The Bengal Regiment - দ্য বেঙ্গল রেজিমেন্ট
A Page Dedicated To:
৭১ | মুজিববাদ | বাংলাদেশ
'NOT GUILTY' a BOLD STATEMENT!
11/01/2026
শাহবাগে আজ কেউ নেই! ফেলানি হ'ত্যার মতো কেউ তোমাকে নিয়ে প্রতিবাদ করবে না বোন। কারণ তোমাকে ভারত হ'ত্যা করেনি আরাকান আর্মি হ'ত্যা করেছে।
09/01/2026
09/01/2026
'তিনি ফিরে আসলেন, ধ্বংসস্তুপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া'
03/01/2026
আপনি যেভাবে বাঁচিয়েছিলেন ২০১৩ সালে, হয়তো এবারও খুব স্মুথলি ই সামলে নিতেন! কিন্তু, হায় বিধাতা সে সুযোগ দিলেন না। কিন্তু যখন যা যে কারণে বলে গিয়েছিলেন, তা অক্ষরে অক্ষরে ঘটেছে এবং আমরা আগে সাবধান না হওয়ায় সবকিছুর সম্মুখীন হতে হচ্ছে...
আপনার শূন্যতা পূরণ হয়নি, হবেও না দাদাভাই।
আল্লাহ্ আপনাকে বেহেশত নসীব করুক।
30/12/2025
শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এটি তাদের নৈতিক ভব্যতা, রাজনৈতিক সৌজন্যতা। কিন্তু শেখ হাসিনা মারা যাবার পর এদের আসল চেহারা দেখবেন। কোকোʼর মৃত্যুর পর এরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেই গুলশান অফিসের গেট বন্ধ করে দিয়েছিল। আসিফ নজরুল এখনই খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করেছে!
Fazlul Bari
30/12/2025
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।
অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা।
তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।
-
Deep condolences to bereaved family members on the demise of BNP chairperson Begum Khaleda Zia. At such a critical time when countrymen are reeling from lack of safety with efforts are underway to destabilise and depoliticise the country, her passing away will leave a deep impact on the country’s transition.
Despite subjected to depoliticization process in the past, throughout her political career she achieved a host of successes and shaped several policies for the country. She will be remembered for her contributions in nation building but her death is a blow to stabilize Bangladesh.
Heartfelt prayers with her countless supporters and well-wishers.
30/12/2025
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক
------
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।
আমি তাঁর ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।
আশা করছি মহান আল্লাহ তার পরিবারের সদস্যদের এবং বিএনপির সবাইকে এই শোক কাটিয়ে উঠতে সহায়তা করবেন।
21/07/2025
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার শোক, সমবেদনা, সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান
———
আজ আকস্মিকভাবে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনের উপর বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আজ এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মর্মান্তিক এই দুর্ঘটনায় সংঘটিত হতাহতের পরিপ্রেক্ষিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, বিমান বিধ্বস্তের এই ঘটনায় সংলগ্ন এলাকা ও তার আশেপাশে মানবিক সংকট দেখা দিয়েছে। আমি মানবিক সংকটকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসীকে সার্বিক সহযোগিতা দেয়ার জন্য নির্দেশ দিচ্ছি। দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়ে উদ্ধার কাজ, চিকিৎসা, রক্তদান সহ সব ধরনের সহযোগিতা করবার জন্য আমাদের সকল নেতাকর্মী আহত নিহত এবং তাদের পরিবারের পাশে থাকবে সেই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আহতদের চিকিৎসার ক্ষেত্রে রক্তদান ও চিকিৎসা সেবা সুগম করতে সকলের প্রতি আহ্বান জানাই।
বিবৃতিতে তিনি বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনার শোক সবাই কাটিয়ে উঠুক। পরম করুণাময় সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত সবাইকে সেই শক্তি দান করুক এই প্রত্যাশা করি।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Dhaka
