অনিত্য আর অসীম এ জগতে ক্ষণিকের যাত্রী তুমি'
তোমারও পূর্বে সহস্র কোটির আগমন'
আঁচড় কেটেছে, দাগ রেখেছে,
যতই ক্ষুদ্র হোক না কেন'
এ বিশ্বসংসারে,
ধুলায় পা রাখার জন্ম তো একবারই হয়'
তুমিও তার অনুসারী,
দাগ কাটতে তোমায়ও হবে।
FEED Library
বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও পুরাতন প?
বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও পুরাতন পাঠকদের বইয়ের চাহিদা পূরণ করতে #FEED এর এই উদ্যোগ!! প্রায় ৬০০ বর্গ ফুট আয়তনের পাঠাগারটির প্রধান কক্ষের দক্ষিনে একটানা ১৭ ফুটের জানালা থাকায় কক্টিষটি অত্যন্ত আলোকোজ্জ্বল।অন্য কক্ষটি ২৪০ বর্গ ফুটের সুবিশাল খোলামেলা বারান্দা। নিরিবিলি ও মনোরম পরিবেশে বই পড়ার জন্য ফিড পাঠাগার আদর্শ জায়গা।
FEED একটি অলাভজনক সংগঠন। লাইব্রেরি টি ফিডের একটি প্রোজেক্ট মাত্র। লাইব্রেরি হতে অর্জিত সকল অর্থ ফিডের কল্যান ও লাইব্রেরি সম্প্রসারনে ব্যয় করা হবে।
18/07/2016
Have some book in your room to give it a soul'
Read them to become alive'
18/07/2016
বিনামূল্যে রক্তের গ্রুপ ও স্বল্পমূল্যে হেপাটাইটিস-বি পরীক্ষা... আসছে শীঘ্রই :)
#বিনামূল্যে_রক্তের_গ্রুপ_পরীক্ষা!!
শীঘ্রই পঞ্চমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিডের Medi-Care । এ প্রোজেক্টের আওতায় সমাজের সর্বস্তরের মানুষ পাবেন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তের গ্রুপ পরীক্ষার সুবিধা। দরিদ্রদের জন্য রয়েছে বিনামূল্যে ঔষধ। এছাড়া পাশাপাশি থাকছে স্বল্পমূল্যে হেপাটাইটিস-বি পরীক্ষা এবং ডায়বেটিস পরীক্ষার সুবিধা।
অন্যান্যবারের মত এবারও প্রোজেক্টটি অনুষ্ঠিত হবে ফিডের কার্যালয়ে।
সবান্ধব আমন্ত্রণ রইল।
সচেতন থাকুন, সুস্থ থাকুন :)
16/07/2016
জুলাই মাস জুড়ে ফিড পাঠাগারে সদস্য হতে ফি মাত্র ৩০টাকা। তবে স্কুল কিংবা কলেজ শিক্ষার্থীদের জন্য কোন সদস্য ফি নেই। সদস্য হতে প্রয়োজন ২ কপি রঙ্গিন ছবি ও ভোটার/শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি...
আমাদের ঠিকানাঃ ৫৭৯ দনিয়া (শিশুমেলা স্কুল সংলগ্ন), রসুলপুর রোড, যাত্রাবাড়ী।
মুঠোফোনঃ ০১৬৮৭৭৬১৫১৬; ০১৯২২৫৫২১০২
12/07/2016
Is it true??
মন খারাপ?
অস্থির লাগতেসে?
তুমি কিছু বলতে চাও?
আচ্ছা তোমার নিজের একটা জগত হলে কেমন হয়!! যখন কিছুঈ ভাল লাগবেনা,তখন না হয় চুপটি করে ঢুকো,দেখবা ভাল লাগবে।কেন জানো?
