Dhaka Transport Coordination Authority - DTCA

Dhaka Transport Coordination Authority - DTCA

Share

Dhaka Transport Coordination Authority (DTCA) provides a coordinated transport system for Dhaka city

ঢাকার নারী যাত্রীদের জন্য বাস ও গণপরিবহন সেবা সংক্রান্ত জরিপ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ড 17/04/2026

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর আওতাধীন বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় (১) কমিউটার সার্ভিস, (২) স্কুল বাস সার্ভিস, (৩) মহিলা বাস সার্ভিস ইত্যাদি বিভিন্ন সেবার যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য কিছু জরিপ পরিচালনা করা হচ্ছে।

এর মাঝে শুধুমাত্র নারীদের জন্য কমিউটার সার্ভিস পরিচালনার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে আমরা একটি জরিপ ডিজাইন করেছি। আপনারা সকলে যদি আমাদের তথ্য দিয়ে উপকৃত করেন তাহলে বাধিত হবো। অনুগ্রহপূর্বক শুধুমাত্র নারীরাই ফর্মটি পূরণ করবেন এবং যথাযথভাবে তথ্যগুলো প্রদান করবেন। আপনাদের দেয়া তথ্যই আমাদের রুট ও গণপরিবহনের যান (মাইক্রো, মিনি বা বড় বাস) নির্ধারণে সহায়তা করবে।

উল্লেখ্য যে আমরা যে সার্ভিসের কথা চিন্তা করছি সেখানে নিচের ২টি সুবিধা/নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা: প্রতিটি যানে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং লাইভ জিপিএস ট্র্যাকিং সিস্টেম অন্তর্ভুক্ত করার প্রস্তাব।

স্মার্ট পেমেন্ট পদ্ধতি: স্বচ্ছতা ও সহজ যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ ক্যাশলেস বা ডিজিটাল পেমেন্ট সুবিধা।
--------------------------------------------------------------------------

ঢাকার নারী যাত্রীদের জন্য বাস ও গণপরিবহন সেবা সংক্রান্ত জরিপ

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর একটি উদ্যোগ

পরিচিতি:
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) কর্তৃক গৃহীত 'প্রিপারেশন অফ কনসেপ্ট ডিজাইন এন্ড ইমপ্লিমেনটেশন প্ল্যান ফর বাস রুট রেশনালাইজেশন এন্ড কোম্পানি বেজড অপারেশন অফ বাস সার্ভিস ইন ঢাকা' শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় এই জরিপটি পরিচালিত হচ্ছে। ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল ও আধুনিকায়নের লক্ষ্যে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

জরিপের উদ্দেশ্য:
ঢাকার গণপরিবহনে যাতায়াতকারী নারীদের যাতায়াতের ধরণ, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং সেবার প্রয়োজনীয়তাগুলো গভীরভাবে বোঝাই এই জরিপের মূল লক্ষ্য। আপনার মূল্যবান মতামত একটি নারীবান্ধব ও নিরাপদ বাস সেবা পরিকল্পনা প্রণয়নে সরাসরি সহায়তা করবে।

তথ্যের গোপনীয়তা ও প্রাতিষ্ঠানিক ব্যবহার:

সরকারি গবেষণা: এটি একটি সরকারি জরিপ যা শুধুমাত্র গবেষণা এবং পরিবহন পরিকল্পনা প্রণয়নের কাজে ব্যবহৃত হবে।

গোপনীয়তা: আপনার প্রদানকৃত সকল তথ্যের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হবে।

নিরাপত্তা: সংগৃহীত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা হবে না এবং এই প্রকল্পের গবেষণার বাইরে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা হবে না।

ঢাকার নারী যাত্রীদের জন্য বাস ও গণপরিবহন সেবা সংক্রান্ত জরিপ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ড পরিচিতি: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA) কর্তৃক গৃহীত 'প্রিপারেশন অফ কনসেপ্ট ডিজাইন এন্ড ইমপ্লিমেনটেশন প্ল্যা.....

Photos from Dhaka Transport Coordination Authority - DTCA's post 07/04/2026

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)–এর ২৩টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ১৩ থেকে ১৭ গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৬ এপ্রিল ২০২৬। বিস্তারিত জানতে ভিজিট করুন https://dtca.gov.bd/

01/02/2026

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)- কর্তৃক র‍্যাপিডপাস কার্ড পরিচালিত হচ্ছে। র‍্যাপিড পাস ব্যবস্থার সার্বিক সেবা উন্নয়ন, ব্যবহারকারীদের অভিজ্ঞতা জানা এবং মতামত গ্রহণের লক্ষ্যে র‍্যাপিড পাস ব্যবহারকারীগণের সাথে একটি অনলাইন ফিডব্যাক সভা আয়োজন করা হয়েছে। উক্ত ফিডব্যাক সভাটি আগামী ০২/০২/২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় জুম অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সভা সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ—
বিষয়: র‍্যাপিড পাস ব্যবহারকারীগণের সাথে অনলাইন ফিডব্যাক সভা
তারিখ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
সময়: বেলা ১১:০০ ঘটিকা
মাধ্যম: জুম অনলাইন
লিংক:
ZOOM MEETING ID: 995 556 6677
PASSCODE : 1234
কমেন্টে সরাসরি লিংক দেওয়া হয়েছে।

