06/05/2026
নেত্রকোনায় শিশুর প্রেগন্যান্সি নিয়ে যা চলছে, হয়তো সত্য না হয় মিথ্যা। সত্য হলে বিচার হোক। কিন্তু যদি মিথ্যা হয়, তাহলে আমানুল্লাহ সাগরের ইজ্জত আব্রু, পরিবারিক বিপর্যয়ের দায়ভার কে নিবে?
মনে রাখবেন- ঘটনার পিছনেও ঘটনা থাকে। তাই সকল তথ্য ও প্রমাণাদি না পাওয়া পর্যন্ত কাউকে দোষারোপ বা তোষামোদ করা আদৌ উচিত নয়।
গত এপ্রিলে ফেনীর পরশুরামে ১৪ বছরের শিশু রুবিনার ঘটনা মনে আছে তো সবার?আপন ভাই মোর্শেদ ছোট বোনকে ধর্ষণ করে এক হতদরিদ্র ইমামকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ১ মাস জেল কাটিয়েছিল। শুধু তাই নয়, মেয়ের মৌখিক স্বীকারোক্তির উপর নির্ভর করে গ্রামবাসী সেই ইমামকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছিল। তারপর যা ঘটার তাই ঘটলো। বাচ্চা জন্মের পর ডিএনএ টেস্টে উঠে আসলো ভয়ংকর তথ্য। সেই ইমামের ডিএনএ-র সাথে কোন মিল নেই। ধর্ষিতার আপন ভাইয়ের ডিএনএ-র সাথে বাচ্চার মিল। অর্থ্যাৎ ধর্ষিতার আপন ভাই নিজেই ধর্ষক। নিজে বাঁচতে মসজিদের এক নিরীহ ইমামকে ফাঁসিয়েছে এই জানোয়ারটি।
মিথ্যা মামলায় দীর্ঘ ১মাস কারাভোগের পর সেই ইমাম এখন মুক্ত। কিন্তু সামাজিক ও আর্থিকভাবে তার বাস্তবতা এখন বিপর্যস্ত।
নোয়াখালীতেও কয়েক মাস আগে এমন ঘটনা ঘটে। মেয়ের বাবা প্রবাসী। চাচার সাথে মায়ের পরকিয়া দেখে ফেলার পর মেয়েকে মেরে ফেলে। এর পর সেই মেয়ের লাশ রাতের আঁধারে রেখে আসে মসজিদের দু তলায়। তারপর হুজুগে জাতি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আধমরা বানিয়ে পুলিশে দিলো। দীর্ঘ দের বছর পুলিশ তদন্ত করে বের করে মৃত্যুর পেছনে মেয়ের চাচা ও মা দায়ী। নিজেরা বাঁচতে লাশ মসজিদে রেখে এসেছে।
শুধু এই দুই ঘটনাই নয়। এমন অসংখ্য ঘটনা আছে, যেখানে নিজেরা বাঁচতে হুজুরদের ফাঁসিয়ে দেয়। তাদেরকে ফাঁসানো সহজ। কারন এদেশে একটা নাস্তিকমার্কা বস্তাপচা প্রজন্ম আছে, যারা সার্বক্ষণিক হুজুরদের দোষ খুঁজতে থাকে। মাদ্রাসা মসজিদ সহ্য করতে পারে না।
মসজিদ মাদ্রাসা বা হুজুরদের নামে কিছু পাইলেই তারা বিরিয়ানি পেয়ে যায়। কোন তথ্য উপাত্ত ছাড়াই ঝাঁপিয়ে পড়ে তাকেসহ সকল হুজুরদের তুলোধুনো করতে।
আর আমরা হুজুগে জাতির দলেরা তাদের মিথ্যা সংবাদগুলো বিশ্বাস করে নিজেরাও প্রচার করতে থাকি।
তাই সকলের প্রতি আহ্বান রইলো- সঠিক প্রমাণ ছাড়া শুধু মৌখিক দাবির উপর নির্ভরশীল হয়ে কারো জীবন নষ্ট করবেন না। আগে প্রমাণিত হোক, তারপর না হয় শাস্তি দিন।
01/05/2026
তারপর বলেন- ইনসাফ কায়েম করতে গিয়ে জীবন বিলিয়ে দেয়া এই মানুষটাকে আপনাদের মনে আছে নাকি তেলের ক্রাইসিসের ধূম্রজালে ভুলে গেছেন?
