26/03/2026
Maula Buksh Sarder Dattebayo Chokkhu Haspatal
Charitable Eye Hospital where people get Eye treatment just for only 10 taka.
26/03/2026
15/01/2026
সর্বজন শ্রদ্ধেয়, জনহিতৈষী ও মহানুভব মরহুম মাওলা বখ্শ সরদার সাহেবের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে আমরা আজও গভীর শোক ও শ্রদ্ধায় নত।
১৯৪৪ সালে ঢাকার নবাব কর্তৃক ‘বাইশ পঞ্চায়েত’ এর একজন সরদার মনোনীত হন মাওলা বখ্শ। জীবদ্দশার প্রায় পুরোটা সময়ই সমাজের নানা কল্যাণমূলক কাজে ব্যয় করেছেন। পরপর তিনবার ১৯৫১, ১৯৬২ ও ১৯৬৫ সালে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন। ১৯৫৬-৫৭ সালে ঢাকার পানি সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে গেলে ব্রিটিশ কারিগরদের চার লাখ টাকা দাবির বিপরীতে তিনি মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে সে সমস্যার সমাধান করেছিলেন। ঐতিহ্যবাহী ফরাশগঞ্জ ক্লাবের যাত্রা শুরু তার বাড়িতেই। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী এ ফুটবল ক্লাবটি।
মাওলা বখ্শ সরদার ছিলেন ঢাকার পঞ্চায়েত ব্যবস্থার অন্যতম প্রভাবশালী একজন সরদার। এ ব্যবস্থায় জীবিত সরদারদের মধ্যে তিনিই ছিলেন সর্বশেষ প্রতিনিধি। সরদার হিসেবে ছিলেন ন্যায়বিচারক, মানবদরদি ও অসাম্প্রদায়িক। বাবা পেয়ার বখ্শ ও ছিলেন পঞ্চায়েত সরদার। মাওলা বখ্শ ১৯০৯ সালে সূত্রাপুরের ওয়াল্টার রোডে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শুরু যোগীনগরের এক টোলে। এরপর মাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করেন ইস্ট বেঙ্গল ইনস্টিটিউশনে। শৈশবে তিনি পৈতৃক ব্যবসায়ে না জড়িয়ে পালিয়ে কলকাতা চলে যান। সেখানে গিয়ে বেশ কিছুদিন একটি মোটর ওয়ার্কশপে কাজ শেখেন। তারপর আবার ফিরে আসেন ঢাকায়। ঢাকা এসে ‘এক্সেল ওয়ার্কশপ’ নামে এক ব্রিটিশ ভদ্রলোকের ওয়ার্কশপে কর্মক্ষেত্রে যোগ দেন। পরে ব্রিটিশ ভদ্রলোক দেশে ফিরে যাওয়ার সময় ওয়ার্কশপটি উপহার হিসেবে তাকে দিয়ে যান। ১৯৩২ সালে ওই ওয়ার্কশপের যন্ত্রপাতি দিয়েই নতুন করে চালু করেন ‘ইন্ডিয়া অটোমোবাইল ওয়ার্কশপ’, যা এ দেশের বাঙালি মুসলমানদের মালিকানাধীন প্রথম ওয়ার্কশপ। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা ওই ওয়ার্কশপটি অধিগ্রহণ করে। ব্রিটিশরা চলে যাওয়ার পর তিনি আবার ওয়ার্কশপটি নিজের মতো করে সাজিয়ে তোলেন। ১৯৪৪ সালে ঢাকার নবাব কর্তৃক ‘বাইশ পঞ্চায়েত’-এর একজন সরদার মনোনীত হন মাওলা বখ্শ। তার জীবদ্দশার প্রায় পুরোটা সময়ই সমাজের নানা কল্যাণমূলক কাজে ব্যয় করে গেছেন।
১৯৬৭ সালে ঢাকার তৎকালীন পৌর চেয়ারম্যান মঈনুদ্দীন সাহেবকে নিয়ে বিয়ে-শাদিসহ নানা সামাজিক অনুষ্ঠান উদ্যাপনের জন্য গড়ে তোলেন একটি কমিউনিটি সেন্টার। সে সেন্টারটি এখন মঈনুদ্দীন চৌধুরী মেমোরিয়াল হল নামে পরিচিত। নর্থব্রক হল লাইব্রেরির সংস্কারও করেন তিনি। ১৯৫৬ সালে গেন্ডারিয়া-বাঘাবাড়ী সংযোগ রাস্তা নির্মাণেও তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। ১৯৬৯ সালে ফরাশগঞ্জ জামাতখানার পেছন থেকে চামারটুলী হয়ে সূত্রাপুর বাজার পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের ক্ষেত্রেও রাখেন অগ্রণী ভূমিকা। তিনি ১৯৬৬ সালে সূত্রাপর স্পোর্টিং ক্লাব ও লক্ষ্মীবাজারের নবযুগ বসাক লেনে প্রতিষ্ঠা করেন জাগৃতি সংঘ।
