অভয়ারণ্য

অভয়ারণ্য

Share

'অভয়ারণ্য' প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

Photos from অভয়ারণ্য's post 29/01/2026

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার দক্ষিণ চাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পলাশ ফুটছে দুই বছর ধরে। শিক্ষার্থীদের সাথে নিয়ে এই চারা রোপণ করা হয়েছিলো ২০১৮ সালে। চারাগুলোকে যত্ন করে বৃক্ষে রুপান্তরিত করার জন্য স্কুলের প্রধান শিক্ষক Rathin Talukdar এর প্রতি অশেষ কৃতজ্ঞতা।।

02/01/2026

সবাইকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা !
মানুষের জন্য বাসযোগ্য পৃথিবী প্রথম কথা। এই অত্যাবশ্যকীয় বিষয়টি আমলে নিয়েই গৃহীত হতে হবে সকল উন্নয়ন পরিকল্পনা। প্রকৃতির স্বাভাবিকতা সংরক্ষণ প্রথম ও প্রধান বিবেচ্য। আমরা সবাইকে যুক্ত করতে চাই, সবার সাথে যুক্ত হতে চাই, সবার স্বার্থে।

28/12/2025

বাংলাদেশের মুক্ত জলাশয়ে ব্যাপকভাভে ছড়িয়ে পরা ভিনদেশী আগ্রাসী সাকার ফিস নির্মূলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারকে আহ্বান জানিয়ে মানববন্ধন করার প্রস্তুতি সভা।

28/12/2025

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার শেখর নগরে অবস্থিত রায়বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশনসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে আগামী বর্ষায় বৃক্ষায়নের পরিকল্পনা বিষয়ক সভা। ২৬.১২.২০২৫ খ্রিস্টাব্দ।।

Photos from অভয়ারণ্য's post 30/09/2025

বছর তিনেক আগে রোপিত গাছটায় এবার আমলকী ধরেছে বেশ। পশ্চিম মোল্লাপাড়া-ঐচারমাঠ বাজার, আগৈলঝাড়া, বরিশাল।

18/08/2025

অনিবার্য কারণে আগামী ২১.০৮.২০২৫ খ্রিস্টাব্দ তারিখের পূর্বনির্ধারিত "ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃতি উৎসব-২০২৫" এর আয়োজন স্থগিত করা হয়েছে।

07/08/2025

সবার নিমন্ত্রণ আমাদের আনন্দ যাত্রায় !

06/08/2025

আনন্দ সংবাদ হল এই যে, প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত অভয়ারণ্য আগামী ২১.০৮.২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে "ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকৃতি উৎসব- ২০২৫" নামে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।

এ বিষয়ে আজ ০৭.০৮.২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকেল ৫ টায় জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ক্যান্টিনে একটি প্রস্তুতি সভা আহবান করা হয়েছে।

প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে কাজ করতে ইচ্ছুক সবার নিমন্ত্রণ আমাদের আনন্দ যাত্রায় !

Photos from অভয়ারণ্য's post 13/07/2025

চারা বিতরণ কার্যক্রম- ২০২৫

আজ ১৩.০৭.২০২৫ খ্রিস্টাব্দ ফরিদপুর জেলার সদর থানার অন্তর্গত খলিলপুর ইউনিয়নের বাকচর গ্রামস্থিত প্রভু জগদ্বন্ধু সুন্দরের স্মৃতি বিজড়িত মহিম অঙ্গনে ( শ্রীধাম মহিম অঙ্গন বাকচর ) রোপণের জন্য উক্ত মন্দিরের সেবাইত সদয় বন্ধু ব্রাহ্মচারীর কাছে ২৬ টি উদ্ভিদের চারা হস্তান্তর করা হয়েছে। স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এই কাজে সহায়তা করার জন্য অন্তর বর্মন ( Antor Bormon ) এর প্রতি অশেষ কৃতজ্ঞতা।

