Office of the Senior Finance Controller NAVY

Office of the Senior Finance Controller NAVY

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Office of the Senior Finance Controller NAVY, Government Organization, Q9XR+CHX, Dhaka.

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত ডিপার্টমেন্ট কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয়ের অধীন ‘ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি)’-এর মোট ৫টি এসএফসি অফিসের মধ্যে এসএফসি (নেভী) অন্যতম।

Photos from Office of the Senior Finance Controller NAVY's post 10/03/2026

বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক ঢাকা সেনানিবাসস্থ প্রতিরক্ষা হিসাব কার্যালয়সমূহ পরিদর্শন

ঢাকা, ০৫ মার্চ ২০২৬ : বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) জনাব মোঃ নূরুল ইসলাম সামরিক পেনশন এবং অন্যান্য সেবা কার্যক্রম এর অগ্রগতি পরিদর্শন এর জন্য বৃহস্পতিবার (০৫-০৩-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং এর নিয়ন্ত্রণাধীন ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) পে-১, ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) পে-২, ফাইনান্স কন্ট্রোলার (আর্মি) লগ এরিয়া পরিদর্শন করেন। এছাড়াও, তিনি সিনিয়র ফাইনান্স কন্ট্রোলার (নৌবাহিনী), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (বিমান বাহিনী), এডিশনাল চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (সিভিল) এবং চিফ কন্ট্রোলার অব ডিফেন্স ফাইন্যান্স (পেনশন ও ফান্ড) কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে তিনি আসন্ন ইদ-উল-ফিতর-২০২৬ কে সামনে রেখে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্য এবং পেনশনারদের বেতন পেনশন এবং উৎসব ভাতা যথাসময়ে প্রাপ্তি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন। একই সাথে সরকার কর্তৃক জারিকৃত আদেশ অনুযায়ী সকাল ৯ ঘটিকার মধ্যে অফিসে উপস্থিতি এবং ৯.৪০ ঘটিকা পর্যন্ত সিটে অবস্থান নিশ্চিতকরণসহ সার্বিক দাপ্তরিক শৃঙ্খলা সুনিপুণভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। পেনশনার এবং অন্যান্য সেবা গ্রহীতাদের সাথে প্রত্যাশিত সেবামূলক মনোভাব পোষণ করে তিনি দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করাসহ বৈশ্বিক সংকট মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এ সময় কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি)-সহ উল্লিখিত অন্যান্য কার্যালয়সমূহের অফিস প্রধাণগণ উপস্থিত ছিলেন।

21/10/2025

শোকবাণী
=======

ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি) এর আওতাধীন সিনিয়র অর্থ নিয়ন্ত্রক (বিমান বাহিনী) এর কার্যালয়ের উপ-সহকারী অর্থ নিয়ন্ত্রক, জনাব মোঃ রফিকুল ইসলাম (পিআরএল ভোগরত) গত ১৮/১০/২০২৫ খ্রি. তারিখ রোজ শনিবার দিবাগত রাত্রি ১১:৫৫ ঘটিকার সময় ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন,

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংশ্লিষ্ট কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় এবং অধীনস্থ কার্যালয়সমূহের সকল কর্মকর্তা/ কর্মচারীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

মহান আল্লাহতা'য়ালা মরহুম মোঃ রফিকুল ইসলাম কে জান্নাতবাসী করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গকে তাঁর মৃত্যুতে ধৈর্যধারণ ও অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন (আমীন)।

21/10/2025
Want your business to be the top-listed Government Service in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

http://sfcnavy.gov.bd/

Address

Q9XR+CHX
Dhaka
1206

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00