Hydrocarbon Unit

Call Directions Website Contact the organization

Hydrocarbon Unit Socialize with relevant people and organizations to promote the country's Petroleum, coal & mineral resources development..

to socialize with relevant people and organizations to promote the country's Petroleum, coal & mineral resources development..

We are thrilled to announce a major achievement under the Hydrocarbon Unit Research Program! Our latest research paper, ...
30/09/2026

We are thrilled to announce a major achievement under the Hydrocarbon Unit Research Program! Our latest research paper, titled "Clean coal technologies for sustainable coal exploitation and mining innovation," has officially been published in the prestigious journal Discover Environment (Springer Nature)! 📖✨

A huge congratulations to the authors, researchers, and collaborative team whose dedication made this milestone possible! 👏

📌 Read the full open-access article here: [https://link.springer.com/article/10.1007/s44274-026-01060-0]

হাইড্রোকার্বন ইউনিটের ২০২৬-২৭ অর্থবছরের জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত গবেষকদের সঙ্গে চ...
24/09/2026

হাইড্রোকার্বন ইউনিটের ২০২৬-২৭ অর্থবছরের জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত গবেষণা কার্যক্রমের আওতায় নির্বাচিত গবেষকদের সঙ্গে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ জিয়াউল হক। এছাড়াও হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক জনাব মো: সাবেত আলী, গবেষণা প্রস্তাব মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দ, নির্বাচিত গবেষকগণ এবং জ্বালানি খনিজ সম্পদ বিভাগ এবং হাইড্রোকার্বন ইউনিটের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নীতি নির্ধারণে মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদানের অংশ হিসাবে হাইড্রোকার্বন ইউনিট...
06/09/2026

জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও নীতি নির্ধারণে মন্ত্রণালয়কে কারিগরি সহায়তা প্রদানের অংশ হিসাবে হাইড্রোকার্বন ইউনিট জ্বালানি খাতের নিয়মিত হালনাগাদকৃত তথ্য-উপাত্ত পর্যবেক্ষণ, পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী কাজ করে আসছে। এর অংশ হিসাবে সম্প্রতি এই ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ সাবেত আলী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্মানিত সচিব জনাব মোঃ জিয়াউল হক-মহোদয়ের নিকট "HCU EDGE" (Volume 01, Issue 01) শীর্ষক প্রকাশনার একটি কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। এই প্রকাশনাটিতে ষাণ্মাসিক ভিত্তিতে জ্বালানি সরবরাহের তথ্য-উপাত্ত, জ্বালানি রূপান্তর, গবেষণা ও উন্নয়ন এবং টেকসই ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় রূপরেখা গুরুত্ব পেয়েছে, যা দেশের নীতি নির্ধারণ ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা পালন করতে পারে।

ড্রিলিং প্রকল্পের কারিগরি জটিলতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির প্রায়োগিক দিকসমূহ পর্যালোচনার লক্ষ্যে “The cha...
15/07/2026

ড্রিলিং প্রকল্পের কারিগরি জটিলতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির প্রায়োগিক দিকসমূহ পর্যালোচনার লক্ষ্যে “The challenge of a drilling project and its management” শীর্ষক একটি সেমিনার ১৫/০৭/২০২৬ তারিখ হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে (১৫৩ পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনির হোসেন চৌধুরী, যুগ্মসচিব, অপারেশন অনুবিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
সেমিনারে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ সাবেত আলী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ ফরহাদুজ্জামান, উপমহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, সিলেট।
সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ব্রুনাই দারুসসালাম এর সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

📢 গবেষণা প্রস্তাব আহ্বান🛢️ হাইড্রোকার্বন ইউনিট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগগবেষণা প্রস্তাব দাখিল১। গবেষকগণের প্রস্তাব দা...
22/06/2026

📢 গবেষণা প্রস্তাব আহ্বান

🛢️ হাইড্রোকার্বন ইউনিট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ

গবেষণা প্রস্তাব দাখিল

১। গবেষকগণের প্রস্তাব দাখিলের লিংকঃ https://forms.gle/4VSw5V6cJ874JE7C8

২। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থা/কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের জন্য প্রস্তাব দাখিলের লিংকঃ https://forms.gle/6AFRraZRfxy5B4G46

https://sangbad.net/news/8169/
16/06/2026

https://sangbad.net/news/8169/

দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিল্পায়নের ধারাকে সচল রাখতে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহের কোনো ব...

