েছেন।মূলত তার বাবা মারা গিয়েছেন আরো দশ বছর আগে।আসলে তখনতার বাবার কথা মনে পরছিল।
#এডমিন_OT

17/06/2014

নিজের বাড়িতে তেলাপোকার খামার!!
তেলাপোকার উৎপাতে বিরক্ত হননিএমনমানুষ খুঁজে পাওয়া দুষ্কর।তবে চীনের এক নারী একটিবাড়িতে সযত্নে লালনপালন করছেনসেই বিরক্তিককর প্রাণীটিকেই।তাও আবার একটি-দুটিনয়,একলাখের বেশি!!তিনিআবার প্রাণীটিকে ভালোবাসেন নিজের সন্তানের মতোই!
ইউয়ান মেক্সিয়া নামের ওই নারী চীনের ফুজিয়ান প্রদেশের একটিওষুধকোম্পানির কর্মী।তিনিযে তেলাপোকা পুষছেনসেগুলো বিক্রি করেন বিভিন্ন ওষুধউৎপাদন কোম্পানির কাছে।
৩৭বছর বয়স্ক ইউয়ান জানান তিনিবাস করেন একটিআলাদা বাড়িতে।তবে যে বাড়িতে তিনিতেলাপোকা পোষেন প্রতিদিনই সেখানে যান।
ইউয়ান উৎপাদিত তেলাপোকাকে প্রথমে পানিতে চুবিয়েমারেন এরপর রোদেশুকান।পরে সেগুলো বিভিন্ন ওষুধ কোম্পানিকে সরবরাহ করেন।এক কেজিরদাম ১০০ মার্কিন ডলার!!
ব্যতিক্রমী এইপ্রকল্পের জন্য এলাকায় রীতিমতো সেলিব্রিটিতে পরিণত হয়েছেন ইউয়ান।
এডমিন_OT

14/12/2013

* একটা তেলাপোকা তার মাথা ছাড়া ৯ দিন
পর্যন্ত বেচে থাকতে পারে।
* সিংঘের গর্জন ৫ মাইল দূর থেকেও শোনা যায়।
* সামুদ্রিক হাংগর মানুষ্কে হাতের
কাছে পেলে মেরে ফেলে কিন্তুঅবাক বিষয় মানুষের
হাতেই বেশী হাংগর মারা পড়েছে।
* কাচ আসলে বালু থেকে তৈরী।
* আপনি প্রতিদিন
কথা বলতে গড়ে ৪৮০০টি শব্দ ব্যবহার করেন। বিশ্বাস
না করতে একবার ট্রাই করতে পারেন।
* আপনি যদি ৮ বছর ৭ মাস ৬ দিন
একটানা চিৎকার করলে যে পরিমান শক্তি খরচ হয়
তা দিয়ে এক কাপ কফি অনায়েসেবানানো যাবে।
* একটি রক্ত কনিকা আমাদের পুরো দেহ
ঘুরে আস্তে সময় নেয় ২২ সেকেন্ড।
* আপনার যদি একটা তারকা গুনতে ১ সেকেন্ড
সময় লাগে তাহলে একটা গ্যালাক্সির সব
তারকা গুনতে সময় লাগবে ৩ হাজার বছর।
* অনেকের ধারনা শামুকের কোন দাত নাই। অথচ
শামুকের ২৫ হাজার দাত আছে।
* চোখ খুলে হাচি দেয়া সম্ভবনা। আয়নায় আপনি ট্রাই
করতে পারেন।
* বিড়াল ১০০ রকম শব্দ করতে পারে অথচ
কুকুর পারে ১০ রকম।
* পৃথিবীর প্রানীদের মধ্যে৮০ ভাগই
হচ্ছে পোকামাকড়।
* আমেরিকার ইলিনয় রাজ্য একটা অদ্ভুত আইন
আছে যে কোন মৌমাছি এই শহরেরউপর
দিয়ে উড়ে যেতে পারবে না।
* মানুষ তার জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটায়।

