BNP

BNP

Share

Bangladesh Nationalist Party-BNP
Fighting for a democratic Bangladesh. Join with us.

Bangladesh Nationalist Research and Communications-BNRC started its operation on September 1, 2016, under the supervision of BNP Chairperson Begum Khaleda Zia in line with the party’s revised constitution.

24/06/2025

আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।

রুহুল কবির রিজভী আহমেদ
২৪ জুন ২০২৫

24/06/2025

জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল মাদ্রাসা, পালাখাল উচ্চ বিদ্যালয়, পালাখাল কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সভাপতি হাবিবুল বাশার ও পালাখাল কলেজ ছাত্র দল ও কচুয়া উপজেলার ছাত্র দলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার, জুন ২৪, ২০২৫।

24/06/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস

Photos from BNP's post 24/06/2025

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'কে সুসংগঠিত করার লক্ষ্যে আজ ২৪ জুন ২০২৫, বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এরআগে মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুড়ি উপজেলা মিলনায়তনে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফকিরের মৃত্যুবর্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সকালে ‘জিয়া জন্মোৎসব’ পালন উপলক্ষ্যে গত ১৮ জানুয়ারী ধোবাউড়া উপজেলায় চক্ষু শিবিরের দ্বিতীয় ধাপে বিনামূল্যে অপারেশনকৃত সুবিধা বঞ্চিত মানুষদের সাথে সাক্ষাৎ করেন, তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও সকলের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ভোগ নয় ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে নেতাকর্মীদের রাজনীতি করতে হবে। ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসাব কষলে রাজনীতিতে সফল হওয়া যাবে না।
দেশ ও জনগণের সেবায় নিঃস্বার্থ কাজ করার আহবান জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনপ্রিয় দল। গুটি কয়েক বিপথগামী নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডের দায় বিএনপি গ্রহণ করবে না।

তিনি বলেন, আ. লীগ ক্ষমতায় থাকতে তাদের দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কর্মীদের পৃষ্ঠপোষকতা করেছে, বিএনপি তা করছে না এবং করবেও না। বিএনপি বিপথগামীদের বহিষ্কার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও গ্রহণ করছে।

তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যানডেট নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। সরকার গঠন করে জনআকাঙ্ক্ষা ও জনগণের কাছে প্রদত্ত অংগীকার বাস্তবায়নে বিএনপিকে কাজ করতে হবে। এজন্য প্রয়োজন সৎ, ত্যাগী, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ কর্মী।

সেই লক্ষে সকলকে প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক এবং একই সাথে বিএনপির দায় দায়িত্বও অনেক। রয়েছে অনেক চ্যালেঞ্জ এবং শঙ্কাও।

তিনি বলেন , নির্বাচনে বিজয়ী হয়ে জনপ্রিয়তা ধরে রেখে জনপ্রত্যাশা ও অঙ্গীকার বাস্তবায়ন করতে সকলকে প্রস্তুত থাকতে হবে।
নেতাকর্মীদের “কি পেলাম“ -এমন চিন্তা পরিত্যাগ করে দেশ ও জনগণকে “কি দিতে পারছি বা কি দিলাম বা কতটুকু দিতে পারব” তা চিন্তা করতে হবে।
রাজনৈতিক নেতাকর্মীদের দেশপ্রেম ও জনসেবাই প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, জনগণই রাজনৈতিক নেতাকর্মীদের পরিবার।
তিনি আগামী নির্বাচনের জন্য ঘরে ঘরে ধানের শীষের প্রচারণা শুরু করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Photos from BNP's post 24/06/2025

রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রাতুল ইসলাম এর তত্ত্বাবধানে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী দের মাঝে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরন বিতরন।

Photos from BNP's post 24/06/2025

বেসরকারি বিশ্ববিদ্যালয় অধীনস্ত IUBAT ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন IUBAT ছাত্রদলের আহবায়ক সৈয়দ রেজওয়ান রশীদ, সিনিয়র যুগ্ন আহবায়ক তাওহীদ আহমেদ স্বপ্নীল, সদস্য সচিব মো:গোলাম সরোয়ার রাব্বি ও যুগ্ন আহবায়কবৃন্দসহ IUBAT এর সাধারণ শিক্ষার্থীরা।

Photos from BNP's post 24/06/2025

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা উত্তর জেলার চান্দিনা উপজেলার ৩নং মাধাইয়া ইউনিয়নে ১,২,৩,৪ ও ৫নং ওয়ার্ডে মাধাইয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

মঙ্গলবার, জুন ২৪, ২০২৫।

Photos from BNP's post 24/06/2025

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শেরে-বাংলা থানা ও মোহাম্মদপুর থানায় সদস্য ফরম নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল হক।

মঙ্গলবার, জুন ২৪, ২০২৫।

Photos from BNP's post 24/06/2025

টাঙ্গাইলে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার (২৪ জুন) দিনব্যাপী টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুর রহমান খান শফিক। এসময় আরো উপস্থিত ছিলেন ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীন, জেলা জিয়া মন্চের সভাপতি মোঃ জাহিদুর রহমান জাহিদ,মাহমুদুল হাসান বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক লতিফ মাস্টার প্রমুখ।

Photos from BNP's post 24/06/2025

বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা—দেশব্যাপী জনমত গঠনের অংশ হিসেবে গোদাগাড়ী উপজেলা ০৬নং মাটিকাটা ইউনিয়ন ০২ ওয়ার্ড বিদিরপুর বাজারে লিফলেট বিতরণ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন আজীবন সদস্য ও গোদাগাড়ি উপজেলার বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেক সহ উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Photos from BNP's post 24/06/2025

চীন‌ সফরে বিএনপি'র প্রতিনিধি দল (২য় দিন)

আজকের কর্মসূচি — ২৪ জুন ২০২৫

সকাল:
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী জনাব সান ওয়েইডং-এর সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ।

বেলা ১১টা:
সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী জনাব লিউ জিয়ানচাও-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক
সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

24/06/2025

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির

ব্যবস্থাপনা উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আহবায়ক
২. ড. আব্দুল্লাহ আল-মামুন সদস্য সচিব
প্রচার ও মিডিয়া উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল আহবায়ক
২. আতিকুর রহমান রুমন সদস্য সচিব
শৃঙ্খলা উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. সুলতান সালাহউদ্দিন টুকু আহবায়ক
২. আমিনুল হক সদস্য সচিব
অভ্যর্থনা উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. হাবিব-ঊন-নবী খান সোহেল আহবায়ক
২. মিসেস শামা ওবায়েদ সদস্য সচিব
যোগাযোগ উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. ড. মাহদী আমিন আহবায়ক
২. এহসান মাহমুদ সদস্য সচিব
আপ্যায়ণ উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. সৈয়দ এমরান সালেহ প্রিন্স আহবায়ক
২. নুরুল ইসলাম নয়ন সদস্য সচিব
দাপ্তরিক উপ-কমিটি

ক্রঃ নং নাম পদবী
১. এড. আব্দুস সালাম আজাদ আহবায়ক
২. মোঃ আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য সচিব

(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


BNP Chairperson's Office, House 6, Road 86, Gulshan 2
Dhaka
1000