Beraid Barta

Beraid Barta

Share

A community within Dhaka.

08/09/2020

404 Not Found Please be advised that LiteSpeed Technologies Inc. is not a web hosting company and, as such, has no control over content found on this site.

16/05/2019

কৈফিয়ত

'মসজিদের গ্রাম বেরাইদ' গ্রন্থটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের তারিখ ছিল ২৬ মার্চ ২০১৯। অনিবার্য কারণে তা সম্ভব হয়নি।

চলতি মাসেই তা পাঠকের হাতে তুলে দেয়া সম্ভব হবে বলে আশা করছি। ইনশাআল্লাহ।

বইটি পাওয়া যাবে বেরাইদ গণপাঠাগারে। এটি হবে বেরাইদ সিরিজের ৪ নাম্বার বই অর্থাৎ 'বেরাইদ গ্রন্থমালা - ৪'। মূল্য ৳ ১২৫।

বিনীত
এমদাদ হোসেন ভূঁইয়া (লেখক)

16/05/2019

চলে মুসাফির ২
এমদাদ হোসেন ভূঁইয়া

রমজানের শেষ দশ দিনে মুসাফিরের সংখ্যা বেড়ে যেতো।তারা শুধু আমাদের মহল্লায় নয়, সব মহল্লায় ছড়িয়ে পড়তেন। তাদের আস্তানা ছিল মসজিদকেন্দ্রিক। সারাদিন যেখানেই কাটুক না কেন, রাতে তাদের ঠিকানা মসজিদ। তাদের উপস্থিতি হিসাব করে মুসল্লীরা এক বা একাধিক মুসাফিরকে খাওয়ানোর দায়িত্ব নিতেন।

রমজানের শেষ দশকে বাবা ইত্তেকাফে বসতেন। সেখানে বসেই আমাকে দিয়ে বাড়িতে মাকে মুসাফিরের খাবার রান্না করার খবর পাঠাতেন। একেকবার ৫/১০/১৫/২০ জনের খাবার। আতিথেয়তার আনন্দ কেবল তারাই জানে, যারা অতিথি আপ্যায়নে অভ্যস্ত।

মায়ের ইন্তেকালের পর সংসারে রান্নাবান্নার কাজ করেছেন ভাবী। বাবার নির্দেশে ভাবীও মৃত্যুর আগ পর্যন্ত মুসাফিরদের খাবার রান্না করে দিয়েছেন।

মা, বাবা, ভাবী তিনজনেই গত হয়েছেন বহুদিন। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। আমীন।

15/05/2019

'মসজিদের গ্রাম বেরাইদ'
গ্রন্থ আসছে এ মাসেই
* এমদাদ হোসেন ভূঁইয়া

বেরাইদ (ঢাকা), ১৫ মে ২০১৯ ( বুধবার)। - মসজিদের গ্রাম বেরাইদ বইটি চলতি মাহে রমজানেই বের হবে ইনশাআল্লাহ। পাওয়া যাবে বেরাইদ গণপাঠাগারে। হাদিয়া ১২৫.০০ (এক শত পঁচিশ) টাকা।

প্রতিটি পরিবারে সংগ্রহে রাখার মতো। বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে উপহার দিন। ঈদ বাজেটে এ বইটি অন্তর্ভুক্ত করুন।

নিজেকে জানুন। প্রতিটি নতুন ভোর, নতুন দিনে নিজেকে আবিষ্কার করুন।

15/03/2019

নোটিশ বোর্ড
* এমদাদ হোসেন ভূঁইয়া

'মসজিদের গ্রাম বেরাইদ' গ্রন্থে কিছু বিষয় যোগ করতে চাই :

১. বেরাইদের মসজিদগুলোর মোতাওয়াল্লী, খতিব, ইমাম - প্রত্যেকের পাসপোর্ট /স্ট্যাম্প সাইজ ছবি সহ সর্বোচ্চ ৫০ শব্দ করে মন্তব্য।

২. বেরাইদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সভাপতি, প্রধানদের (অধ্যক্ষ/প্রধান শিক্ষক/সুপারদের পিপি/স্ট্যাম্প সাইজ ছবি সহ সর্বোচ্চ ৫০ শব্দের মন্তব্য।