উক্ত ফিডব্যাক সভায় র‍্যাপিডপাস ব্যবহারকারীগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করার জন্য অনুরোধ করা হলো।

আয়োজনেঃ Dhaka Transport Coordination Authority (DTCA)

Photos from Rapid Pass's post 04/01/2026
Photos from Dhaka Transport Coordination Authority - DTCA's post 30/12/2025

ঢাকা মহানগরীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আধুনিক বাস সেবা নিশ্চিত করতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত "Preparedness for Bus Sector Reform of Dhaka City" শীর্ষক এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওস্থ ডিটিসিএ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ আনিসুর রহমান।

অতিরিক্ত সচিব (আরবান উইং) জনাব মোঃ আনিসুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন যে, ঢাকার পরিবহন খাতে বিচ্ছিন্ন কোনো সমাধান নয়, বরং একটি শক্তিশালী আইনি কাঠামোর মাধ্যমে আমূল সংস্কার নিশ্চিত করা হবে। তিনি জানান, বর্তমানে 'বাস পরিবহন সেবা পরিচালনা ও বিশেষ অধিকার (রুট ফ্র্যাঞ্চাইজ) আইন'-এর খসড়া চূড়ান্ত করার কাজ চলছে, যার লক্ষ্য হলো অপারেটরদের মধ্যকার অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করে যাত্রীসেবার মান বিবেচনায় কোম্পানিভিত্তিক সেবা নিশ্চিত করা। এছাড়া, ডিটিসিএ-এর পরিকল্পনার বাইরে পৃথকভাবে কোনো রুট পারমিট অনুমোদন না দেয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

ডিটিসিএ আয়োজিত এই কর্মশালায় ঢাকা মহানগরীতে গণপরিবহন পরিচালনা ও ব্যবস্থাপনা (Operation & Management), ব্যবস্থাপনায় ই-টিকেটিং ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির প্রয়োগ (Financial Management & Technology), টেকসই, শৃংখলাপূর্ণ গণপরিবহনের লক্ষে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান/সংস্থা সমূহের ভূমিকা ও আইনি কাঠামো (Regulatory & Policy Framework) এবং ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা আনয়নের মূল চ্যালেঞ্জসমূহ (Key Challenges) এই ৪ টি বিষয়ে অংশগ্রহণকারীগণের সমন্বয়ে গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে সুপারিশ প্রণয়ন করা হয়েছে যা সংকলন করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে।

ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক জনাব নীলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, বর্তমানে ঢাকা মহানগরীর রুটে চলাচলকারী বাসের একটি বড় অংশের ফিটনেস সনদ নেই এবং অনেক বাস রুট পারমিট ছাড়াই চলাচল করছে। এই বিশৃঙ্খলা নিরসনে ডিটিসিএ ৯টি ক্লাস্টার এবং ৪২টি রুটের মাধ্যমে ২২টি কোম্পানির অধীনে বাস পরিচালনার প্রস্তাবনা প্রস্তুত করেছিলো। এর প্রেক্ষিতে, ইতোমধ্যে ডিটিসিএ, ডিএমপি, বাস পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসমূহ প্রাথমিকভাবে ৩২টি রুটের বিষয়ে একমত পোষণ করেছে এবং সে তালিকাটি ওয়েবসাইটে প্রকাশ করেছে। পরিবহন সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যমান অপারেটর এবং আমদানীকারক, প্রস্তুতকারক, সংযোজনকারক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সকল প্রতিষ্ঠানের পারস্পরিক এবং বিস্তারিত আলোচনা হয়। ডিটিসিএ থেকে জানানো হয় সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনার স্বার্থে সকলের সাথে সবধরনের সেমিনার-কর্মশালা অব্যহত ভাবে চলতে থাকবে।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান ড. আসিফ-উজ-জামান খান। মুক্ত আলোচনায় বিশেষজ্ঞরা রুট রেশনালাইজেশন, ই-টিকেটিং ব্যবস্থার প্রবর্তন এবং আন্তঃজেলা বাস টার্মিনালগুলো শহরের বাইরে স্থানান্তরের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় সরকারি দপ্তর/সংস্থাসমূহের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকগণ ও বিশেষজ্ঞগণ, ডিটিসিএ'র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ ও আর্থিক সংস্থাসমূহের প্রতিনিধিবর্গ এবং বাস পরিচালনাকারী, আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

The Dhaka Transport Coordination Authority (DTCA) organized a workshop titled "Preparedness for Bus Sector Reform of Dhaka City" today to outline a roadmap for transforming the city’s urban mobility. The event, held at the DTCA head office in Tejgaon, was attended by Md. Anisur Rahman, Additional Secretary (Urban Wing) of the Road Transport and Highways Division.