04/12/2013

ক্যান্সারের সাতটি সতর্ক লক্ষণ
সারা বিশ্বে এখন সবচেয়ে আতঙ্কের
রোগ হলো ক্যান্সার।
পরিসংখ্যানে দেখা গেছে, শুধু
উত্তর আমেরিকাতেই প্রতিদিন পাঁচ
হাজার লোক ক্যান্সারে আক্রান্ত
হচ্ছেন। আমেরিকানদের মৃত্যুর
দ্বিতীয় বৃহত্তম কারণ
হিসেবে ক্যান্সারের নাম উল্লেখ
করা হয়।
এখানে ক্যান্সারের সাতটি সতর্ক
লক্ষণ উল্লেখ করা হলো :
১. পায়খানা-প্রস্রাবের অভ্যাসের
পরিবর্তন।
২. কোনো ত না শুকানোর প্রবণতা।
৩. অস্বাভাবিক রক্তরণ।
৪. স্তনে কোনো শক্ত
দলা অথবা শরীরের অন্য
কোনো জায়গায় শক্ত পিণ্ড বর্তমান
থাকা।
৫. পেটের অজীর্ণতা কিংবা ঢোক
গিলতে অসুবিধা।
৬. আঁচিল বা তিলের অস্বাভাবিক
কোনো পরিবর্তন।
৭. বিরক্তিকর অবিরত
কাশি কিংবা গলা বসে যাওয়ার
প্রবণতা।
************************************************
(আপনি যদি মনে করেন
পোস্টটি গুরুত্বপূর্ণ
তবে শেয়ারকরে বন্ধুদের দেখার
সুযোগ দিন। নিজে জানুন ও
অন্যকে জানতে সাহয্য করুন। নিয়মিত
লাইক, কমেন্টস না করলে এই মুল্যবান
পোস্ট গুলো আর আপনার
ওয়ালে খুজে পাবেন না।)
আপনাদের সুখী জীবনই আমাদের
কাম্য।
ধন্যবাদ।

