Zaker Party

Zaker Party

Share

Zaker Party is a liberal democratic political party, with Islamic values and nationalist ideals.

Zaker Party is a liberal, democratic political party, guided by Islamic principles and nationalist ideals. We are committed in building a Bangladesh that serves citizens of all walks of life—irrespective of religion, ethnicity, socio-economic status or gender. Our core values are anchored in peace, welfare, collective prosperity, and justice, striving to uplift every segment of Bangladeshi society

29/05/2026
28/05/2026

পবিত্র ঈদুল আযহায় আজ ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে বিশাল জামাত অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এই জামাতে নামাজ আদায় করেন।

নামাজে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সংহতি কামনা করে মুনাজাত করা হয়। জাকের পার্টি চেয়ারম্যান সমবেত মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বওলী হযরত মাওলানা শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওযা শরীফ যিয়ারতের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

এদিকে, রাজধানী ঢাকায় বনানী বিশ্ব বেছালত মঞ্জিলে ঈদের নামাজ আদায় করেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল। নামাজ শেষে তিনি উপস্থিত মুসল্লীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

28/05/2026

পবিত্র ঈদুল আযহা

জাকের পার্টি চেয়ারম্যানের শুভেচ্ছা

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন। এ উপলক্ষ্যে প্রদত্ত এক শুভেচ্ছা বাণীতে জাকের পার্টি চেয়ারম্যান বলেন, পবিত্র এ লগ্নে মূল আদর্শ স্রোতে সকলকে ফিরে আসার দৃপ্ত শপথে উজ্জীবিত হতে হবে।

তিঁনি আশা প্রকাশ করেন, সকল অসত্য, অসুন্দর ও অকল্যাণের কুরবাণী হবে ঈদুল আযহার পবিত্র লগ্নে। একই সাথে ঈদুল আযহায় নিহিত শিক্ষা ও তাৎপর্য যথাযথ অনুধাবন করে মুসলিম উম্মাহ সার্বিক ভাবে এগিয়ে যাবে। সম্পৃক্ত হবে আলোর মিছিলে। সত্য ও সুন্দরের জয়গানে মুখরিত হবে বিশ্ব মানবতা।

27/05/2026

জাকের পার্টি চেয়ারম্যানের শোক

জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল জাকের পার্টি সড়ক পরিবহন শ্রমিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান জিয়া’র আকস্মিক ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, শুভানুধ্যায়ী, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।

জাকের পার্টি চেয়ারম্যান বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডে একনিষ্ঠতা, দায়িত্ববোধ এবং জাকের পার্টির আদর্শের প্রতি অবিচল আস্থায় উজ্জ্বল ছিলেন জিয়াউর রহমান জিয়া। একজন সৎ, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

জিয়াউর রহমান জিয়া সবসময় সাহসিকতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও সংগঠনের প্রতি ভালোবাসা দলীয় নেতাকর্মীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর অকাল মৃত্যুতে জাকের পার্টি একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করুন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

26/05/2026

আজ ৯ জিলহজ, পবিত্র আরাফার দিন।

মক্কা, মিনা ও আরাফাতের বিস্তীর্ণ প্রান্তরে আজ লাখো হাজির কণ্ঠে ধ্বনিত হচ্ছে— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক…”

ইবাদত, তাওবা, অশ্রু আর হৃদয়ভরা প্রার্থনায় মুখরিত আজকের এই মহিমান্বিত দিন। মানবতার শান্তি, ক্ষমা ও মুক্তির আশায় বিশ্ব মুসলিম উম্মাহ আজ মহান আল্লাহর দরবারে নিবেদিত।

আল্লাহ তাআলা সকল হাজিদের হজ কবুল করুন এবং আমাদের সবাইকে তাঁর রহমত, মাগফিরাত ও নৈকট্য দান করুন। আমিন।

Photos from Zaker Party's post 25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকালে জাতীয় কবির মাজারে পুষ্পস্তবক অর্পণ করে জাকের পার্টি।

পরে জাতীয় কবির মাজার জিয়ারত ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


House 19, Road 3, Block I, Banani
Dhaka
1213