DIU Crushes & Confessions - All Campus

DIU Crushes & Confessions - All Campus

Share

লিখুন মনের না বলা সকল ভাললাগার কথা: http://goo.gl/sjkoBb Make any confession related to DIU. Whether its about your secret crush or an embarassing incident.

Even admins wont know your identity. if u dislike any post, inbox us, we'll remove it. Click here and confess: https://docs.google.com/forms/d/1_xfeD-pPSKcz0MRameYqHwqBvQmgUyTstk6WhnpXiNk/viewform

this page is made solely for the purpose of entertainment.. please dont make any harsh comment about anyone and dont hurt anyone's feelings.. and if u see anything written about you, then please try to

08/12/2025

মেয়েটা যখন বলে i am admiring my love of life দেখেবেন মেয়েটার চোখে কি নিদারুন ভালোবাসা মায়া ভেসে উঠছে, পুরুষের জীবন তো এখানেই সার্থক।

03/11/2025
06/08/2025

কিছু দিন আগেই বলা হয়ে ছিলো ২ জনের বেশি বিমানবন্দরে আশা যাবে না। সেদিন অনেকেই দাঁত কেলিয়ে হেসেছেন।

আজকের দু/র্ঘটনা কে কি বলবেন 💔

05/08/2025

আসল ছবি কমেন্টে! 🐸

29/07/2025

চাদাবাজ রুখে দাও!

Photos from DIU Crushes & Confessions - All Campus's post 26/07/2025

আবু সাইদের মৃত্যুর একটা দিক আমরা জেনে এসেছি। কিন্তু সেদিন আবু সাইদ সে সাহস আর বীরত্ব দেখিয়েছে তার নতুন কিছু ফুটেজ উঠে এসে আল জাজিজার রিপোর্টে।

আবু সাইদসহ আন্দোলনকারীরা সেদিন অনেকক্ষন ধরেই আন্দোলন করছিলেন। পুলিশও অ্যাকশনে যাচ্ছিলো। মূল গুলির আগে আবু সাইদকে আরো একবার গুলি করার চেষ্টা করে অন্য এক পুলিশ, রিভালবার তাক করেও ক্যামেরা দেখে থেমে যায় সে। নির্ভীক আবু সাইদ এগিয়ে যায়, তাকে ঘিরে ধরে লাঠি পেটা করে ৫ জন পুলিশ। মাথা ফেটে যায় আবু সাইদের।

আবু সাইদ থেমে থাকেনি। দুই হাত এগিয়ে গুলি করতে বলে বলে পুলিশকে। সবাই সরে গেলেও দৃঢ় চিত্তে দাঁড়িয়ে থাকে আবু সাইদ।

পুলিশ গেইট দিয়ে ভিতে ঢুকে যায়। আবু সাইদ এগিয়ে যায় আবারো, দু হাত তুলে সেই বিখ্যাত, সাহসের প্রতীক হাত প্রশারিত করে দাঁড়িয়ে পড়ে। এগিয়ে আসে পুলিশ, লাঠি-ইট ছুঁড়ে মারে তার দিকে।

এরপরে শটগান হাতে একদম কাছ থেকে গুলি করে তাকে। প্রথমবার গুলি লাগে পেটে। তবু একটু নড়ে দাড়িয়ে যায় সে। আবার গুলি করা হয়। এবার শটগানের স্প্লিন্টার ঝাজরা করে দেয় তার বুক, নাক মুখ দিয়ে গড়িয়ে রক্ত পড়া শুরু করে। অবিশ্বাসের হাসি নিয়ে পিছি যায় আবু সাইদ। আইল্যান্ড পেরিয়ে বসে শেষ আরেকবার তাকায়, পড়ে যায় আবু সাইদ।

এগিয়ে আসে সাংবাদিক ও সাথীরা। নিয়ে যেতে থাকে তাকে। পেছন থেকে আবার গুলি করে পুলিশ। আবু সাইদকে যারা নিয়ে যাচ্ছিলো তাদের গায়েও গুলি লাগে।

আবু সাইদের পোষ্টমর্টেমের জন্য সবাই চাপ দিতে থাকে, মিথ্যা লেখার জন্য। কিন্তু ডাক্তার অনড় থাকেন। কে সেই ডাক্তার?

সব কিছুই ডকুমেন্টেরিতে দেখতে পাবেন।

লিংক কমেন্টে দিচ্ছি।

Great one Zulkarnain Saer Bhai and AJ Team

23/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

©
মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫ ( ইতিহাসের কালো অধ্যায়)

Photos from DIU Crushes & Confessions - All Campus's post 22/07/2025

ছেলের গায়ে ঠান্ডা জাতে না লাগে তাই রাতে ৫/১০ বার কাঁথা গায়ে জড়িয়ে দেওয়া মা আজ ঐ ছেলেকে বরপে ডুবিয়ে রেখেছে… কারণ
😭😭পরিবারের একটি মাত্র ছেলে, দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে পড়াশোনা করতো, বাবা বিদেশে ছেলের মৃ**ত্যুর সংবাদ শুনে আত্মহারা, বাবা না আসলে ছেলের দা ফ ন হবে না, বরফ দিয়ে ঢেকে রাখছেন আত্মীয়-স্বজন !'🤲🤲এই বাচ্চার মা বাবাকে আল্লাহ তুমি শোক সইবার ধৈর্য দাও🥲