৩. কারও কোন পরামর্শ থাকলে লিখিতভাবে জমা দিতে পারেন।

সরাসরি বেরাইদ গণপাঠাগারে এখনই জমা দিতে পারেন। অথবা Emdadhb@yahoo ঠিকানায় ইমেইলে পাঠাতে পারেন।

** লেখক। মুঠোফোন ০১৭১১ ১৭ ১৮ ১৯

Photos from Beraid Barta's post 14/03/2019

মসজিদের গ্রাম বেরাইদ
* এমদাদ হোসেন ভূঁইয়া

'মসজিদের গ্রাম বেরাইদ' শিরোনামে গ্রন্থটি প্রকাশের প্রস্তুতি চলছে। নিচে কভার পেজের ছবি দেয়া হলো।

14/03/2019

বেরাইদে স্টুডেন্টস
কেবিনেট নির্বাচন
* এমদাদ হোসেন ভূঁইয়া

বেরাইদ (ঢাকা), ১৫ মার্চ ২০১৯ (শুক্রবার)। - সারাদেশের সঙ্গে বেরাইদের শিক্ষা প্রতিষ্ঠানেও গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্টস কেবিনেট (শিক্ষার্থী মন্ত্রিসভা) নির্বাচন।

দেশের ৫৫৯টি উপজেলা বা থানার ২২ হাজার ৯৬১টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

20/04/2018

বেরাইদের অভিজাত পরিবারের শীর্ষে আছে মোল্লা পরিবার। এই পরিবারের আদি পুরুষেরা ইসলাম ধর্ম প্রচারের মানসে ভারতবর্ষে আসেন। সময়ের পথ পরিক্রমায় বেরাইদে এসে থিতু হন। এই পরিবারের যোগ্য উত্তরসুরী আলহাজ একেএম রহমতুল্লাহ। যিনি মহান জাতীয় সংসদে চারবার সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর প্রপিতামহ আলহাজ হেদায়েতুল্লাহ মোল্লা বেরাইদের প্রথম পন্চায়েত সরদার ছিলেন। নানা হাজী আবদুল জব্বর মিয়া প্রায় অর্ধ শতাব্দীকাল বেরাইদ ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট / চেয়ারম্যান ছিলেন। ছিলেন তত্কালিন ঢাকা ডিস্ট্রিক্ট কাউন্সিল জুরি বোর্ড সদস্য। - এমদাদ হোসেন ভূঁইয়া

19/04/2018

বেরাইদ গ্রামে একডজন মসজিদ আছে। এজন্য এটাকে মসজিদের গ্রাম নামে অভিহিত করা হয়। এই গ্রামে মন্দির আছে ৫টি। এখানে মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির সংগে বাস করছে।

19/04/2018

রাজধানীর বাড্ডা থানার পূর্ব প্রান্তে ছোট্ট, শান্ত, নিরিবিলি গ্রাম বেরাইদ। গ্রামের উত্তরে ডুমনি ইউনিয়ন, দখ্খিনে দাসেরকান্দি ইউনিয়ন, পূর্বে বালুনদ এবং পশ্চিমে সাঁতারকুল ইউনিয়ন। লোকসংখ্যা ২৫ হাজার।

14/03/2016

জাতীয় গ্রন্থসুহৃদ সম্মেলন ২৫ মার্চ
স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতির উদ্যোগে বেসরকারি গণগ্রন্থাগার প্রতিনিধিদের ‘প্রথম জাতীয় গ্রন্থসুহৃদ সম্মেলন ২০১৬’ আগামী ২৫ মার্চ রাজধানীর বাড্ডা থানার বেরাইদ মুসলিম হাইস্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। দেশের বেসরকারি গণগ্রন্থাগার সভাপতি/সম্পাদক অথবা প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন। ইতিমধ্যে ডাকে ১২শ গণগ্রন্থাগারের ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যারা চিঠি পাননি তারা ২০ মার্চের মধ্যে ঠিকানায় [email protected]/[email protected]/[email protected] ই-মেল অথবা ০১৭১১১৭১৮১৯ নম্বরে এসএমএস পাঠিয়ে নাম নিবন্ধন করতে পারবেন।

09/09/2013

A team of Indian Poets and writers is supposed to visit Bangladesh Gronthoshurid Samittee's principal Project `Beraid Gonopathagar' on 18 September 2013, Wednesday. Poet Sazzad Kadir will coordinate the program.

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Beraid Road
Dhaka
1212