দেশের জ্বালানি নিরাপত্তা এবং একটি টেকসই ও সহনশীল জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে “Primary Energy Conference 2026” শীর্ষক...
15/06/2026

দেশের জ্বালানি নিরাপত্তা এবং একটি টেকসই ও সহনশীল জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে “Primary Energy Conference 2026” শীর্ষক দিনব্যাপী সেমিনার অদ্য ১৫.০৬.২০২৬ ইং তারিখে মুক্তি হল, বিদ্যুৎ ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মাননীয় সচিব জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল করিম,
পেট্রোবাংলার চেয়ারম্যান মো: আব্দুল মান্নান এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো: রফিকুল আলম।

কনফারেন্সে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ সাবেত আলী।

সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

গত ২৩ মে, ২০২৬ ইং তারিখে হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে (১৫৩ পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) মিলিটারি ইনস্টি...
24/05/2026

গত ২৩ মে, ২০২৬ ইং তারিখে হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে (১৫৩ পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি, ঢাকা এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং বিভাগের ১২ জন তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাদের পাঠ্যসূচির অংশ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশের জ্বালানি খাতে হাইড্রোকার্বন ইউনিট এর ভূমিকা, কার্যপরিধি এবং বর্তমানে জ্বালানি নিরাপত্তা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করেন। একই সাথে হাইড্রোকার্বন ইউনিট এর বিভিন্ন গবেষণা কার্যক্রম, EMRD Dashboard, Energy Scenario প্রকাশনা ইত্যাদি সম্পর্কে তাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ সাবেত আলী। সম্মানিত মহাপরিচালক মহোদয় তাঁর সেশনে শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনা এবং দেশের জ্বালানি খাতে উচ্চতর গবেষণা ও প্রয়োগিক দক্ষতা অর্জনে অনুপ্রেরণামূলক ও গঠনমূলক আলোচনা করেন।

বেঙ্গল বেসিনের হাইড্রোকার্বন রিজার্ভারে কার্বন ডাই-অক্সাইড (CO₂) সংরক্ষণের ভূতাত্ত্বিক সম্ভাবনা, CO₂-Enhanced Gas Recove...
20/05/2026

বেঙ্গল বেসিনের হাইড্রোকার্বন রিজার্ভারে কার্বন ডাই-অক্সাইড (CO₂) সংরক্ষণের ভূতাত্ত্বিক সম্ভাবনা, CO₂-Enhanced Gas Recovery (EGR) প্রযুক্তির কার্যকারিতা, পরিবেশগত গুরুত্ব এবং বাংলাদেশের জ্বালানি খাতে এর সম্ভাব্য অবদান বিষয়ে “Geological CO₂ Sequestration in Hydrocarbon Reservoirs of the Bengal Basin: Potential for CO₂-Enhanced Gas Recovery” শীর্ষক একটি সেমিনার ২০/০৫/২০২৬ তারিখ ঘটিকায় হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে (১৫৩ পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ সাবেত আলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Dr. Md. Mostafizur Rahman, Professor, Department of Geology, Faculty of Earth and Environmental Sciences, University of Dhaka.

সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

দেশের জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং একটি টেকসই ও সহনশীল জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে “Ensuring En...
13/05/2026

দেশের জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব, এবং একটি টেকসই ও সহনশীল জ্বালানি ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে “Ensuring Energy Security in Climate-Vulnerable Bangladesh: Toward a Resilient Future” শীর্ষক একটি সেমিনার হাইড্রোকার্বন ইউনিটের সম্মেলন কক্ষে (১৫৩ পাইওনিয়ার রোড, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) জনাব মোঃ সাবেত আলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন Dr. Sanzida Murshed, Professor, Department of Geology, Faculty of Earth and Environmental Sciences, University of Dhaka.

সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন দপ্তর/সংস্থা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Address

153, Pioneer Road, Segunbagicha
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88028391075

Alerts

Be the first to know and let us send you an email when Hydrocarbon Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hydrocarbon Unit:

Shortcuts

Share