Government Laboratory High School, Dhaka

Government Laboratory High School, Dhaka

Share

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। Full Name: Government Laboratory High School And College . Nick Name: Govt. Lab.

Government Laboratory High School And College is a famous school and college of Bangladesh. High School

Type: Primary, Secondary and Higher Secondary. Campus Location: DHANMONDI , DHAKA . Teaching Medium: There are Bengali education in Government Laboratory High School And College . Education Board: DHAKA . Sports: There are common sports in this school and college like Football, Cricket, Handball etc. For more, see wikipedia.. http://en.wikipedia.org/wiki/Government_Laboratory_High_School

21/11/2025

উপরের তলা (৫ম, ৬ষ্ঠ, ৭ম) থাকলে মানুষ প্রায়ই সিঁড়ি ধরে নেমে আসার চেষ্টা করে। কিন্তু বাস্তবতা নিচের তলা ভেঙে উপরের তলা পড়তে পারে। কম্পন শুরু হলে সিঁড়ি বা বারান্দায় যাওয়া বিপজ্জনক। বের হওয়ার চেষ্টা করবেন না! সিঁড়িতে লোকের ভীড়, ধাক্কাধাক্কি, অন্ধকার – ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা আহত হয়। Think Fast!

Drop–Cover–Hold On:
বেডরুমে থাকলে খাটের নিচে, ড্রয়িং বা ডাইনিং-এ থাকলে মজবুত টেবিলের নিচে, কোনো আশ্রয় না পেলে দেয়ালের কোণে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন! বারান্দায় যাবেন না—রেলিং ভেঙে পড়তে পারে
বাথরুম নিরাপদ হতে পারে; বালতি উল্টো করে মাথার ওপর দিয়ে বসে থাকলে অনেকে বেঁচেছে! হেলমেট, বালতি, ঝুড়ি, ব্যাগ—যা খুঁজে পাবেন মাথার ওপর রাখুন।

যদি আপনি ১ম/২য় তলায় থাকেন (এটাই সবচেয়ে ভাগ্যবান):
কম্পন শুরু হলেই দরজা খুলে রাখুন (দরজা জ্যাম হলে বের হতে পারবেন না) ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নেমে রাস্তায় চলে আসুন কিন্তু রাস্তায় এসে বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না – ১০০ ফুট দূরে সরে যান! ভবন ছেড়ে খোলা মাঠে চলে যান!

ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে চিৎকার করবেন না—ধুলো ঢোকে, গলা শুকায়, হুইসেল থাকলে বাজান, না থাকলে দেয়ালে বা পাইপে ৩ বার টোকা দিন (আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল) মোবাইল টর্চ অন রাখুন, কথা বলবেন না—ব্যাটারি বাঁচান,মুখে কাপড় চেপে ধরুন, ধুলো ঢোকা কমবে!

আজ থেকেই যা করবেন, বিছানার পাশে জুতা রাখুন, বেডের পাশে হেলমেট ও হুইসেল রাখুন, ভারী আলমারি, টিভি বা ফ্রিজের অবস্থান এমন রাখুন যাতে পড়ে গেলে আঘাত না হয়,গ্যাস সিলিন্ডার চেইন দিয়ে বেঁধে রাখুন, দরজা কখনো অটো-লক হবে না, চাবি কাছে রাখুন!

ঢাকা, একটি ঘনবসতিপূর্ণ শহর, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টগুলো শহরের প্রধান আবাসন। একটি লাইন মনে রাখুন:

আমি ৪র্থ তলার উপরে – তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি — প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।

প্রস্তুতি ছাড়া ঢাকায় ভূমিকম্প হলে বেঁচে থাকা ভাগ্যের উপর। প্রস্তুতি থাকলে বেঁচে থাকা ভাগ্যের হাতে।

জীবনকে কখনও কখনও খুব কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি!

দুর্যোগ দেখলে বোঝা যায়!
জীবন মানে শুধু শ্বাস নেওয়া না,
জীবন মানে সচেতন থাকা,
আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

তাই শেষ কথা জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি। এবং সেই শক্তির নামই—Alhamdulillah.

16/11/2025

🎨 ঢাকার একটি ঐতিহাসিক চিত্র:

​'অ্যান্টিকুইটিজ অফ ঢাকা' (Antiquities of Dacca) থেকে স্যার চার্লস ডি'অয়লি-এর আঁকা একটি চিত্র।
​এই ছবিটি ১৮২৬ সালে আঁকা হয়েছিল। এটির নাম হলো: "ধোলাই খাল (Douillac Nulla) থেকে দেখা ঢাকার একাংশ"।
​স্যার চার্লস ডি'অয়লি ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা এবং চিত্রশিল্পী। তিনি ১৮০৮ থেকে ১৮১৭ সাল পর্যন্ত ঢাকার কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আঁকা এই চিত্রগুলি উনিশ শতকের শুরুর দিকে ঢাকার জীবনযাত্রা, স্থাপত্য এবং প্রাকৃতিক দৃশ্যের এক মূল্যবান ঐতিহাসিক দলিল।

​ #ঐতিহাসিক_ঢাকা
​ #প্রাচীন_ঢাকা
​ #ঢাকা_১৮২৬
​ #স্যার_চার্লস_ডি_অয়লি
​ #ধোলাই_খাল



11/11/2025

এই ছবিটি হয়তো ইন্টারনেটে আগেও দেখেছেন। দেখে হয়তো ভেবেছেন ফটোশোপ কিংবা কম্পিউটার জেনারেটেড কোনো কার্টুনের ছবি। কিন্তু বাস্তবেও এর অস্তিত্ব আছে৷

১৯৯১ সালে এলান গিবস নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে একটি জমি কেনেন যেটি বর্তমানে গিবস ফার্ম নামে পরিচিত৷ বর্তমানে এই স্থানটি অসংখ্যা বড় বড় ভাষ্কর্যের মিলননেলায় পরিণত হয়েছে৷ এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভাষ্কর্যটি হচ্ছে নিল ডসনের তৈরি 'হরাইজনস'। যেটি এই ছবিতে দেখতে পাচ্ছেন। মূলত ঢালাই এবং রং করার স্টিলের সাহায্যে এটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি পাহাড়ের ওপর স্থাপন করায় এবং চারপাশে গরুর চারণভূমি থাকায় এই ভাষ্কর্যটি মনোমুগ্ধকর আবহ ধারণ করেছে৷ অবশ্য কার্টুনের মত লাগার কারণ স্টিলের সাহায্যে তৈরি এবং রং এর মাধ্যমে সৃষ্টি হওয়া দৃষ্টিভ্রম বা ইলুশন৷

09/11/2025

বড় কাটরা, ১৯৩০ সাল, পুরান ঢাকা।
📸 India historical moments

07/11/2025

মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি।
পাবনা, বাংলাদেশ।

সুচিত্রা সেন একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। ১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের পাবনা জেলার সদর পাবনায় জন্মগ্রহণ করেন। তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ।

পাবনা শহরেই সুচিত্রা সেন পড়াশোনা করেন। ১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়। তাদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী। ১৯৫২ সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


New-Market/Dhanmondi
Dhaka
1205