ILM for Sisters & Kids

ILM for Sisters & Kids

Share

প্রকৃত শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য

Photos from ILM for Sisters & Kids's post 21/10/2025

🌸 "কুরআন হলো আল্লাহর বাণী, যে হৃদয়ে এটি জায়গা করে নেয়, সে হৃদয় কখনও অন্ধকারে ডুবে না।" 🌸

✨ কুরআন শেখা শুধু একটি জ্ঞান নয়, এটি আমাদের জীবনের দিশা, আলো এবং প্রশান্তির উৎস।
আসুন, নিজের ও পরবর্তী প্রজন্মের জন্য এই নূরের পথে এক ধাপ এগিয়ে যাই।

📖 🕋 ILM For Sisters উপস্থাপন করছে — অনলাইন কুরআন শিক্ষা প্রোগ্রাম 🕋

🌿 ১️⃣ ব্যাসিক তাজউইদ কোর্স

📍 প্রাইভেট সিস্টেমে পড়ানো হবে
🕰️ নির্দিষ্ট সময়ে ক্লাস
📅 সপ্তাহে ৩ দিন
💻 মাধ্যম: Zoom অ্যাপস
🌹 উস্তাযা: বদরুন নাহার
💰 মাসিক ফি: ১০২০ টাকা
🌍 প্রবাসীদের জন্য: ২০৪০ টাকা

🕋 এই কোর্সে শিখবেন কুরআন তেলাওয়াতের সঠিক নিয়ম, মাখারিজ ও তাজউইদের মূলনীতি, যাতে আপনার তেলাওয়াত হয় সুন্দর ও নির্ভুল ইনশাআল্লাহ।

📚 ২️⃣ নাজেরা কোর্স

📍 প্রাইভেট সিস্টেমে পড়ানো হবে
🕰️ নির্দিষ্ট সময়ে ক্লাস
📅 সপ্তাহে ৩ দিন
💻 মাধ্যম: Zoom অ্যাপস
🌹 উস্তাযা: বদরুন নাহার
💰 মাসিক ফি: ৬৫০ টাকা
🌍 প্রবাসীদের জন্য: ১০৫০ টাকা

🌸 এই কোর্সে আপনি নূরানী পদ্ধতিতে কুরআন শরীফ শুদ্ধভাবে পড়তে শিখবেন, উচ্চারণে ও তেলাওয়াতে সাবলীলতা অর্জন করবেন।

🕌 "যে ব্যক্তি কুরআন পড়ে ও তার উপর আমল করে, তার পিতা-মাতার মাথায় এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর থেকেও উজ্জ্বল।" — হাদীস 🌺

📲 আজই ভর্তি হয়ে যান!

বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে 💞
ঘরে বসেই কুরআন শেখার সুন্দর ও সহজ উপায় 🌿
✨ আল্লাহর বাণীতে জীবন আলোকিত হোক ✨

02/05/2025

দরুদ পড়েছেন তো⁉️

দরুদ পড়ুন : اَللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
(আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

অর্থ : হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।

— (সহীহুত তারগীব ওয়াত তারহীব : ১/২৭৩)

01/05/2025

সহীহ্ শুদ্ধভাবে কোরআন তেলায়ত করার জন্য আমাদের ব্যাসিক তাজউইদ জানা অন্তত জরুরি🌸

কারণ তাজউইদ সম্পর্কে জ্ঞান না থাকলে আমাদের উচ্চারণ সহীহ্ হবে না , যার ফলে আমাদের সকল কস্ট বৃথা যাবে,সুযোগ থাকা স্বত্বেও না শিখলে,আমরা এতে করে গুনাহের ভাগিদার ও হতে পারি 💔

আমাদের পেইজের বেসিক তাজউইদ কোর্স, আপনি আপনার প্রয়োজন মতো সময়ে, একা প্রাইভেট ভাবে পড়তে পারবেন ইন-শা-আল্লাহ ❤️