বিতরণকৃত চারার তালিকা:
১) বরুন
২) ডেউয়া
৩) চাপালিশ
৪) অশোক
৫) কুসুম
৬) লোহাকাঠ
৭) শিমুল
৮) সিভিট
৯) শাল
১০) লটকন
১১) কাউ
১২) জলপাই
১৩) জাম
১৪) জাম্বুরা
১৫) বিলাতিগাব
১৬) কৈনার
১৭) স্বর্ণচাঁপা
১৮) হিজল
১৯) পলাশ
২০) নাগলিঙ্গম
২১) উদাল
২২) নাগেশ্বর
২৩) মহুয়া
২৪) মাধবীলতা
২৫) রক্তন
২৬) তেলশুর

অভয়ারণ্য, প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

27/06/2025

ক্যাম্পাসে কাজ করার জন্য অনুমোদন প্রাপ্তির পর সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২৭.০৬.২০২৫ খ্রিস্টাব্দ। খুব শিঘ্রই শুরু হবে মাঠপর্যায়ের কার্যক্রম। চলছে তারই প্রস্তুতি।

25/06/2025

শিঘ্রই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসের ছাত্রাবাসসহ অন্যান্য আবাসিক এলাকা এবং প্রশাসনিক ভবনের আশেপাশের উপযুক্ত স্থানে অল্পসংখ্যক সুনির্বাচিত উদ্ভিদের চারা রোপণ করবো।

প্রাথমিকভাবে আমাদের নির্বাচিত উদ্ভিদ প্রজাতিসমূহ:
# বাঁশ, খেজুর, তাল, বেত;
# বৈলাম, সিভিট, গর্জন, রক্তন, লোহা, শাল, বাঁশপাতা;
# চাপালিশ, দেশি গাব, বিলাতি গাব, লটকন, কাঠলিচু, জলপাই, জাম, কাউ, ডেউয়া, চলতা, কদবেল, জাম্বুরা, বরই, জিলাপী (খইয়া বাবলা);
# কুরচি, কদম, কৈনার, স্বর্ণচাঁপা, হিজল, বরুন, নাগলিঙ্গম, শিমুল, পলাশ, উদাল, লাল উদাল, নাগেশ্বর, পারুল, ধারমারা, বর্ষা জারুল, মহুয়া, শ্যাওড়া;
# মাধবীলতা, করমচা।

এই তালিকার কয়েকটি প্রজাতি অতি বিরল এবং বেশ কয়েকটি প্রজাতি বহুল পরিচিত হলেও সেসবের চারা দুষ্প্রাপ্য। যেমন- দেশি গাব, কুরচি, লাল উদাল, বর্ষা জারুল, খইয়া বাবলা, কৈনার, বরুন, পারুল, শিমুল, বাঁশপাতা, বাঁশ, খেজুর, তাল, বেত, শ্যাওড়া, বৈলাম ইত্যাদি।
আমাদের এসবের চারা চাই, আমাদের এ বিষয়ে অনুরাগী এবং বিজ্ঞজনের পরামর্শ চাই, আমাদের বন্ধুদের সম্মিলন চাই !

নাগেশ্বরের ফুল

23/06/2025

= আনন্দ সংবাদ =
আমাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র কর্তৃক নিবন্ধিত হয়েছে বিগত ২০.০৫.২০২৫ খ্রিস্টাব্দ। ফলশ্রুতিতে, এই ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষকগণের শক্তি ও সুপরামর্শে প্রাকৃতিক বৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত আমাদের অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

এ জন্য অনুমোদন দানকারী কর্তৃপক্ষ, সুপারিশকারী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রাণসঞ্চারী তরুন শিক্ষার্থীগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের চরম বিপর্যয় চলমান সময়ের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের এখনই সময়। সু-পরিকল্পনা এবং সম্মিলিত প্রয়াস ব্যতীত এই বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা দুঃসাধ্য। এক্ষেত্রে প্রচারণা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জনে জনে এই কথা প্রচার করতে চাই তরুনদের সাথে নিয়ে সম্পন্ন আমাদের উদাহরণ সৃষ্টিকারী ছোট ছোট কাজের মাধ্যমে।

আমাদের আনন্দ যাত্রায় সবার নিমন্ত্রণ !

Avayaranyan Nature Conservation Foundation (ANCF)

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Room No. 01, House No. 122 ( 5th Floor ), Bangshal Road, Police Station/Bangshal, District/Dhaka
Dhaka
1000