21/11/2024
https://communityclinic.portal.gov.bd/
শুধুমাত্র এই ওয়েবসাইট টিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এর অধীনস্থ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের অধীনে বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যানের অফিসিয়াল ওয়েবসাইট।
এর প্রধান কার্যালয় ঢাকাস্থ বিএমআরসি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত।
বিভিন্ন কুচক্রী মহল কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার এর নাম ও লোগো ব্যবহার করে নানারকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান সহ অবৈধ, অনৈতিক ও ভুয়া নিয়োগ প্রদান করে জনসাধারণকে বিভ্রান্ত করছে।
প্রধান কার্যালয় হতে এ বিষয়ে ইতোপূর্বে একাধিকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
উপরোক্ত নিয়োগ কার্যক্রমের সাথে কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার এর কোনরকম সম্পর্ক নেই।
জনসাধারণের মাঝে বহুল প্রচারের জন্য পোস্ট টি শেয়ারের অনুরোধ করছি।
__________________________________
ডা. মুহাম্মদ হাবিবুর রহমান।
লাইন ডিরেক্টর,
কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট,
স্বাস্থ্যসেবা বিভাগ,
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
কপিকৃত স্যার এর ফেইসবুক থেকে।
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট-স্বাস্থ্য সেবা বিভাগ, স পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস।

20/10/2024