📿ব্যসিক তাজউইদ কোর্স📿

নিম্নোক্ত বিষয়গুলো সহকারে নূরানী কায়দা পড়ানো হয়
১. তাজওইদের পরিচয় ,‌ হুকুম ও উদ্দেশ্য
২. লাহান ও এর প্রকার সমূহ
৩. তেলাওয়াত এর প্রকারভেদ
৪. আল ইস্তিয়াযাহর পরিচয় ও বিধি-বিধান
৫. আল বাসমালাহর পরিচয় ও বিধি-বিধান
৬. সূরা আত তাওবা ও সূরা আনফাল একত্রে পড়ার নিয়ম সমূহ
৭. মাখরাজের পরিচয় প্রকার সমূহ ও বিবরণ চিত্রসহ
৮. সিফাতের পরিচয় প্রকারসমূহ ও বিবরণ
৯. মাখরাজ ধরে হরফের সিফাত নির্ণয়
১০. নুন সাকিন ও তানওইনের বিবরণ
১১. মীম সাকিনের বিবরণ
‌১২. তাফখিম ও তারকিক এর পরিচয় বিবরণও প্রকার সমূহ
১৩. মাদের পরিচয়ও প্রকার সমূহ
১৪. মাদ অসলির প্রকারসমূহ
১৫. মাদ ফারয়্যির প্রকার সমূহ
১৬. ওয়াক্ফ এবং ইবতিদার পরিচয় প্রকাশ ও বিবরণ
১৭. লাম তা'রিফ , লাম কামারিয়া এর পরিচয় , লাম শামসিয়ার পরিচয়
১৮. হামজাতুল ওয়াসল ও ওয়াকফের চিহ্ন সমূহের বিবরণ
১৯. তা-এ তানিছ এর বিবরণ
২০. নুনে কুত্নির বিবরণ

📿ব্যাসিক তাজউইদ কোর্স📿

🎀প্রাইভেট সিস্টেমে পড়ানো হবে।
🎀একটি নির্দিষ্ট সময়ে পড়ানো হবে।
🎀ক্লাসঃ সপ্তাহে ৩ দিন
🎀মাধ্যমঃ জুম এপ্যস।
🎀মাসিক ফি: ১০২০টাকা
২০৪০ টাকা( প্রবাসীদের জন্য)

🌸উস্তাযা:- বদরুন নাহার।

যোগ্যতা ঃ
*NTQA - কায়েদা নূরানীয়া + তাজবিদ + জুযআম্মা আমপাড়া + Q. নাজেরা
*QEC - হরফের সিফাত ( Theory + Applied)
*Balagul Quran Academy - মাখরাজ ( হরফ + হারাকাত), সিফাত ডিটেইলস
*Aslaf Academy - কায়েদা নূরানীয়া + তাজবিদ + applied তাজবিদ দ্বারা কুরান তেলাওয়াত
*Q&Q - basic to advance + ijajah course ( on study)
*IOM এ আলেম course running
*Ilm for Sister - Teacher
*মাদ্রাসায় শিক্ষকতা করেছেন

আগ্রহীরা পেজে ইনবক্স করুন।

#নাজেরা #কুরআন #ব্যসিক_তাজউইদ ❤️ َنُیَسِّرُكَ

07/04/2025

আজ ফি*লি/স্তি-নের মাজলুম ভাই-বোনদের দেখে আর্তনাদ করছি। কাল হয়ত এই কণ্টকাকীর্ণ সময় আমাদের কড়া নাড়বে। পুরা বিশ্ব জানে এর শেষ আছে। কিন্তু কোথায় কবে তা কেউ জানিনা। এমতাবস্থায় কী করব এমন প্রশ্ন অনেকেই করি অথচ আমাদের করণীয় কোনো মুহুর্তকে কেন্দ্র করে হওয়ার কথা ছিলো না! রব্ব ﷻ এর দেয়া এই দিকনির্দেশনা গুলো চৌদ্দশ বছর আগেই আল্লহর রসুল ﷺ আমাদের দেখিয়ে গেছেন। কিন্তু আমরা এতটা বেহায়া যে ঝড়-ঝঞ্ঝার শিকার না হওয়া অবদি বেহুশের মত দুনিয়ায় মেতে থাকি। ঈদুল ফিতরে শপিং এর বাজেট সংক্রান্ত ট্রল গুলো নিয়েই একবার চিন্তা করুন! না হারম কামানোর ভয় আছে, না হারম হজম করার ভয় আছে। উলটা কোন গোনাহের কাজকে হালাল করা যায় কীভাবে আমরা সেদিকে মত্ত। কি নিয়ামাহ আর কি গযব এইটুকু বুঝার সক্ষমতাও আমরা হাড়িয়ে ফেলছি। চোখে কিছু দেখতে কষ্ট হচ্ছে কিন্তু তার থেকে বেশি রক্তক্ষরণ কলিজায় হচ্ছে! রব্ব ﷻ এর দয়ায় পারিপার্শ্বিক পরিস্থিতি ও বাস্তবতা দেখে অন্তর্দৃষ্টি দিয়ে যা বুঝতে পারছি সে অনুযায়ী জেহেনে কিছু বিষয় রিমাইন্ডার দেয়ার ফিকর করলাম। আমাদের প্রত্যেকের এখন থেকে মৃত্যু পর্যন্ত মেণ্ডাটরি কিছু করনীয় (সংক্ষেপে) —