যে মানুষটি নিজের শত্রুর সাথেও ইনসাফ করতে চাইতো, আজকে আপনারা কি তার সাথে ইনসাফ করছেন? তারা হত্যার বিচার চাচ্ছেন?
হে আল্লাহ! এই গণতন্ত্র পুজারিরা ইনসাফ বুঝেনা। তার স্বার্থের রাজনীতি করে। স্বার্থ চরিতার্থ হয়ে গেলে ছুড়ে মারে। তাই আমার ভাই হাদী এদের থেকে বিচার পাবেনা। তোমার কাছে বিচার দিলাম। হাদীর হত্যাকারী ও যারা বিচার ব্যবস্থার আসনে বসেও ইনসাফকামী হাদীর সাথে নাইনসাফী করছে, তুমি নিজ ক্ষমতায় তাদের বিচার করো।
10/04/2026
যে সিঁড়ি বেয়ে উপরে উঠেছেন, এখন সেই সিঁড়িকেই ভেঙ্গে ফেলতে চাচ্ছেন। মনে রাখবেন- তরুণদের এমন সিঁড়ি বানাতে কিঞ্চিৎ সময় লাগবে না।
গণভোটসহ ১৬টি অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে।
09/04/2026
আল্লাহর কুদরত,,,,এটাই তার সৃষ্টির রহস্য এবং স্রষ্টা হওয়ার প্রমাণ।
এটা কী এবং সাইজে কত বড় কে বলতে পারবেন?
আল্লাহর তায়ালা যখন কোন কিছু তৈরি করতে চান, তখন শুধু ঘোষণা করেন- হয়ে যাও, আর সাথে সাথেই তা হয়ে যায়।
08/04/2026
স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ,,,,
আচ্ছা যদি শহীদের সংখ্যা ত্রিশ লক্ষ হয়, তাহলে ৬৪ জেলা দিয়ে ভাগ দিলে প্রতি জেলায় শহীদের পরিমাণ দাঁড়ায় ৪৬,৮৭৫ (ছেচল্লিশ হাজার আটশ পঁচাত্তর)
এবার আপনারা নিজ নিজ জেলার খবর নিয়ে বের করে দেখুন আপনার জেলায় এতো বিপুল সংখ্যক মানুষ শহীদ হয়েছে কিনা?
স্বাধীনতার মত এমন মহান একটা অর্জন ৫৫ বছর ধরে ডাহা মিথ্যার উপর নির্ভরশীল হয়ে আছে। অথচ কেউ তা শুধরানোর চেষ্টা করেনি বা প্রকৃত সত্য উদঘাটন করতে আগ্রহ দেখায়নি।
এমন মিথ্যাচার, অবাস্তব আর অমূলক কিচ্ছা-কাহিনীই আমাদের কোমলমতি শিশুদের শিক্ষা দেয়া হয়। তারা ছোট থেকেই মিথ্যা ইতিহাস শিখে। এর দায়ভার কার?
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন- যেহেতু জুলাই বিপ্লবের মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তাই একটা তদন্ত কমিটি গঠন করে স্বাধীনতা যুদ্ধের একটা সত্য ও নির্ভরযোগ্য ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হোক।
20/03/2026
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
04/03/2026
মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের ঈদের কোনো বাজেট হয় না। তারা পরিবারের মুখে হাসি ফোটাতেই হিমশিম খায়। নিজের ঈদ আমেজ বলতে তাদের ডিক্সনারিতে কোন শব্দ নেই।
01/03/2026
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মনোনিত হয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খোমেনীর পুত্র মোজতবা খোমেনী।
এবারের সন্তান তার পিতা হত্যার প্রতিশোধ নিবে ইনশাআল্লাহ।
01/02/2026
সিলেট-৬ এর পর এবার নেত্রকোনা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু তাহেরের লিংক ভাইরাল..!
দুইটা ঘটনায় যা বুঝলাম- বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে, তাদের অধিকাংশই চরিত্রহীন। নূন্যতম মেজরিটি নাই তাদের মাঝে। এসব চরিত্রহীন লম্পট নেতা দিয়ে দেশ পরিবর্তন তো দূর কি বাত, উল্টো সমাজ থেকে রাষ্ট্রের সর্বত্র কলুষতা ছড়াবে।
এখনই সময় দেশ ও জাতির কল্যাণের জন্য উপযুক্ত সিদ্ধান্ত নেয়ার। তাই দল নয়, প্রার্থী দেখে সৎ ও চরিত্রবান ব্যক্তিকেই নির্বাচিত করুন।