বাংলাদেশ ছাত্র ফেডারেশন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন

Share

১৯৮৫ সাল থেকে স্বৈরাচার হটানো,জাতীয় সম্পদ রক্ষা ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবীতে লড়াকু ছাত্র সংগঠন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ১৯৮৫ সালের ১০ই জানুয়ারি গঠিত হয়। দলটি স্বৈরাচার বিরোধী আন্দোলন, গোলাম আজমের নাগরিকত্ব সংক্রান্ত গণআদালত ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে গড়ে ওঠা ৯২'র আন্দোলন, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ধর্ষণ বিরোধী আন্দোলন', ওসমানী উদ্যানের গাছ রক্ষা আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুননাহার হলে পুলিশী নির্যাতনের বিরুদ্ধে আন্

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন's post 18/10/2025

চাকসু নির্বাচন ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী তামান্না মাহবুব প্রীতি সহ সকলকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন's post 16/10/2025

ডেঙ্গু এখন শুধু একটি রোগ নয়—এটা জনস্বাস্থ্য ও সামাজিক সচেতনতার প্রশ্ন। এই বাস্তবতায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা ধারাবাহিকভাবে মাঠে থেকে জনগণের পাশে কাজ করছে। আজ ১৬ অক্টোবর ২০২৫, গলাচিপা ১৩ নং ওয়ার্ড এলাকায় পরিচালিত হয় ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম।

কার্যক্রমে উপস্থিত ছিলেন—
ছাত্র ফেডারেশন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব শেখ সাদী, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, সহ অন্যান্য নেতা-কর্মী।

এ কার্যক্রমে সহযোগিতা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরিচ্ছন্নকর্মীরা।

এর আগে, ১৫ অক্টোবর ২০২৫, কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলাইল আঞ্চলিক শাখার তত্ত্বাবধানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালিত হয়।

উপস্থিত ছিলেন—
ভোলাইল শাখার যুগ্ম আহ্বায়ক মাহাদী হাসান, সদস্য আকিব হাসান জয়, আবু তালহা ও স্থানীয় নেতৃবৃন্দ।

মাহাদী হাসান বলেন: “ডেঙ্গু এখন একটি মহামারী আকার ধারণ করেছে। শুধু ফগার মেশিন নয়—আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিয়মিত কীটনাশক প্রয়োগের মাধ্যমে তবেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন জানায়, এই কর্মসূচি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঞ্চলে চলমান ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির ধারাবাহিক উদ্যোগেরই অংশ।

16/10/2025

এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সকল শিক্ষার্থীকে জানাই
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

16/10/2025

টাঙ্গাইলের আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবু দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের প্রতি যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অন্যায়ের প্রতিবাদে তিন দিন ধরে ক্লাস বর্জন ও আন্দোলন করে আসছে। কিন্তু তিন দিনের সময়সীমা পেরিয়ে গেলেও বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন এখনো কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি — বরং অভিযুক্তের পক্ষেই অবস্থান নিয়েছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা শাখা শুরু থেকেই শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের সঙ্গে রয়েছে। বিগত দিনের কর্মসূচিগুলোতে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি ফাতেমা রহমান বিথী, যিনি আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি স্পষ্ট বলছেন—

“বিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়িত্ব ছিল অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করা।
কিন্তু তারা তা না করে উল্টো সেই যৌন নিপীড়কের পক্ষে অবস্থান নিয়েছে।
পুলিশ প্রশাসনও শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে নিপীড়কের বাড়ির সামনে পাহারা দিচ্ছ— এই ভূমিকার তীব্র নিন্দা জানাই।”

ছাত্র ফেডারেশনের অবস্থান স্পষ্ট—

“বাংলাদেশ ছাত্র ফেডারেশন সবসময় যৌন নিপীড়ন, ধর্ষণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছে এবং থাকবে।
যতক্ষণ না পর্যন্ত যৌন নিপীড়ক শিক্ষক বাবুকে বরখাস্ত ও আইনের আওতায় আনা হচ্ছে, ততক্ষণ আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষকে সতর্ক করে জানাচ্ছে—“যদি অবিলম্বে যৌন নিপীড়ক শিক্ষক বাবুর বরখাস্ত ও বিচার প্রক্রিয়া শুরু না হয়, তবে সংগঠন বৃহত্তর ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।”

আমরা আহসানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাহসী শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি জানাচ্ছি, এবং আহ্বান জানাচ্ছি—অন্যায়ের বিরুদ্ধে, যৌন নিপীড়নের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে সবাই একসাথে দাঁড়াও।

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন's post 16/10/2025

চলমান রাকসু নির্বাচনে রাকসু ফর র‍্যাডিকাল চেঞ্জের প্রার্থীদের জন্য আমরা শুভকামনা জানাই। আমরা আশা করি একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য প্রতিনিধিদের নির্বাচন করবেন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও ভোটারের জন্য রইল আমাদের শুভেচ্ছা।

16/10/2025

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য তামান্না মাহবুব প্রীতি বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে চাকসুর কেন্দ্রীয় সহ-খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় জানাই অভিনন্দন!

14/10/2025

চকসু নির্বাচনে ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল "বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য"-র প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।।

14/10/2025

সকলকে আমন্ত্রণ!

14/10/2025

মিরপুরে আনোয়ার ফ্যাশনের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন। গভীর শোক ও সমবেদনা। হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্যে সরকারের প্রতি আহবান জানাই।

07/10/2025

ভারতীয় আগ্রাসনবিরোধী লড়াইয়ের শহীদ আবরার ফাহাদ এর
৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন's post 04/10/2025

ভাষাসংগ্রামী আহমদ রফিকের স্মৃতির প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন।

০৪ অক্টোবর ২০২৫
কেন্দ্রীয় শহিদ মিনার

Photos from বাংলাদেশ ছাত্র ফেডারেশন's post 03/10/2025

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, স্থানীয় সংগঠক সারজিদ, নাহিদ সহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ।

৩ অক্টোবর, ২০২৫

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Hatirpool
Dhaka
DHAKA-1205