১/ যাকাত/সাদাকাহ কান্টিনিউ রাখা সেটা যতটুকু এমাউন্টই হোক না কেন। এক্ষেত্রে কার্পণ্য না করা

২/ ফারজ আমালের ক্ষেত্রে সচেতনতা বাড়িয়ে দেয়া। প্রতিটি মাসনুন আমল ও আবশ্যক ইবাদাতে মনোযোগ বাড়ানো এসময়ে অনেক বেশি জরুরি।

৩/ যিকর-আযকার তিন গুন বাড়িয়ে দেয়া।

• ইস্তিগফার কান্টিনিয় করা পাশাপাশি কালিমাহ শাহাদাহ পড়ে ঈমান রি-নিউ করতে থাকা।

• মাজলুমদের জন্য হিফাযতের দু'আ, কুফফারদের জন্য লানতের বদ-দু'আ কান্টিনিউয়াস করতে থাকা। সারাবিশ্বের মুসলিমের ঐক্য ও অন্তরের পরিশুদ্ধির দু'আ করা এবং দুরূদ পড়তে থাকা।

• শাওয়ালের রোজা গুলো রাখা। সাওমরত হালতে দু'আ কবুলের মুহুর্তে ক্রন্দনরত কন্ঠে দু'আ বেশি বেশি করা এবং দুরূদ পড়া।

• কুরআন খাতমাহ করতে থাকা অথবা ফজিলত পূর্ন কুরআনের অংশ প্রতিনিয়ত তিলাওয়াত করতে থাকা। পাশাপাশি সুরা গুলোর সংক্ষিপ্ত তাফসির ও প্রেক্ষাপট জানার চেষ্টা করা। মিডিয়াম স্বরে এমন ভাবে পড়া যেন আশেপাশের লোক শুনে। প্রয়োজনে ডেকে নিয়ে বসে শোনানো। বৈঠক শেষে দুরূদ-ইস্তিগফার পড়া।

৪/ যেকোনো আমালের শুরু-শেষে রব্ব ﷻ এর প্রসংশার পাশাপাশি দুরূদ তো পড়বই সারাদিন স্বজ্ঞানে থাকাকালীন প্রতিটা মুহুর্তে অন্তর থেকে রসুল ﷺ এর প্রতি দরদ নিয়ে আলাদা ভাবেও দুরূদের জন্য সময় বের করতে হবে। একটা টার্গেট ধরে দৈনিক দূরূদ পড়া জারি রাখব এবং একে অপরকে এই কাজের তাগিদ দিতে থাকা।

৫/ দুর্বল চিত্তের তাই কিছু দেখব না এই মনমানসিকতা ধরে না রাখা।

• বেশি বেশি জুলুম গুলোর ক্লিপ বা প্রমাণ দেখা, নিজে সহ বাকিদের সাক্ষী রাখতে হবে এবং শত্রু চিহ্নিত করে মন শক্ত করতে হবে।

• গযওয়াতুল হিন্দের সময় নিজেদের জন্য কী কী করা যাবে সেটা নিয়ে ফিকর করা

• প্রেগন্যান্ট বোনদের উচিত এই সময়ে বাচ্চাদের মমের পুতুল করে বড় করার নিয়াত বাদ দিয়ে সাহসী বীড় হিসেবে গড়ার মনমানসিকতা রাখা।

• রব্ব ﷻ এর উপর তাওয়াক্কুলের ব্যাপারে নিজেকে ও পরিবারের বাকি সদস্যদেরকে আরো পোক্ত ভাবে তৈরি করতে যা কিছু দরকার তা করতে থাকা।