03/12/2013

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সব
সেঞ্চুরি শুলো:-
"
০১. মেহরাব হোসেন: ১০১ (১১৬ বল) [৯ চার ও
২ ছয়] - ২৫/০৩/১৯৯৯ (ঢাকা) v/s জিম্বাবুয়ে
০২. মোহাম্মদ আশরাফুল: ১০০ (১০১ বল) [১১
চার] - ১৮/০৬/২০০৫ (কার্ডিফ) v/s
অস্ট্রেলিয়া
০৩. রাজিন সালেহ: ১০৮* (১১৩ বল) [১৬ চার]
- ২৫/০৩/২০০৬ (ফতুল্লাহ) v/s জিম্বাবুয়ে
০৪. শাহিরিয়ার নাফিস: ১১৮* (১৪৮ বল) [১২
চার] - ০৬/০৮/২০০৬ (হারারে) v/s
জিম্বাবুয়ে
০৫. শাহরিয়ার নাফিস: ১২৩* (১৬১ বল) [১৭
চার, ১ ছয়] - ১৩/১০/২০০৬ (জয়পুর) v/s
জিম্বাবুয়ে
০৬. শাহরিয়ার নাফিস: ১০৫* (১৩৮ বল) [১৩
চার, ১ ছয়] - ৩০/১১/২০০৬ (খুলনা) v/s
জিম্বাবুয়ে
০৭. শাহরিয়ার নাফিস: ১০৪* (১১২ বল) [৮
চার, ৩ ছয়] - ২৫/০২/২০০৭ (সেন্ট জনস) v/s
বারমুডা
০৮. সাকিব আল হাসান: ১৩৪* (১৫৪ বল) [১৪
চার] - ২৮/০২/২০০৭ (সেন্ট জনস) v/s
কানাডা
০৯. তামিম ইকবাল: ১২৯ (১৩৬ বল) [১৫ চার, ১
ছয়] - ২২/০৩/২০০৮ (ঢাকা) v/s আয়ারল্যান্ড
১০. সাকিব আল হাসান: ১০৮ (১২০ বল) [৮
চার] - ১৬/০৪/২০০৮ (মুলতান) v/s পাকিস্তান
১১. অলক কাপালি: ১১৫ (৯৬ বল) [১০ চার, ৫
ছয়) - ২৮/০৬/২০০৮ (করাচী) v/s ভারত
১২. মোহাম্মদ আশরাফুল: ১০৯ (১২৬ বল) [৮
চার] - ০৯/০৮/২০০৮ (লাহোর) v/s সংযুক্ত
আরব আমিরাত
১৩. মোহাম্মদ আশরাফুল: ১০৩* (১০৩ বল) [১২
চার, ২ ছয়] - ০৯/০৮/২০০৯ (বুলবায়ো) v/s
জিম্বাবুয়ে
১৪. সাকিব আল হাসান: ১০৪ (৬৪ বল) [৯ চার,
৪ চয়] - ১১/০৮/২০০৯ (বুলবায়ো) v/s
জিম্বাবুয়ে
১৫. তামিম ইকবাল: ১৫৪ (১৩৮ বল) [৭ চার, ৬
ছয়] - ১৬/০৮/২০০৯ (বুলবায়ো) v/s জিম্বাবুয়ে
১৬. সাকিব আল হাসান: ১০৫* (৬৯ বল) [১৫
চার, ৩ ছয়] - ২৯/১০/২০০৯ (ঢাকা) v/s
জিম্বাবুয়ে
১৭. ইমরুল কায়েস: ১০১ (১৩৮ বল) [১১ চার] -
১১/০২/২০১০ (ক্রাইস্টচার্চ) v/s
নিউজিল্যান্ড
১৮. তামিম ইকবাল: ১২৫ (১২০ বল) [১৩ চার, ৩
ছয়] - ২৮/০২/২০১০ (ঢাকা) v/s ইংল্যান্ড
১৯. জুনায়েদ সিদ্দিক: ১০০ (১২৩ বল) [৯ চার]
- ১৫/০৭/২০১০ (বেলফাস্ট) v/s আয়ারল্যান্ড
২০. সাকিব আল হাসান: ১০৬ (১১৩ বল) [১১
চার, ১ ছয়] - ১৪/১০/২০১০ (ঢাকা) v/s
নিউজিল্যান্ড
২১. মুশফিকুর রাহিম: ১০১ (১০০ বল) [৮ চার, ১
ছয়] - ১৬/০৮/২০১১ (হারারে) v/s জিম্বাবুয়ে
২২. নাসির হোসেন: ১০০ (১৩৪ বল) [১১ চার, ১
ছয়] - ০৩/১১/২০১১ (ঢাকা) v/s পাকিস্তান
২৩. এনামুল হক বিজয়: ১২০ (১৪৫ বল) [১৩ চার, ২
ছয়] - ০২/১২/২০১২ (খুলনা) v/s ওয়েস্ট ইন্ডিজ
২৪. তামিম ইকবাল: ১১২ (১৩৬ বল) [১০ চার, ১
ছয়] - ২৩/০৩/২০১৩ (হাম্বানটোটা) v/s
শ্রীলঙ্কা
# লাইক ও শেয়ার করুন। #
(Collect:-)

