City Digital Center-26, DNCC

City Digital Center-26, DNCC

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from City Digital Center-26, DNCC, Public & Government Service, 77, Green Road, Farmgate, Tejgaon, Dhaka.

Deliver hundreds of public services to the underserved more easily, cheaply and reliably through grassroots one-stop centres hosted in government organizations but run by private entrepreneurs. জনগণের দোরগোড়ায় সরকারী-বেসরকারী সেবা পৌঁছে দেয়ার লক্ষে ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশব্যাপী সকল ইউনিয়নে একযোগে তৈরী হয় ৪৫০১ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এ

21/03/2026

ঈদ মোবারক 💕

Photos from a2i - Aspire to Innovate's post 02/09/2025
27/08/2025

📢 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও মেধাবী বৃত্তি প্রদান কর্মসূচি, অর্থবছর ২০২৫-২০২৬ ঘোষণা করা হয়েছে। 🎓
👉 ১ম থেকে ১২তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
👉 নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

16/08/2025

ব্যাংকিং সেবা নিতে যোগাযোগ করুন City Digital Center-26, DNCC

23/07/2025

২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন বিজ্ঞপ্তি

23/07/2025

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যার মাধ্যমে চালকদের সচেতনতা বৃদ্ধি, আইনগত ভিত্তি প্রদান এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা হচ্ছে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয়েছেঃ
➡️ অঞ্চল ১ (উত্তরা)
➡️ অঞ্চল ৩ (আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়, মহাখালী ১ ও ২)
➡️ অঞ্চল ৫ (মোহাম্মদপুর)
➡️ অঞ্চল ৪ (মিরপুর)

প্রতিটি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম ও যোগাযোগ নম্বর সরবরাহ করা হয়েছে যাতে চালকরা সহজে যোগাযোগ করে অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন। এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডিএনসিসি একটি সংগঠিত, সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

(এডমিন)

02/05/2025

হজকে সহজ ও নিরাপদ করতে লাব্বাইক মোবাইল অ্যাপ, প্রি-পেইড কার্ড ও রোমিং সেবা চালু করা হয়েছে। বিস্তারিত জানতে hajj.gov.bd ভিজিট করুন। -ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

hajj.gov

01/05/2025

আগামীর বাংলাদেশ গড়ার পেছনে অগণিত শ্রমজীবী মানুষের দিনরাতের পরিশ্রম জড়িত। সেই অকুলান শ্রমের প্রতি শ্রদ্ধা জানাই।

04/04/2025

সাইবার নিরাপত্তার জন্য উত্তম চর্চাসমূহ

30/03/2025

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!
আল্লাহ আপনাদের সবাইকে সুখ, শান্তি ও
সমৃদ্ধি দান করুন।
ঈদ মোবারক!


26/03/2025

নতুন আলোয় উজ্জীবিত হোক আগামীর বাংলাদেশ! মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…

20/02/2025

একুশের রক্তঝরা সাহসী কণ্ঠে ভাষা শহীদদের প্রতিবাদ, যুগযুগ ধরে অন্যায়ের বিরুদ্ধে আজও আমাদের প্রেরণা! ন্যায়ের পক্ষে দাবি আদায়ে আমরা বাংলা ভাষায়ই প্রতিবাদ করতে করতে রাজপথে নামি, ছিনিয়ে নিয়ে আসি জয় ও অকুতোভয় স্বাধীনতা।

মাতৃভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ও অহংকার এভাবেই অক্ষুন্ন থাকুক। #২১শেফেব্রুয়ারি #অমরএকুশে #আন্তর্জাতিকমাতৃভাষাদিবস #এটুআই

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

আমাদের জানুন

জনগণের দোরগোড়ায় সরকারী-বেসরকারী সেবা পৌঁছে দেয়ার লক্ষে ২০১০ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে দেশব্যাপী সকল ইউনিয়নে একযোগে তৈরী হয় ৪৫০১ টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, এর সাফল্যের ধারাবাহিকতায় ২০১৩ সালে দেশের সকল সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে “নগর ডিজিটাল সেন্টার (সিডিসি)” স্থাপন করা হয়েছে।

ডিজিটাল সেন্টার স্থাপনের ফলে সাধারন নাগরিকগণ এখন সহজে, কম খরচে ও ঝামেলাহীনভাবে প্রায় ১৫০ ধরনের সরকারি-বেসরকারি সেবা ডিজিটাল সেন্টার থেকে পাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ১১ কোটি সেবা প্রদান করা হয়েছে এবং সেবা প্রদান করে ডিজিটাল সেন্টার উদ্যোক্তারা মাসে সাড়ে ৫ কোটি টাকা আয় করছেন।

ডিজিটাল সেন্টার এর উল্লেখযোগ্য সরকারি সেবাসমূহ হলো: জমির পর্চা, জীবন বীমা, বিদ্যুতের বিল পরিশোধ, সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা, নাগরিক সনদ, নাগরিক আবেদন, কৃষি তথ্য, স্বাস্থ্য পরামর্শ প্রভৃতি।

বেসরকারি সেবাসমূহ হলো: মোবাইল ব্যাংকিং, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, ভিসা আবেদন ও ট্র্যাকিং, ভিডিওতে কনফারেন্সিং, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং প্রভৃতি।

Location

Telephone

Address


77, Green Road, Farmgate, Tejgaon
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00