• মৃত্যুকে ভয় পাওয়ার চেয়ে মৃত্যুর পরবর্তী সাওয়াল যাওয়াবের ভয়ে হলেও জীবিত থাকাকালীন সময় গুলোকে কাজে লাগানোর ফিকর করা।

৭/ ছোট থেকে ছোট ও বড় থেকে বড় হক্বের ব্যাপারে সতর্ক হওয়া।

• কারো ঋণ থাকলে দ্রুত পরিশোধের চেষ্টা রাখা।
• কারো জীবনে অশান্তির কারণ যেন না হই সেদিকে খেয়াল রাখা।
• কারো জান-মালের বিন্দুমাত্র ক্ষতি নিজ হাত বা চিন্তাভাবনার দ্বারা যেন না হয় সেদিকে খেয়াল রাখা।

সর্বোপরি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের পরিচয় রব্ব ﷻ এর গোলাম হিসেবে চিহ্নিত করে তার সমকক্ষ কেউ নয় এই বিশ্বাস মজবুদ রাখা, তার হক্ব এবং তার মাখলুকের হক্ব নষ্টকারী সমস্ত বাতিলের বিপক্ষে সোচ্চার হওয়ার দিকে নজর দেয়া। মূলত আমাদের বৃহত্তম পর্যায়ে ঐক্যের জন্য কার্যের সারসংক্ষেপ।

যদিও মু'মিন মাত্রই হক্বের ব্যাপারে সচেতনতা থাকা আবশ্যক; কিন্তু শেষ জামানার আমরা এক এমন সময় পার করছি যে, যতদূর যা-ই আছে সবই শারঈয়া বহির্ভূত। এর অস্তিত্ব খুঁজে পাওয়া দ্বায়। স্বাভাবিক ভাবেই সাধারণ কাজ গুলোই বর্তমান সময়ে মুসলিম বিশ্বের জন্য চ্যালেঞ্জিং হয়ে গেছে। কিন্তু, আমরা বিশ্বাসের দিক দিয়ে কখনোই পিছিয়ে ছিলাম না এবারও পিছিয়ে নেই থাকবো না। ইন শা আল্লহ বি-ইযনিল্লাহ।

মোদ্দাকথা, আমাদের ঐক্য হবে তা সত্য; তবে এই সত্য প্রতিষ্ঠিত করার সক্ষমতা অর্জনের জন্য জান-মাল ব্যায়ের দ্বায় একমাত্র আমাদেরই। রব্ব ﷻ এর ইহসান আমাদের উপর বহাল থাকুক এবং তিনি মুসলিম বিশ্বের স্বকীয়তা পুনরুজ্জীবিত করা আমাদের মুসলিম ভাই-বোনদের জন্য সহজ করে দিন।

- আনিসা তাসনিম

06/04/2025

শত্রুর উপর বদ-দো‘আ

اَللّٰهُمَّ مُنْزِلَ الْكِتَابِ، سَرِيْعَ الْحِسَابِ، اِهْزِمِ الْاَحْزَابَ، اَللّٰهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

হে আল্লাহ, কিতাব নাযিলকারী, দ্রুত হিসাব গ্রহণকারী! আপনি শত্রুবাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ! আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিন।

আল্লা-হুম্মা মুনযিলাল কিতা-বি সারী‘আল হিসা-বি ইহযিমিল আহযা-ব। আল্লা-হুম্মাহযিমহুম ওয়া যালযিলহুম

06/04/2025

আজ ৭ এপ্রিল ‘গ্লোবাল স্ট্রা*ইক ফর গা*জা’ এর সাথে একাত্মতা পোষণ করে
আমাদের পেজের সকল কোর্সের ক্লাস বন্ধ থাকবে।

25/03/2025

নামাজের পর একটু বসে কুরআনটা খুলে পড়া, রাতের অন্ধকারে সেজদায় কান্না, হাত তুলে দুআ চাওয়া— "আল্লাহ, আমাকে শান্তি দিন, বদলে দিন"—এইসব ছোট ছোট আমলগুলো যেন‌ রমাদানের দিনগুলোকে খুব আপন করে
নেয়, তাই না?