কেউ তোমার কথা শুনতে না চাইলেও তোমার জগত তোমার সব কথা শুনবে, তুমি যা বলতে চাও দেখবা কেউ একজন তোমার হয়ে বলে দিচ্ছে, তোমার একা লাগতেসে? দেখো, তোমার জগতে হাজারোজন তোমার পাশে আছে,একদম স্বপ্নের জগত!! সবাই বলে বইয়ের জগত, কিন্তু তুমি তখন জানবা এটা স্বপ্নের!! সব কিছু তোমার পাশ থেকে সরলেও, তোমার ছায়া যেমন সরবেনা তেমনি এটাওনা।
বই পড়, নিজেকে জানো, তোমার জগত বানাও
15/06/2016
পড়ুয়ার প্রেম, পড়ুয়ার প্রেমিকা
-- সামিরা
তুমি কোন পড়ুয়া মেয়ের সাথেই প্রেম ক’রো। এমন মেয়ের প্রেমে প’ড়ো, যে কাপড়ের বদলে বই কিনে টাকা শেষ করে ফেলে। অতিরিক্ত বই রাখতে গিয়ে যার আলনার জায়গা শেষ হয়ে যায়। এমন মেয়ের সাথে প্রেম ক’রো, যার কাছে সবসময়েই পড়তে-চাওয়া বইয়ের তালিকা থাকে, বারো বছর বয়স থেকেই যার একটা লাইব্রেরি কার্ড আছে।
এমন এক মেয়েকে খুঁজে বের ক’রো যে পড়ে। কীভাবে বুঝবে? – তার ব্যাগে সবসময়েই একটা না-পড়া বই থাকবে। বইয়ের দোকানের তাকগুলোর ওপর দিয়ে মুগ্ধ চোখ বুলিয়ে নিয়ে যাবে যে, আর পছন্দের বই দেখলে নিঃশব্দে চিৎকার করে উঠবে। পুরনো বইয়ের দোকানে একটা বই হাতে নিয়ে তার পাতা শুঁকতে দেখছো যেই অদ্ভুত মেয়েটাকে – ওই হচ্ছে পড়ুয়া। ওরা কখনোই বইয়ের পাতার গন্ধ না শুঁকে থাকতে পারে না – পাতাগুলো হলদেটে হলে তো কথাই নেই।
রাস্তার ধারের কফির দোকানটায় অপেক্ষা করতে করতে বই পড়বে সে। তার মগে উঁকি দিলে দেখবে – সেখানে ক্রীম ভাসছে, কারণ এর মধ্যেই ডুবে গেছে সে বইয়ের মধ্যে। লেখকের তৈরি পৃথিবীতে হারিয়ে গেছে। সেখানে বসে পড়লে তোমার দিকে কঠিন চোখে তাকাতে পারে সে – পড়ার মাঝখানে কেউ বাগড়া দিলে পছন্দ করে না যে ওরা! বইটা তার ভাল লাগছে কিনা জিজ্ঞেস ক’রো।
আরেক কাপ কফি কিনে দিও তাকে।
মুরাকামিকে নিয়ে তুমি সত্যি সত্যি কী ভাবো সেটা তাকে জানিও। ‘ফেলোশীপ’এর প্রথম অধ্যায় সে শেষ করতে পেরেছে কিনা জেনে নিও। যদি বলে যে সে জেমস জয়েসের ‘ইউলিসিস’ বুঝতে পেরেছে – ধরে নিও যে নিজেকে বুদ্ধিমতী প্রমাণ করার জন্যই কেবল এ কথা বলছে সে। জিজ্ঞেস ক’রো – সে এলিসকে ভালবাসে, নাকি এলিসের মত হতে চায়।
পড়ুয়া মেয়ের সাথে প্রেম করা সহজ। জন্মদিন, বড়দিন, বার্ষিকী – যে কোন উপলক্ষ্যেই তাকে বই উপহার দিও। কথার মালায় গাঁথা উপহার দিও তাকে – গানে, কবিতায়। নেরুদা, পাউন্ড, সেক্সটন, কামিংস-এর বইও দিতে পারো। কথা মানেই ভালবাসা – সেটা যে তুমি বোঝো তা তাকে জানিও। বই আর বাস্তবের পার্থক্য সে জানে – এটুকু বুঝে নিও; তবে নিশ্চিত থাকতে পারো – নিজের জীবনকে সে একটু হলেও তার প্রিয় বইয়ের মত করে গড়ে নিতে চাইবে। যদি চায় – তাতে তোমার দোষ নেই কিন্তু!
