United People's Bangladesh - UP Bangladesh

United People's Bangladesh - UP Bangladesh

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United People's Bangladesh - UP Bangladesh, Political organisation, Lift-15 (Roof Top), Jaman Tower, 37/2 Purana Paltan, Dhaka/, Dhaka.

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহাল' এর মাধ্যমে 'বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে' জুলাই গণঅভ্যুত্থানের শক্তি তরুণদের সাহসিকতা ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের যাত্রা...

27/05/2026

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। গরীব, দুঃখীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ হয়ে উঠুক সবার।

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।

16/05/2026

১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল ফারাক্কা বাঁধের বিরুদ্ধে - ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে। আজও সেই লংমার্চ আমাদের জাতীয় ইতিহাসের এক প্রতিবাদী চেতনার প্রতীক।

ফারাক্কা বাঁধ চালু হওয়ার পর থেকেই বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উঠেছে মরুভূমি। শুকিয়ে গেছে পদ্মার বুক, মরে গেছে মৎস্যসম্পদ, বিলীন হয়েছে জীববৈচিত্র্য। খরা, মরুকরণ, নদীভাঙন আর জলাবদ্ধতায় ধ্বংস হয়েছে কৃষি ও জনজীবন।

গঙ্গার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। ভারতীয় আধিপত্যবাদের কারণে এতবছর ভারতের সাথে নদীর/বাধ ইস্যুতে যত চুক্তি হয়েছে তার সবগুলোই একপাক্ষিক স্বার্থ রক্ষিত হয়েছে।

ফলে, বাংলাদেশ তার প্রাপ্য কখনোই পায়নি।

ফারাক্কা বাঁধসহ বাংলাদেশের যেসব অভিন্ন নদীর সাথে ভারতীয় ব্যারেজ/বাঁধ রয়েছে, এইসব ইস্যুতে আমাদের দুইটি বিষয় নিশ্চিত করতে হবে -

১। বাংলাদেশ-ভারত পানি বন্টন চুক্তিগুলা হতে হবে সামঞ্জস্যতা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। যেখানে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব থাকা চলবে না ।

২। সবগুলো অভিন্ন নদী বিষয়ক চুক্তি পুনর্বিবেচনা করতে হবে এবং সবগুলোর নিষ্পত্তি হতে হবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে।

নদী-সমুদ্র, সমতল কিংবা পাহাড় - "আপ বাংলাদেশ" যেকোনো আধিপত্যবাদী শক্তির বিষয়ে আপোষহীন।

বাংলাদেশের নদীর ন্যায্য হিস্যা ফিরিয়ে আনতে আমরা বদ্ধ পরিকর।


05/05/2026
05/05/2026

ফ্যাসিস্ট আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার ইতিহাসে ২০১৩ সালের ৫ মে একটি ভয়াল ও রক্তাক্ত অধ্যায়। হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ ডাকে সাড়া দিয়ে লাখো ধর্মপ্রাণ জনতা ন্যায়সঙ্গত ধর্মীয় ও সামাজিক দাবি নিয়ে রাজধানীর শাপলা চত্বরে সমবেত হয়।

কিন্তু এই জনতার ঢলই ফ্যাসিবাদী শাসকের চোখে পরিণত হয় হুমকিতে। গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাষ্ট্রীয় নির্দেশে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়, চলে নির্বিচার গুলি বর্ষণ, শহীদ হন কয়েক'শত মানুষ। রাতের মধ্যেই শাপলা চত্বর ‘পরিষ্কার’ করে পুরো হত্যাযজ্ঞ অস্বীকার করা হয়। চেষ্টা চলে ইতিহাস থেকে সত্যকে মুছে ফেলার।

আজও হয়নি সেই ভয়াবহ শাপলা গণহত্যার বিচার। হয়নি শহীদদের পূর্ণাঙ্গ তালিকা। শাপলা চত্বর ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্মম রূপের নগ্ন প্রকাশ।

শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়ার পাশাপাশি, এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো মুক্তিকামী জনতার জন্য বিশ্রাম নেই। শাপলার শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। শাপলা গণহত্যার বিচার হতেই হবে।

#শাপলা_গণহত্যা
#৫মে

03/05/2026

গণমাধ্যমের ওপর সব ধরণের অদৃশ্য সেন্সরশিপ ও ভয়ভীতি দূরীভূত হয়ে জয় হোক সত্যের, ​সত্য প্রকাশে অবিচল থাকুক প্রতিটি কলম। বিভ্রান্তিকর সংবাদ না ছড়িয়ে তথ্যের সত্যতা ও দায়বদ্ধতাই হোক স্বাধীন সাংবাদিকতার আসল শক্তি।

​ াংলাদেশ

30/04/2026

সভ্যতা গড়ার কারিগর শ্রমিকদের ঘাম আর শ্রমেই দাঁড়িয়ে আছে আমাদের সমৃদ্ধি। অথচ আজও ন্যায্য মজুরি আর নিরাপত্তার দাবিতে শ্রমিকদের রাজপথে নামতে হয়। আপ বাংলাদেশ মনে করে, শ্রমিক শ্রেণি কেবল দয়ার পাত্র নয়, বরং রাষ্ট্রের ক্ষমতার সমান অংশীদার।