খুব শীঘ্রই চাঁদ উঠবে, ঈদ আসবে ইন শা আল্লাহ। রমাদান শেষের সুর বাজবে মনেও, ঘরেও।

জীবন আবার ব্যস্ত হবে, ক্লাস, অফিস, রান্না, দৌড়ঝাঁপ— সব কিছু কেমন যেন আলাদা করে দিতে চাইবে এই শান্তি থেকে,‌ এই ঘনিষ্ঠতা থেকে, এই আপন‌ আমলের আনন্দ থেকে। যা আমরা রমাদানে একবার হলেও আল্লাহর সাথে অনুভব করেছিলাম।

তবু একটা কথা বারবার মনে পড়ে—
রমাদান চলে যেতে পারে, কিন্তু রমাদানের রব তো আমাদের কাছেই থাকেন।

তাঁর দরজাটা কখনোই বন্ধ হয় না।
তাঁর দয়া তো সময়ের হিসেব বোঝে না,
তাঁর ভালোবাসা তো ক্যালেন্ডার দেখে কমে যায় না।

রমাদানে যে শুরুটা করেছিলেন, হয়তো একদম প্রতিদিন না হলেও কুরআনের কিছু আয়াত পড়া, নিঃশব্দে বলা কিছু দুআ,
হয়তো দীর্ঘদিন পর একটা একান্ত একটি সেজদা— এই ছোট ছোট শুরুগুলো যেন শেষ না হয়ে যায়! ঈদের চাঁদের দেখা পাওয়ার সাথে সাথেই যেন‌ আমরা জীবনের আসল‌ উদ্দেশ্য ভুলে না যাই।

আমরা জানি, পারফেক্ট হতে পারবো না, কিন্তু চেষ্টা তো ছেড়ে দেওয়া যাবে না। তাই না?

আল্লাহ তো আমাদের সেই এফোর্ট টুকুই দেখতে চান—
“কে আমার দিকে ফিরতে চায়? কে তাওবা নিয়ে রেডি?
কে নিভু নিভু মোমবাতির মতো হলেও জ্বলে থাকতে চায় শুধুই আল্লাহর খুশির জন্য?”

এই প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি ইন শা আল্লাহ

রমাদানের পরেও, প্রতিটা দিনে, প্রতিটা দুআয়, প্রতিটা আয়াতের মাধ্যমে।

হে আল্লাহ,
রমাদানে যে অন্তরটা তোমার দিকে নরম হয়ে উঠেছিল,
তাকে রমাদানের পরেও কঠিন হতে দিও না।

আমিন।

আসুন এই দুআর সাথে আবারো নতুন উদ্যমে শুরু করি—হোক রমাদান, বা তার পরের দিনগুলো....আমার রবের সাথে আমায় সম্পর্ক অটুট থাকবে ইন শা আল্লাহ—

কুরআনের ছায়ায়, দুআর কান্নায়, মনের কষ্ট গুলোর ছায়ায় প্রতিটি ধৈর্যের মূহুর্তে...

আমার রবের সাথে আমায় সম্পর্ক অটুট থাকবে ইন শা আল্লাহ।

#রাইটিং_থেরাপি
©️ শারিন
#রমাদান_শেষ_নয়_শুরুর_মতো

23/03/2025

আপনার টেম্পারামেন্ট জানলেই জীবন বদলে যাবে!

আপনি কি কখনো ভেবেছেন—

🔹 কেন কেউ খুব সামাজিক, আর কেউ একা থাকতেই বেশি পছন্দ করে?
🔹 কেন কিছু মানুষ সিদ্ধান্ত নেয় মুহূর্তেই, আর কেউ আগে সবকিছু বিশ্লেষণ করতে চায়?
🔹 কেন আপনার কাছের মানুষ আপনাকে ঠিকভাবে বোঝে না?

উত্তর লুকিয়ে আছে টেম্পারামেন্টে!

প্রতিটি মানুষ জন্মগতভাবে একেক রকম—কেউ প্রাণবন্ত ও আবেগপ্রবণ, কেউ নেতৃত্বগুণসম্পন্ন, কেউ গভীর চিন্তাশীল, আবার কেউ শান্ত ও ধৈর্যশীল। আপনি যদি নিজের এবং আশেপাশের মানুষের টেম্পারামেন্ট বুঝতে পারেন, তাহলে—

✨ নিজেকে আরও ভালোভাবে চিনতে পারবেন
✨ সম্পর্কের ভুল বোঝাবুঝি কমে যাবে
✨ ক্যারিয়ারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন
✨ জীবন হয়ে উঠবে সহজ ও সুখকর!