02/12/2013

আসুন
দেখি পেয়াজের উপকারি দিক গুলো।
• পেয়াজের রস চুলে দিলে তা উকুন নাশক
হিসেবে কাজ করবে পাশাপাশি চুল
পরা কমাতেও
সাহায্য করবে ...
• দৈনিক পেয়াজ খেলে তা আপনার যৌন
সমস্যাগুলো দূর
করবে ...
• লাল পেঁয়াজ মাসিক রোগ সংশোধন
করতে সাহায্য
করে. মাসিক শুরু হবার কিছু দিন আগে লাল
পেয়াজ
খান ...
• কারো নাক দিয়ে রক্ত
পরলে কাচা পেয়াজ
কেটে তার ঘ্রাণ নিতে দিন …
• প্রতিদিন একটা পেঁয়াজ আপনার
ঘুমের অভাব দূর করবে …
• পোকামাকড়
কামড়ালে সেখানে পেঁয়াজের রস
লাগিয়ে দিন
• সাদা পেয়াজ piles থেকে রক্ত
ঝরা বন্ধ করবার জন্যেও সুপারিশ
করা হয় ...
• পেয়াজ হজম শক্তি বাড়ায়
• শরীর থেকে অবাঞ্ছিত কলেস্টেরল
সরিয়ে সাহায্য
করে
• দৈনিক একটি লাল পেঁয়াজ
করোনারি হার্ট রোগ
থেকে আপনাকে বাঁচাতে পারে …
• পেঁয়াজ শরীরে ইনসুলিন উৎপাদন
বৃদ্ধি করে …
• জয়েন্ট পেইন দূর করে...
• হলুদের সাথে পেয়াজের রস
মিশ্রিত করে শরীরে কোন কাল দাগ
থাকলে সেখানে ব্যবহার করুন ...
• দাঁতের ব্যথা কমাতে সাহায্য
করে ...
• আপনার শিশুর কৃমি সমস্যা থাকলে এক
চামচ
পেঁয়াজের রস খেতে দিন ...
• পেয়াজ মেমরি ও স্নায়ুর উন্নতি ঘটায় ...
• কোলন ক্যান্সারের ঝুঁকি হ্রাস
করে …
• প্রতিদিন চিনি দিয়ে পেয়াজ
খেলে তা শিশুদের উচ্চতা লাভ
করতে সাহায্য করে …

02/12/2013

কিছু অজানা তথ্যঃ ::::: ►কানাডাতে পাবলিক
প্লেসে প্রস্রাব করা ও থুথু ফেলার
জন্যে 100কানাডিয়ান টাকা জরিমানা দিতে হয়।
►সৌদি আরবে দরিদ্র হওয়া আইনত নিষিদ্ধ।
যদি কোন
সৌদি নাগরিক যথাযথ আইনসম্মত আয়-রোজগার
না করেন
তাহলে তাকে কারাগারে বন্দি রাখার বিধান
রয়েছে। ►শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের
চিনতে পারে আরো দুটো প্রানি,
শিম্পাঞ্জি এবং ডলফিন। ►POP MUSIC
শব্দটি হলো Popular Music এর
সংক্ষিপ্ত রুপ। ►FORTNIGHT
শব্দটি এসেছে Fourteen Nights
থেকে। যার অর্থ দুই সপ্তাহ। ►আমরা সবাই
জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ,
বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth,
(E)ast,
(W)
est, (S)outh । ►JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য়
বিশ্ব যুদ্ধের সময়।
তখন এর নাম ছিলো “Gerenal Purpose Vehicle” ->
GP.
কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।
►আমাদের দেহের
সবচাইতে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা।
►কিবোর্ডের শুধু মাত্র একটি সারির
অক্ষরগুলো ব্যবহার
করে লেখা সবচাইতে বড় শব্দটি হলো TYPEWRITER
। ►তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত
চারজন রাজার
পরিচয় বহন করে।
স্পেডসঃ কিং ডেভিড ক্লাবসঃ অ্যালেকজেন্ডার
দি গ্রেট
হার্টসঃ চার্লস দি গ্রেট
ডায়মন্ডসঃ জুলিয়াস সিজার ►সকল মেরু ভাল্লুক
বাম হাতি। ►কোনো কিছুর সাহায্যে ছাড়া,
আপনি নিজের শ্বাস বন্ধ
রেখে মৃত্যুবরন করতে পারবেন না। শেয়ার করুন
বন্ধুদের সাথে.....