বাংলায় প্রজাস্বত্ব আইন নিয়ে আন্দোলন শুরু হলে ঢাকাবাসীর পক্ষে তিনি নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করে এগিয়ে আসেন আন্দোলনের মূলভাগে। ১৯৩৯ সালের দুর্ভিক্ষে শহরের অভুক্ত মানুষের আহার জোগাতেও এগিয় গিয়েছিলেন তিনি। শিক্ষা বিস্তারে ফরাশগঞ্জের বেশিরভাগ স্কুল ও মাদ্রাসায় তার অবদান অপরিসীম। তার এলাকাটা ছিল হিন্দুপ্রধান। তাদের তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন।
এ মহান ব্যক্তি ১৯৮৭ সালের ১৫ জানুয়ারি পৃথিবীর আলোছায়া ছেড়ে পরলোকগমন করেন । তাঁর মানবসেবা, আদর্শ ও কর্মগাথা সময়ের পর সময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
25/12/2025
শুভ জন্মদিন! হে আলোর পথযাত্রী!
আপনার জীবন ও কর্মের জন্য আমরা যে কৃতজ্ঞতা অনুভব করি, তা কোনো শব্দেই পুরোটা প্রকাশ করা সম্ভব নয়। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও চর্চায় আপনার আজীবন অবদান আমাদের গর্বিত করেছে। আপনি শুধু ইতিহাস নিয়ে কথা বলেননি—আপনি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা এই শহরের স্মৃতি ও আত্মাকে লালন করে চলেছে। আপনার কাজ কেবল একটি শহরের গল্প নয়; এটি একটি জাতির স্মৃতি, অস্তিত্ব ও পরিচয়ের প্রতিফলন।
আপনি কথা ও কাজে একই মানুষ। “দাও আলো দাও জীবন” স্লোগানে একটি দাতব্য চক্ষু চিকিৎসালয় প্রতিষ্ঠা করে অসংখ্য মানুষের চোখে আলো ফিরিয়েছেন। আবার “দুস্থের সেবায়” এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে গড়ে তুলেছেন একটি ট্রাস্ট, যা নীরবে কিন্তু দৃঢ়ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে আছে। একই সঙ্গে আপনি প্রত্যক্ষভাবে যুক্ত আছেন ১৯০৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত একটি বিশেষ জনকল্যাণ সংস্থার সঙ্গে—যার পথচলা শতাব্দী পেরিয়েও মানবসেবার আলোকবর্তিকা হয়ে আছে।
আপনার উপস্থিতি আমাদের জন্য নিঃসন্দেহে এক আশীর্বাদ। আপনি আমাদের প্রজন্মকে শিখিয়েছেন কীভাবে একটি শহরের প্রতিটি ইট, পথ আর গাছের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে হয়। আপনার কাজ ঢাকার প্রতি আমাদের ভালোবাসাকে নতুন করে চিনতে শিখিয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছে অমূল্য উত্তরাধিকার।
৭৮ পূর্তির এই বিশেষ দিনে আমরা কামনা করি আপনার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। আপনার চিন্তা, কর্ম ও মানবিক আলোর পথ যেন আরও বহু বছর আমাদের দিকনির্দেশনা দেয়। আপনি আমাদের অনুপ্রেরণা। আপনার এই আলোকিত যাত্রায় আমরা কৃতজ্ঞচিত্তে পাশে আছি।
শুভ জন্মদিন।
16/12/2025
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা
06/06/2025
ঈদ মোবারক — সকলের জন্য সৌহার্দ্য, সম্মান ও কল্যাণ কামনা।
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
24 Mohini Mohan Das Lane, Farashgonj, Sutrapur
Dhaka
1100