আমাদের "টেম্পারামেন্ট মাস্টারি কোর্স" আপনাকে শেখাবে—

✅ চার ধরনের টেম্পারামেন্ট ও তাদের বৈশিষ্ট্য
✅ আপনার আসল টেম্পারামেন্ট চেনার সহজ উপায়
✅ সম্পর্ক ও টেম্পারামেন্টের গভীর সংযোগ
✅ ব্যক্তিগত উন্নয়নে টেম্পারামেন্টের ব্যবহার

♦️ক্লাস ডিটেইলস ♦️

ক্লাস:- সপ্তাহে ২ দিন।
♦️ক্লাসের সময়:- রবিবার ও মঙ্গলবার
(সময় সবার সাথে আলোচনা করে জানানো হবে।)

♦️ক্লাস শুরু:- এপ্রিলের ২৯ তারিখ থেকে।
♦️কোর্স ফি:- ৪৫০ টাকা মাত্র।
🎀কোর্স ইন্সট্রাক্টর :- মানসুরা চৌধুরী।

নিজেকে বুঝুন, জীবন বদলান!

কোর্সে যোগ দিতে রেজিস্ট্রেশন করুন এখনই! 🚀

কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের পেইজে।

#টেম্পারামেন্ট_মাস্টারি_কোর্স ゚viralシfbreelsvideo

21/03/2025

যাদের মনে হচ্ছে রামাদান তো প্রায় শেষ হয়েই গেল এখন পর্যন্ত আমার কিছুই প্রোডাক্টিভ ভাবে করা হলো না...
তাদেরকে বলছি, কখনো ভাববেন না যে অনেক দেরি হয়ে গেছে যতক্ষণ আপনি নিঃশ্বাস নিচ্ছেন।

এখনই তো আপনার আরো কোমর বেঁধে ফিরে আসার সময় কারণ লাইলাতুল কদর তালাশ করতে হবে!

তাই মন খুলে আল্লাহকে ডাকুন এবং আল্লাহকে বলুন ...

হে আল্লাহ!
আমি কি এখনো আপনার অশেষ রহমতের অন্তর্ভুক্ত হতে পারি? আমি কি আমার দেরিতে ফেরা নিয়ে লজ্জিত হয়ে আপনার কাছে ফেরত আসতে পারি?

হে আল্লাহ!
যদি আমি আরেকটি রমাদান এই জীবনে না‌পাই, তাহলে এই রমাদানের বাকি সময়টুকু আমাকে এমনভাবে কাটাতে দিন, যেন আমার নাম মুক্তিপ্রাপ্তদের তালিকায় লেখা হয়!

আমাকে রাতে জাগার শক্তি দিন, যেন আমি লাইলাতুল কদর হাতছাড়া না করি।

আমাকে সাথে কুরআনের এমন এক সম্পর্ক দিন, যা আমার জন্য সুপারিশ করবে! আমার জন্য আলো হয়ে জ্বলে।

আমাকে এমন এক দুয়া কবুলের মুহূর্ত দিন, যা আমার জীবনের সবগুলো কল্যাণের দরজা খুলে দিবে।

আমাকে এমন এক অন্তর দিন, যা আপনার সন্তুষ্টি ও জান্নাতের জন্য বেঁচে থাকা শিখে যায়....

আমিন আমিন...

#রাইটিং_থেরাপি
শারিন

20/03/2025

যে ব্যক্তি চায়—
১) তার দুআ কবুল হোক,
২) তার রিজিক বৃদ্ধি পাক,
৩) তার সন্তান হোক,
৪) তার বিপদাপদ দূর হোক,
সে যেন বেশি বেশি ইস্তেগফার করে।
আসতাগফিরুল্লাহা ওয়া আতূবু ইলাইহি রব্বী....