01/12/2013

বিশ্বের ৩য় সর্বোচ্চ ধনী ব্যক্তি ওয়ারেন
বাফেট সম্পর্কে অসাধারন কিছু তথ্য:
১ | ওয়ারেন বাফেট তার প্রথম শেয়ার
টি কিনেন ১১ বছর বয়সে এবং এখন
তিনি মনে করে যে তিনি খুবদেরিতে শুরু
করেছেন।
২ | তিনি তার পেপার
বিক্রি করা টাকা দিয়ে ১৪ বছর
বয়সে একটি ছোট্ট ফার্ম কিনেন ।
৩ | তিন এখনো তার ৩ টি বেডরুম যুক্ত
বাড়িতে বসবাস করেন যেটি তিনি ৫০
বছর আগে বিবাহের পূর্বে কিনেছিলেন ।
তিনি বলেন , তার সে বাসায় সকল
প্রয়োজনীয় জিনিস পত্র আছে । তার
বাসা কোনো ওয়াল
বা বেড়া দিয়ে ঘেরা নাই ।
৪ | তিনি নিজেই তার গাড়ি চালান ।
তার কোনো ড্রাইভার
বা সিকিউরিটি গার্ড নেই ।
৫ | তিনি কখনো তার বক্তিগত
বিমানে যাত্রা করেন না , যদিও
তিনি বিশ্বের সবচেয়ে বড় ব্যাক্তিগত
বিমান তৈরির কারখানার মালিক ।
৬ | তিনি কখনো উচ্চ
ভিলাশী ব্যাক্তি বা কলিগ এর
সাথে সময় কাটান না । তিনি বাসায়
ফিরে পপ কর্ন বানিয়ে টেলিভিশন
দেখে সময় পার করেন ।
৭ | তিনি কখনো সাথে মোবাইল
নিয়ে ঘোরেন না । তার
টেবিলে কোনো কম্পিউটার বা ল্যাপটপ
ও নেই ।
৮ | তিনি এতিম খানাতে তার মোট
সম্পত্তির ৮৫ % অর্থাৎ $৩১ বিলিয়ন ডলার
দান করে দিয়েছেন ।

01/12/2013

জেনে নিন কিছু মজার তথ্যঃ
(1) এডিসন (Thomas Edison) ছিলেন লাইট
বাল্বের আবিস্কারক। তিনি অন্ধকার ভয়
পেতেন।
(2) পেঙ্গুইন একমাত্র পাখি যে সাঁতার
কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
(3) মশার দাঁত আছে।(৪৭টি অর্থাত্ আপনার
আমার চেয়ে বেশি)
(4) দানব স্কুইডের (giant squid) চোখ
সবচেয়ে বড়।
(5) ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
(6) বিড়াল ১০০ এর বেশি ভিন্ন রকম শব্দ
করতে পারে, যেখানে কুকুর পারে প্রায়
১০ রকম শব্দ করতে।
(7) ৯ বছর বয়সে আইনস্টাইন অনরগল/সাবলীল
ভাবে কথা বলতে পারতেন না, তখন তার
বাবা মা তাকে প্রতিবন্ধী ভেবেছিলেন।

