15/07/2026
#প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান এবং ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন।
#মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
#মাননীয় প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কার্যক্রমে সুন্দরভাবে সাজানো স্টলগুলো নিবিড়ভাবে পরিদর্শন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থী, কর্মকর্তা ও শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং শিশু শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন কাজ এবং তাদের সৃজনশীল উদ্যোগ সম্পর্কে খোঁজ-খবর নেন।
#মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের পাশাপাশি জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক, কুইজ ও কাবিং, ক্রীড়া, বিষয়ভিত্তিক কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতায় (২১টি ক্যাটাগরি) শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন #একইসাথে, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক, সনদপত্র ও সম্মাননা প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন।
#প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং একটি সফল অনুষ্ঠান আয়োজনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়সহ সম্মানিত শিক্ষক, সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
" #আমরা পারি, আমরা পারবো" ইনশাআল্লাহ।
#সরাসরি সম্প্রচার-
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকা।
তারিখ: ১৫ জুলাই ২০২৬, বুধবার
#পোস্ট আপলোড-
এস.এম মামুন অর রশীদ
এইও, ডিপিই।