-- Rukaiya Mabrura

19/03/2025

এক বোনকে হাদিয়া দেওয়ার নিয়্যাত করেছিলাম। এবং হাদিয়া অর্ডারও করে ফেলেছিলাম, যদিও আমার ব্যাগে টাকা আছে কিনা আমি জানতাম না। টাকা গুনলে বারাকাহ্ নষ্ট হয়,তাই আমি কখনোই টাকা গুনি না। জাস্ট না দেখেই ব্যাগে হাত দিই।

তো আল্লাহর কাছে দুআ করছিলাম যেন ব্যাগে টাকা থাকে,কারণ আমি অর্ডার করে ফেলেছিলাম। বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেখি হাদিয়া দেওয়ার জন্য যা টাকা লাগবে, বরাবর তাই আছে! এরপর ব্যাগে আর টাকা আছে কিনা আমি দেখিনি তখন। আমার হাতে হাদিয়ার সমপরিমাণ টাকাই উঠে এসেছিলো।
অথচ আমি সেইম পরিমাণ টাকা অনেক আগে রেখেছিলাম। ওই টাকা থেকেই সদকাহ্ করেছি,খরচ করেছি। কিন্তু কমেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। এগুলো দুইদিন আগের কথা।

আমি কখনোই টাকা গুনি না। অন্যকে দেওয়ার প্রয়োজনে বা ভিন্ন জরুরতে গুনতে হলে গুনি।
খাবার কতটুকু আছে, তা পরিমাপ করি না। এগুলো বারাকাহ্ নষ্ট করে। টাকা গুনে না রাখার অভ্যাসের কারণে এমনও হয়েছে যে,আম্মু ৫০০ টাকা দিয়েছেন। আমি খরচ করতে করতে ২ হাজার টাকার মতো বারাকাহ্ পেয়েছি। তবুও হাত দিয়ে দেখি টাকা আছে। ওই টাকাগুলো কত টাকা, সেটাও অবশ্য কখনোই দেখি না।
আজকে ভেবেছিলাম আমার সদকাহ্-র টাকা শেষ। তো ব্যাগে আবারও হাত দিলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্! আমি যতটুকু সদকাহ্-র নিয়্যাত করেছিলাম, তত টাকাই পেয়েছি। এই ব্যাপারগুলো অনেকের কাছে নিছক কিচ্ছা লাগবে,কিন্তু এসবের কোনোটাই মিথ্যা না। আল্লাহ বারাকাহ্ দিলে আমি আটকাবো কিভাবে!

একটা হাদিস পড়েছিলাম। রেফারেন্স মনে নেই এখন৷ হাদিসটা আম্মিজান আয়িশাহ্ রদিয়াল্লাহু তায়ালা আনহুর বর্ণিত। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওনার রেখে যাওয়া খাদ্য( সম্ভবত সোয়া কেজি আটা) ছিলো বাড়িতে। বহুদিন খাওয়ার পরও আটা শেষ না হওয়াতে আম্মিজান আয়িশাহ্ আটাগুলো মেপে দেখছিলেন। মাপার পর পর অল্পদিনের মধ্যে আটা শেষ!

হাদিসটা জানার পর থেকে আমি এই হাদিসের উপর আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। আমার বাসায় ১ কেজি আপেল দুইদিনেই ফুরিয়ে যায়। একদিন আমি হাফ কেজি আপেল কিনেছিলাম। কালো পলিতে মুড়ানো ছিলো৷ কয়টা আছে না গুনে জাস্ট বিসমিল্লাহ বলে পলিতে হাত দিতাম, সবাই মিলে খেতাম। সুবহানআল্লাহ! হাফ কেজি আপেল ১ সপ্তাহের বেশি ধরে খেয়েছি আমরা। আমার বাসায় যখনই কোনো খাবার ভাগ করার প্রয়োজন পড়ে,তখন আমাকে দিয়ে ভাগ করানো হয়৷ তারা বিশ্বাস করে, আমি ভাগ করে দিলে বারাকাহ্ আসে৷ কিন্তু সত্য তো এটাই যে,আমি মেপে দেখা,গুনে দেখা থেকে বিরত থাকি বলে বারাকাহ্ নষ্ট হয় না। সামান্য দিয়েও অনেক কল্যাণ হাসিল করা সম্ভব হয় আলহামদুলিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্!

অনেকেই রিজিকে বারাকাহ্ পান না। তাদের জন্যই শেয়ার করলাম। শুধুমাত্র হাদিসটা শেয়ার করলে এড়িয়ে যেতেন হয়তোবা৷ তাই নিজের গল্প বললাম। এই হাদিসটার উপর আমল করে দেখুন। আল্লাহর পথে হিসাব ছাড়া খরচ করুন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকেও হিসাব ছাড়া দিবেন। অঢেল বারাকাহ্ দিবেন।
আপুর লিখা।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Dhaka