30/11/2013

বিশ্বে প্রথম এবং সবচেয়ে বড় ভাসমান শহর বানানোর
ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক একটি কম্পানি। এর
নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম শিপ’। আয়তনে ব্রিটেনের কুইন মেরি টু
জাহাজের চারগুণ। এই ভাসমান শহরে স্থায়ীভাবে বাস করবে ৪০
হাজার বাসিন্দা। এতে থাকবে হাসপাতাল, স্কুল, দোকান, পার্ক,
এমনকি ছোট একটি বিমানবন্দরসহ সব ধরনের নাগরিক সুবিধা।
২৫ তলাবিশিষ্ট বিশাল এই জাহাজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক
হাজার কোটি ডলার। ২৭ লাখ টন ওজনের জাহাজটি সমুদ্রে এক জায়গায়
স্থির কোনো শহর হবে না। প্রতি দুই বছরে একবার পৃথিবী প্রদক্ষিণ
করবে, নোঙর করবে বিশ্বের গুরুত্বপূর্ণ বড় শহরগুলোয়। এতে যেমন এর
বাসিন্দাদের পৃথিবী ঘুরে দেখার সুযোগ
হবে তেমনি কাটবে সি সিকনেসও। তবে আকৃতির বিশালত্বের
কারণে এই শহর-জাহাজ কোনো বন্দরে ঢুকতে পারবে না।
তাকে থাকতে হবে বহির্নোঙরে।
ভাসমান শহরটিতে ২০ হাজার ক্রু ছাড়াও স্থায়ী বাসিন্দা থাকবে ৪০
হাজার। তবে বাইরে থেকে প্রতিদিন বাড়তি ৩০ হাজার দর্শনার্থীর
থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। তা ছাড়া ১০ হাজার অতিথির জন্য
রাতযাপনেরও ব্যবস্থা রাখা হবে।
ফ্রিডম শিপ ইন্টারন্যাশনালের পরিচালক ও ভাইস প্রেসিডেন্ট রজার গুচ
জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকট কেটে যাওয়ায় তাদের
সমুদ্রে ভাসমান শহরের প্রকল্প আবার আলোর মুখ দেখছে। তিনি বলেন,
‘ফ্রিডম শিপ হবে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় জাহাজ এবং বিশ্বের প্রথম
ভাসমান শহর। গত ছয় মাসে আমরা এই প্রকল্পের
ব্যাপারে অনেকখানি এগিয়েছি। আশা করছি, এর নির্মাণকাজ শুরুর জন্য
১০০ কোটি ডলার সংগ্রহ করতে পারব।’
ভাসমান শহর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে জুন মাসে যাত্রা শুরু
করে ইউরোপের উদ্দেশে আটলান্টিক পাড়ি দেবে। ইউরোপে তখন
থাকবে গ্রীষ্মকাল। এরপর স্কটল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়া, এরপর ইংলিশ
চ্যানেল পাড়ি দিয়ে জিব্রাল্টার হয়ে ভূমধ্যসাগরে পড়বে। বড়দিনের
সময়টায় তারা থাকবে আফ্রিকার উত্তর উপকূলে।
জানুয়ারিতে যাবে উত্তমাশা অন্তরীপ। সেখান থেকে অস্ট্রেলিয়া,
এরপর এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম
উপকূলে পৌঁছবে সেপ্টেম্বরে। পরের বছর এটা ঘুরবে পুরো আমেরিকা ও
লাতিন আমেরিকা অঞ্চলে। জাহাজটির প্রতি দুই বছরের যাত্রার ৭০ ভাগ
সময় অবশ্য নোঙর করা অবস্থায়ই কাটবে। বাকি ৩০ ভাগ সময় ব্যয় হবে এক
জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য।

30/11/2013

►আপনার দু চোখ প্রতিদিন যেই পরিমাণ
পরিশ্রম করে সেই পরিমাণ পরিশ্রম
যদি আপনি আপনার পা দুটোকে করাতে চান
তাহলে আপনার প্রতিদিন কতটুকু
হাঁটতে হবে জানেন??
মাত্র ৮০ কিলোমিটার!! ►সমুদ্রের তলদেশে যেই পরিমাণ স্বর্ণ
রয়েছে তা যদি উত্তোলন করা সম্ভব
হতো তবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ২০
কেজি করে স্বর্ণ পেতেন!!
মাথা ঘুরে গেলো তথ্যটা জানার পর!! ► শ্রীলংকা হচ্ছে একমাত্র
অমুসলিম দেশ
যেখানে টেলিভিশনে এবং রেডিওতে ৫ ওয়াক্ত
আযান সম্প্রচার করা হয়ে থাকে!!
(সুবহানাল্লাহ) ► নেপাল একমাত্র দেশ যে দেশের
পতাকা চতুর্ভুজ নয়! ►পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি!! ►
তাইওয়ানের একটি কোম্পানি গমের
তৈরি থালা(প্লেট) তৈরি করে থাকে!!
খাওয়া শেষে আপনি খুব সহজেই সেই প্লেটটিও
খেয়ে ফেলতে পারেন!! ► আপনার হাঁচির গতিবেগ ঘণ্টায় ১০০
মাইল!! ► আপনি নিজেকে নিজে একা একা কখনোই কুতুকুতু
দিয়ে হাসাতে পারবেন না!! একটা লাইক দিয়া যাইয়েন