তাকে কোন না কোনভাবে চেষ্টাটুকু তো করতে হবে।
তার সাথে মিথ্যে ব’লো। সে যদি ব্যাকরণ বোঝে, তাহলে এটাও বুঝে নেবে যে তোমার মিথ্যে বলার প্রয়োজন ছিল। কথার বাইরেও আরো অনেক কিছু থাকে: প্রেরণা, মূল্যবোধ, বিরোধ, সংলাপ। পৃথিবী ধ্বংস হয়ে যাবে না তুমি মিথ্যে বললে।
তাকে হতাশ ক’রো। কারণ যেই মেয়ে পড়ে, সে জানে যে ব্যর্থতা থেকেই এক সময় পরম পাওয়া আসে। কারণ সে জানে সবকিছুরই শেষ আছে। জানে, তুমি সবসময়েই একটা নতুন পর্ব লিখতে পারবে। জানে, তুমি যতবারই শুরু করো না কেন প্রতিবারই জয়ী হয়ে ফিরে আসতে পারবে। জীবনে একজন-দুজন খলনায়ক থাকবেই – এ কথাও জানে সে।
তুমি যা কিছু হতে পারো নি সেগুলোতে ভয় কিসের? যেসব মেয়ে পড়ে, তারা এও জানে – বইয়ের চরিত্র যেমন গড়ে ওঠে, মানুষও তেমন। ‘টোয়াইলাইট’ সিরিজের চরিত্রগুলো ছাড়া।
তুমি যদি কোন পড়ুয়া মেয়েকে খুঁজে পাও, তাকে নিবিড় করে নিও। রাত দুটোয় ঘুম ভেঙে যদি দেখো একটা বই বুকে জড়িয়ে বসে সে কাঁদছে – তাকে এক কাপ চা বানিয়ে দিও, আর জড়িয়ে ধরে রেখো। কয়েক ঘণ্টার জন্য হয়তো তাকে তুমি হারাবে – কিন্তু সে শেষমেশ তোমার কাছেই ফিরে আসবে। সে এমনভাবে কথা বলবে যেন বইয়ের চরিত্রগুলো সব বাস্তব – কারণ কিছুক্ষণের জন্য তারা আসলেও তাই হয়ে উঠবে।
একটা বেলুনে বসে তাকে বিয়ের প্রস্তাব দিও তুমি। কিংবা কোন রক কনসার্ট চলার সময়। অথবা এর পরের বার যখন সে অসুস্থ হয়ে পড়বে – তখন খুব সাদাসিধেভাবে বোলো। Skypeএ বসে।
তখন তোমরা এত বেশি হাসতে থাকবে – মনে হবে যেন হৃৎপিণ্ডটা কীভাবে যে এখনও ফেটে গিয়ে বুকটাকে রক্তে ভাসিয়ে নিচ্ছে না! তোমরা নিজেদের জীবনের গল্প লিখবে – অদ্ভুত নামের সব বাচ্চা থাকবে তোমাদের, আরও অদ্ভুত হবে তাদের রুচি। সে তাদেরকে ‘ক্যাট ইন দ্য হ্যাট’ আর ‘আসলান’কে চিনিয়ে দেবে – একই দিনেই হয়তো। বুড়ো বয়সে শীতকালে একসাথে হাঁটতে যাবে তোমরা – তার নিচু গলায় কীটসের কবিতা আবৃত্তি শুনতে শুনতে বুট থেকে তুষার ঝেড়ে ফেলবে তুমি।
তুমি এমন এক মেয়ের সাথে প্রেম ক’রো যে পড়ে – কারণ তুমি তার যোগ্য। তোমার জীবনটাকে সবচেয়ে বেশি রাঙিয়ে দিতে পারে এমন মেয়েই পাওয়া উচিত তোমার। তবে তোমার যদি তাকে একঘেয়েমি, বাজে সময় আর আনাড়ি প্রস্তাব ছাড়া আর কিছু না দেওয়ার থাকে – তবে তোমার একলা থাকাই ভাল। তুমি যদি পৃথিবী আর এর বাইরের অন্য সব পৃথিবীকেও পেতে চাও – এমন মেয়ের সাথে প্রেম ক’রো যে পড়ে।
আরও ভাল হয়, যদি এমন মেয়ের সাথে প্রেম করতে পারো যে লিখতে ভালবাসে
মূল লেখা: Date A Girl Who Reads – Rosemarie Urquico
অনুবাদ লিঙ্কঃ http://shorob.com/6910
14/06/2016
শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন পাঠাগার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা।
15/09/2015
14/09/2015
সঠিক উত্তরদাতাদের সবাইকে বিনামূল্যে পাঠাগারের রেজিস্ট্রেশনের সুবিধাটি দেওয়া হবে। এজন্য পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে উত্তরটি পেইজে মেসেজ হিসেবে প্রেরণ করুন। :)
রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই ২ কপি রঙিন ছবি আবশ্যক।
10/09/2015
সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন পাবেন পাঠাগারে বিনামূল্যে রেজিস্ট্রেশনের সুবিধা :)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
579 Dania, Rasulpur, Jatrabari
Dhaka
1236
Opening Hours
| Monday | 16:00 - 19:00 |
| Tuesday | 16:00 - 19:00 |
| Wednesday | 16:00 - 19:00 |
| Thursday | 16:00 - 19:00 |
| Friday | 16:00 - 19:00 |
| Saturday | 16:00 - 19:00 |
| Sunday | 16:00 - 19:00 |
