20/08/2021
একটি শোক সংবাদ
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের সাবেক চেয়ারম্যান পেট্রোবাংলা মেজর মুকতাদীর আলী আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ স্যারকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন।
20/08/2021
একটি শোক সংবাদ।
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এর সহকারী ব্যবস্থাপক (প্লানিং এন্ড মনিটরিং) প্রকৌশলী এস এম তৌফিক উল্লাহ অদ্য শুক্রবার সকাল ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দুর্ঘটনায় তার মাতা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, মহান রাব্বুল আল আমীন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার পরিবারের সকল সদস্যকে এই শোক সহ্য করার শক্তি দান করুন, আমীন।
দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত বিস্তারিত সংবাদ।
ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, প্রকৌশলী নিহত (পেট্রোবাংলার তৌফিকুল্লাহ)।
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এস এম মো. তৌফিকুল্লাহ (৩২) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর মা নাজমা বেগম (৫৫)।
আজ শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর রানীরহাট মোড় নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৌফিকুল্লাহ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার সরিষা গ্রামের এস এম সানাউল্লাহ মিয়ার ছেলে। তিনি ঢাকায় পেট্রোবাংলায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
দুর্ঘটনায় তৌফিকুল্লাহর মা নাজমা বেগম গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, বগুড়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিলেন প্রকৌশলী ও তাঁর মা। আজ শুক্রবার সকালে মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন তাঁরা। পথে মহাসড়কের মির্জাপুর রানীরহাট মোড়ে পৌঁছলে তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
একপর্যায়ে ঢাকাগামী মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা প্রকৌশলী এস এম মো. তৌফিকুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। সেই সঙ্গে তাঁর মা নাজমা বেগমও গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে বগুড়ায় শজিমেক হাসপাতালে ভর্তি করেন বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
kalerkantho
28/06/2021
Accidentally পেইজটির নাম পরিবর্তিত হয়ে Shovan Roy হয়ে গেছে। পেইজটির পুরোনো নাম Petrobangla-এ ফিরে যাওয়ার জন্য ফেইসবুকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। অনিচ্ছাকৃত এ ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
23/06/2021
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর: ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৩.২১-৪৩৭, তারিখ: ১৩.০৬.২০২১ খ্রি. এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পৃষ্ঠাঙ্কন নম্বর: ২৮.০২.০০০০.০১২.১৯.০০৮.১৮.১৪ (অংশ-১), তারিখ: ২১.০৬.২০২১ খ্রি. মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব এ কে এম বেনজামিন রিয়াজী (৬৫৩৩) বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক হিসেবে ২২.০৬.২০২১ খ্রি. তারিখ যোগদান করেন। নবযোগদানকৃত পরিচালক জনাব এ কে এম বেনজামিন রিয়াজী-কে পেট্রোবাংলার অর্থ পরিদপ্তরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
21/06/2021
পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয় এবং অত্র সংস্থার আওতাধীন কোম্পানিসমূহের প্রধানদের মধ্যে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আগামী ২৪/০৬/২০২১ তারিখ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।