​এই মে দিবসে আমাদের অঙ্গীকার হোক - শ্রমিককে উৎপাদনের উপকরণ হিসেবে নয়, মানুষ হিসেবে তার পূর্ণ মর্যাদা ও ইনসাফ নিশ্চিত করা। উন্নয়নের সুফল পৌঁছাক প্রতিটি শ্রমজীবীর ঘরে।

​শ্রমিকের লড়াই, আমাদের লড়াই।
শ্রমিকের মুক্তি, জাতির মুক্তি।

​ #মে_দিবস #শ্রমিক_অধিকার #ইনসাফ

23/04/2026

শাহবাগ থানায় ডাকসু প্রতিনিধিদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

একটি মিথ্যা ফটোকার্ডকে কেন্দ্র করে শাহবাগ থানা কমপ্লেক্সে পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মী কর্তৃক ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। এই হামলা ও উন্মত্ততা আমাদের ফ্যাসিবাদের সেই অন্ধকার সময় ও আস্ফালনের স্মৃতি পুনরায় স্মরণ করিয়ে দেয়।

শাহবাগ থানা কমপ্লেক্সের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতিতে এমন বর্বরোচিত ঘটনা ঘটায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। পুলিশ যদি কোনো নির্দিষ্ট দলের পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে নাগরিকের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়, তবে তার জন্য জনগণকে কতটা চড়া মূল্য দিতে হয়, জুলাই গণঅভ্যুত্থানে সহস্রাধিক শহীদের আত্মত্যাগ আমাদের তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পাশাপাশি, ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার হরণ করলে তার পরিণতি কী হতে পারে, পলাতক ফ্যাসিস্টদের বর্তমান অবস্থা তার জ্বলন্ত প্রমাণ।

এই ঘটনায় আপ বাংলাদেশ স্পষ্টভাবে নিম্নোক্ত দাবি জানাচ্ছে:

১। ডাকসু প্রতিনিধিদের ওপর বর্বরোচিত হামলায় জড়িত সকল হামলাকারীকে অনতিবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।

২। শাহবাগ থানা কমপ্লেক্সে অবস্থানরত পুলিশ সদস্যদের দায়িত্বে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে বের করতে হবে এবং গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপ বাংলাদেশ স্পষ্ট করে বলতে চায়, কোনো ধরনের দলীয় আধিপত্যবাদ বা ফ্যাসিবাদী আচরণ নতুন বাংলাদেশে সহ্য করা হবে না। জনগণের অধিকার রক্ষায় আমরা আপসহীন লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

21/04/2026

সাংগঠনিক পুনর্গঠন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আপ বাংলাদেশ-এর বিবৃতি

​ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর সকল শাখা কমিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং নতুন নেতৃত্ব বিকাশের লক্ষ্যে পূর্ববর্তী কমিটিগুলো আর কার্যকর থাকবে না।

​সংগঠন পরিচালনার জন্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে শীঘ্রই একটি 'ন্যাশনাল ওয়ার্কিং কমিটি' গঠন করা হবে। এই কমিটি সংগঠন পরিচালনা, সাংগঠনিক মজবুতি এবং দেশব্যাপী সংগঠনের সম্প্রসারণ বিষয়ক যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

​আপ বাংলাদেশের আগামী দিনের কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু হবে রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার এবং রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে সাধারণ নাগরিকদের ন্যায্য হিসসা নিশ্চিত করা। এছাড়া সরকারি অফিস ও চাকরিতে ঘুষ, সাধারণ নাগরিকদের হয়রানি, সকল প্রকার দুর্নীতি এবং পুলিশ ব্রুটালিটির বিরুদ্ধে জোরালো জনমত গড়ে তোলাই হবে আমাদের আন্দোলনের প্রধান লক্ষ্য।

13/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩।

নতুন বছরের সূচনায় শুরু হোক এক নতুন পথচলা। আগামীর সুন্দর ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষে ঐক্যবদ্ধ থাকুক তারুণ্য। বর্ষবরণের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে।

#শুভ_নববর্ষ #নববর্ষ১৪৩৩ #পহেলা_বৈশাখ াংলাদেশ

Photos from United People's Bangladesh - UP Bangladesh's post 12/04/2026

আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর উত্তর এর সম্মানিত আহবায়ক আহমেদ চৌধুরীর পরিকল্পনায় ফেনী জেলা আপ বাংলাদেশ এর যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান অবস্থান কর্মসূচি পালন করেন।

বিগত বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ-অভ্যুত্থানে ফেনীর মহিপালে আওয়ামী ফ্যাসীবাদীদের গনহত্যায় শাহাদাত বরণকারী দাগনভূঁঞা উপজেলার ৮নং জায়লস্কর ইউনিয়নের কৃতি সন্তান শহীদ সরোয়ার জাহান মাসুদের নামে দাগনভুঞার জিরো পয়েন্ট কে "মাসুদ চত্বর" নামে বাস্তবায়ন ও জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপনের দাবিতে অনশন বসেছেন জুলাই যোদ্ধা শাহরিয়ার। রবিবার(১২ এপ্রিল) ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশনে বসেন তিনি।
পরবর্তীতে জেলা প্রশাসক এবং দাগনভূঁঞা উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের সামনে আগামী ১ সপ্তাহের মধ্যে কাজ শুরু করার আশ্বাসে তিনি অনশন প্রত্যাহার করেন।

াংলাদেশ

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Lift-15 (Roof Top), Jaman Tower, 37/2 Purana Paltan, Dhaka/
Dhaka
1000