Addressing the workshop, the Mr. Rahman emphasized that the government is committed to a holistic reform rather than isolated solutions. He announced the drafting of the 'Bus Transport Service Operation and Special Rights (Route Franchise) Act' to eliminate unhealthy competition among operators and transition towards company-based operations. He further mandated that no route permits be issued outside of DTCA's strategic network planning.

Presided over by DTCA Executive Director Neelima Akhter, the workshop highlighted critical challenges, including the fact that nearly a thousand buses in the city lack fitness certificates and many operate without valid route permits. To address this, DTCA has finalized a proposal to organize bus operations into 42 routes under nine clusters, managed by 22 companies. In this context, DTCA, DMP, and bus owners' and workers' associations have already reached a preliminary agreement on 32 routes and have published the list on the website.

Dr. Asif-uz-zaman Khan, Professor and Head, Urban and Regional Planning, BUET, presented the keynote paper, detailing the necessity of integrating the bus system with mass transit modes like MRT. Key reform strategies discussed included the implementation of dedicated bus priority lanes, the introduction of 400 electric buses under the World Bank-funded 'Dhaka Bus Modernization Program', and the full-scale implementation of the 'Rapid Pass' for integrated digital payments.

The workshop concluded with a call for active participation from all stakeholders to ensure a reliable, sustainable, and inclusive public transport system for the residents of Dhaka. Senior officials from government departments/agencies, professors and experts from relevant university departments, concerned officials from DTCA, representatives from development partner organizations and financial institutions, as well as representatives from bus operators, importers, and manufacturing companies, participated in the workshop.

30/11/2025
Photos from Dhaka Transport Coordination Authority - DTCA's post 27/11/2025

মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। ২৫ নভেম্বর হতে যেকোনো স্থান থেকে এই কার্ডে টাকা রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।

‎গত ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনে মেট্রোরেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইন রিচার্জের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ মইনউদ্দিন বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের গণপরিবহনে ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। অনলাইন রিচার্জ সুবিধার মাধ্যমে র‍্যাপিড পাস ও এমআরটি পাস ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে নিরাপদে ও দ্রুততার সঙ্গে তাঁদের যাতায়াতের সুবিধার জন্য কার্ড রিচার্জ করতে পারবেন।

গণপরিবহনে দক্ষতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ ও যাত্রীসেবার মানোন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন নিখিল কুমার দাস। তিনি বলেন, অনলাইন রিচার্জ সেবা চালু হওয়ায় যাত্রীরা আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ব্যবস্থার সুবিধা পাবেন। ভবিষ্যতে গণপরিবহনের সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করতে তাঁরা কাজ করে যাচ্ছেন।

ডিটিসিএ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার বলেন, বহুল কাঙ্ক্ষিত এই সেবার মাধ্যমে যাত্রীদের সময় সাশ্রয় হবে। নগদহীন ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটবে। গণপরিবহনব্যবস্থায় আধুনিকীকরণ আরও সুদৃঢ় হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যাত্রীরা একটি স্মার্ট ও ঝামেলামুক্ত যাতায়াতের অভিজ্ঞতা পাবেন।

25/11/2025
25/11/2025

র‌্যাপিড/এমআরটি পাস রিচার্জ এখন আরও সহজ!

DTCA ওয়েবসাইটে ভিজিট করে MyPrime এর মাধ্যমে আপনার র‌্যাপিড/এমআরটি পাস রিচার্জ করুন।

প্রতি রিচার্জেই পাচ্ছেন ১০০% ফি ক্যাশব্যাক।
মেট্রো যাত্রা হোক আরও সাশ্রয়ী ও সুবিধাজনক! 🚆✨
পেমেন্ট গেটওয়ে সহযোগিতায় - এসএসএল কমার্জ

যেকোনো সহায়তার জন্য আমাদের ২৪/৭ হেল্পলাইন ১৬২১৮ নম্বরে কল করুন।
সাইন ল্যাংগুয়েজ সহায়তার জন্য সকাল ১০টা–বিকাল ৪টা পর্যন্ত হোয়াটসঅ্যাপে কল করুন: ০১৩ ২১১ ১৬২১৮।

24/11/2025

Rapid/MRT Pass অনলাইন রিচার্জ নির্দেশিকা

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


DTCA Bhaban, Love Road, Tejgaon, Dhaka-1208
Dhaka
DHAKA1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00