গতকাল ৬ সেকেন্ডের এই ছেলের ভিডিও টা দেখে, চোখ থেকে অশ্রু ঝরছিল। আজও সেই অবস্থা আমার,

গতকাল ভিডিও টাতে দেখলাম মা বলতেছে আমার অনেক কষ্টের ছেলে, আমি অনেক কষ্ট করে বড় করছি 😥
আহ!😥 এই মার আর্তনাদ শুনে অনেক কান্না পাচ্ছে, বাবা না আগ পর্যন্ত ছেলে কে দাফন দিবে, এই কথা টা যখন আমি লিখতাছি ঠিকই, আমার অশ্রু ঝড়ছে
জানি না আপনাদের কি অবস্থা।

এই বাচ্চারা তো মাসুম
আল্লাহ তায়ালা সকল মা বাবা ও তাদের পরিবারদের ধৈর্য ধারার তওফিক দান করুক আমীন আমীন,

22/07/2025

Section sky এর কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে।

22/07/2025

বাংলাদেশ খুব শিঘ্রই বসবাসের অযোগ্য দেশে পরিনত হবে। এখানে কার্যকর কোন সরকার থাকবেনা। জাতি হিসাবে আমরা উন্মাদ আর দায়িত্বজ্ঞানহীন অথর্বে পরিনত হব। নিজেরা শুধরানোর পরিবর্তে অন্যকে দোষারোপ করব। আমাদের স্বাভাবিক জ্ঞান বিলোপ পেতে থাকবে। আমরা বুঝতে পারবোনা কোনটা সঠিক আচরণ আর কোনটা নয়। হিংস্রতার চর্চা বাড়তে থাকবে। সকলে তাদের হতাশা আর আক্রোশ মেটানোর জন্য উত্তম কাজ মনে করবে হিংস্র আচরণ। দায়িত্বশীল আচরণ নয়। বিদেশে বসে কেউ বলবে অমুককে আক্রমন করো, অমুক অফিস জ্বালিয়ে দাও, অমুককে সরিয়ে দাও, আমরা জম্বির মত ঝাপিয়ে পড়ব। কোন সরকার আর এখানে স্বাভাবিক ফাংশন করতে পারবেনা। যে মরবে সে জানবেনা কেন মরছে। যে মারছে সে জানবে শুধুমাত্র ওমুককে মারতে হবে, কেন মারতে হবে সেটা খোজার প্রয়োজন তার হবেনা। সুস্থ চিন্তার মানুষ থেকে আমরা উগ্র অসহীষনু দাবার গুটিতে রুপান্তর হব। এইবগুটির কাজ শুধু জীবন দেয়া আর নেয়া। পেছনের রাজারা ইচ্ছেমত ফায়দা নিবে। গুটি গোলো শুধু যুদ্ধ করবে। কিসের জন্য যুদ্ধ তারা নিজেরাও জানবেনা।

কেউ জানবেনা সুস্থ আচরন কি জিনিস? দেশে অনুসরণ করার মত লোক থাকবে সীমিত। যে কথা শুনলে মঙ্গল সে কথা যে বলবে তাকে বিতর্কিত করে অবাঞ্চিত করা হবে। অর্থাৎ সঠিক ও সুস্থ কথা শুনবার শক্তি বা ধারন করার শক্তি যেন না থাকে। সবাই নিজেকে রাজা ভাববে। একি সাথে সবাই ভিক্টিম সাজবে। সে জানেনা সে কি অপরাধ করছে। তবে কিছু একটা করতে হবে তাই করছে। এর ফল কিরুপ হবে সেটা নিয়ে ভাবান্তর নেই। জাতি হিসাবে এগোনোর মানসিকতা নেই। গলায় অদৃশ্য শেকলে বন্দি জীবন প্রিয় হয়ে উঠবে। কেউ জানবেনা কি করা উচিত। জানতে চাইলে সে শত্রুতে পরিনত হবে। সবাই সুস্থ হলে অনেকে অসুস্থ হয়ে পড়ে সেটা এলাউ করা হবেনা। উগ্রতা, হিংস্রতা আর জোর করে আদায় হল সুস্থ ও সঠিক আচরন। এর বাইরে ভাবার ক্ষমতা কারো থাকবেনা। সবার দৃষ্টি থাকবে বর্তমানে। কেউ ভবিষ্যত অনুধাবন করতে চাইবেনা। শুনবেনা। সমাজের অথর্বরা পরিনত হবে আইডলে। অথর্বের কু কথাগুলি, সঠিক হিসাবে প্রতিষ্ঠিত হবে। এর প্রতিবাদ করলে সে জানবেনা তার ভাগ্যে কি আছে। চিন্তার মুক্তির পথ বন্ধ। অন্ধত্বের চর্চা হবে সয়লাব। দিনশেষে আমরা বাংলাদেশ হারাবো।

চাইলে আপনারা গালি দেন। আমি এর থেকে বেটার কিছু আর আশা করছিনা।


জুলাই ২২, ২০২৫

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka
1000