18/12/2025
শোক সংবাদ
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, জাতির এক অকুতোভয় সন্তান, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। তিনি তাঁর মহান রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন।
যাঁর শূন্যতা অপূরণীয়:
শরীফ ওসমান হাদী ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব, যিনি দেশ ও জাতির ক্রান্তিলগ্নে কখনোই আপোষ করেননি। তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিল। তিনি কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন প্রজন্মের অনুপ্রেরণা এবং শোষণের বিরুদ্ধে এক জীবন্ত প্রতিবাদ।
আমাদের প্রার্থনা:
হে আল্লাহ, আপনার এই প্রিয় বান্দাকে ক্ষমা করে দিন। তাঁর জীবনের সকল নেক আমল কবুল করে নিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।
"মানুষ মরে যায় কিন্তু তাঁর আদর্শ বেঁচে থাকে লক্ষ কোটি মানুষের হৃদয়ে।"
দেশের মাটির এই শ্রেষ্ঠ সন্তানকে আমরা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করব।
#ওসমানহাদি #ওসমান #হাদি
12/12/2025
শির নেহারি আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!
Osman Hadi - ওসমান হাদিদের মতো মানুষের মৃত্যু নেই—মৃত্যু নেই।
এই সত্য বারবার ইতিহাসকে পথ দেখিয়েছে।
ইতিহাস বলে, কোনো একটি স্বর স্তব্ধ হলে শত শত নতুন স্বর উঠে দাঁড়ায়।
মনে আছে না সেই বিখ্যাত ডায়ালগ— স্যার একটা মরলে আর একটা উঠে
সহিংসতা কখনো আদর্শকে থামাতে পারে না।
#ওসমানহাদি #ওসমান #হাদি
10/10/2025
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
পৃথিবীতে কেবল ক্ষুদাই সত্য,
বাকি সব তো বিলাসিতা🦋
18/07/2025
Our Village, Our Pride
গাছ এবং ফুটবল বিতরণ
14/07/2025
😊😊গাছ এবং ফুটবল বিতরণ😊😊
আগামী শুক্রবার ১৮ জুলাই অর্জুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ এবং ফুটবল বিতরণ করা হবে। যারা যারা নিতে ইচ্ছুক। তাদের সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বিশেষ করে,
অর্জুনপুর গ্রামের চারটি মসজিদের কমিটি।
গোরস্থান কমিটি।
এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সংগঠন।
10/07/2025
শ্রদ্ধেয় শিক্ষক, এবি ইউনিয়ন ইউ পি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম স্যারের সাথে আজকের মিটিং সুন্দর এবং সফলতার সাথে শেষ হলো।
25/06/2025
STUDY TOUR
MENTAL HOSPITAL PABNA
14/04/2025
“বেকার” শব্দটা যেন শুধু একটা পরিচয় নয়, একটা মানসিক যন্ত্রণার নাম।
সকালে ঘুম ভাঙে একটা অনিশ্চয়তা নিয়ে, দিন কেটে যায় ভবিষ্যতের ভাবনায়, আর রাত আসে একরাশ হতাশা নিয়ে।
চেষ্টা করি, লড়াই করি, আবার হেরে যাই—কিন্তু থেমে যাই না।
সমাজ ভাবে, আমরা অলস। আত্মীয়রা ভাবে, আমরা অকর্মা। কিন্তু তারা জানে না, প্রতিদিন কত স্বপ্ন ভাঙে আমাদের ভেতরে, আর সেই ভাঙা টুকরো গুলো জোড়া দিয়ে পরের দিন আবার নতুন করে দাঁড়ানোর চেষ্টা করি।
চাকরি নেই বলেই কি আমি মূল্যহীন?
নই, আমি স্বপ্ন দেখি। আমি চেষ্টা করি। আমি অপেক্ষা করি সঠিক সময় আর সুযোগের জন্য।
এই যুদ্ধটা কঠিন, কিন্তু আমি জানি, এই আঁধার কেটে একদিন আলো আসবেই।
যারা এখন এই একই যুদ্ধে আছো, বিশ্বাস রেখো—তোমারও সময় আসবে। হেরে যেও না, থেমে যেও না।
আমরা সবাই লড়ছি, নিজেদের জন্য, ভবিষ্যতের জন্য, সম্মানের জন্য।
একদিন আমরা নিজেদের গল্প নিজেরাই গড়ে লিখবো—গর্ব করে, মাথা উঁচু করে।
#বেকারত্ব #স্বপ্নযাত্রা #আত্মসম্মান #আমি_লড়ছি
31/03/2025
🥰🥰ঈদের খুশি ছড়িয়ে পড়ুক বিশ্বের প্রতিটি মুসলিম উম্মার মধ্যে।🥰🥰
🤍🤍EID MUBARAK🤍🤍