30/11/2013

হন্ডুরাসের অদ্ভুত মাছ বৃষ্টি !
আমাদের এই মহাবিশ্বে কত কিছুই
না ঘটে থাকে, এর মধ্যেও এমন কিছু
ঘটনা ঘটে যা গোটা বিশ্ববাসীকে মুহুর্তেই
অবাক করে দেয় । যা সত্যিই বিরল
এবং বিস্ময়কর।
এ রকম অবিশ্বাস্য কিছু ঘটনার
ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পেরেছেন,
হয়তোবা এর কিছু এখনও
রয়ে গেছে অজানা রহস্য। তেমনই এক অদ্ভুত
রহস্য হন্ডুরাসের মাছ বৃষ্টি ।
তবে হ্যাঁ, বিজ্ঞানের
সংস্পর্শে হন্ডুরাসের লোকাচার বিদ্যায়
মাছ বৃষ্টি এখন একটি সাধারণ ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে, এ অবিশ্বাস্য
প্রাকৃতিক ঘটনা ঘটে মে মাস
থেকে জুলাই মাসের মাঝামাঝি।
প্রথমে আকাশে কালো মেঘ জমে।
এরপর শুরু হয় তুমুল বৃষ্টি, সে সঙ্গে প্রবল
বাতাস, বিদ্যুৎ চমক আর বজ্রপাত। অবিরাম
এই বৃষ্টির
সাথে মাটিতে আছড়ে পরে অসংখ্য
জীবন্ত মাছ । এ রকম চলে প্রায় ২-৩ ঘণ্টা।
আর বৃষ্টি থেমে যাওয়ার পর শত শত জীবন্ত
মাছ পড়ে থাকতে দেখা যায় মাটির
ওপরে।
লোকজন এসব মাছ
কুড়িয়ে নিয়ে রান্না করে খায়। ১৯৯৮
সাল থেকে স্থানীয় লোকজন এ প্রাকৃতিক
ঘটনার ওপর ভিত্তি করে প্রতি বছর
উৎসবেরও আয়োজন করে।
ফ্রান্সের প্রকৃতিবিজ্ঞানী
এন্দ্রে মেরি এমপেরের মতে, আটলান্টিক
মহাসাগরে সংঘটিত
টর্নেডো উঠিয়ে নিয়ে আসে এই
মাছগুলো এবং ২০০ কিলোমিটার
দূরে অবস্থিত হন্ডুরাসের
ইউরো শহরে ফেলে।
তবে প্রতি বছর একই সময়
টর্নেডো আটলান্টিক মহাসাগর
থেকে মাছ উঠিয়ে এনে ইউরোতেই
ফেলবে-এ ধরনের কাকতালীয়
ঘটনা অনেকের মতে অসম্ভব। অনেকের
মতে এ মাছগুলো স্বাদু পানির
এবং সাঁতরে কাছের
নদী কিংবা জলাশয় থেকে ভূগর্ভস্থ
জলাধারে আশ্রয় নেয়।
ভারী বৃষ্টিতে মাটি ধুয়ে গেলে মাছগুলো উন্মুক্ত
হয়ে পড়ে। অনেকের মতে, ১৮৫৬-১৮৬৪
সালে হন্ডুরাসে আসা এক সাধুর কারণে এ
মাছ বৃষ্টি হয়।
কথিত আছে, অনেক অভাবী লোক
দেখে সেই সাধু তিন দিন, তিন রাত
সৃষ্টিকর্তার কাছে অভাবীদের
খাবারের চাহিদা মেটানোর
মতো কোনো অলৌকিক ঘটনার জন্য
প্রার্থনা করেছিলেন। সেই অলৌকিক
ঘটনাই হচ্ছে এই মাছ বৃষ্টি, এমনটাই তাদের
বিশ্বাস।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka